Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সিনাগগে গুলি : নিহত ১১

    ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে মার্কিন মিডিয়া সূত্রে খবর। বহু মানুষের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    আমেরিকার পিটসবার্গে ইহুদিদের ধর্মস্থান একটি সিনাগগের কাছে গুলি চলেছে বলে খবর। সেখানে এক বন্দুকবাজের উপস্থিতির কথাও জানানো হয়েছে। পুলিশ ওই জয়গাটি ঘিরে ফেলেছে।

    জানা গেছে, পিটসবাগের স্কোয়ারেল হিল অঞ্চলে ‘ট্রি অফ লাইফ’ সিনাগগের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ চারজনের মৃত্যুর খবর জানালেও স্থানীয় লোকজনের দাবি, অন্তত আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। এখনও পুলিশ ও বন্দুকবাজের মধ্যে গুলি বিনিময় চলছে ঐতিহ্যবাহী ওই সিনাগগের কাছে।

  • ছয় বছর বয়সেই বাংলাদেশি শিশুর হার্ভার্ডের স্বীকৃতি!

    ছয় বছর বয়সেই বাংলাদেশি শিশুর হার্ভার্ডের স্বীকৃতি!

    মাত্র ছয় বছর বয়সে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশী শিশু সুবর্ণ আইজ্যাক। স্থানীয়দের কাছে সুবর্ণ পরিচিতি পেয়েছে ‘ক্ষুদে আইনস্টাইন’ নামে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৫ সালে হোয়াইট হাউসও স্বীকৃতি দিয়েছিলো এই শিশুকে।

    ২০১৪ সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কোইকো ছয় বছরের সুবর্ণকে উপাধি দেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের জটিল সব বিষয়ের সমাধান করতে পারদর্শী শিশু শ্রেণিতে পড়া সুবর্ণ। বিরল এই প্রতিভার জন্য ২০১৫ সালে তৎকালীল প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল সুবর্ণ।

    এবার স্বীকৃতি পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত ২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ডিল গিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশী শিশু সুবর্ণ।

    সুবর্ণ আইজ্যাকের বাবা রাশিদুল বারি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক। তিনি বলেন, এক বছর বয়স থেকেই অন্য শিশুদের চেয়ে কিছুটা আলাদা সুবর্ণ।

    মাত্র তিন বছর বয়সেই নিজের মেধাকে জানান দিতে ভয়েস অব আমেরিকায় সাক্ষাতকার দেয় এই শিশুটি। মেধাকে যাচাই করতে ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬ জন অধ্যাপক জ্যমিতি, বীজগণিতসহ রসায়নের জটিল বিষয়ের পরীক্ষা নিয়েছেন সুবর্ণের। এই পরীক্ষায়ও সাফল্য পেয়েছে বাংলাদেশী এই শিশুটি।

     

  • রোমানিয়ায় শক্তিশালী ভূমিকম্প

    রোমানিয়ায় শক্তিশালী ভূমিকম্প

    রোমানিয়ার পূর্বাঞ্চলীয় বুজাউ কাউন্টিতে রোববার সকালে পাঁচ দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিকস একথা জানিয়েছে। খবর এএফপি’র।

    এটি রোমানিয়ায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

    এর আগে ২০০৪ সালের ২৭ অক্টোবর ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

    রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে।

    ভূমিকম্পটির উৎপত্তিস্থলের আশপাশের এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    এর উৎপত্তিস্থল ছিল বুখারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেহোইউর কাছে ভূগর্ভের ১৫০ কিলোমিটার গভীরে।

  • মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান : ভারতের ওপর কি খুব ক্ষুব্ধ ট্রাম্প?

    মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান : ভারতের ওপর কি খুব ক্ষুব্ধ ট্রাম্প?

    ইরানের সঙ্গে তেল কেনা ও রাশিয়ার সঙ্গে সামরিক অস্ত্র কেনার জের? প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ভারতের আমন্ত্রণ ফেরালেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এর আগে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এবার সেই পথে হাঁটলেন না ট্রাম্প।

    প্রেসিডেন্ট ট্রাম্পের না আসার সিদ্ধান্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানিয়ে দেয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এমনটাই খবর সংবাদমাধ্যমের। বলা হয়েছে দেশে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে ট্রাম্পের। আমন্ত্রণ না নিতে পারার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনিয়ে কিছু বলা হয়নি। দিল্লিতে মার্কিন দূতাবাস থেকে জানিয়ে দেয়া হয়েছে, বিষয়টি নিয়ে একমাত্র কথা বলবে হেয়াইট হাউস।

    উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানায় ভারত। সেই আমন্ত্রণ চিঠির প্রাপ্তির খবরও স্বীকার করা হয়েছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে। তবে জানিয়ে দেয়া হয় সেপ্টেম্বর মাসে ভারত-মার্কিন টু প্লাস টু বৈঠকের পরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হাল আমলে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে ইরানের সঙ্গে তেল কেনা নিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক সংঘাতের আকার নিয়েছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইরানের কাছ থেকে যেসব দেশ তেল কিনবে তাদের নিষেধাজ্ঞার কোপে পড়তে হবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি কিনছে ভারত। এতেও সম্পর্ক খারাপ হয়েছে দুদেশের মধ্যে। কোনো কোনো মহল থেকে মনে করা হচ্ছে এই দুই কারণেই ভারতের আমন্ত্রণ ফেরাল মার্কিন যুক্তরাষ্ট্র।

    প্রতিরক্ষাই প্রধান অ্যাজেন্ডা মোদি-সিনজোর বৈঠকে

    ফের বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে রবিবার সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, শিনজো অ্যাবের সঙ্গে এই নিয়ে ১২বার দেখা করলেন তিনি৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে৷

    জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে জায়গা পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা থেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়৷ পাশাপাশি ভারত-জাপান সম্পর্ক কী করে আরো দৃঢ় করা যায় সেই নিয়েও আলোচনা চলতে পারে তাদের মধ্যে৷ দুদিনের এই সামিটের প্রথম দিন রোববার মূল অ্যাজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে৷

    বৈঠকের পরে তারা হোটেলে মধ্যাহ্নভোজন শেষে পরবর্তী পূর্ব নির্ধারিত কাজগুলো করবেন৷ তালিকায় রয়েছে দুই প্রধানমন্ত্রীর প্রাইভেট ডিনার এবং ট্রেনে করে টোকিও সফরও৷

    দ্বিপক্ষীয় চুক্তি ছাড়া দুই রাষ্ট্রনেতার আলোচনার মধ্যে আঞ্চলিক সমস্যা থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু গুলো উঠে আসতে পারে বলে জানা গেছে৷ পাশাপাশি টোকিওতে মোদি ইন্ডিয়ান কমিউনিটির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে৷

  • শ্রীলংকায় সংসদের জরুরি অধিবেশন চান ‘বরখাস্ত প্রধানমন্ত্রী’

    শ্রীলংকায় সংসদের জরুরি অধিবেশন চান ‘বরখাস্ত প্রধানমন্ত্রী’

    শ্রীলংকার বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
    শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন। গতকালই রাজাপাকসে শপথ বাক্য পাঠ করেন। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।
    বিক্রমাসিংহে দেশটির পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়াকে জরুরি অধিবেশন ডাকার কথা বলেছেন। যদিও আগামী ৫ নভেম্বর বাজেট বিতর্কের জন্যে পার্লামেন্ট অধিবেশন বসবে।
    প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চান।’
    শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে রনিল বিক্রমসিংহের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। গত কয়েক মাস ধরে তাদের দুইজনের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দ্বন্দ্বের জের ধরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট সিরিসেনা।
    ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করেছিলেন সিরিসেনা। পরাজিতরা একে ‘ভারত সমর্থিত অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেন।
  • আফগানিস্তানে পুলিশ বাসে আত্মঘাতী হামলায় নিহত ৫

    আফগানিস্তানে পুলিশ বাসে আত্মঘাতী হামলায় নিহত ৫

    আফগানিস্তানের মধ্যাঞ্চলে পুলিশ কর্মকর্তা ও কর্মীবাহী একটি বাসকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাঁচ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। শনিবার  দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
    প্রাদেশিক পুলিশের মুখপাত্র হেকমাতুল্লাহ্ দুররানি বলেন, তালেবান জঙ্গিরা ওয়ারদাকের প্রাদেশিক রাজধানী মাইদান শারে এই হামলা চালায়। তারা এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।
    দুররানি বলেন, বাসটি পুলিশের একটি কম্পাউন্ডের মূল ফটকে পৌঁছানো মাত্রই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা ও তিন কর্মী রয়েছে।
    তবে হোয়াটসআপের এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ বলেন, ‘এই হামলায় ১০ আফগান পুলিশ ও সৈন্য নিহত হয়েছে।’