Category: প্রচ্ছদ

  • সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

    সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আজই (সোমবার) চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেন, আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে।

    সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ‘গত রাতে খবর আসার কথা ছিল, সেটি আজও আসতে পারে। তবে এ নিয়ে অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন নেই।’

    নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রণালী খুলে দেওয়া এবং নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আমাদের যথেষ্ট জোরালো প্রস্তাব রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে সেই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থনও রয়েছে। যেসব দেশের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারা সবাই বুঝেছে এটি শুধু যৌক্তিকই নয়, বিশ্বের স্বার্থে প্রয়োজনীয়ও।

    পারমাণবিক ইস্যুতেও ইরান একটি ‘বাস্তব, গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক’ আলোচনায় অংশ নেবে বলেও রুবিও আশা প্রকাশ করেন।

    এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগ্রা যাচ্ছেন। উত্তর ভারতের এই শহরটি তাজমহলের জন্য বিখ্যাত।

    এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রত্যাশা কিছুটা কমিয়ে দেওয়ার কথা জানান। তিনি আলোচকদের তাড়াহুড়া না করতে নির্দেশ দেন।

    এ প্রসঙ্গে রুবিও বলেন, ‘তিনি তাড়াহুড়ায় নেই। তিনি খারাপ কোনো চুক্তি করবেন না। খারাপ কোনো সমঝোতাও করবেন না।’

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

    রুবিও বলেন, ‘ইসরাইলের সবসময় আত্মরক্ষার অধিকার রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ যদি তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় বা চালানোর প্রস্তুতি নেয়, তাহলে ইসরাইলের পাল্টা জবাব দেওয়া বা তা প্রতিহত করার পূর্ণ অধিকার আছে।’

    রুবিও বলেন, ‘এ বিষয়টি সবসময়ই স্বীকৃত ছিল। যুদ্ধবিরতির সময়ও তা বহাল রয়েছে।’

  • দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের

    দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের

    যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হিজবুল্লাহ প্রধান।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩ হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    রোববার ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির এক প্যারামেডিকসহ দু’জন নিহত হয়েছেন বলে জানা যায়।

    এর আগের দিন দক্ষিণাঞ্চলীয় সির আল-গারবিয়েহ এলাকায় এক হামলায় ছয় নারী ও এক শিশুসহ ১১ জন নিহত হয়। মন্ত্রণালয় এই হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।

    রোববার মন্ত্রণালয় জানায়, এর আগের দিন দক্ষিণাঞ্চলের সির আল-গারবিয়াহতে এক হামলায় ছয় নারী ও এক শিশুসহ ১১ জন নিহত হয়েছে। মন্ত্রণালয় এই হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

    ইরান-সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের পাশাপাশি সীমান্তের ওপারের লক্ষ্যবস্তুগুলোর ওপরও হামলা অব্যাহত রেখেছে। রোববার রকেট, ড্রোন ও কামান ব্যবহার করে চালানো ২০টিরও বেশি হামলার কথা তারা স্বীকার করেছে।

    ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। পাশপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে।

    লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণ ও পূর্বাঞ্চলের ৩০টিরও বেশি স্থানে ইসরাইলি বিমান হামলা হয়েছে, যার কয়েকটিতে হতাহতের ঘটনা ঘটে।

    বিভিন্ন এলাকায় হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

    ইসরাইলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

    লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতের ইসরাইলি হামলায় নাবাতিয়েহ অঞ্চলে তাদের একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

    এএফপির এক আলোকচিত্রী বলেন, সিভিল ডিফেন্সের কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করছেন।

    এএফপি’র জেরুজালেম ব্যুরোর প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

  • জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

    জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

    আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।’

    তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’

    প্রধানমন্ত্রীর অনুরোধে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতেই নয় বরং বাস্তব কর্মকা-েও প্রতিফলিত হতে হবে।

    তিনি বলেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। শিল্পায়ন বাড়ছে। বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ।’

    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয় বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক।’

    তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতিবর্গ কিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।’

    এ সময়ে মঞ্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

    এছাড়া অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

    ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

    গতকাল  রোববার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড  কর্মকর্তা ক্যাপ্টেন মো. আরিফ হোসেন গণমাধ্যমের কাছে এ তথ্য তুলে ধরেন।

    তিনি বলেন,আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

    এ উপলক্ষে দক্ষিণ জোন আওতাধীন ভোলার ইলিশা,খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমূহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাকচিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ-খেয়া-ফেরি ঘাটসমূহে সার্বক্ষণিক টহল জোরদার এবং যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের ডুবুরি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ড প্রতিনিধি কর্তৃক সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ গরু, মহিষ ও অন্যান্য কোরবানির পশু চোরাচালান দমন এবং দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নিরাপদ ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিতকরণের লক্ষে কোস্ট গার্ডের উল্লেখযোগ্য সংখ্যক টহল টিম ও উচ্চগতি সম্পন্ন বোট মোতায়েন রয়েছে। যার মাধ্যমে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ থাকবে বলে আমরা আশাবাদী।

    পাশাপাশি, অতিরিক্ত যাত্রীবহনজনিত দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নৌযানে অবস্থানরত যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ কর্তৃক লঞ্চঘাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো মাধ্যমে যেমন খেয়া পারাপারের ছোট বোট বা ট্রলারযোগে যাত্রী ওঠানামা প্রতিরোধে আমরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছি। পাশাপাশি আমি অনুরোধ করবো, যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন।

    তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে।

  • হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

    হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

    দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

    দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী সোমবার সকাল ১০টায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

    তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরে আজ থেকে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

    গতকাল রোববার বিকেলে জেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত ২৩ মে শনিবার সন্ধায় হিলি স্থলবন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সূত্র জানায়,বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদের পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় হিলি স্থল বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

    হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুল ইসলাম বাসস’কে জানান,বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের উভয় দেশে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।

    হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বাসস’কে বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

    আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

    তিনি আরও জানান, সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।