Category: প্রচ্ছদ

  • প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা

    প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা

    অনলাইন ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় পুলিশের একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পল্টন মোড় থেকে এনজেডএফ গার্মেন্টসের কয়েক শ শ্রমিক মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করতে আসে। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আবার একত্র হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
    অপরদিকে, শ্রমিকদের হামলায় পুলিশের একজন কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

  • সৌদি আরবে ফের আলোচনার টেবিলে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা

    সৌদি আরবে ফের আলোচনার টেবিলে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা

    আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরবে ফের আলোচনার টেবিলে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার (২৪ মার্চ) এক বৈঠকে মিলিত হয়েছেন তারা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর আগে কৃষ্ণ সাগরে রাশিয়া-ইউক্রেনের উত্তেজনা বন্ধ করার ওপর বিশেষ নজর রাখছে ওয়াশিংটন।

    গত সপ্তাহে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে বেশ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সৌদিতে মস্কোর প্রতিনিধিদের সঙ্গে বসেছে ট্রাম্প প্রশাসন।

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক এন্ড্রিউ পিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সিনিয়র মুখপাত্র মাইকেল অ্যান্তনও যুক্ত আছেন।

    যুদ্ধবিরতির চুক্তিতে পুতিনের ভূমিকা নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছেন ইউরোপীয়ান নেতারা। পুতিন কি ছাড় দিতে প্রস্তুত নাকি তার দাবির উপরেই অটল থাকবেন তা নিয়ে বৃটেনের সংশয়ের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, সুস্থতার প্রার্থনা

    তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, সুস্থতার প্রার্থনা

    খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা এতোটা গুরুতর হয়ে পড়েছিল যে, সাভার থেকে ঢাকায় আনাও হয়নি।

    সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

    হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের জন্য সামাজিকমাধ্যমে পোস্ট করে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে, সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংসহ অনেকেই।

    এছাড়া, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, তামিমের সাবেক সতীর্থ পেসার তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন।

    মালিঙ্গা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছো, তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’ টুইটারে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’

    যুবরাজ সিং টুইট করেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি, দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’

    মাশরাফী সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’ পেসার তাসকিন লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।’

  • সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া আসামিকে আবার গ্রেফতার

    সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া আসামিকে আবার গ্রেফতার

    স্টাফ রিপোর্ট: সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে শহরের কুমাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআর ভুক্ত আসামি সুমন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।

    এদিকে, পুলিশের কাজে বাধা প্রধানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটেরে অফিসে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি

    মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটেরে অফিসে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি

    নিউজ ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটেরে ডিরেক্টর মনির হোসেনর অফিসে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী জানান, তিন দিন আগে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। পরবর্তীতে তাদের ফোন না ধরায় সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে তারা এ ঘটনা ঘটায়।

    তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করেননি ভুক্তভোগী মনির। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন তিনি।

  • ’দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হল ‘আর্থ আওয়ার’

    ’দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হল ‘আর্থ আওয়ার’

    আন্তর্জাতিক ডেস্ক: ’দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হল ‘আর্থ আওয়ার’। এসময় প্রতিটি দেশের নিজস্ব টাইম জোন অনুযায়ী, শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নিভিয়ে রাখা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বাসস্থানের আলো।

    লন্ডনের বাকিংহাম প্যালেস, দিল্লির ইন্ডিয়া গেট, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংসহ এক ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যায় নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরের বাতি নিভিয়ে সংহতি জানান বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরাও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, ব্রাজিল ও পর্তুগালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

    একমাত্র প্রকৃতিরই রয়েছে ধরিত্রিকে রক্ষার শক্তি। তাই ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে হবে প্রকৃতিকে। ‘দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে এমন বার্তাই দিল এবারের ‘আর্থ আওয়ার।’

    আন্দোলনটির উদ্যোক্তা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার। চলতি বছর জলবায়ু বিষয়ক এ কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের ১৯০টিরও বেশি দেশ।

    এর আগে, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মত পালিত হয় ‘আর্থ আওয়ার’। এরপর থেকে প্রতিবছর ২২ মার্চ পালিত হচ্ছে এ কর্মসূচি।