Category: আন্তর্জাতিক

  • ব্রহ্মপুত্রে টানেল তৈরির খবর বানোয়াট: চীন

    ব্রহ্মপুত্রে টানেল তৈরির খবর বানোয়াট: চীন

    জীবন নিউজ  ডেস্ক: ব্রহ্মপুত্র নদের পানি শিং জিয়াং প্রদেশে নিতে টানেল তৈরির খবর বানোয়াট বলে জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং খবরটিকে মিথ্যা ও ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আন্তঃদেশীয় জলধারা নিয়ে সহযোগিতাকে গুরুত্ব দেয় চীন। এই ধরনের টানেল তৈরির কোনো পরিকল্পনা নেই।
    সোমবার হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়, চীন ব্রহ্মপুত্রে একহাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের পরিকল্পনা করছে। এ নিয়ে বিজ্ঞানীরা কাজও শুরু করেছেন।

  • আপনারা শিকড় ছড়িয়ে দিন: তিব্বত সীমান্তে বসবাসকারীদেরকে চিনা প্রেসিডেন্ট

    জীবন নিউজ ডেস্ক: ডোকলামে স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে। কিন্তু সীমান্ত নিয়ে ভারত-চিন সম্পর্কের টানাপড়েন ভিতরে ভিতরে রয়ে গিয়েছে একই ভাবে। ভারতের অরুণাচল প্রদেশ লাগোয়া তিব্বত সীমান্তে বসবাসকারী এক দল চিনা পশুপালকের উদ্দেশে চিনা প্রেসিডেন্ট শি চিন ফিং-এর লেখা চিঠিতেই সেই ইঙ্গিত মিলছে। আবার ভারতও চিন সীমান্তে সামরিক প্রস্তুতি নিতে পিছিয়ে নেই। লাদাখে লিনচে নদীর উপরে আজ একটি সেতুর উদ্বোধনের পিছনে নয়াদিল্লির সেই ভাবনাই স্পষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে।
    ডোকলাম নিয়ে টানাপড়েনের মধ্যেই ব্রহ্মপুত্র নদ নিয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল বেজিং। সীমান্ত বিবাদ কেটে গেলেও বেজিং-এর সেই মনোভাব বদলায়নি। আন্তর্জাতিক চুক্তি মেনেই ভারত ও বাংলাদেশকে ব্রহ্মপুত্রের জল সংক্রান্ত তথ্য দেওয়ার কথা বেজিং-এর। কিন্তু বাংলাদেশ সেই তথ্য পেলেও ভারতকে তা দেওয়া হচ্ছে না। নানা টালবাহানা চালিয়ে যাচ্ছে চিন। এ নিয়ে ভারতীয় কূটনীতিকদের ক্ষোভ যখন বেড়ে চলেছে, তার মধ্যেই ভারত সীমান্তে টানাপড়েনকে ইঙ্গিত করে চিন ফিং-এর নতুন মন্তব্য সামনে এসেছে।
    চিনের সরকারি সংবাদ সংস্থা জিন হুয়া জানিয়েছে, তিব্বতের লুনজের একটি পশুপালক পরিবারকে সম্প্রতি চিঠি লিখেছেন শি। অরুণাচল সীমান্ত লাগোয়া তিব্বতে বসবাসকারী এই পশুপালকদের উদ্দেশে শি বলেন, ‘আপনারা ওই এলাকায় শিকড় ছড়িয়ে দিন। চিনের জমিকে রক্ষা করুন। সীমান্ত এলাকায় সুরক্ষা নিশ্চিত করতে পশুপালকদের অবদানেরও স্বীকৃতি দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। পরিবারটি যাতে সীমান্ত এলাকায় বসবাস করতে অন্য পশুপালকদেরও উৎসাহ দেয়, সে জন্যও বলেছেন শি। জইগার ও ইয়াংজম নামে দু’টি মেয়ে চিনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস চলাকালীন শি-কে চিঠি লিখেছিল। সীমান্ত নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছিল চিনা প্রেসিডেন্টকে। তারই জবাব দিয়েছেন শি।
    পাশাপাশি, চিন সীমান্তে নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি থাকছে ভারতের দিক থেকেও। লাদাখে চিনের সঙ্গে ‘এলএসি’ বরাবর ভারতের ‘বর্ডার রোড অর্গানাইজেশন’ আজ নতুন একটি সেতুর উদ্বোধন করেছে। লেহ-লোমা-র পথে এই সেতু সাধারণ মানুষের স্বার্থ দেখবে, তেমনি সামরিক প্রয়োজনেও এটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
    ওই সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, লাদাখে উন্নয়ন ও সামরিক স্বার্থের দিকে তাকিয়ে প্রজেক্ট হিমাঙ্ক-এর রূপায়ণ করা হচ্ছে। চিন সীমান্তে যোগাযোগের জন্য এ মাসে তৃতীয় সেতুর উদ্বোধন হলো।

  • ব্রিটেন রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি

    ব্রিটেন রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি

    জীবন নিউজ, ডেস্ক: ব্রিটেনের শিশু রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এনক্রিপ্টেড অ্যাপ টেলিগ্রামের আইএসের একটি গ্রুপে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ৪ বছরের পুত্রের নতুন স্কুলের পাশে তোলা এক ছবি দিয়ে লেখা হয়, খুব দ্রুতই স্কুল শুরু হতে যাচ্ছে।

    ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ধারায় দাদা প্রিন্স চার্লস, বাবা প্রিন্স উইলিয়ামের পরেই তৃতীয় স্থানে আছে জর্জ। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার নিজস্ব তদন্তকারীর বরাতে জানায়, গত মাসে টমাস ব্যাটারসি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছে। টেলিগ্রামে আইএসের জনপ্রিয় চ্যানেলে পোস্ট করা বার্তায় আরবিতে লেখা ছিল, যখন যুদ্ধ বুলেটের সংগীত নিয়ে হাজির হবে তখন আমরা অবিশ্বাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ব।

    আইএস টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে থাকে কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান গোপন থাকে। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত এসব অ্যাপ নজরদারি করে থাকে। এর আগে টমাস ব্যাটারসি স্কুলে বিনা বাধায় ঘুরে বেড়িয়ে এক নারী ভিডিও পোস্ট করার পরে প্রিন্স জর্জের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। সপ্তাহখানেক পরে চুরি করার অভিযোগে এক নারীকে আটক করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সেই গ্রেফতারের পরে প্রিন্স জর্জের নিরাপত্তা জোরদার করেছিল।

  • বিচারিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বারাক ওবামা

    বিচারিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বারাক ওবামা

    জীবন নিউজ, ডেস্ক: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আট বছর। গত বছর বেশ দক্ষতার সঙ্গে শেষ করেন তাঁর শাসনকালের মেয়াদ। তবে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য একেবারে শেষ হয়ে যায়নি। তাই এবার বিচারিক-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট।

    রোববার বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে প্রস্তাব করেন স্থানীয় আদালত। তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান ওবামা। আগামী মাসেই ইলিয়নস কুক অঞ্চলে কাজ শুরু করবেন তিনি। যদিও এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

    কুক আদালতের প্রধান বিচারক টিমথি ইভানস জানান, সমাজের একজন বাসিন্দা ও মার্কিন নাগরিক হিসেবে তিনি (ওবামা) এ দায়িত্ব পালন করবেন বলে তাঁর মুখপাত্রের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন।

    এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে একই দায়িত্ব পালন করেছেন।

    বারাক ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১২ বছর শিক্ষকতা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইনজীবী হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন।

  • প্রধানমন্ত্রী পদে লড়তে পারেন নওয়াজকন্যা

    প্রধানমন্ত্রী পদে লড়তে পারেন নওয়াজকন্যা

    জীবন নিউজ, ডেস্ক: পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে মরিয়ম জানান, তার ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধব তাকে নেতৃত্বের আসনে দেখতে চান। কিন্তু এ বিষয়ে চিন্তাভাবনা করলেও পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। গত শনিবারই তিনি ৪৫ বছরে পা রাখলেন। জন্মদিনে এক টুইটবার্তায় তিনি বলেন, শরিফ পরিবার তার ওপর ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বদানের ভার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে বিবৃতি প্রচারের কথা বলা হচ্ছে, তা তার ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তুলনামূলক কম সময়ে নিজের বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেন মরিয়ম। তিনি বলেন, আমার এখন কাজে মনোযোগী হওয়ার সময় হাতে রয়েছে। এ জন্য তিনি অল্প বয়সে বিয়ে হওয়াকে সৌভাগ্য বলে মনে করেন। তিনি আরও বলেন, ‘বাচ্চাদের বড় করার জন্য আমি পুরো সময়টা তাদের দিয়েছি। এখন আমি স্বাধীন। আমার বাচ্চারা এখন ছোট থাকলে আমি এত কাজের সুযোগ পেতাম না।’

  • ৩০ নারীকে এইচআইভি সংক্রমণের দায়ে এক ব্যক্তির জেল

    ৩০ নারীকে এইচআইভি সংক্রমণের দায়ে এক ব্যক্তির জেল

    আন্তর্জাতিক ডেস্ক: ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর দেহে এইচআইভি সংক্রণের দায়ে ইতালির এক অ্যাকাউন্ট্যান্টকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের আদালত। শুক্রবার (২৭ অক্টাবর) এ রায় দিয়েছেন আদালত।

    ৩৩ বছর বয়সে এইচআইভি সংক্রমণের হয়েছে বিষয়টি জানার পরও ভ্যালেনটিনো তাল্লুটো নামে ওই ব্যক্তি কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই যৌন সম্পর্ক স্থাপন করেছেন অন্তত ৫৩ নারীর সঙ্গে। এতে তার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয়েছে ৩০ নারীর।

    ২০০৬ সালে ভ্যালেনটিনো তাল্লুটো জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ (যে ভাইরাসে মরণব্যাধী এইডস হয়)। এরপর তিনি বিভিন্ন ছদ্মনামে ইচ্ছাকৃতভাবে অন্তত ৫৩ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। যাদের একজনের বয়স ছিল মাত্র ১৪ বছর।

    তাল্লুটো মাত্র চার বছর বয়সে মাকে হারিয়েছেন। এইচআইভি পজিটিভ মায়ের মাধ্যমেই এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।