Category: সারাদেশ

  • ঝালকাঠীতে খেলার ছলে দেড় বছরের শিশু ছেলে বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু

    ঝালকাঠীতে খেলার ছলে দেড় বছরের শিশু ছেলে বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু

     

    মোঃরাজিব তালুকদার:ঝলকাঠি শহরের বুধবার সকালে ৮ টায় রুপনগর এলাকার ভাড়াটিয়া ঘরের বিছানায় মাল্টিপ্লাগ হাত দিয়ে খেলার ছলে দেড় বছরের শিশু ছেলে তাসকিন বিদ্যুৎ পৃষ্টে গুরুতর আহত হয়।এ সময় স¦জন’রা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাসকিনকে মৃত ঘোষনা করেন। বানারি পাড়া এলাকার ডিবি পুলিশ সদস্য মোঃ নান্নু হাওলাদারের ছোট ছেলে তাসকিন।

  • শাহিদা আতঙ্কে ১বছর পর ফিরতে চায় ঝালকাঠি’র বসত ভিটায়!!

    শাহিদা আতঙ্কে ১বছর পর ফিরতে চায় ঝালকাঠি’র বসত ভিটায়!!

    মোঃরাজিব তালুকদার:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাস কাঠি গ্রামের মৃত নয়ন তালুকদার’র মেয়ে আলোচিত শাহিদা বেগম ১ বছর পর বাবার বসত ভিটায় ফিরতে চায়। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাজারের করিম হাওলাদারের পুত্র শাহ আলম হাওলাদার, দলিল উদ্দিন হাওলাদারের পুত্র করিম হাওলাদার, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদশকাঠি গ্রামের বিশাই মোল্লার পুত্র সুরাত মোল্লা, সুরাত মোল্লার স্ত্রী দোলেয়ারা বেগম, সুরাত মোল্লার আরেক স্ত্রী জোবেদা বেগম, ইউসুফ মল্লিকের পুত্র মিজানুর রহমান ও ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের আজাহার মল্লিকের পুত্র শহিদুল আলম এবং নুরুল আলমের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ চলমান বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ীছাড়া, বসতঘর গুরিয়ে দিয়েছে প্রতিপক্ষ ভুমিদস্যুরা। প্রতিপক্ষে’র তান্ডবে পরিবারটি ভীত হয়ে পালিয়ে বেড়াচ্ছে ,চড়ম নিরাপত্তাহীনতায় রাজাপুর শহরের মানবেতর জীবনযাপন করছে। ভুমিদস্যু চক্র শাহিদার বসতঘর গুরিয়ে দিয়েছে,প্রায় ৮ লক্ষ টাকার মুল্যমানের গাছ কেটে লুট করে নিয়ে যায় এর পরও থেমে থাকেনি, চক্রটি পুনরায় মিথ্যা মামলায় দিয়ে তিলে তিলে শেষ করে দিতে চায়, চরম হতাশা গ্রস্থ পরিবারের শাহিদার মাতা মানুষিক বিকারগ্রস্থ চেয়ার বানু কান্নাজড়িত কন্ঠে সাংবাদ কর্মিকে জানায়। নির্যাতিত শাহিদা গত ১২ আগস্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কার্যালয়ে মিথ্যা মামলা থেকে পরিত্রান ও পারিবারিক জমি-জমা ফেরত পেতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন । সাহিদা বলেন, আমাদের সাথে প্রতিক্ষের সাথে কয়েকটি মামলা চলমান ছিল। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেয়। এ কারণে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। তারা এখন আমাদেরকে জীবনের তরে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকী দিচ্ছে।জানা যায় ২০১৬ সনের ২ নভেম্বর পার্শ্ববর্তী বাড়ির আব্দুর রহিমের স্ত্রী দুলু বেগমকে অজ্ঞাত লোকজন খুন করে। ঐ ঘটনায় দুলু বেগমের বোন লাইজু বেগম বাদী হয়ে আমার বোন লাকি বেগম,ও তার স্বামী জামাল খান, বোন সাহিদা বেগম, আমার মা চেয়ার বানু, ভাই সাহেব আলীসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলায় লাকি বেগম, আমার মা, ভাই, বোনকে জেলে পাঠানো হয়। মামলা দায়ের করে আমাদের বাড়িতে লুটতরাজ করে নগদ ২৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালংকার নেয় প্রতিপক্ষরা। আমার বোন লাকি বেগমের নতুন ঘর ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা এবং ৮ লক্ষ টাকা মূল্যের গাছ-পালা কেটে নেয়। শাহিদা জানায়, এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য’র বাহিনীরা তদন্ত কর্মকর্তাদের কাজে বাধা দিচ্ছে এবং মনগড়া রিপোর্ট তৈরি করছে। যদি প্রশাসনের ন্যায়-ব্চিার ও সুষ্ঠু তদন্ত হলে, তাহলে বর্তমানে যারা অভিযুক্ত আছেন অর্থাৎ আমার মা,বোন ও ভাই তারা মুক্তি পাবেন এবং প্রকৃত খুনী যারা তারা ধরা পরবে। দুলু বেগমের প্রকৃত খুনীদের শাস্তি এবং মিথ্যা অভিযুক্তকারীদের মুক্তি হোক আমরা তা চাই। আমরা নিরাপদে বসবাস করতে চাই। নিরাপত্তা কামনা করি, সংবাদ কর্মি’র লিখনি’র মাধ্যমে তারা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে জমি-জমা ফেরত পেতে এবং দেশ নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

  • মুভি বাংলা টেলিভিশনের এম.ডি. অসুস্থ্য দীর্ঘায়ু কামনা।

    মুভি বাংলা টেলিভিশনের এম.ডি. অসুস্থ্য দীর্ঘায়ু কামনা।

    মোঃ রাজিব তালুকদার :বাংলা ও বাঙালীর ঐতিহাসিক টেলিভিশন মুভি বাংলা। মুভি বাংলার এম.ডি. গোলাম মোক্তাদির আলভি অনেক দিন ধরে অসুস্থ্য থাকায় তার সুস্থ ও দীর্ঘায়ু কামনায় ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ রাজিব তালুকদার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সে অতি দ্রুতই আরোগ্য লাভ করে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে সেই কামনায় ও দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

  • হাসপাতালের ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ-মাংস

    হাসপাতালের ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ-মাংস

    চট্টগ্রাম: অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন এবং ওষুধ রাখা ও ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ-মাংস রাখাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম কসমোপলিটন হসপিটালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তিন কর্মকর্তাকে কারাদ- দেয়া হয়।
    বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন এই অভিযান পরিচালনা করেন।
    বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, অভিযানে একটি প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চালানো, ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি এই প্যাথোলজি ও ডায়াগনস্টিকে কাজ করা রেডিওলজি টেকনিশিয়ানের কোন প্রশিক্ষণ, অভিজ্ঞতা সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়।

  • যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

    যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

    সাভার: ঢাকার ধামরাইয়ে যৌতুকের টাকা না পেয়ে ঝরনা খাতুন নামের (১৮) এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
    ঘটনাটি ঘটেছে ধামরাইর কুল্লা ইউনিয়নের কুশিয়ারা গ্রামে।
    গত আট দিন ধরে ওই গৃহবধু নিখোঁজ। এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধুর পরিবার।
    এলাকাবাসী জানায়, যৌতুকের টাকার জন্য গৃহবধু ঝরনা আক্তারকে প্রায়াই মারধর করতো স্বামী শাহাদাৎ মিয়া। পরে গত আট দিন আগে ঝরনাকে বাবার বাড়ি থেকে কয়েক হাজার টাকা যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী শাহাদাৎ। কিন্তু সে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে তাকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন ।
    ঝরনার বাবা রওশন আলী জানায়, যৌতুকের টাকা না পেয়ে তার মেয়েকে হত্যা করে লাশ বাড়ির পাশে বংশী নদীতে ভাসিয়ে দেয় তার স্বামী। এদিকে আজ সকালে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর থেকে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
    এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউক হক দিপু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
    অন্যদিকে যৌতুকের টাকা না পেয়ে সকালে সাভারের জামসিং এলাকায় আইরিন নামের (২০) এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে স্বামী অটো রিকসা চালক হিমু মিয়া। পরে ওই গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • ইলিশ ধরা জেলেদের চাল বরাদ্দ অনিশ্চিত

    ইলিশ ধরা জেলেদের চাল বরাদ্দ অনিশ্চিত

    মুন্সীগঞ্জ: ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদী বেষ্টিত জেলার চারদিকে রয়েছে নদী। সরকারি হিসাব মতে, ৬টি উপজেলায় ৮হাজারের অধিক জেলে রয়েছে, এর মধ্যে ২৮২৭ জন জেলে ইলিশ মাছ ধরে থাকে।

    লৌহজং, টংগীবাড়ি উপজেলা অংশের পদ্মা নদী এবং গজারিয়ার মেঘনা অংশের জেলেদের ইলিশ মাছ ধরার অঞ্চল হিসাবে পরিচিত। তবে ২২দিন জেলার জেলেদের জন্য সরকারিভাবে চাল দেওয়ার কথা থাকলেও মুন্সীগঞ্জে বরাদ্দ নিয়ে অনিশ্চিত। এর আগের বছরের জেলেদের চাল বরাদ্দ হয়নি। তিন বেলা অন্ন মুখে জোটে যা করে তা বন্ধ করে দিয়ে যদি বরাদ্দ না দাওয়া হয় তাহলে জেলার জেলেদের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিগত বছর গুলোতেও জেলদের বরাদ্দ পেতে নানা জটিলতা ও সমস্যার সম্মুখীন হতে হয়।

    জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও জেলা আমানউল্লাহ মিয়া জানান, জীবিকার তাগীদে কয়েকটি জায়াগায় মাছ ধরছে। বাংলাবাজার এলাকায় গিয়ে দেখা যাবে নৌকাগুলো অলস সময় পার করছে। জেলেদের জমানো টাকা যা ছিল তাও শেষের দিকে। এর আগেও জেলাতে ইলিশ মৌসুমে অনুদান পাওয়া যায়নি। এবারেও পাওয়া যাবে না বলে মনে হচ্ছে।

    সদরের বাংলাবাজার এলাকার জেলে জহিরুল ইসলাম জানান, আমরা জেলে, মাছ শিকার করে প্রতিদিন মুখে অন্ন জোটে পরিবারের চাহিদা পূরন হয়। কিন্তু ইলিশ মৌসুমে আমাদের মাছ ধরতে নিষেধাজ্ঞা রয়েছে। সরকার ইলিশ মাছ না ধরতে এবং ধরলে নানা শাস্তির বিধান রেখেছে কিন্তু জেলেরা এই ২২দিন কিভাবে অনুদান ছাড়া থাকবে তা নিশ্চিতের ব্যপারে নানা জটিলতা দেখাচ্ছে। জালগুলো বাসায় ফেলে রেখেছি, নদীর পাড়ে নৌকাগুলোও পড়ে আছে। সরকার ইলিশ বাচাতে চায়, জেলে বাচাতে চায় না ?

    বাংলাবাজার এলাকার হান্নান জানান, পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছি। প্রতিদিন মাছ ধরতে যাওয়ার উপর নির্ভর করে পরিবারের চাহিদা মেটে। এখন মাছ ধরতে পারছিনা। অভাবের সংসার চাহিদা মেটাতে নানা জটিলতা পোহাতে হচ্ছে। দিন যত এগিয়ে আসছে সমস্যা আরোও বেড়েই যাচ্ছে। আমাদের অনুদানের বিষয়ে শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া উচিত।

    লৌহজং উপজেলার ইলিশ মাছ ধরা জেলে আওলাদ হোসেন জানান, নদীতে জাল নিয়ে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। আমাদের পরিবারগুলো মাছ ধরেই চলে থাকে। এই উপজেলায় শতাধিক জেলে আছে। কিন্তু আমাদের বরাদ্দ হয়েছে কিনা জানা নেই। যদি বরাদ্দ না দাওয়া তাহলে কিভাবে পরিবার চালাবো।

    মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, এর আগের বছর মৎস্য মন্ত্রনালয়ের মাধ্যমে ১৪টি  জেলায় ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দ পেলেও মুন্সীগঞ্জ বঞ্ছিত হয়। এবার মৌসুম শুরুর দুই সপ্তাহ আগেই সংশ্লিষ্ট মন্ত্রনালয় বরাবর চিঠি লিখেছি। আশা করি অন্য জেলা পেলে মুন্সীগঞ্জ জেলা পাবে। বরাদ্দ হোক কিংবা না হোক সরকারি নিয়ম অনুযায়ী মা ইলিশ ধরা যাবে না।

    জেলা মৎস্য কর্মকর্তা ড. অলিয়ুর রহমান জানান, গতবার ভুলের কারনে আমাদের জেলাতে জেলেদের জন্য বরাদ্দ আসেনি। এবার মন্ত্রনালয়ে চিঠি দেওয়া হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে ত্রাণ মন্ত্রনালয়ে ব্যস্ততা ও তাদের বরাদ্দের কারনে আমরা বরাদ্দ পাবো কিনা তা এখনো বলা যাচ্ছেনা।