Category: প্রচ্ছদ

  • ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরাহ

    ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরাহ

    অনলাইন ডেস্ক:   সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরাহ। সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) অনুষ্ঠিত খেলায় সর্বোচ্চ ১৪৮ উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার।

    শনিবার (২১ জুন) হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেন বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড।

    বুমরাহর এই ১৪৮ উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৩৮, ইংল্যান্ডে ৪০, নিউজিল্যান্ডে ৬ এবং অস্ট্রেলিয়ায় ৬৪টি।

    ১৪৬ উইকেট নিয়ে ওয়াসিম আকরাম দ্বিতীয় অবস্থানে। সেরা পাঁচের অপর তিন বোলার হলেন অনিল কুম্বলে, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। তাদের উইকেট সংখ্যা যথাক্রমে ১৪১, ১৩০ ও ১২৩টি।

    এই অঞ্চলে (সেনা) রান করার দিক দিয়েও ভারতীয়দের আধিপত্য। এই চার দেশে ৫ হাজার ৩৮৭ রান করে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার।

  • ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না- এই প্রস্তাবে তিনটি দল ছাড়া বাকিরা সম্মত : আলী রীয়াজ

    ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না- এই প্রস্তাবে তিনটি দল ছাড়া বাকিরা সম্মত : আলী রীয়াজ

    এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না- এই প্রস্তাবে তিনটি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) বিকেলে, ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠক শেষে এমনটা জানান তিনি।

    এই প্রস্তাবে অসম্মতি জানানো দলগুলো হলো, বিএনপি, এনডিএম, বাংলাদেশ এলডিপি।

    এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি।

    তিনি আরও জানান, আগামী দুইদিন মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রীয়াজ।

    এর আগে, সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকে যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল।

    তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একজন স্বৈরাচার হয়েছিল, সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেওয়া ঠিক হবে না। আগামী দু’দিন মুলতবি থাকবে বৈঠক।

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল আঞ্চলিক অফিসে নাগরিক সেবা চালু

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল আঞ্চলিক অফিসে নাগরিক সেবা চালু

    অনলাইন ডেস্ক:    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২২ জুন) সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনের কর্মসূচি থেকে একথা বলেন তারা।

    এসময়, সংশ্লিষ্ট দফতরে কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানান নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা। নগরবাসীর সেবা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

    বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফ্যাসিস্ট কর্মকর্তা ও দোসর কেউ যদি নগর ভবনে আসেন তাহলে নিজ দায়িত্বে আসবেন। কোনো ফ্যাসিস্টের জায়গা নগর ভবনে হবে না।

    একইসাথে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা।

  • দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান : আলী রীয়াজ

    দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান : আলী রীয়াজ

    অনলাইন ডেস্ক:   দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, আগামী দুইদিন বিরতি দিয়ে বুধবার আবারও বৈঠক হবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানাচ্ছি।

    বৈঠক সূত্র জানা যায়, উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ নিয়ে আজ আলোচনা হবে। এরিমধ্যে বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

  • পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রোববার (২২ জুন) ‘কূটনীতির সুযোগ এখনও আছে কি না’— এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।

    এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

    পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

    এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।

  • পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আজ মস্কো যাবেন। তবে বৈঠকটি আগামীকাল সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হবে।

    ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইরানের পরম বন্ধু। এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারত্বের মধ্যে আছি। আমরা সবসময় একে অপরের সমস্যা ও পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলচনা করি, একে অপরের পরামর্শ গ্রহণ করি এবং আমাদের অবস্থানের সমন্বয় সাধন করি। এ সময়, রাশিয়া জেসিপিওএ-তে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি।

    সেইসাথে, আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র পর একে অপরের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাবেন বলেও নিশ্চয়তা দেন তিনি।

    এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

    পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

    এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।