Category: আন্তর্জাতিক

  • ভারতে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ নারীর যৌন হেনস্থার অভিযোগ

    ভারতে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ নারীর যৌন হেনস্থার অভিযোগ

    ভারতে গুজরাট রাজ্যের সুরাতে দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ জন নারী যৌন হেনস্থার অভিযোগ তুলেছে। খবর এনডিটিভির।
    ইতিমধ্যে থানায় মামলা দায়ের করেছে ওই নারীরা। ওই থানার পুলিশ কর্মকর্তা শর্মা বলেন, তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই নারীরা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। তাদের অভিযোগ, তাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের ইউনিফর্ম ঠিক করার কথা বলে শরীরে হাত দিত। এছাড়া কেউ তাদের পছন্দের জায়গায় বলদি চাইলে তাদের কাছে ঘুষ চাইতো।
    এজন্য কাউকে যৌন প্রস্তাবও দেয় বলে অভিযোগ করেন নারীরা। এতে কেউ রাজি না হলে তাদের দুর্গম কোন জায়গায় ট্র্যান্সফার করে দিত।
    শিগগিরই এই মামলার সূরহা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
  • তালেবান পিতা’র হত্যা নিয়ে ধোঁয়াশা

    তালেবান পিতা’র হত্যা নিয়ে ধোঁয়াশা

    পাকিস্তানে ‘ফাদার অব দ্য তালেবান’ হিসেবে পরিচিত সামিউল হক (৮০)। গত ২ নভেম্বর রাওয়ালপিন্ডির নিজ বাড়িতে অজ্ঞাতনামা এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন তিনি। খবর বিবিসির।
    তবে অন্য একটি সূত্রের দাবি শুধু ছুরিকাঘাত নয় গুলি করে হত্যা করা হয় এই নেতাকে। অন্যদিকে পাকিস্তান প্রশাসন জানিয়েছে, একাধিক ছুরির আঘাতে নিহত হন সামিউল। এজন্য শোকও প্রকাশ করেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।
    সামিউল হকের এক ছেলে জানান, নামাজ শেষে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তার বাবা। এসময় ঘরে ছিলেন না তার গাড়ি চালক ও দেহরক্ষী। ওই মুহূর্তে ছুরির আঘাতে খুন হন তার বাবা।
    তবে অন্য একটি সূত্র রয়টার্সকে জানায়, শুধু ছুরিকাঘাত নয় গুলিবিদ্ধও হন ‘ফাদার অব দ্য তালেবান’। তাই তালেবান পিতার মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি।
  • পাকিস্তানকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি চীনের

    পাকিস্তানকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি চীনের

    পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শুক্রবার চীন সফরে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের সময় এই প্রতিশ্রুতি দেয়া হয়।

    বৈঠকে ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে ‘খুবই জটিল’ বলে মন্তব্য করেন। চার দিনের সরকারি সফরে তিনি শুক্রবার বেইজিং পৌঁছান এবং চীনের গ্রেটহলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসেন। ইমরান খান বলেন, ‘তিনি শিখতে এসেছেন’।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গত আগস্ট মাসে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিকে খুব কঠিন অবস্থায় পেয়েছে। তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন,‘বিশ্বের বিভিন্ন দেশ একটি আবর্তের ভেতর দিয়ে চলে। তাদের উচ্চ পয়েন্ট ও নিম্ন পয়েন্ট থাকে। কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে খুবই বড় দুটি ঘাটতির ভেতর দিয়ে যাচ্ছে। একটি হলো বাজেট ঘাটতি এবং অন্যটি হলো চলতি হিসাবের ঘাটতি। এজন্যই বলেছি যে, আমরা শিখতে এসেছি।’

    বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও পাকিস্তান সকল অবস্থায়ই বন্ধু ছিল। তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন নি।

    প্রেসিডেন্ট শি বলেন,‘আমি পাকিস্তান-চীন সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কাজ করে দুইদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে আগ্রহী যেন পাকিস্তান ও চীনের গন্তব্যের নতুন অধ্যায় শুরু হয়।’

  • যা কিছু ঘটেছে দুজনের সম্মতিতেই’

    যা কিছু ঘটেছে দুজনের সম্মতিতেই’

    ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন এমজে আকবর। আমেরিকা নিবাসী সাংবাদিক পল্লবী গগৈয়ের অভিযোগ অস্বীকার করে তার দাবি, নব্বইয়ের দশকে ওই সাংবাদিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। আর তাদের মধ্যে যা কিছু হয়েছিল, সবই দু’জনের সম্মতিতে। তাতে সমর্থন জানিয়েছেন তার স্ত্রী মল্লিকা। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত পল্লবীর সাক্ষাৎকারের প্রেক্ষিতে এমন দাবি করেছেন তাঁরা।

    একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে আকবর জানান, ‘১৯৯৪ সাল নাগাদ পল্লবী গগৈ এবং আমার মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাতে দু’জনেরই সম্মতি ছিল। বেশ কয়েকমাস টিকেও ছিল সম্পর্কটি। বিষয়টি সর্বসমক্ষে এসে পড়ায় বাড়িতে তা নিয়ে ঝামেলা শুরু হয়। যার পর সম্পর্ক ভেঙে যায়। তবে সম্পর্কের শেষটা বোধহয় ভাল হয়নি।’

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সেই সময় তাদের সঙ্গে যারা কাজ করতেন, তাদের অনেকেই সম্পর্কের কথা জানতেন। বিষয়টি নিয়ে সাক্ষ্য দিতে রাজি সকলেই।

    এম জে আকবরের স্ত্রী মল্লিকা আকবরও স্বামীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘এতদিন মিটু আন্দোলন থেকে দরেই ছিলাম। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে ওয়াশিংটন পোস্টে পল্লবী গগৈয়ের অভিযোগ দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। সত্যিটা তুলে ধরা প্রয়োজন বলে মনে হচ্ছে। আমার স্বামীর সঙ্গে ওঁর সম্পর্কের কথা জানতাম আমি। রাতবিরেতে বাড়িতে ফোন আসত। এমনকি, আমার সামনেও আকবরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন উনি। তুষিতা পটেল এবং পল্লবী গগৈ আমাদের বাড়িতে নৈশভোজেও এসেছেন। একসঙ্গে বসে মদ্যপান করেছেন। তখন নির্যাতনের ছাপ দেখিনি ওদের মুখে। পল্লবীর মিথ্যে বলা কারণ জানি না। তবে ডাহা মিথ্যে বলছেন উনি।’

    সম্প্রতি একাধিক মহিলা আকবরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে এনেছেন। যার জেরে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাঁকে। তাতে নয়া সংযোজন ঘটে বুধবার। মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ তোলেন আমেরিকা নিবাসী সাংবাদিক পল্লবী গগৈ। বর্তমানে আমেরিকার ‘ন্যাশনাল পাবলিক রেডিও’(এনপিআর)-তে কর্মরত তিনি। সেখানে দু’দশক আগের কথা তুলে ধরে অভিযোগ আনেন ।

  • কাশ্মিরে গুলিতে ভাইসহ বিজেপি নেতা নিহত, কারফিউ জারি

    কাশ্মিরে গুলিতে ভাইসহ বিজেপি নেতা নিহত, কারফিউ জারি

    জম্মু-কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্য বিজেপি সম্পাদক অনিল পারিহার(৫২) ও তাঁর ভাই অজিত পারিহার (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কিশতওয়ারে দোকান থেকে বাড়ির ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তাঁরা নিহত হন।

    ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলে কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারফিউ জারি করে।

    অন্যদিকে শুক্রবার কারফিউ কার্যকর থাকায় উচ্চমাধ্যমিক পার্ট-১ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। যার কারণে কিশতওয়ারে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়।

    অন্যদিকে, ভাদরওয়াতে পরীক্ষার রোল নম্বর সম্বলিত নথিকে কারফিউ পাশ হিসেবে গণ্য হওয়ায় সেখানে পরীক্ষা কেন্দ্রে যেতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি পরীক্ষার্থীদের।

    শুক্রবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগমার্চ করা হয়। ডোডা জেলার পুলিশ প্রধান সাবির মালিক বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা জেলায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।

    অন্যদিকে, যাতে কোনো গুজব না ছড়ায় সেজন্য মোবাইলের ইন্টারনেট পরিসেবার গতি কমিয়ে দেয়া হয়েছে।

    এদিকে, শুক্রবার জুমা নামাজের সময় কিশতওয়ার জামে মসজিদের ইমাম ফারুক কিচলু শোকগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করতে বিজেপি নেতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য মুসল্লিদের আহ্বান জানান। কাশ্মির উপত্যকার মুসলমানদের মধ্যেও নিহত ওই বিজেপি নেতার যথেষ্ট জনপ্রিয়তা ছিল।

    এদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা গুলাম আহমদ মীর, সিপিএম নেতা ও বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি প্রমুখ নেতৃবৃন্দ।

    জম্মু পুলিশের আইজি এস ডি সিং জামওয়াল বলেন, ওই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এজন্য বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে।

  • ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার হুমকি

    ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার হুমকি

    ‘দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। কিন্তু তারপরও খণ্ডিত হিন্দুস্তানে মুসলিমদের থেকে যেতে দেয়া হয়েছিল। মুসলমানরা তাদের মতই থাকুক। শিক্ষা, জীবিকা, ধর্মাচরণের সুযোগও অব্যাহত থাকুক, কিন্তু বাদ যাক ভোটাধিকার।’ এমনই দাবি তোলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তায়।’

    বাংলা বিশ্ব হিন্দু বার্তার (৪৪তম বর্ষ, কার্তিক ১৪২৫, তৃতীয় সংখ্যা) ১৯-২২ নং পৃষ্ঠায় নৃসিংহ প্রসাদ দে’র লেখা ‘হিন্দু সমাজ ভাবনা’র একটি অংশে মুসলিমদের ভোটাধিকার বাদ দেয়ার জন্য জোর দাবি করা হয়েছে।

    ‘হিন্দু সমাজ ভাবনা’ শীর্ষক প্রবন্ধটিতে নৃসিংহ প্রসাদ দে লিখেছেন,‘হিন্দুস্থান কেবল হিন্দুদের জন্যই। তাই অন্যদের ভোটাধিকার এখনই বন্ধ করা উচিৎ। ১৯৪৭ সাল থেকেই এটি করা উচিৎ করা ছিল।’