Category: আন্তর্জাতিক

  • রুশ বিমানবন্দরের মালিকানা কিনছে কাতার

    রুশ বিমানবন্দরের মালিকানা কিনছে কাতার

    রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের ২৫ শতাংশ মালিকানা কিনছে কাতার এয়ারওয়েজ। রাশিয়ার রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ চারটি বিমানবন্দরের একটি হলো এই নুকোভো। গতকাল মঙ্গলবার এখবর জানিয়েছে আল জাজিরা। গত সোমবার এই ঘোষণা দিয়েছেন কাতারের জাতীয় বিমান সংস্থার প্রধান নির্বাহী আকবর আল-বাকের। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চুক্তিটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কাতার এয়ারওয়েজের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানবন্দরের মালিকানা কিনতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামি ৮ সপ্তাহের মধ্যে চুক্তির বিস্তারিত চূড়ান্ত হবে। কাতারি আমিরের রাশিয়া সফরে কাতার এয়ারওয়েজ দেশটির কসমস্কো’র সঙ্গে পাঁচ বছরের অপর একটি চুক্তি স্বাক্ষর করেছে। নুকোভো বিমানবন্দরটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি দেশটির যাত্রী পরিবহনের ক্ষেত্রে তৃতীয় ব্যস্ত বিমানবন্দর। এর আগে এই মাসের শুরুতে আল-বাকের বলেছিলেন, আঞ্চলিক কূটনৈতিক বিরোধের কারণে এই অর্থ বছরে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারে কাতার এয়ারওয়েজ।

  • রাশিয়ার পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় পুতিনকে অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্পের

    রাশিয়ার পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় পুতিনকে অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্পের

    রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। রবিবার চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। দুই দিন পর মঙ্গলবার ট্রাম্প পুতিনকে ফোন করে কথা বলেন ও অভিনন্দন জানান।

    ফোনালাপে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের (দুই দেশের) যা আছে কাউকে আমরা কখনো তার কাছাকাছি আসতে দিবো না।’

    পুতিনকে ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা, ইউক্রেন ও সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য নিকট ভবিষ্যতে তিনি (ট্রাম্প) পুতিনের সঙ্গে মিলিত হতে পারেন।

    পশ্চিমা নেতাদের মধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পুতিনকে শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ের একদিন পর সোমবার তিনি পুতিনকে ‘উষ্ণ অভিনন্দন’ জানান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন প্রধান জ্য ক্লদ জাঙ্কার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

    তবে পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প সপ্রতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর উত্তেজনা দেখা দেয়া কয়েকটি বিষয়ে কোনো কথাই বলেননি। লন্ডন-মস্কো পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ব্যাপার নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি ট্রাম্প।

    প্রসঙ্গত, পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পুতিন আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেবেন। নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পান।

    নির্বাচনে পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে না ইইউ

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে না ইইউ

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরানের ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। ওয়াশিংটনের চাপের মুখে তিন ইউরোপীয় দেশ তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র কাছে প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মোগেরিনি এ মন্তব্য করলেন। সোমবার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের একটি বৈঠকে প্রবেশের আগে মোগেরিনি সাংবাদিকদের বলেন, ‘ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রস্তাব পাওয়া যায়নি। কাজেই প্রস্তাব যখন পাওয়া যায়নি তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার প্রশ্নই আসছে না।’

    তিনি বলেন, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন।

    এর আগে গত শুক্রবার একটি গোপন দলিলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির কথিত হস্তক্ষেপের অভিযোগে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে।

    ওই তিন দেশ যৌথভাবে এ সংক্রান্ত একটি প্রস্তাব ইইউ’ভুক্ত সবগুলো দেশের কাছে পাঠিয়েছে বলে বার্তা সংস্থাটি জানায়।

    এতে বলা হয়, যেকোনো নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র ২৮ দেশের সবার সমর্থন প্রয়োজন বলে সবগুলো দেশের কাছে ওই প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে না নেন সে লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।

    সূত্র: পার্স টুডে

  • রাশিয়ায় ভোটগ্রহণ চলছে

    রাশিয়ায় ভোটগ্রহণ চলছে

    প্রচণ্ড তুষারপাত, ঝড়ো হাওয়ার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ২০১৮ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার অ্যান্টার্কটিকের বেলিংহসেন পোলার স্টেশনের সকল সদস্য রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানান স্থানীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইগর ইদ্রিসভ। রাশিয়ান সংবাদ সংস্থা টাস এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইগর ইদ্রিসভ আরও বলেন, এখানকার আবহাওয়া অনেক খারাপ। বাইরে প্রচুর তুষারপাত হওয়া সত্ত্বেও মানুষ দলে দলে ভোট দিতে আসছেন।

    এদিকে ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভা। ভোট কেন্দ্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই ভোট দিতে সবাই এসেছেন’। আজ রোববার রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচন ২০১৮ শুরু হয়েছে। মস্কোর সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন আট জন প্রার্থী।

  • এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

    এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

    রাশিয়ার ২৩ কূটনীতিককে ব্রিটেনের বহিষ্কার করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

    সাবেক রুশ দ্বৈত গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট গ্যাস ব্যবহারে হত্যাচেষ্টায় ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছিল ব্রিটেন। এর ফলে দুই দেশের বৈরি সম্পর্ক আরও বৈরি হলো।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। মস্কোর ব্রিটিশ দূতাবাসের এসব কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

    উল্লেখ্য যুক্তরাজ্য স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টায় রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে। আর এ অভিযোগের পক্ষে মত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

    সূত্র: আল জাজিরা

  • ‘ইহুদি ও সংখ্যালঘুরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে’

    ‘ইহুদি ও সংখ্যালঘুরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে’

    যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায় এবার ইহুদি ও রাশিয়ার অন্যান্য সংখ্যালঘুদের ঘাড়ে চাপিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ান নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে থাকতে পারে রাশিয়ার তাতার, ইউক্রেনিয়ান সহ অন্যান্য সংখ্যালঘু ও ইহুদিরা। এনবিসি নিউজকে তিনি এ বিষয়ে এক সাক্ষাৎকার দেন। বলেন, হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপকারীরা ইউক্রেনিয়ান, তাতার, ইহুদি। তবে তাদের রয়েছে রাশিয়ান নাগরিকত্ব।

    এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এ পত্রিকাটির পক্ষ থেকে বৃটেন ও যুক্তরাষ্ট্রে ইহুদি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নির্বাচনের পর থেকেই। এ বিষয়ে তদন্ত করেছে সিআইএ। তদন্ত করছে এফবিআই। পুতিন বলেছেন, তারা রাশিয়া রাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। হয়তো অভিযুক্ত ওইসব ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব আছে। অথবা তাদের একটি গ্রিন কার্ড থাকতে পারে। হতে পারে তাদেরকে এসব কাজ করার জন্য অর্থ দিয়েছে মার্কিনিরা। ভøাদিমির পুতিন বলেন, যদি এফবিআইয়ের তদন্তে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার কোনো নাগরিক বা কোম্পানি দায়ী তাহলে সেই কাজটিকে রাশিয়ায় অপরাধ হিসেবে দেখা হবে না। তার ভাষায়, যতক্ষণ পর্যন্ত একজন রাশিয়ান রাশিয়ার আইন লঙ্ঘন না করবেন ততক্ষণ পর্যন্ত আইন দিয়ে একজন রাশিয়ানকে বিচার করা যাবে না। এক্ষেত্রে তিনি বলেন, আমাদের কাছে আনুষ্ঠানিক আবেদন করুন। তারপরই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো। ওদিকে আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছেন ভøাদিমির পুতিন।