Category: প্রচ্ছদ

  • বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজে আগ্রহী ইইউ

    বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজে আগ্রহী ইইউ

    নিউজ ডেস্ক:  বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর তিনি এ কথা জনান।

    মাইকেল মিলার বলেন, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনাটি বেশ ইতিবাচক ছিল।

    তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ইউরোপ সফরের জন্য ইইউ কাজ করছে। এই সফরটি হলে তা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।

  • দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদফতর

    দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদফতর

    আবহাওয়া  ডেস্ক:  রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

    এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এছাড়া, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীতে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি ঝরতে শুরু করে। বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ অস্বস্তিতে পড়লেও তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলেছে নগরজীবনে। আগের দিন, দুপুর থেকে ঢাকায় শুরু হয় ঝুম বৃষ্টি, যা থেমে থেমে চলছিল সন্ধ্যা পর্যন্ত।

    এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, রংপুরে ৫৮ মিলিমিটার, নরসিংদীতে ৩৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে।

    এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরে।

  • ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

    ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

    স্টাফ রিপোর্ট : হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন।

    আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের ঝিলেরবন্দ হাওরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (৪২) ও কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

    স্থানীয়রা জানায়, ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন এই জেলায়। বুধবার চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের ঝিলেরবন্দ হাওরে ধান কাটছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল হাওরে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এ ঘটনায় আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

  • চীনের ওপর শুল্ক আরও বাড়ালো যুক্তরাষ্ট্র

    চীনের ওপর শুল্ক আরও বাড়ালো যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক:  চীনের ওপর শুল্ক আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে দেশটিকে ১৪৫ শতাংশের পরিবর্তে ২৪৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

    চলতি মাসের শুরুর দিকে বিশ্বের বহু দেশের পাশাপাশি চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক চাপান মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন পাল্টা শুল্কারোপ করলে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এতে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৮৪ শতাংশ। তার সঙ্গে পূর্বের ২০ শতাংশ শুল্ক যুক্ত করলে মোট শুল্ক দাঁড়ায় ১০৪ শতাংশে। এরপরও থামেননি ট্রাম্প। আরও এক দফায় শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেন।

    গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেই শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। এর পরদিনই শুক্রবার (১১ এপ্রিল) শুল্ক বৃদ্ধি করে পাল্টা জবাব দেয় বেইজিংও। ঘোষণা দেয়া হয় ৮৪ নয়, এবার থেকে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে।

    জবাবে চীনা পণ্যের ওপর শুল্ক আরও ১০০ শতাংশ বাড়ালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে চীনা পণ্য এখন থেকে যুক্তরাষ্ট্রে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে। তারা এই পদক্ষেপকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি’র অংশ হিসেবে উল্লেখ করেছে।

  • সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা ,আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা

    সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা ,আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা

     নিউজ ডেস্ক:   ৬ দফা দাবিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

    এর আগে, বুধবার দিনভর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

    এদিকে, একই দাবিতে দেশের একাধিক জেলায় আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। এর প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    অন্যদিকে, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে গুণবতী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। খুলনায় বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়।

    এছাড়া, খুলনা ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

  • কুয়েট উপাচার্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন

    কুয়েট উপাচার্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন

    স্টাফ রিপোর্ট :খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা। পরে বের করেন বিক্ষোভ মিছিল।

    এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে পোস্টারিং করছেন। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

    শিক্ষা কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে আগামী মে মাসের শুরুতে একাডেমিক কার্যক্রম চালু ও হল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

    সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আরও জোরদার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা তালা ভেঙে আবাসিক হলগুলোতে অবস্থান নেন।