Category: প্রচ্ছদ

  • বৈষম্যবীরধী সৎ ও সাহসী সাংবাদিক এর নামে একের পর এক মিথ্যা মামলা

    বৈষম্যবীরধী সৎ ও সাহসী সাংবাদিক এর নামে একের পর এক মিথ্যা মামলা

    জেলা প্রতিনিধি: গতো ৫ই আগষ্ট, লালমনিরহাট জেলায় আলোচিত সমলোচিত আওয়ামিলীগ নেতা,হুুন্ডি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুমন খান, এর বাসায়
    অগ্নি দগ্ধ ও লুটপাটের ঘটনায় ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটে, বিগত নয়মাস প্রশাসনের কোন রকম তদন্ত ছাড়া, গতো ২৭শে মে একটি এজাহার দাখিল করা হয়,লালমনিরহাট সদর থানায়,। যেখানে ৩৮ জনকে এজাহার ভুক্ত ও ৩০ ৩৫ জনকে অজ্ঞাত করে এজাহার দাখিল করে আরমান আরিফ ২৭,নামে একজন ব্যাক্তি।

    এখানে ৩৩নাম্বারে বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকা লালমনিরহাট জেলা প্রতি নিধি, ঢাকা বুলেটিন নিউজ স্টাফ রিপোর্টার, ফেসবুক নিউজ পোটাল, উত্তরবঙ্গ ক্রাইম নিউজ সম্পাদক, বাঁধন ঢালীর। নাম দেওয়া হয়, যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন।

    সাংবাদিক রা বাঁধন ঢালীর সাথে কথা বললে তিনি জানান যে এটি সম্পুর্ন মিথ্যা মামলা এটি একটি আলোচিত ঘটনা, বাংলাদেশের এমন কোনও মিডিয়া নাই যে এ বিষয়ে অবগত নয়্,লালমনিরহাট জেলা শহরের প্রতি টি মানুষ এ বিষয়ে জানে সেখানে কি ঘটেছে সেদিন। কেনওনা সাখাওয়াত হোসেন সুমন খানের বাসাটা জনবহুল আবাসিক এলাকায় অবস্থিত।
    যা লালমনিরহাট সদর থানা প্রাঙ্গন হতে ১০০ গজ পিছনে সামনে।

    ঘটনার নয়মাস পরে এ মামলা একটি ষড়যন্ত্র শত্রুতামূলক হয়রানিমূলক ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, আমি বাঁধন ঢালী ছাত্র জীবন এ আমার রাজনীতি মেজর জেনারেল জিয়াউর রহমান এর আদর্শে গড়া সংগঠন,জাতীয় তা বাদী দল
    বি এন পির, ছাত্র দলের পৌর সদস্য হিসেবে শুরু করি, ও পরে স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করি, এবং লালমনিরহাট পৌর ৩ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, ২০১৩ সালে পরবর্তীতে বিভিন্ন মিথ্যা মামলায় আওয়ামী লীগ আমাকে হয়রানি করতে শুরু করে,দোকান ভাংচুর ও লুটপাট জুলুম শুরু করে আমার প্রতি, যার মধ্যে জি আর ৫৫৭ লাল মামলাটি এখন ও চলমান,আমি রাজনীতি করবোনা বাদদিয়েছি আজ ১০ বছর, সাংবাদিকতায় জড়িত হই ২০১৮ সালে এবং পাশাপাশি ঢালীফ্যাশন হাউস নামে একটি পুরুষ পোষাকের দোকান চলমান রাখি যার উসিলায় আল্লাহ আমার ও আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করেন,। গতো ৯ বছর যাবত সে ব্যাবসা করছেন। বাঁধন ঢালী আরো বলেন, আওয়ামী লীগ এর কোনও কমিটি তে তার কোনও সদস্য পোষ্ট নাই, তাকে কি ভাবে কোন ভিত্তি তে আওয়ামী লীগ বানানো হচ্ছে,
    এবং একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে তা সাংবাদিক ও সচেতন মানুষ হিসেবে আমাদের ওজানা।

    বাঁধন ঢালী জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ জার্নালিজ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,এর দায়িত্ব পালন করে আসছেন, যা চলমান,
    আরো উল্লেখ্য যে, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকায় ৫ই আগষ্ট এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহবান করে নিউজ করেণ তিনি, সাখাওয়াত হোসেন সুমন খান, এর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সে নিউজ ও করেছেন বিগত সময়ে,
    যা গুগলে আজও বিদ্যমান রয়েছে। আওয়ামী লীগ এর বিভিন্ন অনিয়ম নিয়ে সে লিখেছেন যা গুগল সাক্ষী দেয় ।
    এ মামলার সুষ্ঠু তদন্তের দাবী জানানো হলো, এবং মিথ্যা ভিত্তি হীন হয়রানি মূলক মামলার বাদি কে আইনের আওতায় আনার আহবান জানান তিনি। যাঁরা মৃর্তু বরণ করেছেন তাদের পরিবারের কেউ এ মামলার বাদি বা সাক্ষী নন,। এখানে ভিকটিম পরিবারের কারে সংপৃক্ততা নাই,। বাঁধন ঢালীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে। আইনের সুশাসন কায়েম কর করতে হবে। সিআইডি, ডিজি এফ আই সহ সকল গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হলো,।

    সুষ্ঠু তদন্তের জোর দাবি করা হলো। ঘটনার দিন বাঁধন ঢালী ঘটনা স্থলের এক কিলোমিটারের ভিতরেই ছিলেন না। সাখাওয়াত হোসেন সুমনের নামে সে নিয়মিত নিউজ করতো,সাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাটে বেশ কিছু প্রশাষন ও সাংবাদিকদের বেতন দিয়ে পুষতো, যা প্রশাসনের ও জানা,।

    কিন্তু বাঁধন ঢালী, তার নেয় নিতি নিয়ি চলে, আপোষ হীন সাংবাদিকতা করে, সাংবাদিকতা, তার পেশা নয় প্রতিবাদটা তার নেশা।, সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খান এর বিপক্ষে, নিউজ করাতে এর আগে বিডিয়ার গেটে তাকে হেনস্তা করে সুমন খানের গুন্ডা বাহিনী। কিনতে চায় তাকে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা আছে সুমন খানের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডাক্তার মোঃ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করা হইলো।
    বাংলাদেশে কলমের স্বাধীনতা দিন আইনের শাসন প্রতিষ্ঠা করুন শোষণ বন্ধ করুন।

  • গাবতলীতে অপহরণকারীদের ঘাঁটি ভাঙল পুলিশ: ৩ জন গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    গাবতলীতে অপহরণকারীদের ঘাঁটি ভাঙল পুলিশ: ৩ জন গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    নিজস্ব প্রতিবেদন: ৩০মে ২০২৫, বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের সাহসী ও পেশাদারিত্বপূর্ণ অভিযানে গাবতলী উপজেলায় আবারও বড় সাফল্য অর্জিত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক সাড়াশী অভিযান চালিয়ে তিনি তৈরি করেছেন এক দৃষ্টান্ত, যার ফলে অপরাধীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

    সর্বশেষ অভিযানে মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের মোঃ জাকারিয়া (৩০), পেশায় রাজমিস্ত্রিকে মোবাইল ফোনের মাধ্যমে কাজের কথা বলে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রথমে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বাধ্য হয়ে ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম সেই টাকা প্রদান করলেও, পুনরায় আরও এক লক্ষ টাকা দাবি করে তারা। এ সময় ভিকটিমকে শারীরিক নির্যাতনের আওয়াজও শুনিয়ে ভয়ভীতি দেখানো হয়।

    পরিস্থিতি বেগতিক দেখে স্ত্রী নিলুফা বেগম গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি সেরাজুল হক অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করেন এবং এসআই সুজল দেবনাথের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করেন।

    আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ২৯ মে রাতেই বগুড়া জেলার শেরপুর থানার কুসুমদী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো:

    1. বিনজু মিয়া ওরফে রকি (২৫), পিতা আব্দুল খলিল, রথিরাম পাঠানপাড়া, রাজারহাট, কুড়িগ্রাম, 2. মোঃ রাসেল শেখ (২৬), পিতা গোলাম মোস্তফা, 3. রাজু আহমেদ (২৩), পিতা মৃত খোকা প্রামানিক; দু’জনেই বনমরিচা, শেরপুর, বগুড়া। অপহরণকারীদের হেফাজত থেকে ভিকটিম মোঃ জাকারিয়াকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে।

    ওসি সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। আমরা জনগণের নিরাপত্তার জন্য সর্বদা সজাগ ও প্রস্তুত। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।” গাবতলীবাসীর পক্ষ থেকে গর্বিত কণ্ঠে ধন্যবাদ জানানো হয় ওসি সেরাজুল হক ও তাঁর টিমকে। এমন সাহসী অভিযানে এলাকার সাধারণ মানুষ ফিরে পেয়েছে নতুন করে আশ্বাস ও নিরাপত্তার অনুভব।

  • বালিয়াডাঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বালিয়াডাঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হয়েছে।

    বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৩০ মে) বিকালে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইউসুফ আলী,
    বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, ৩ নং ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাভেদ, ৪ নং বড়বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
    দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • ড্রেন নির্মাণের চেষ্টা বিএসএফ – এর; বিজিবি বাধার

    ড্রেন নির্মাণের চেষ্টা বিএসএফ – এর; বিজিবি বাধার

    ফেনী প্রতিনিধি  : ভারতের ত্রিপুরার বিলোনীয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার নোম্যান্সল্যান্ডে ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে সরে যেতে বাধ্য হয়েছে তারা।

    বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে সীমান্তের বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়ে তারা এমন চেষ্টা চালায়। পরবর্তীতে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সরে যায়।

    ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিএসএফ বৃষ্টির পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করছিল। কিন্তু কাজের কিছু অংশ নোম্যান্সল্যান্ডের (শূন্য রেখা) ২০ গজ এলাকার মধ্যে ঢুকে যাওয়ায় আমরা বাধা দিয়েছি। কারণ, শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে দু’দেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হবে।

    পরশুরামের সীমান্তবর্তী স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, ওপারে বিলোনীয়া শহর ও পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। টানা বৃষ্টির কারণে তাদের এলাকায় জলাবদ্ধতা তৈরী হয়েছে। সেজন্য তারা পানি বের করার উপায় খুঁজছে। বাংলাদেশের ভাটির দিকে পানি ছেড়ে দিতে পারলে তাদের জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে; তাই তারা এমন চেষ্টা চালিয়েছে।

    ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি। তবে বাসিন্দাদের অনুরোধ, ভয় বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।

    এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, সীমান্তে লাইট বন্ধ করে দিয়ে বিএসএফ’র আনাগোনা, স্কেবেটর রাখা এসব কিছু সন্দেহ তৈরী করছে। বল্লামুখা বাঁধে যাতে বিএসএফ হাত দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরাও চাই তারা (ভারতীয়রা) জলাবদ্ধতায় নিমজ্জিত না থাকুক। ভাটির দিকে পানি দিবে, তবে সেটি আমাদের ক্ষতি করে নয়।

  • সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশ

    সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশ

    আন্তর্জাতিক ডেস্ক:      সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ হয়ে গেছে আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশই। প্রাণে বেঁচে গেলেও সব হারিয়ে আজ নিঃস্ব গ্রামবাসীরা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ দুর্যোগ, বলছেন বিশেষজ্ঞরা।

    ঘটনার শুরু অবশ্য প্রায় ২ সপ্তাহ আগে। পাহাড়ের বিভিন্ন স্থানে দফায় দফায় ভূমিধস হয়। তবে সেগুলো খুব বড় মাত্রায় ছিলো না। তারপরও সতর্কতা জারি করে প্রশাসন। বাড়ি ছাড়েন প্রায় ৩০০ বাসিন্দা।

    এরইমধ্যে গত বুধবার ধসে পড়ে পাহাড়ের বিশাল হিমবাহ। তারই প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয় তুষার এবং পাহাড় ধস। টন টন বরফ, মাটি এবং পাথরের নিচে চাপা পড়ে বিশাল এলাকা।

    এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণে বেঁচে গেলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব গ্রামটির বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা যেন আবার সেখানে নতুন করে জীবন শুরু করতে পারেন, সে জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইস সরকার।

    আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ধসে পড়ছে বিশালাকারের এসব হিমবাহ। ফলে আলপ্স পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোয় প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।

  • ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান

    ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান

    নিউজ ডেস্ক:      অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা নিয়ে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চলমান সফরের তৃতীয় দিনে টোকিওতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’র সাইডলাইনে এ সমঝোতা স্বাক্ষরগুলো সম্পন্ন হয়।

    প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও জেবিআইসি-এর মধ্যে জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার হবে বলে জানানো হয়েছে।

    দ্বিতীয় সমঝোতা স্মারকটি হয়, ওনোডা ইনক এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে, বিএসইজেড-এ একটি জমি লিজ চুক্তি নিয়ে। ওনোডা ইতোমধ্যে জাইকার উদ্যোগে একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বিএসইজেড-এর কারখানায় নতুন গ্যাস মিটার সংযোজন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে।

    তৃতীয় সমঝোতা স্মারকটি হয়, বাংলাদেশ ন্যাক্সিস কো. লিমিটেড ও বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে, বিএসইজেড-এ একটি জমির সাবলিজ চুক্তি নিয়ে। এই চুক্তির আওতায় ন্যাক্সিস বিএসইজেড-এর কারখানায় অ্যাপারেল এক্সেসরিজ (পোশাক আনুষঙ্গিক সামগ্রী) উৎপাদন করবে।

    চতুর্থ সমঝোতা স্মারকে গ্লাফিট ও মুসাশি সেইমিতসু ইন্ডাস্ট্রি গ্লাফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে একটি ব্যাটারি চালিত সাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদনকারী কারখানা স্থাপনে সহায়তা নিয়ে চুক্তি হয়।

    পঞ্চম সমঝোতা স্মারকে সাইফার কোর কো. লিমিটেড বাংলাদেশে ২ কোটি ডলার বিনিয়োগ করবে একটি জাতীয় পাইলট প্রকল্পে, যা তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাকাতুশি নাকামুরার উদ্ভাবিত কমপ্লিট চিপার টেকনোলজি ব্যবহার করবে। এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশকে একটি কোয়ান্টাম-প্রতিরোধী ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করা, যেখানে স্থানীয় কোম্পানিকে প্রযুক্তি ব্যবহারের এবং বৈশ্বিক সম্প্রসারণের একচেটিয়া অধিকার দেয়া হবে।

    ষষ্ঠ সমঝোতা স্মারকটি জাইকা ও বিডা-র মধ্যে স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাইকা ইন্ট্রেগ্রাটেড সিংগেল উইন্ডো প্লাটফর্ম (আইএসডাব্লিউপি) এর প্রাথমিক পর্যায়ে কারিগরি ও উপকরণ সহায়তা প্রদানের অঙ্গীকার করে। এই প্ল্যাটফর্মটি বিডা-র নেতৃত্বে বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার পৃথক ওয়ান-স্টপ সার্ভিসকে একত্রিত করবে।

    সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এখন আমাদের দায়িত্ব হলো বাস্তবায়ন করা।

    গত ১৬ বছরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশে একটানা ভূমিকম্প হয়েছে, যার ফলে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে একজন ভালো বন্ধু এগিয়ে এসেছে… সেই বন্ধু হলো জাপান। আমি এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এবং পরবর্তী ধাপ নির্ধারণ করতে।

    এই চ্যালেঞ্জকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতিহাসকে দেখাতে চাই যে, এটা সম্ভব হয়েছে—এবং নিখুঁতভাবে হয়েছে। আমরা কোমর বেঁধে প্রস্তুত হয়েই বলছি, আমরা কাজ করতে এসেছি। আপনাদের সহায়তায় এটা করা সম্ভব।