Category: প্রচ্ছদ

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

    এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।

    চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।

  • ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল

    ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল

    বিনোদন ডেস্ক:  সুপারস্টার শাকিব খানের বরবাদ এর পরেই দর্শক দেখছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২০ দিনেও দেশের সিনেপ্লেক্সগুলোতে দর্শক ধরে রেখেছে।

    নতুন খবর হচ্ছে, ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল। শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রায় শতাধিক নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন।

    এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা পোশাক।

    প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।

  • দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে

    দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে

    খেলাধুলা ডেস্ক: নাজমুল হোসেন শান্তর দলকে যেন শেখালেন, কীভাবে ব্যাটিং করতে হয়। যে উইকেটে ব্রায়ান বেনেট ও বেন কারেনের জুটি বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেন, সেই উইকেটেই টাইগারদের হালদিশা অবস্থা—মাত্র ৬১ ওভারেই গুটিয়ে যায় পুরো ইনিংস।

    প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে।

    ম্যাচের দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। হঠাৎই নিয়াউচির বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১২ রান। উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। নিয়াউচির শিকার হয়ে তিনিও ফেরেন ১৪ রানে।

    এরপর জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত ও মুমিনুল। ৪০ রান করা শান্তকে ফিরিয়ে ৬৬ রানের জুটি ভাঙেন মুজারাবানি। মুশফিকও ফেরেন ৪ রান করে, আর ফিফটি তুলে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। দাঁড়াতে পারেননি মিরাজ ও তাইজুলও। মুজারাবানির তৃতীয় শিকার হন ১৯ রান করা হাসান মাহমুদ।

    মাত্র ৬১ ওভারেই ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও মাসাকাদজা।

  • শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন

    শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন

    নিউজ ডেস্ক:  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি এলাকায় মিছিলটি বের হয়। পরে রোববার (২০ এপ্রিল) সকালে অনেকটা চুপিসারে একটি স্মারকলিপি দেয় দলটির নেতারা।

    মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মশাল হাতে ও মুখে মাস্ক পড়ে স্লোগান দিতে দেখা যায়।

    ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তার ফেসবুক পেইজে লিখেছেন, যারা এখনও পতিত খুনিদের পক্ষে স্লোগান দিয়ে শরীয়তপুরকে অস্থির করতে চায়, তাদের সাবধান করে দিচ্ছি। শেকড় যত গভীরেই হোক উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    অপরদিকে, রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক দফতরের নিচতলায় যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যে তথ্যসেবা কেন্দ্রে একটি স্মারকলিপি দিয়ে সটকে পড়েন।

    শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার (১৯ এপ্রিল) শহরের বেয়োলু এলাকায় প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

    বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। তবে বিপত্তি বাধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়াকে কেন্দ্র করে। সেসময় সরকারের বিরুদ্ধে দেয়া স্লোগানকে অবৈধ দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেয় পুলিশ।

    একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পরবর্তীতে পুলিশ ঢাল ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

  • রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন

    রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন

    নিউজ ডেস্ক:   রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। রোববার (২০ এপ্রিল) কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। তারা দলীয় নিবন্ধনের জন্য সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল।

    রোববার রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার শেষ দিন ছিল। এ উপলক্ষে নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ দলের পাঁচ সদস্য। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    এরআগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে দল নিবন্ধনে ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দলটি।