Category: আন্তর্জাতিক

  • মানুষের সঙ্গে গান গাচ্ছে গাধা! ভিডিও ভাইরাল

    মানুষের সঙ্গে গান গাচ্ছে গাধা! ভিডিও ভাইরাল

    মালিকের সঙ্গে গান গাচ্ছে এক গাধা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ আফ্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    সম্প্রতি দক্ষিণ কারোলিনার সামটারের বাসিন্দা ট্র্যাভিস কিনলে ফেসবুকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ইতিমধ্যে ৪২ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

    ট্র্যাভিস জানান, মাঠে গাধা চরাতে গিয়ে লায়ন কিং সিনেমার ‘থিম সং সার্কেল অব লাইফ’ গাইছিলেন তিনি। কিছুক্ষণ পর গানটি মোবাইলে রেকর্ড করার চিন্তা আসে ট্র্যাভিসের। তাই মোবাইল বের করে গাইতে শুরু করেন সেই গান।

    মালিককে গাইতে দেখে উজ্জীবিত হয়ে পড়ে তার গাধা নাথানও। আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে গুটিগুটি পায়ে মালিকের পেছনে এসে হাজির হয় সেই গাধা। ট্র্যাভিস উচ্চস্বরে গান গাইতে শুরু করলে তার গাধাও গাইতে শুরু করে। এসবকিছু রেকর্ড হয় ট্র্যাভিসের মোবাইলে

  • পাকিস্তানের ৫ অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

    পাকিস্তানের ৫ অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

    জম্মু ও কাশ্মীরে কেরান সেক্টর দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) অনুপ্রবেশের প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী একথা জানায়। ভারতীয় সেনার প্রতিরোধে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে। খবর এনডিটিভি ও বিবিসির।

    ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এনডিটিভি জানিয়েছে, এসব অনুপ্রবেশকারীদের মরদেহে ফিরিয়ে নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে কিন্তু তাতে এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।

    এদিকে কাশ্মীরে শুক্রবার অভূতপূর্ব এক নিরাপত্তাব্যবস্থা ঘোষণায় চরম আতঙ্ক বিরাজ করছে। পালানোর জন্য হাজার হাজার লোক বিমানবন্দর ও বাস টার্মিনালে ভিড় করছেন।

    সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারীদের হামলার লক্ষ্য ছিল কেরান সেক্টরের ফরোয়ার্ড পোস্ট। প্রকাশিত ছবিতে দেখানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর পড়ে রয়েছে মৃতদেহ। যা পাকিস্তান বিএটির বিভ্রান্তিমূলক কৌশল বলে দাবি ভারতীয় সেনার।

    গত কয়েকদিন থেকেই কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুক্রবারই তল্লাশির সময় উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। তাতে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট বলে দাবি সেনাবাহিনীর। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রী ও পর্যটকদের উপত্যকা ছাড়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। তারপরই কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের চেষ্টার খবর সামনে এলো।

    গত ৩৬ ঘণ্টায় ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাকিস্তান সেনা প্রশিক্ষিত বিএটি। এর যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তান মুখে এক কথা বলছে; কিন্তু তাদের কাজেই প্রমাণ জঙ্গি কাজে তারা মদদ দিয়ে চলেছে। উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। এই সময় জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহম্মদের চার সদস্যও নিহত হন। তাদের কাছ থেকে একটি স্নাইপার রাইফেল, ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস এবং পাকিস্তানি সংকেতযুক্ত মাইন উদ্ধার হয়।

    গত কয়েকদিনে দুই দফায় প্রথমে ১০ হাজার, পরে আরো ২৮ হাজার সেনা পাঠানো হয়েছে কাশ্মীরে। ২৮০ কোম্পানি আধা সেনা ইতিমধ্যেই মোতায়েন আছে যাদের বেশিরভাগই সিআরপিএফের।

    গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, কাশ্মীরের বিশেষ স্বাতন্ত্র্য বজায় রাখে ভারতীয় সংবিধানের এমন ধারাগুলো সংশোধনের চেষ্টার অংশ হিসাবে ইচ্ছা করে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেরকম প্রচেষ্টা হলে কাশ্মীরে যে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে, তা সামাল দিতেই বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে বলেও গুজব ছড়াতে থাকে।

    কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বিবৃতিতে জানিয়েছেন, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা শুধু সন্ত্রাসবাদী হামলা মোকাবিলার আশঙ্কায়। এর সঙ্গে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক রক্ষাকবচ সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই নেই। গুজবে কান দেবেন না।

  • সাংবাদিক গ্রেপ্তার, কাশ্মীরে নানা বিধি-নিষেধ

    সাংবাদিক গ্রেপ্তার, কাশ্মীরে নানা বিধি-নিষেধ

    কাশ্মীর নিয়ে কয়েক দিন ধরে চাপা উদ্বেগ ও চরম উত্‍‌কণ্ঠার মধ্যেই শনিবার গ্রেফতার করা হল উপত্যকার এক সাংবাদিককে। গ্রেপ্তার কাজি শিবলি সেখানকার এক অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক। কাশ্মীরে বাড়তি আধা-সামরিক বাহিনীর সেনা মোতায়েনের নির্দেশনা টুইটারে ফাঁস করেছিলেন তিনি। টাইম অব ইন্ডিয়া।

    কাশ্মীরে বাড়তি আধা-সামরিক বাহিনীর সেনা মোতায়েন বিষয়ে কয়েকটি টুইটের পরে তাঁকে ডেকে জেরা করে পুলিশ। জবাবে খুশি না-হয়ে, পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। #FreeQaziShibli হ্যাশট্যাগ দিয়ে তাঁর মুক্তির জন্য ট্যুইটারে প্রচারও শুরু করেছেন কিছু লোকজন।

    এর আগে কাশ্মীর থেকে সকল পর্যটককে কাশ্মীর ছাড়ার নির্দেশ দেয় ভারত। মোতায়েন করা হয় হাজার হাজার সেনা।

    সম্প্রতি আসিফ সুলতান নামে আরও এক সাংবাদিকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। গত ফেব্রুয়ারি মাসে উপত্যকার দু’টি বড় সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু, সরকারিভাবে তার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।

    ২০১৮ সালের মে মাস থেকে কাশ্মীরে বিদেশি সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনও বিদেশি সাংবাদিক কাশ্মীরে কাজ করতে পারবেন না।

  • কংগ্রেসের সভাপতির পদে প্রিয়াঙ্কাকে চান না রাহুল

    কংগ্রেসের সভাপতির পদে প্রিয়াঙ্কাকে চান না রাহুল

    এই সপ্তাহেই ভারতের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধান বা সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সপ্তাহের শেষে তিনি তার দায়িত্বভারও বুঝে নিতে পারেন।

    সংসদে রাহুল গান্ধী দলের নেতাদের বলেছেন, আর দেরি না করে পরবর্তী সভাপতি বেছে নেওয়া হোক। সেই নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসাবে দলের কোনো নেতাকে দেওয়া হোক অন্তর্বর্তীকালীন প্রধান (ইনচার্জ) বা সভাপতির দায়িত্ব।

    কংগ্রেস সূত্রের খবর, বুধবারের বৈঠকে রাহুল দলীয় নেতাদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি চান না তার পরিবারের কাউকে ঐ পদে বসানো হোক। এমনকি বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকেও নয়। দলের পরবর্তী নেতা বাছাইয়ের প্রক্রিয়া কত দূর এগলো, তা নিয়ে রাহুল খোঁজখবর নেওয়ার পর থেকে ফের সক্রিয় হয়ে ওঠেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্যরা।

    দল সূত্রের খবর, এই সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধান বা সভাপতির নাম ঘোষণা ও তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পরেই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ।

  • ৭ বছরের শিশুর ৫২৬টি দাঁত!

    ৭ বছরের শিশুর ৫২৬টি দাঁত!

    এমন ঘটনা বিশ্বের চিকিৎসা ইতিহাসে নেই। মাত্র ৭ বছরের শিশুর মুখে অস্ত্রোপচার করে ৫২৬টি দাঁত বের করা হয়েছে। বিভিন্ন মাপের দাঁত। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

    চিকিৎসকরা জানান, চোয়াল কেটে তার ভিতর থেকে একটি থলির মত অংশ পাওয়া যায়। যার ওজন ছিল ২০০ গ্রাম। সেই থলির মধ্যেই তৈরি হয়েছিল ৫২৬টি দাঁত। এর মধ্যে এমন কয়েকটি অতি ক্ষুদ্র দাঁতও ছিল।

    ওই শিশুর যখন বয়স ৩ বছর, তখনই তার বাবা-মা লক্ষ্য করেন ছেলের চোয়ালের কাছে ফোলা। তখন বিষয়টি তারা বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু ফোলাটা দিন দিন বাড়তে থাকে। ৭ বছর বয়সে শিশুটির বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক এক্স-রে ও সিটি স্ক্যান করে। সেই রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

    অস্ত্রোপচারের সময় ওই শিশুরটির চোয়াল কাটা হয়। তখনই তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি থলের মত বস্তু। সেটি কাটতেই তার মধ্যে ৫২৬টি দাঁত পাওয়া যায়। ৫ ঘণ্টা লাগে এই বিরল অস্ত্রোপচার করতে। তবে অস্ত্রোপচারের পর ওই শিশুটি ভাল আছে। দ্যা হ্যান্ট নিউজ।

  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির শীর্ষ এ কূটনীতিকের তৎপরতা চালানোর দরজা কার্যকরভাবে বন্ধ করতেই ওয়াশিংটন এমন পদক্ষেপ নিলো। খবরএএফপি’র।

    এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে জারিফের যেকোনো ধরনের সম্পদ জব্দের ঘোষণা দিয়ে সরকার বলেছে, তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সফরও সংকোচন করবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভান মুচিন এক বিবৃতিতে বলেন, ‘জারিফ ইরানের সর্বোচ্চ নেতার বেপরোয়া কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এবং তিনি বিশ্বব্যাপী তেহরান সরকারের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এমন পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ইরান সরকারকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তেহরানের সাম্প্রতিক কর্মকান্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ব্যাপারে প্রয়োগ করা একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় জারিফের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে আলোচনার মাধ্যমে পারমাণবিক উত্তেজনা নিরসনে ওবামা প্রশাসনের প্রচেষ্টার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বড় আঘাত।

    ইরানের পারমাণবিক বিদ্যুত শিল্প বিষয়ে বিদেশের সাথে জটিল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জারিফ। এ শিল্পের ব্যাপারে তেহরানের ভাষ্য হচ্ছে এটি একটি শান্তিপূর্ণ কর্মমসূচি। তবে ইসরাইলসহ ওয়াশিংটন ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো জোর দিয়ে বলে আসছে যে ইরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুত কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরী করছে।

    এদিকে ট্রাম্প প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানান, জারিফের কূটনৈতিক ভাবমূর্তি মিথ্যা। জারিফ পররাষ্ট্রমন্ত্রী নন,তিনি প্রপাগান্ডা মন্ত্রী একথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘আজ প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত দিয়ে বলেছেন যথেষ্ট হয়েছে, আর না।’

    জারিফ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের দ্রুত জবাব দিয়ে টুইটার বার্তায় বলেন, ওয়াশিংটন আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে নীরব রাখার চেষ্টা করছে।