Category: আন্তর্জাতিক

  • মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

    মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

    পাকিস্তানের নিজস্ব কোন রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। তবে এবার মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

    ফাওয়াদ চৌধুরী জানান, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করবে বিমান বাহিনী। তারা ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

    মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণ কেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চীনের কাছ থেকে প্রযুক্তিও নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে মহাকাশযান উৎক্ষেপণ করে দেবে চীন।

  • চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

    চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

    চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির

    রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, উদ্ধার কর্মীরা গুইঝু প্রদেশের শুইচাং কাউন্টির ওই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশু, সন্তানসহ এক মা এবং অপর এক নারীর লাশ উদ্ধার করেছে।

    মঙ্গলবার রাতে গ্রামটির ২৩ বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে বিশেষ করে প্রবল বর্ষণের পর প্রায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে থাকে। বাসস

  • স্ত্রী ছেড়ে বান্ধবীকে নিয়ে সরকারি বাসভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

    স্ত্রী ছেড়ে বান্ধবীকে নিয়ে সরকারি বাসভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে ১০ ডাউনিং স্ট্রিট। এখানে বিজয়ী প্রধানমন্ত্রী স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে উঠেন। এটাই সেখানের রেওয়াজ। কিন্তু যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। প্রশ্ন উঠেছে তিনি কাকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে উঠছেন

    রয়টার্সের খবরে বলা হয়, ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে মারিনা হুইলারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ৫৫ বছর বয়সী বরিস জনসনের। তাদের চার ছেলে-মেয়ে রয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বরিস জনসনের ৩১ বছর বয়সী একজন প্রেমিকা আছেন। তার নাম ক্যারি সিমন্ডস। প্রেমিকাকে নিয়েই বরিস সরকারি বাসভবনে উঠছেন বলে এমনটা অনুমান করা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ স্ত্রী মারিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

  • ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

    ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

    ইসরায়েলের সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়ি- ঘর ইসরায়েল ধ্বংস করার পর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ।

    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ‘ইসরায়েলের সঙ্গে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন করবে।’

    এ বিষয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

    গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল।

    পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি-ঘর ভেঙে দেয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গন বলছে, ইসরায়েলের এই ধরনের আচরণ ঠিক নয়।

  • তুরস্ক উপকূলে নৌকাডুবে ১২ শরণার্থী নিহত

    তুরস্ক উপকূলে নৌকাডুবে ১২ শরণার্থী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলার কাছে এজিয়ান সাগরে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ১২ শরণার্থী পানিতে ডুবে মারা গেছে। এছাড়া ৩১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড সদস্যরা। খবর আনাদোলুর।

    খবরে বলা হয়, গ্রিসে যাওয়ার পথে সোমবার ভোরে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার শরণার্থীবোঝাই ৭ মিটার লম্বা ফাইবারগ্লাসের নৌকাটি তুরস্কের পর্যটন নগরী মুগলার বদরুম উপকূলে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

    তুরস্কের কোস্টগার্ড জানায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ায় নৌকাটিতে পানি ওঠে। ডুবে যাওয়া নৌকাটির যাত্রীদের উদ্ধার করতে তুরস্কের দুটি উদ্ধারকারী জাহাজ, একটি হেলিকপ্টার ও একটি চৌকস ডুবুরি দল অংশ নেয়।

    নিখোঁজ যাত্রীদের এখনও তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য থেকে এক আদম পাচারকারীকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ।

    গত ১৪ বছরে ১৩ লাখেরও বেশি অবৈধ শরণার্থীকে উদ্ধার ও আটক করেছে তুরস্ক। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ হাজারের বেশি শরণার্থীকে এজিয়ান সাগর থেকে আটক করে ফেরত পাঠিয়েছে।

  • ক্রাইস্টচার্চ মসজিদে হমলার তদন্তের সহায়তায় অস্ট্রেলিয়ায় তল্লাশি

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তে সহায়তা করতে নিজ দেশের নিউ সাউথ ওয়েলসের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চের মসজিদে গত শুক্রবারের এ ঘটনায় হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক ব্যানটন ট্যারেন্টকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করেছে নিউজিল্যান্ড পুলিশ।

    christchurch mosque attack

    এক বিবৃতিতে অস্ট্রেলিয় পুলিশ বলছে, তারা সোমবার সকালে স্যান্ডি বিচ ও লরেন্স শহরের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।

    পুলিশের বিবৃতিতে বলা হয়, এ তল্লাশি চালানো কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হলো- নিউজিল্যান্ড পুলিশের চলমান তদন্ত কার্যক্রমে সহায়তা করা। এখান থেকে পাওয়া বিভিন্ন উপাত্ত তাদের সহায়তা করতে পারে।

    জানা যায়, তল্লাশি চালানো নিউ সাউথ ওয়েলসের বাড়ি দুটিতে হামলাকারী ট্যারেন্টের বেড়ে ওঠা।

    এদিকে ক্রাইস্টচার্চের ‘গান সিটি’ দোকানের মালিক জানান, অভিযুক্ত হামলাকারীর কাছে চারটি বন্দুক ও গুলি বিক্রি করেছেন। তবে পুলিশের ভেরিফাইড করা অনলাইন মেইল অর্ডার’ দেখেই তা বিক্রি করেছেন বলে দাবি করেন তিনি।

    ডেভিড টিপল নামের ওই বিক্রেতা এক বিবৃতিতে বলেন, তিনি ক্রয় ও বিক্রয়ের সম্পূর্ণ বিবরণী পুলিশকে দিয়েছেন। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল বিক্রির তথ্য অন্তর্ভুক্ত নেই।

    মসজিদের এ হামলার ঘটনায় তিনি ও তার দোকানের কর্মচারীরা শোকাহত ও ব্যথিত বলেও জানান বিক্রেতা টিপল।