Category: আন্তর্জাতিক

  • ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২

    ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন নিহতের খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

    এ বিষয়ে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, দক্ষিণ ফিলিপাইনের ম্যানিলা থেকে ৯২২ কিলোমিটার দক্ষিণে কোটাবাটো প্রদেশের তুলুনান শহরের উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    গত এক সপ্তাহ আগে দেশটির একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সাতজন নিহত হয়েছিল।

  • আগাম নির্বাচনের প্রস্তাবে জনসনের হার

    আগাম নির্বাচনের প্রস্তাবে জনসনের হার

    নির্ধারিত সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বরিস জনসনের বের হওয়ার পরিকল্পনা আপাতত সফল হচ্ছে না। ১২ ডিসেম্বরে আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর আয়োজিত ভোটে ব্রিটিশ পার্লামেন্টে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জনসন।

    পার্লামেন্ট জনসনের প্রস্তাব অনুমোদন করলে যুক্তরাজ্য পরের মাসের ১ তারিখে, ১ ডিসেম্বরে কিংবা ১ জানুয়ারিতে ইইউ ত্যাগ করতে পারত।

    প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৫ ভোট কম পাওয়ায় জনসনের প্রস্তাব অনুমোদন হয়নি।

    এই ভোটের প্রস্তুতি নেওয়ার সময় সোমবার ব্রেক্সিটের জন্য তিন মাস সময় বাড়ানোর ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অর্থাৎ সংস্থাটি থেকে বেরিয়ে যেতে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে যুক্তরাজ্য।

    কিন্তু জনসনের ইচ্ছা ছিল ৩১ অক্টোবরের ভেতরই ইইউ থেকে বেরিয়ে যাবেন। বিরোধীদের রাজি করাতে না পেরে আগাম নির্বাচনের বিল আনেন। এটি পাস হলে বিশেষ ক্ষমতা বলে তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারতেন।

    ‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, নাগরিকেরা এক দেশ থেকে অন্য দেশে

  • অবস্থার অবনতি নওয়াজ শরীফের

    অবস্থার অবনতি নওয়াজ শরীফের

    শারীরিক অবস্থার অবনতি এবং রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। ফলে শারীরিকভাবে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছেন তিনি।

    নওয়াজ শরীফের হার্টের অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু প্লাটিলেট অত্যন্ত কমে যাওয়ায়, আপাতত হার্টের ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছেন ডাক্তাররা।

    রবিবার নতুনভাবে করা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে বলা হয়েছে, নওয়াজের রক্তের প্লাটিলেট ৪৫ হাজার থেকে একদিনেই ২৫ হাজারে নেমে গেছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তার রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে। ফলে তার হৃৎযন্ত্রে সমস্যা থাকার পরেও এর চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা।

    গত সপ্তাহে লাহোরের সার্ভিসেস হসপিটালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়।

    ২০১৮ সালের ২৪ ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল পিএমএল-এন-এর প্রধান নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টাবিলিটি আদালত।

  • স্ত্রীর ইচ্ছেপূরণে শেষযাত্রায় আবারও তাকে বিয়ে!

    স্ত্রী মারা গেছেন সাত দিন আগে। কিন্তু তারপরও তার প্রতি ভালোবাসা দেখাতে স্ত্রীর শেষযাত্রার আগে আবারও তাকে বিয়ে করলেন এক স্বামী। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের ডালিয়াং অঞ্চলে।

    চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মৃত ওই স্ত্রীর নাম ইয়াং লু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৪ বছর। আর তার ৩৫ বয়সী স্বামীর নাম শু শিনান।

    জানা গেছে, শু আর ইয়াং বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়তেন। ২০০৭ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। তাদের বিয়ে রেজিস্ট্রি হয় ২০১৩ সালের আগস্টে। এরপরই ঘটা করে বিয়ের অনুষ্ঠান করার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু বিয়ে রেজিস্ট্রির ঠিক তিন মাসের মধ্যে ইয়াংয়ের স্তন ক্যান্সার ধরা পড়ে।

    এরপর সার্জারি ও কেমোথেরাপির মাধ্যমে ইয়াংয়ের চিকিৎসা চলতে থাকে। শু জানান, ক্যান্সারের চিকিৎসা কষ্টকর হলেও ইয়ং কখনও কান্নায় ভেঙে পড়েননি। বরং হাসি মুখে চিকিৎসা চালিয়ে গেছেন। সেই সঙ্গে ক্যান্সার রোগীদের উৎসাহ দিতে নিজের চিকিৎসা নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে ভিডিও প্রকাশ করেছেন।

    দীর্ঘ চিকিৎসার পর ২০১৭ সালে ইয়াংয়ের অবস্থার উন্নতি হয়। তখনই ওই দম্পতি আবারও নিজেদের বিয়ের অনুষ্ঠানের জন্য টাকা জমাতে শুরু করেন।

    কিন্তু কিছুদিন পর ইয়াংয়ের শরীরে আবারও দানা বাঁধে ক্যান্সার। উন্নত চিকিৎসার জন্য শু তার স্ত্রীকে নিয়ে গোটা দেশ চষে বেড়ান।

    এ বছরের মে মাসে ইয়াং বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ডালিয়াংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দিনে দিনে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। অক্টোবরের ৬ তারিখ ইয়াং কোমায় চলে যান। এর এক সপ্তাহ পরেই তিনি মৃত্যুবরণ করেন।

    শু জানান, শেষের দিকে ইয়াং তাকে চিনতেই পারতেন না। এ কারণে স্ত্রীকে শেষ বিদায়ও জানাতে পারেননি তিনি।

    ইয়াংয়ের মৃত্যুর পর শু দেখতে পান, হাসপাতালে ভর্তির আগে নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য অনলাইনে নিয়মিত ওয়েডিং গাউন দেখতেন ইয়াং। শু জানান, বিয়ের অনুষ্ঠানের জন্য সবচেয়ে সুন্দর গাউনটি ইয়াংকে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। জীবিত অবস্থায় না হোক এ কারণে স্ত্রীর শেষযাত্রায় তার জন্য সেরা পোশাকটি কেনার সিদ্ধান্ত নেন তিনি।

    মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে মৃতদেহের পাশে সাত দিন বসে থাকার রীতি আছে চীনে। সে রীতি অনুযায়ী স্ত্রীর মৃতদেহের সঙ্গে সাত দিনই ছিলেন শু।

    স্ত্রীর শেষযাত্রার দিন দুই পরিবার, বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ের পোশাক পরিহিত মৃত স্ত্রীর উদ্দেশে তিনি বিয়ের শপথ উচ্চারণ করেন। আবেগঘন কন্ঠে শু বলেন, ‘ যদিও আমাদের বিয়ের অনুষ্ঠান হতে অনেক দেরী হলো, তারপরও এর মাধ্যমেই ইয়াংয়ের স্বপ্ন পুরণ করলাম।’

    মৃত স্ত্রী উদ্দেশে শু বলেন, ‘তোমার স্বপ্ন পূরণ করতে বিয়ের পোশাক পড়ানো ছাড়া আর কিছুই করতে পারছি না।’ এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন।

    ইয়াং আর শুর ভালোবাসার গল্প আর ছবি টুইটারে ছড়িয়ে পড়লে হাজারো মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন। একজন টুইটার ব্যবহারী লিখেছেন, এটাকেই বলা হয় সত্যিকারের ভালোবাসা। আরেকজন লিখেছেন, পরের জীবনে নিশ্চয়ই তোমাদের দুজনের আবারও দেখা হবে।

  • আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় মধ্য-বাম প্রার্থী আলবের্তো ফার্নান্দেজ।

    নির্বাচিত হতে প্রয়োজনীয় ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন ফার্নান্দেজ। পরাজিত হয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। খবর বিবিসির।

    রোববার রাতে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফার্নান্দেজ ভোট পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ আর মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট।

    নির্বাচন পূর্ব জরিপে ফার্নান্দেজের পেছনে ছিলেন মাক্রি এবং আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীর কাছে পরাস্ত হয়েছিলেন তিনি।

    রাতেই পরাজয় মেনে নিয়ে ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন মাক্রি।

    নির্বাচনের ফলাফল ‍উদযাপন করতে রাতেই ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরের সামনে সমর্থকরা জড়ো হন।

    সমর্থকদের ফার্নান্দেজ জানান, দেশের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলায় তিনি বিদায়ী প্রেসিডেন্ট মাক্রির সঙ্গে সব ধরনের সহযোগিতা করবেন।

  • কানাডা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

    কানাডা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

    গত ২১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ফের ক্ষমতায় এসেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে ১২ জন মুসলিম প্রার্থী রয়েছেন, যার মধ্যে রয়েছেন চারজন নারীও।

    তাছাড়া, বিজয়ী এই ১২ মুসলিম প্রার্থীর ১১ জনই ক্ষমতাসীন লিবারেল পার্টির। অপরজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।
    ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে। বিপরীতে বিরোধী কনজারভেটিভদের আসন সংখ্যা ২৬টি বেড়ে ১২১ হয়েছে।

    কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে বেশি। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে এই আসনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ। দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন। আরো আছেন আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি