Category: প্রচ্ছদ

  • বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

    বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

    আবহাওয়া ডেস্ক:  বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-২ ই এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ (২৯ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

    এছাড়াও দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে।

    অন্যদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ এক ব্রিফিংয়ে জানান, গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে থাকবে দমকা হাওয়া ও বজ্রপাত। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার কোনো সম্ভাবনা নেই। জুনের ১ তারিখ থেকে বৃষ্টিপাত কমতে পারে বলেও জানান তিনি।

    নদীবন্দরের জন্য দেয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

    চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

    বিনোদন ডেস্ক:   ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।  বৃহস্পতিবার (২৯ মে) একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে অনেকগুলো চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে মৃত্তিকা রাশেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্বৈরথ’। ছবিটি প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়।

    এ প্রসঙ্গে নির্মাতা মৃত্তিকা রাশেদ বলেন, উৎসবে আমার চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ায় আমি ভীষণ আনন্দিত। কেননা, এই উৎসবটি একযোগে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে চলছে। ‘দ্বৈরথ’ একই দিনে একই সময়ে দেশের বিভাগীয় শহরের শিল্পকলা একাডেমিতে দর্শকরা দেখতে পাবেন। চলচ্চিত্রটি জনমানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে।

    ২১ মিনিট দৈর্ঘ্যের ‘দ্বৈরথ’-এর প্রিমিয়ার হয় ২০২৪ সালে, দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সাইকোলজিক্যাল ড্রামা জনরার সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত হীরা, শাওন আশরাফ ও অয়ন শাহ। পরিচালনার পাশাপাশি মৃত্তিকা রাশেদ ছবিটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন।

    এর আগে, মৃত্তিকা নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২০২৩) ফিপ্রেস্কি জুরি পুরস্কার পায়। সেই পুরস্কারের অর্থমূল্য দিয়েই মূলত নির্মিত হয়েছে ‘দ্বৈরথ’।

    বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলো সবার জন্য উন্মুক্ত। পাঁচ দিনব্যাপী উৎসবটি একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে ৩১ মে পর্যন্ত চলবে।

  • মতপার্থক্যের সুযোগ নিয়ে ‘এজেন্ট’ বলে অপবাদ দেওয়া হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

    মতপার্থক্যের সুযোগ নিয়ে ‘এজেন্ট’ বলে অপবাদ দেওয়া হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

    নিউজ ডেস্ক:  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম করেছি আর এখন আমরা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি। এমন কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে, বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে।

    বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, এমন কথাবার্তা (এজেন্ট) কারা বলছে আমরা জানি। প্রতিনিয়ত গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলায় তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার মাথাচাড়া দেয়ার পায়তারা করছে।

    তিনি বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। কারও পদত্যাগ চাইনি। এ ঘটনাকে নাটক হিসেবেও আখ্যা দিয়ে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়।

    এসময় আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, তারা হত্যাযজ্ঞের রাজনীতি করেছে। কখনও রক্ষী বাহিনীর মাধ্যমে আবার কখনও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে। কখনও আবার ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে।

    বক্তব্যের শেষদিকে অন্তর্বর্তী সরকারকে আইনের শাষন প্রতিষ্ঠার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

  • দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

    দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

    নিউজ ডেস্ক:  দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৭ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে।

    বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    দেশের আট জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ (৭ জুন) ঈদুল আজহা পালন করা হবে।

    অন্যদিকে, দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদিতে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রসঙ্গত, আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর।

    এছাড়াও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। তবে মালেয়শিয়ায় ঈদ উদযাপিত হবে ৭ জুন। পাকিস্তানেও একইদিনে ঈদুল আজহা পালন করা হবে।

  • বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে দিল দুর্বৃত্তরা

    বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে দিল দুর্বৃত্তরা

    দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাতের আধারে ৭ বিঘা জমিতে রোপিত ধান ক্ষেতের কিছু অংশের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (২৭ মে) বীরগঞ্জ থানার অভিযোগের মাধ্যমে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের রতিনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ পতিফুল ইসলাম, তিনি মৃত মজির উদ্দিন শাহ এর ছেলে।
    ভুক্তভোগী কৃষক পতিফুল ইসলামের থানা অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার ২৩ মে দিবাগত রাতে আমাকে না জানিয়ে জমির ধান কেটে নিয়ে গেছে। অপরিপক্ক ধান গুলো একই গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে সুরেন্দ্রনাথ এর মাধ্যমে জানতে পারি হারভেস্টর মেশিন নিয়ে গেছেন জহিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।
    তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন ধান কাটা স্বীকার করলেও আমাকে গালি গালাজ সহ মারপিট করে, শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নিই। ধান কেটে বাড়িতে যেতে দিবে না তাই আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমার ক্ষতি করে, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।

    অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • দিনাজপুরের বীরগঞ্জ পাথর ঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন

    দিনাজপুরের বীরগঞ্জ পাথর ঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন

    স্টাফ রিপোর্ট : মঙ্গলবার (২৭মে) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের শর্মা পাড়া পাথরঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন করা হয়। কাঠের সেতুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন ও উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ অত্রগ্রামের গ্রামবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এ বিষয়ে চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন সাংবাদিকদের বলেন, এ এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে যাতায়াত রাস্তা নদী ভাঙ্গনের কারণে রাস্তা ভেঙে যায়, এই কাঠের সেতু নির্মাণ হয়ে মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে।

    বড় হাট, শর্মা পাড়া গ্রামের বাসিন্দারা বলেন চেয়ারম্যানের উদ্যোগে ও সরকারি সহযোগিতায় সেতুটি পেয়ে তারা অনেক খুশি।

    উপজেলা নির্বাহী অফিসার, তানভীর আহমেদ বলেন, পাথরঘাটা নদী একটা প্রত্যন্ত এলাকা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগ নেওয়ার স্বাগত জানিয়েছেন।
    তিনি আরো বলেন, এভাবেই প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উন্নয়ন পৌঁছে দিব। এই ব্রিজের মাধ্যমে ১০০ পরিবারসহ উপজেলার সকল মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।