Category: প্রচ্ছদ

  • নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের

    নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের

    অনলাইন ডেস্ক:   ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে কূটনৈতিক প্রক্রিয়ায় ‘ধ্বংসাত্মক’ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনাই নেতানিয়াহুর ওই সফরের মূল আলোচ্য হওয়ার কথা।

    তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘আমাদের আলোচনার পক্ষ হলো যুক্তরাষ্ট্র। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর চাপ ও ধ্বংসাত্মক প্রভাব থেকে স্বাধীনভাবে কাজ করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রেরই।’

    ‘তিনি বলেন, ‘জায়নবাদী সরকার বারবার, একটি নাশকতাকারী হিসেবে, দেখিয়েছে যে তারা আমাদের অঞ্চলে শান্তির দিকে পরিচালিত করে এমন যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার বিরোধিতা করে।’

  • প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:   তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ সাক্ষাতে তুরস্কের পার্লামেনটারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ।

    সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার   কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:    কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো ২৩ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

    শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক:    শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

    এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

  • ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি

    ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি

    অনলাইন ডেস্ক:    ফেব্রুয়ারির প্রথম আট দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে দেশে মোট ১ বিলিয়ন ৩২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ৮ ফেব্রুয়ারি দেশে ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

    গত বছর ১ থেকে ৮ ফেব্রুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার।

    এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে মোট ২০ বিলিয়ন ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

    গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬ বিলিয়ন ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

  • ৪১ বছর বয়সে ২০২৮ অলিম্পিকে খেলতে চান জকোভিচ

    ৪১ বছর বয়সে ২০২৮ অলিম্পিকে খেলতে চান জকোভিচ

    অনলাইন ডেস্ক:    ৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

    ৩৮ বছর বয়সী সাবেক এই নাম্বার ওয়ান ইতোমধ্যেই ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

    ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন জকোভিচ। অলিম্পিকের ফাইনালে তিনি তরুণ তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করেন।

    ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা জোর দিয়ে বলেছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান। ২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, নিজের অলিম্পিক শিরোপা ধরে রাখার ইচ্ছা এখনো তার আছে।

    স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জকোভিচ বলেন, “হ্যাঁ, সেটা অনেক দূরের বিষয়। আমার জীবনের ও ক্যারিয়ারের এই পর্যায়ে এটা বেশ দূরের লক্ষ্য, কিন্তু স্পষ্টভাবেই সেখানে পৌঁছানোর আকাঙ্খা আমার আছে।”

    সার্বিয়ান কিংবদন্তি হয়তো ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন। কিন্তু তার ভেতরে যে এখনো লড়াই করার শক্তি আছে, তা তিনি প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে সেমিফাইনালে তিনি বিশ্বের সদ্য সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে হারান, যদিও ফাইনালে এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন।

    ফাইনালে হারের পর জকোভিচ স্বীকার করেন, ২০২৮ অলিম্পিকে সেরা অবস্থায় পৌঁছাতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন।

    এ সম্পর্কে তিনি বলেন, “আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের কথা তো বাদই দিলাম। এটা দারুণ এক যাত্রা ছিল—, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

    তিনি আরও যোগ করেন, “এই কারণেই বিষয়টা খোলা রেখেছি। সত্যি বলতে কী, আমি জানি না। তোমরা আমাকে বহু বছর ধরে অনুসরণ করছ, আমি ভান করি না বা মিথ্যে বলি না। গত এক বা দেড় বছর ধরেই বলে আসছি সামনে কি থাকবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি বলেছি, ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। কিন্তু তার মানে হতে পারে বছরে একটি টুর্নামেন্ট খেলা, বা ১০টা, ১৫টা, দুইটা কিংবা সাতটা, সত্যি বলতে আমি জানি না। আমি এত আগেভাগে আমার সূচি বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে সামনে কি আসে।”