Category: আন্তর্জাতিক

  • টোকিও’র কাছে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

    টোকিও’র কাছে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

    টোকিও’র কাছের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো সেখান থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো। এতে আকাশের প্রায় দুই কিলোমিটার উচ্চতায় ছাইভস্ম ও ধোয়া ছড়িয়ে পড়েছে। পর্বতটির কাছে না যেতে সতর্কতা জারি করা হয়েছে।

    জাপানের রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত মাউন্ট আসামা থেকে রাতে অগ্ন্যুৎপাত শুরু হলে জাতীয় আবহাওয়া সংস্থা তাদের তিন নম্বর সতর্ক সংকেত জারি করে। এ ধরনের সংকেত জারির অর্থ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ এড়িয়ে চলা এবং নিরাপদ দূরত্বে থাকা।

    আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে যে আগ্নেয়গিরির জ্বালামুখের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছোট আকারের পাথর উৎক্ষিপ্ত হতে এবং গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে পার্শ্ববর্তী বিভিন্ন শহরের ক্ষতি হতে পারে বলেও তারা জানায়।

    বৃহস্পতিবার সংস্থার এক কর্মকর্তা এএফপি’কে বলেন, বাতাসের সাথে বর্তমানে গ্যাস ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তা ‘স্বাভাবিক’ পর্যায়ে রয়েছে। তিনি আরো বলেন, এতে এখন পর্যন্ত ‘আমরা লোকজনকে সরিয়ে নেয়ার কার্যক্রম দেখছি না।’

    ২০১৫ সালের জুনে মাউন্ট আসামা থেকে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল।

  • কাশ্মীরে কারফিউ, গৃহবন্দি সাবেক দুই মুখ্যমন্ত্রী

    কাশ্মীরে কারফিউ, গৃহবন্দি সাবেক দুই মুখ্যমন্ত্রী

    আরও জটিল হয়ে উঠেছে ভারত শাসিত কাশ্মীরের পরিস্থিতি। ইতিমধ্যে গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

    সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের গৃহবন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীই। টুইটারকে হাতিয়ার করে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে তারা।

    একইভাবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন মেহবুবা মুফতি। তিনিও ট্যুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

    স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর শহরকে। শহর ছাড়া গ্রামীণ এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ চৌকি তৈরি করা হয়েছে।

    গত কয়েকদিন ধরেই ভারত শাসিত কাশ্মীরে বাড়তি ২৮ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পাঠানোর সিদ্ধান্ত, হিন্দুদের পবিত্র অমরনাথ যাত্রা বন্ধ করে ওই রাজ্য থেকে সব তীর্থযাত্রী আর পর্যটকদের রাজ্য ছেড়ে দ্রুত চলে যাওয়ার পরামর্শ – এসবের পরে সেখানে ব্যাপক গুঞ্জন চলছে।

    ভারত শাসিত কাশ্মীরের প্রশাসন আর ভারতীয় সেনাবাহিনী বলছে, অমরনাথ যাত্রাপথ থেকে পাকিস্তানে তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোয়েন্দা তথ্যও বলছে যে সন্ত্রাসী হামলা চলতে পারে অমরনাথ যাত্রার ওপরে।

    এরপরেই নিরাপত্তার কারণ দেখিয়ে তীর্থযাত্রী আর পর্যটকদের রাজ্য ছাড়ার পরামর্শ দেয় প্রশাসন।

  • ৩০ সেকেন্ডে নিজের বোনসহ ৯ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের হামলাকারী

    ৩০ সেকেন্ডে নিজের বোনসহ ৯ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের হামলাকারী

    যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে গতকালের (রবিবার) হামলায় হামলাকারী ৩০ সেকেন্ডের কম সময়ে নিজের বোনসহ ৯ জনকে গুলি করে হত্যা করে। দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর বিবিসির

    হামলায় নিহত ২২ বছর বয়সী মেগান বেটস বন্দুকধারীর বোন ছিলেন।

    ৯ জন নিহত ছাড়াও হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। টেক্সাসের এল পাসোতে বন্দুক হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বন্দুক হামলা ছিল এটি। এল পাসোতে হামলায় ২০ জন নিহত হয়।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেটনে গুলির শব্দ শোনার কিছুক্ষণ পরই ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তারা ২৪ বছর বয়সী হামলাকারী কনর বেটসকে ধরাশায়ী করে। বন্দুকধারী বেটস যখন জনাকীর্ণ একটি বারে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন পুলিশ তাকে গুলি করে।

    ডেটনের পুলিশ প্রধান রিচার্ড বিয়েল বলেন, বেটস যদি বারের দরজা দিয়ে ঢুকতে পারতেন, তাহলে ‘ব্যাপক’ প্রাণহানি হতে পারতো।

    এখন পর্যন্ত এই হামলায় বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

    হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি আজকের এ বিদ্বেষমূলক হামলার নিন্দা জানাই এবং সবার পাশে আছি। তিনি টুইটার বার্তায় বলেন, এতো নিরপরাধ মানুষকে হত্যার কোনো যুক্তি থাকতে পারে না।

    পোপ ফ্রান্সিস নিরপরাধ মানুষকে হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের জন্য প্রার্থনা করেছেন। এছাড়া শহরের মেয়র এবং ডেমোক্র্যাটরা হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তারা অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জানিয়েছেন।

  • কাশ্মীরে উত্তেজনার মধ্যে মোদির বাসভবনে জরুরি বৈঠক

    কাশ্মীরে উত্তেজনার মধ্যে মোদির বাসভবনে জরুরি বৈঠক

    থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরজুড়ে। ইতিমধ্যে শ্রীনগর ও জম্মুতে জারি করা হয়েছে কারফিউ। এরই মধ্যে লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা।

    কাশ্মীরের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই বৈঠক যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে জানিয়েছে, একই দিনে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিরও বৈঠক অনুষ্ঠিত হবে। মোদি ছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বৈঠকে থাকছেন।

    কাশ্মীর ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিধান্ত নেয়া হয়ে পারে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

    ইতিমধ্যে গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর শহরকে। শহর ছাড়া গ্রামীণ এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ চৌকি তৈরি করা হয়েছে।

    গত কয়েকদিন ধরেই ভারত শাসিত কাশ্মীরে বাড়তি ২৮ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পাঠানোর সিদ্ধান্ত, হিন্দুদের পবিত্র অমরনাথ যাত্রা বন্ধ করে ওই রাজ্য থেকে সব তীর্থযাত্রী আর পর্যটকদের রাজ্য ছেড়ে দ্রুত চলে যাওয়ার পরামর্শ – এসবের পরে সেখানে ব্যাপক গুঞ্জন চলছে।

    ভারত শাসিত কাশ্মীরের প্রশাসন আর ভারতীয় সেনাবাহিনী বলছে, অমরনাথ যাত্রাপথ থেকে পাকিস্তানে তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোয়েন্দা তথ্যও বলছে যে সন্ত্রাসী হামলা চলতে পারে অমরনাথ যাত্রার ওপরে।

    এরপরেই নিরাপত্তার কারণ দেখিয়ে তীর্থযাত্রী আর পর্যটকদের রাজ্য ছাড়ার পরামর্শ দেয় প্রশাসন।

  • কাশ্মীরের ‘স্পেশাল স্টেটাস’ কেড়ে নিল ভারত

    কাশ্মীরের ‘স্পেশাল স্টেটাস’ কেড়ে নিল ভারত

    ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্টেটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার সংসদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের তুমুল বাধা ও বাগ-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। খবর এনডিটিভি, বিবিসি।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন।

    এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

    ক্রমশ জটিল হয়ে উঠছে ভারত শাসিত কাশ্মীরের পরিস্থিতি। ইতিমধ্যে গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয়

    সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর শহরকে। শহর ছাড়া গ্রামীণ এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ চৌকি তৈরি করা হয়েছে।

    ভারত শাসিত কাশ্মীরের প্রশাসন আর ভারতীয় সেনাবাহিনী বলছে, অমরনাথ যাত্রাপথ থেকে পাকিস্তানে তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোয়েন্দা তথ্যও বলছে যে সন্ত্রাসী হামলা চলতে পারে অমরনাথ যাত্রার ওপরে।

    এরপরেই নিরাপত্তার কারণ দেখিয়ে তীর্থযাত্রী আর পর্যটকদের রাজ্য ছাড়ার পরামর্শ দেয় প্রশাসন।

  • মালিকের সঙ্গে গান গাচ্ছে এক গাধা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ আফ্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    মালিকের সঙ্গে গান গাচ্ছে এক গাধা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ আফ্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে। আগামী নির্বাচন সুষ্ঠু করার দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। গতকালও মস্কোতে ব্যাপক বিক্ষোভ হয়। এই সময় ৩১১ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন বিরোধীরা। বিবিসি।

    গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। তবে পুলিশ জানায়, অনুমোদনহীন বিক্ষোভে সাড়ে ৩শ’ বিক্ষোভকারী অংশ নেন। এদের মধ্য থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক নারী আইনজীবী এবং ব্লগার গত ২১ দিন ধরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অনশন পালন করছেন। তিনি সবাইকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    আগামী সেপ্টেম্বরের নির্বাচনে অনেক বিরোধী নেতাকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে দিতেই বিক্ষোভ চলছে দেশটিতে।