ঢাকা: আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে ইসলাইলের রাজধানী করতে দেয়া হবে না। এজন্য মুসলমানদের যা করার দরকার তাই করতে হবে।
এ ঘোষণায় বিশ্বব্যাপী উত্তপ্ত হয়ে উঠলেও জাতিসংঘ, ও আরবলীগ এখনো নিরব ভুমিকা পালন করছে। তিনি ১৫ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানান।
জেরুজালেমকে মুক্ত করে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেইসাথে মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে আমেরিকার অর্থনীতিতে আঘাত করতে হবে।
Category: রাজনীতি
-
সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার
-

শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পথে খালেদা জিয়া
ঢাকা: বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।বেগম চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে আলোচনা সভা, মৌন মিছিল ইত্যাদি।
-

রোববার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
রোববার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান কার্যালয় ওইদিন রাত সাড়ে ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। বৈঠকে নির্বাচনকালীন সরকার ইস্যুতে করণীয় এবং চেয়ারপারসন ও দলের নেতাদের মামলার বিষয়ে সরকারের মনোভাবসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-

মঙ্গলবার জামিন নিতে আদালতে যাবেন খালেদা জিয়া
ঢাকা: গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নিতে আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালের কারণে সকালে খালেদা জিয়া আদালতে যেতে পারেন নি বলে শুনানিতে বলেছিলেন খালেদা জিয়ার আইনজীবী জাকির। তিনি আদালতকে বলেছেন, বাম দলের হরতাল চলছে আজ। দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে। হরতাল শেষ হলে খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এরপর বেলা ১২ টার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
-

আদালতের পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
জীবন নিউজ, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আদালতের উদ্দেশ্যে বের হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আদালত সূত্র জানায়, দুর্নীতির এ দুই মামলায় চলতি বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ওই দিন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন। আজ এ মামলায় তিনি ষষ্ঠ দিনের মতো বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে তিনি নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন। আজ এ মামলায় তিনি দ্বিতীয় দিনের মতো বক্তব্য উপস্থান করবেন।
-

তারেক রহমানের ৫৩তম জন্মদিনে কাটলেন খালেদা জিয়া
জীবন নিউজ, ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৫৩তম জন্মদিন আজ।
এ উপলক্ষে বোরবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিশিষ্টজন ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৫৩ পাউন্ডের ৭টি কেক কাটেন বেগম খালেদা জিয়া।
তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে কেক কেটে জন্মদিনটি উদযাপন করবেন।
কেক কাটার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন।এছাড়া দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চোধুরী, শওকত মাহমুদ, জয়নাল আবেদীন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দেশে দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাশা করেন তারা। এর আগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাতে গুলশানের কার্যালয়ে নেতা-কর্মীদের সমাগম হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ডাক নাম পিনু। তারেক রহমান ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৯৪ সালের ৩ ফেব্র“য়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের বড় মেয়ে ডা. জোবাইদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক।
১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পদ লাভের মধ্যদিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ করেন তিনি। ১৯৯৬ সালে জেলা বিএনপির সদস্য হন। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত করে বিএনপির স্থায়ী কমিটি। বর্তমানে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বপরিবারে লন্ডনে যান। লন্ডনে থাকা অবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় এখনো যুক্তরাজ্যেই অবস্থান করছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।