Category: প্রচ্ছদ

  • বীরগঞ্জে কাঠের সেতু উদ্বোধন

    বীরগঞ্জে কাঠের সেতু উদ্বোধন

    দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পাথর ঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার (২৭মে) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের শর্মা পাড়া পাথরঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন করা হয়। কাঠের সেতুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন ও উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ অত্রগ্রামের গ্রামবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এ বিষয়ে চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন সাংবাদিকদের বলেন, এ এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে যাতায়াত রাস্তা নদী ভাঙ্গনের কারণে রাস্তা ভেঙে যায়, এই কাঠের সেতু নির্মাণ হয়ে মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে।

    বড় হাট, শর্মা পাড়া গ্রামের বাসিন্দারা বলেন চেয়ারম্যানের উদ্যোগে ও সরকারি সহযোগিতায় সেতুটি পেয়ে তারা অনেক খুশি।
    উপজেলা নির্বাহী অফিসার, তানভীর আহমেদ বলেন, পাথরঘাটা নদী একটা প্রত্যন্ত এলাকা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগ নেওয়ার স্বাগত জানিয়েছেন।

    তিনি আরো বলেন, এভাবেই প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উন্নয়ন পৌঁছে দিব। এই ব্রিজের মাধ্যমে ১০০ পরিবারসহ উপজেলার সকল মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

  • টঙ্গীতে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ

    টঙ্গীতে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ

    নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মোটরসাইকেল দিয়ে ছিনতাই করার সময় সুইচ গিয়ার( চাকু) ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেষটঙ্গী পশ্চিম থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো: গাজীপুর জেলার গাছা থানার ঢাকা বঙ্গবন্ধু কলেজ চান্দরা এলাকার হুমায়ুন খানের ছেলে মোঃতিতাস খান (৩৪), নাটোর জেলার সিংড়া থানার বড় চৌগ্রাম এলাকার মৃত আজাহার প্রামাণিকের ছেলে মোঃআলিফ (৩৬)।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে তারা ছিনতাই করত। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। ধৃত আসামি মোঃ তিতাস খান (৩৪) এর নামে বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে এবং মোঃ আলিফ (৩৬) এর নামে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে ।

    টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গীর মিলগেট, বাটা গেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
    আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সেবামূলক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

    তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সেবামূলক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

    ইসমাইল আশরাফ : রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” যেখানে ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর ও ঢাকা বিভাগের হাজারো প্রাণবন্ত তরুণ নেতাকর্মীর উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই মহামিলনমেলা। আজ ২৮-৫-~২৫ইং এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

    সমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক উজ্জ্বল মানবিক উদ্যোগ গ্রহণ করে। ড্যাব-এর সাবেক সভাপতি ডাঃ হারুন আল রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মেহেদী হাসান এবং সাবেক কোষাধক্ষ্য ডাঃ জহিরুল ইসলাম শাকিলের নির্দেশনায় দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা, ফার্স্ট এইড ট্রিটমেন্ট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী সরবরাহ করা হয়।

    এই মানবিক সেবামূলক কার্যক্রম শুধুই একটি দায়িত্ব পালনের নিদর্শন নয়, বরং তা রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অসাধারণ সংমিশ্রণ।

    এই মহতী উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেন- কুমিল্লা ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু নাসের, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি, ডাঃ সেলিম রায়হান লেমন, ডাঃ ওমর, ডাঃ ফারুক, ডাঃ ইয়াসিন আরাফাত অভি, ডাঃ হাসনাত, ডাঃ নাজমুল হুদা অভি, ডাঃ শাফি, ডাঃ আনোয়ার এছাড়াও অনেক ডাক্তার।

    সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনায় ছিলেন ডাঃ জাভেদ হোসেন, ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ মীর রাশেখ আলম অভি। একই সাথে কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে এবং সকল বিষয়ে নিরলস সহযোগিতা করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নিবেদিতপ্রাণ তরুণ চিকিৎসক ও শিক্ষার্থী নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি।

    এই ধরনের কার্যক্রম নিঃসন্দেহে জাতীয়তাবাদী আদর্শে উদবুদ্ধ একটি প্রজন্মের প্রমাণ- যারা কেবল রাজনীতিতে নয়, বরং মানবিকতা ও সমাজসেবায়ও এগিয়ে চলেছে দীপ্ত পদক্ষেপে।

    ড্যাব ও জাতীয়তাবাদী মেডিকেল টিম পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার- “দলের যেকোনো সংকটে, আন্দোলনে ও মানবিক প্রয়োজনে আমরা সবসময় নেতাকর্মীদের পাশে থাকবো, একজন চিকিৎসক হিসেবে যেমন, তেমনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও”। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান বিজ্ঞ মহল।

  • ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:   পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। সেদিনই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

    অপরদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাথে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগুচ্ছে। আমরা স্থায়ী সমাধানের দ্বারপ্রান্তে। তেহরানও স্থায়ী সমাধানে আগ্রহী। এজন্য নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি, ইরানে হামলার এখন সঠিক সময় নয়।

    এ সময়, সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিও হতে পারে বলে জানান তিনি।

    এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছুদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। আর ইরান বলছে, যদি এমন কোনও আক্রমণ চালানো হয় তবে এর কঠোর প্রতিশোধ নেয়া হবে।

  • কর্মী ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা জাপানের

    কর্মী ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা জাপানের

    নিউজ ডেস্ক: কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

    বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে এ ঘোষণা দেয় জাপান কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

    সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। একটি বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে। দ্বিতীয়টি বাংলাদেশের বিএমইটি এবং জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (জাপানে পরিচালিত ৬৫টিরও বেশি গ্রহণকারী কোম্পানি) ও জেবিবিআরএ (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি) এর।

    প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি সুযোগ। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেক ২৭ বছরের নিচে। সরকারের কাজ হচ্ছে তাদের জন্য দরজা খুলে দেয়া।

    তিনি আরও বলেন, বাংলাদেশের মেধাবীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। তাদের মেধাকে লালন করা আমাদের কর্তব্য।

    অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, ২০৪০ সাল নাগাদ জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। বাংলাদেশ আরও দক্ষ শ্রমিক প্রেরণের এই সুযোগটি গ্রহণ করতে পারে।

  • প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ, অভ্যন্তরীণ আয়ে নির্ভরতা বাড়বে!

    প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ, অভ্যন্তরীণ আয়ে নির্ভরতা বাড়বে!

    বাণিজ্য ডেস্ক:   পরিবর্তিত সময়, ভিন্ন পেক্ষাপট। ১৬ বছর পর সংসদের বাইরে আবারও তুলে ধরা হবে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট। এরই মধ্যে স্পষ্ট হয়েছে অর্থনীতির নানামুখী সংকট। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটানোও কঠিন। এমন এক বাস্তবতায় কিছুটা নিয়ন্ত্রিত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    তার ইচ্ছা, ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে হবে বাজেট বাস্তবায়ন। ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে তিনি।

    তবে, যে প্রকল্পই বাস্তবায়ন হবে, তাতে কারও নাম বা ‘মনুমেন্ট’ যুক্ত হবে না। প্রবৃদ্ধির উচ্চাশা করবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজার নিয়েও থাকবে দিক-নির্দেশনা।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্যটা হলো বাজেটে অর্থের সৎ ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় ব্যয় বরাদ্ধ হয়েছে। বেশিরভাগ অর্থ কিন্তু অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। প্রবৃদ্ধিটা তো আমরা বলছি, পাঁচ রাখলে ভালো হয়। আবার, অভ্যন্তরীণ আয়ের ওপর একটু নির্ভর করবো, যাতে চাপ না পড়ে।

    এদিকে, কাঙ্খিত মাত্রায় বাড়ছে না মোট দেশজ উৎপাদন (জিডিপি)। দেশি-বিদেশি বিনিয়োগে চাঞ্চল্য নেই। তবে, আগামী অর্থবছরের জন্য সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন অর্থ উপদেষ্টা।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি এবার যেটা হবে… শেষ পর্যন্ত হয়তো ৫ হবে। চেষ্টা করবো, আগামী বছর ৫.৫-এ যাবো। আমরা সাত-আটে লক্ষ্য করবো না।

    বছরজুড়েই প্রকল্প ধরে ব্যয় করবে সরকার। এক্ষেত্রে গুরুত্ব পাবে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা-স্বাস্থ্য খাত। তবে থাকবে না মেগা প্রকল্প ও মনুমেন্ট।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মনুমেন্ট এটা লোক দেখানো, সব প্রতিষ্ঠানে থাকবে। এটা ভারতে আছে, বাংলাদেশে তো অনেক বেশি আছে। অতএব ভৌত-অবকাঠামোই লাগবে। আমরা তো বলবো না যে রাস্তাঘাট করবো না। বিদ্যুৎ উৎপাদন, হাসপাতাল, স্কুল তৈরি করবো না; সাথে সাথে সামাজিক উন্নয়নের বিষয়টি একটু দেখবো।

    পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে থাকবে কিছু উদ্যোগ। সংস্কার উদ্যোগ গ্রহণের বিষয়েও বাজেটে থাকবে দিকনির্দেশনা।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারে বিনিয়োগ দীর্ঘমেয়াদী, বড় বিনিয়োগও। নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করি। নেগেটিভ ইকুইটি মানে, আপনি মার্জিন লোন নিয়ে বাজারে আসলেন, তারপর শেয়ার কমে ইকুইটি নেগেটিভ হয়ে গেলো। কিন্তু আপনার ওইটার (ঋণের) বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে সময় নিয়েছি। দ্বিতীয়ত হলো, আমরা চেষ্টা করি নতুন আইপিও আনার জন্য।

    সবকিছু ঠিক থাকলে ২ জুন বিকেল ৩টায় উপস্থাপন করা হবে আগামী অর্থবছরের বাজেট।