Category: আন্তর্জাতিক

  • সুষ্ঠু নির্বাচনের দাবি, রাশিয়ায় হাজারো বিক্ষোভকারী আটক

    সুষ্ঠু নির্বাচনের দাবি, রাশিয়ায় হাজারো বিক্ষোভকারী আটক

    নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও বিরোধীরা বিক্ষোভ করেছেন। দেশটির পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে ও এক হাজারের বেশি জনকে আটক করেছে। খবর সিএনএনের।

    প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী কিছু নেতাকে নিষিদ্ধ করেছে সরকার।

    প্রেসিডেন্ট পুতিন সরকারের দাবি, এসব নেতা ব্যালটে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিরোধী প্রার্থীরা সরকারের এই দাবি নাকচ করে দিয়েছেন। গতকালের বিক্ষোভে কয়েক হাজার সমর্থক অংশ নেন।

    দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা টাইম জানায়, ১০৭৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

  • মোদিকে চিঠি লেখায় ভারতে ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

    মোদিকে চিঠি লেখায় ভারতে ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

    ভারতজুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন দেশটির ৪৯ বুদ্ধিজীবী। সেই তালিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন প্রমুখ। এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন এক আইনজীবী।

    ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা-সহ কয়েকটি ধারায় যাতে এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, পিটিশনে সেই আর্জি রয়েছে। পিটিশনে সাক্ষী করা হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিজয় অগ্নিহোত্রীদের। এঁরাই ৬১ জন মিলে পালটা চিঠি মোদির সমর্থনে চিঠি লিখেছিলেন।

    অভিযোগ, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নরেন্দ্র মোদির কাজকেও ছোট করা হয়েছে। দেশটির আদালত সূত্রে খবর, আগামী ৩ আগস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।

    উল্লেখ্য, মোদিকে লেখা চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গোমাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, জয় শ্রীরাম না-বলায় পেটানো হচ্ছে। এমনকী হত্যা পর্যন্ত করা হচ্ছে। বারবার এটা হওয়া উচিত নয়।

    অপর্ণা সেন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, কেন অন্য ধর্মের মানুষকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হচ্ছে? আমি একজন হিন্দু। আমাকে যদি জোর করে এখন আল্লাহু আকবর বলতে বাধ্য করা হয়, তা হলে কি আমার ভালো লাগবে?

  • এবার মোদিকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প!

    এবার মোদিকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প!

    চলতি বছরের আগস্টে ফ্রান্সে জি-৭ রাষ্ট্রগুলির ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রিত ভারত। সেখানে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের মাসে নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘরের সাধারণ সম্মেলনে যোগ দিতে। দু’টি মঞ্চেই উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’টি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির পার্শ্ববৈঠক করানোর চেষ্টা করা হয়। কিন্তু সূত্রের খবর, জি-৭-এর পার্শ্ববৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

    ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেও মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

    দেশটির আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনায় দিল্লির কূটনীতিকদের একাংশে আপাতত এই ধারণা তৈরি হয়েছে যে, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে। এবং তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নয়াদিল্লির স্বার্থ।

    দেশটির কূটনীতি বিশেষজ্ঞদের অনেকের ধারনা, অদূর ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্কে যেটুকু অগ্রগতি হলেও হতে পারে, সেটা বাণিজ্য ক্ষেত্রে। কিন্তু কৌশলগত বিষয়ে আমেরিকাকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় থাকছে।

    গত সপ্তাহে ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পরে নতুন এই আন্তর্জাতিক সমীকরণের আঁচ মিলছে বলে মনে করছেন ভারতের কূটনীতি বিশেষজ্ঞরা।

  • চীনে ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৩৬

    চীনে ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৩৬

    চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে । এছাড়া ওই ভূমিধসে এখনো ১৫ জন জন নিখোঁজ রয়েছে। খবর ইয়াহু নিউজ।

    দেশটির সরকারী নিউজ এজেন্সি সিনহুয়া স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের বরাত দিয়ে জানায়, গুইঝু প্রদেশের সুইচেং জেলায় শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

    গত বৃহস্পতিবারের ওই ভূমিধসে পুরো কাদার প্রবাহে ২১টি বাড়ি ঢেকে গেছে। রাষ্ট্রীয় ব্রডকাস্টার সিসিটিভি’র ফুটেজে দেখা যায় উদ্ধার কর্মীরা চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এখানে দুইটি শিশু এবং শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    সিনহুয়া জানায়, স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।

  • সীমান্তে দেয়াল নির্মাণ, তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন

    সীমান্তে দেয়াল নির্মাণ, তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল থেকে ২৫০ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন বলে সম্মতি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।

    সুপ্রিম কোর্টের আদেশের ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহার করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    আমেরিকা ও ম্যাক্সিকোকে পৃথক করা দেয়ালটি নির্মাণ করা ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। অবশ্য ডেমোক্র্যাটরা এর তীব্র বিরোধিতা করছেন।

    ক্যালিফোর্নিয়ায় আদালতের যুক্তি, কংগ্রেস বিশেষভাবে দেয়ালটি নির্মাণের জন্য তহবিল ব্যবহার করার অনুমতি দেয়নি।

    উল্লেখ্য, এ বছরে জাতীয় নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটদের তরফে দাবি করা হয়, জরুরি অবস্থা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন।

    ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্র্যান্ডে উপত্যকায় দেয়াল নির্মাণে ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদন করে কংগ্রেস। তবে আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে কংগ্রেসের প্রতিনিধিরা।

  • মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি

    মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি

    ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে এক শিশু জন্ম নিয়েছে। সৌদি আরব থেকে ভারত যাওয়ার পথে শিশুটির জন্ম হয়। ওই বিমান কর্তৃপক্ষ শিশুটির আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা করে দিয়েছে। তবে শিশুটি পৃথিবীতে আসার ব্যাপারটি সহজ ছিল না।

    বিমান কর্তৃপক্ষ সূত্র জানায়, বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। হঠাৎ করে গর্ভবতী এক নারীর নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়। বিমানে কোনো ডাক্তার না থাকায় একজন ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। অবশ্য তারা দুইজনই ছিলেন প্রশিক্ষিত নার্স।

    তাদের সাহায্যে প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম হয় শিশুটির। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বাই পৌঁছানোর পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।