Category: প্রচ্ছদ

  • লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ

    লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ

    অর্থনীতি ডেস্ক: লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। ব্যবসায়ীদের এই ঘোষণা সরকারও মেনে নিয়েছে।

    নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।

    বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

    এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

    দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।

    তিনি বলেন, আমাদের ফর্মুলা অনুযায়ী তেলের দাম এসেছে প্রায় ১৯৭ টাকা। কিন্তু আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করেছি। খোলা বাজারের ক্ষেত্রে এই দাম লিটারে ২০ টাকা কম।

    তবে, তিনি আশা করেন যে সরকার শিগগিরই আবার তেলের দাম কমিয়ে আনতে পারবে।

    করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। ব্যবসায়ীদের এই ঘোষণা সরকারও মেনে নিয়েছে।

    নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।

    বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

    এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

    দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।

    তিনি বলেন, আমাদের ফর্মুলা অনুযায়ী তেলের দাম এসেছে প্রায় ১৯৭ টাকা। কিন্তু আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করেছি। খোলা বাজারের ক্ষেত্রে এই দাম লিটারে ২০ টাকা কম।

    তবে, তিনি আশা করেন যে সরকার শিগগিরই আবার তেলের দাম কমিয়ে আনতে পারবে।

  • টাকা পরিশোধ না করেই গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক

    টাকা পরিশোধ না করেই গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক

    নিউজ ডেস্ক:  ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার অভিযোগে ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা এই মামলাটি করেন।

    টিউলিপ সিদ্দিক ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

    উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

    এর আগে, গত ১০ মার্চ পূর্বাচলে অনিয়মের মাধ্যমে ৬০ কাঠার সমপরিমাণ প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র দেয় দুদক। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।

    যদিও টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

    টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি। বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা-সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’–এর পদ থেকে ইস্তফা দেন তিনি।

  • ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

    ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

    নিউজ ডেস্ক:  ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাবে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

  • শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    নিউজ ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুইটি মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। এরমধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামি আছেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা।

    দুদকের অভিযোগ থেকে জানা যায়, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়।

  • জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেয়ায় সহকারী কমিশনারকে গ্রেফতার

    জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেয়ায় সহকারী কমিশনারকে গ্রেফতার

    নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের মামলায় প্রথম কোনো বিসিএস প্রশাসনের কর্মকর্তাকে গ্রেফতার করা হলো।

    প্রসিকিউশনের তথ্য বলছে, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ সোমবার (১৪ এপ্রিল) ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।

    এছাড়া, একই মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে। পরে দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    অনির্বান চৌধুরী গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন।

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন।

    জুলাই আন্দোলনে এই জেলাতেই শহিদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

  • ঢাকাসহ দেশের ১৪ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে

    ঢাকাসহ দেশের ১৪ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে

    আবহাওয়া ডেস্ক: ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে, সকালে আবহাওয়া অধিদফতর জানায়, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।