Category: আন্তর্জাতিক

  • একে অপরকে বাঁচাতে গিয়ে মারা গেল ৬ হাতি

    একে অপরকে বাঁচাতে গিয়ে মারা গেল ৬ হাতি

    একে অপরকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেল ছয়টি হাতি। এ যেন নিজের কোনও স্বজনের জন্য কোনও স্বজনের স্বেচ্ছায় আত্মাহুতি।

    স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে খাও ইয়াই জাতীয় পার্কের একটি ঝুঁকিপূর্ণ জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

    কর্মকর্তারা জানান, একটি বাচ্চা হাতি জলপ্রপাত থেকে পড়ে গেলে অন্য হাতিগুলো তাকে বাঁচাতে যায়। এতেই মারা যায় একে একে অন্য পাঁচ হাতিও। এসময় আরও দুটি হাতি ছিটকে ওই ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পড়ে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

    দুর্ঘটনার খবর পেয়ে দেশটির বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পদক্ষেপ গ্রহণ করেছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার ঘণ্টা তিনেক পর তিন বছর বয়সী হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই পাশ থেকে অন্য পাঁচ হাতির মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

    স্থানীয়ভাবে পরিচিত ‘নরকের জলপ্রপাত’ নামের ওই জলপ্রপাতে এর আগেও প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর এতে মারা গেছে আটটি হাতি।

    থাইল্যান্ডের ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডউইন উইয়েক দুর্ঘনাটিকে বিষাদপূর্ণ ব্যাপার বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি পরিবারের কাউকে হারানোর মতোই ব্যাপার।

  • মোটা হওয়ায় নিত্য অপমান স্বামীর, ডিভোর্সের আবেদন স্ত্রীর

    মোটা হওয়ায় নিত্য অপমান স্বামীর, ডিভোর্সের আবেদন স্ত্রীর

    মোটা হওয়ায় প্রতিনিয়ত কটাক্ষ করেন স্বামী। এমন অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন এক নারী। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

    ২৭ বছরের ওই নারীর অভিযোগ, তাকে সব সময় মোটা বলে মানসিকভাবে অত্যাচার করেন তার স্বামী। ইতিমধ্যে ওই নারীর অভিযোগ গ্রহণ করেছেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

    জানা যায়, ২০১৪ সালে মেরঠে বিয়ে হয় বিজনরের মেয়েটির। সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী নয়ডার একটি আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেন। ২০১৬ সাল থেকে ইন্দ্রপুরমের একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন এই দম্পতি।

    ওই নারী জানান, প্রথম প্রথম তার স্বামী কোনও অপমানজনক কথা বলতেন না। গাজিয়াবাদে যাওয়ার পর থেকেই নানা সোশ্যাল গ্যাদারিং বা পার্টিতে যেতে হত তার স্বামীকে। কিন্তু তিনি স্ত্রীকে কোথাও নিয়ে যেতেন না বলে অভিযোগ। অত্যন্ত মোটা হওয়ার জন্যই তিনি এমনটা করতেন বলে অভিয়োগ।

    ওই নারীর আরও অভিযোগ, বেশি ওজনের জন্য অনেক সময় বাইরের লোকের সামনেও স্বামী তাকে অপমানজনক কথা বলতেন।কটাক্ষ করতেন ফিটনেস নিয়ে। এছাড়াও স্বামী জোর করে মদ্যপানেও বাধ্য করতেন কিন্তু তা না করলে পেটাতেন বলে অভিযোগ করেন ওই নারী।

  • জাপানে বন্যা ও ভূমিধসের আশংকা, ৭ লাখ লোককে সরানোর নির্দেশ

    জাপানে বন্যা ও ভূমিধসের আশংকা, ৭ লাখ লোককে সরানোর নির্দেশ

    ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের আশংকায় জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমপক্ষে ৭ লাখ লোককে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইতিমধ্যে প্রবল বর্ষণে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে হয়েছে। খবর এএফপি, সিএনএ।

    জাপানের আবহাওয়া সংস্থা কিউশুর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারির পর লোকজন সরিয়ে নেয়ার এ নির্দেশ জারি করা হয়।

    এতে বলা হয়, ব্যাপক মহাবিপর্যয়ের সম্ভাবনা থাকায় লোকজনের জীবন রক্ষার লক্ষ্যে এ নির্দেশ দেয়া হলো। প্রবল বর্ষণের কারণে প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    তবে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ ও সতর্কবার্তা জারি করলেও তা বাধ্যতামূলক নয়। এদিকে সরকারি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন।

    দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সেখানে কাজ করছে।

    বুধবার সকালে জরুরি ভিত্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপান আবহাওয়া সংস্থা বলেছে, ‘আমরা বিভিন্ন নগরীতে নজিরবিহীন পর্যায়ের বর্ষণ হতে দেখছি। এসব নগরীর জন্য আমরা বিশেষ সতর্কবার্তা জারি করেছি।

  • কাশ্মীর অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সন্ত্রাসের প্রধান সমর্থক: রাহুল গান্ধী

    কাশ্মীর অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সন্ত্রাসের প্রধান সমর্থক: রাহুল গান্ধী

    কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি বলেন, কাশ্মীরে বিদেশী কোন দেশের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। সেইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসের প্রধান সমর্থক হিসেবে উল্লেখ করেছেন এই নেতা। খবর হিন্দুস্তান টাইমসের।

    কংগ্রেসের সাবেক এই সভাপতি টুইট বার্তায় বলেন, অনেক ইস্যুতে এই সরকারের সঙ্গে আমি একমত নই। কিন্তু পরিষ্কার করে বলি: কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু এবং পাকিস্তান বা অন্য কোনও দেশের এতে হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।

    এছাড়া রাহুল আরেক টুইট বার্তায় বলেন, জম্মু কাশ্মীরে সংঘর্ষ হয় যার কারণ হচ্ছে পাকিস্তান। এর কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান সেখানে এসব সংঘর্ষে করতে উসকানি দেয় ও সমর্থন করে। সেইসঙ্গে তিনি বলেন, পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসের প্রধান সমর্থক হিসেবে পরিচত।

    কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এর কড়া সমালোচনা করেন রাহুল ও তার দলের অনেক নেতা।

    গত ২৪ আগস্ট রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের কাশ্মীরে ঢুকতে না দিয়ে শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। এরপর রাহুল বলেন, কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না।

    ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। আটক করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ রাজনৈতিক দলের অন্তত ৪০০ নেতাকে।

  • আমাজনের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাঠালো ব্রাজিল

    আমাজনের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাঠালো ব্রাজিল

    ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নির্দেশে সেনাবাহিনী পাঠানো হয়েছে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, আমাজনের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছেন ব্রাজিলে প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অব্যাহত চাপের মুখে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।

    এর আগে ফ্রান্স ও আয়ারল্যান্ড হুমকি দিয়ে জানায়, আমাজন বনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল যথাযথ পদক্ষেপ না নিলে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করবে তারা।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার অবস্থান নিয়ে মিথ্যা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের ঘর জ্বলছে। বারবার আমাজনে আগুন লাগার ব্যাপারটি একটি আন্তর্জাতিক সমস্যা।’

    এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কৃষকেরা অবৈধভাবে আগুন দিতে পারে। কিন্তু এটি নিয়ে বহির্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই।’

    পরিবেশবাদী দলগুলো দাবি করছে, আমাজন বনে যে আগুন লেগেছে তা ব্রাজিলের প্রেসিডেন্টের নীতির কারণে হয়েছে। কিন্তু তিনি তা স্বীকার করতে চাচ্ছেন না। প্রেসিডেন্ট বন উজাড়ে কাঠুরে ও কৃষকদের উৎসাহিত করছেন বলে আগুনের ঘটনা ঘটছে।

    শুক্রবার পরিবেশবাদীরা ব্রাজিলে বিক্ষোভ করেছেন। তারা আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। বিশ্বের বিভিন্ন দেশে ব্রাজিলের দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।

    ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (ইনপে) বলছে, চলতি বছরে এখন পর্যন্ত আমাজনের ব্রাজিল অংশে ৭২ হাজার ৮৪৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বছরের প্রথম আট মাসে আগের বছরের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ড হয়েছে। বেশিরভাগই হয়েছে আমাজন অঞ্চলে। আগুনে ‍সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের অঙ্গরাজ্য রনডোনিয়া।

  • ভারতে ভবন ভেঙে দুইজনের মৃত্যু

    ভারতে ভবন ভেঙে দুইজনের মৃত্যু

    ভারতের মহারাষ্ট্রে ভবন ভেঙে দুইজন মারা গেছেন। শুক্রবার মাঝরাতে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দির শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফাটল দেখা দেওয়ার পর ভবনটিকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

    এনডিটিভির খবরে বলা হয়, চারতলা ভবন ভেঙে দুইজন মারা গেছেন। আরও বেশ কয়েকজন ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভবনে ফাটল দেখার পর শুক্রবার রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু লোক তাদের জিনিসপত্র সংগ্রহের জন্য ভবনের ভেতর ঢুকেছিল।

    আধিকারিকরা জানিয়েছেন, বহুতলের ধ্বংসস্তূপটির নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আট বছর আগে নির্মিত ভবনটির কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া জীবিত ব্যক্তিদের সন্ধান করছেন।

    দুর্ঘটনার পরে ভিওয়ান্দির-নিজামপুর কর্পোরেশনের কমিশনার অশোক রংকম্ব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমরা পুরো বহুতলটিই আগে খালি করে দিয়েছিলাম। তবে কিছু লোক বিনা অনুমতিতে ওই বহুতলের মধ্যে প্রবেশ করে।