Category: সারাদেশ

  • মুন্সীগঞ্জে ১১০ কেজি ইলিশ জব্দ ও জরিমানা

    মুন্সীগঞ্জে ১১০ কেজি ইলিশ জব্দ ও জরিমানা

    মুন্সীগঞ্জ: জেলার টংগীবাড়ি উপজেলার বালিগাও এলাকা থেকে ১১০ কেজি মা ইলিশ জব্দ ও এক মাছ ব্যবসায়ীকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ আক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনাকালে ইলিশ জব্দ ও জরিমানা করা হয়।

    উপজেলা র্নিবাহী ম্যাজিস্ট্রেট মো. কাবেরুল ইসলামের নেতৃত্বে এবং মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, টংগিবাড়ী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা জানান, বালিগাঁও বাজার এলাকা থেকে শরিয়তপুরের জাজিরা উপজেলার মল্লিকান্দি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আবুল হোসেনকে ১১০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত মাছ ব্যবসায়ীকে পাচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। আটককৃত মাছ স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

  • ভৈরবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

    ভৈরবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

    কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

    মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু পাশে এ ঘটনা ঘটে।

    ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, নিহতের নাম সোহাগ (২৫)। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে

    বন্দুকযুদ্ধে আহত হয়েছেন ভৈরব থানার এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওহাব। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    ওসির ভাষ্য, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার পাশে পার্কের ভেতরে ডাকাতির প্রস্তুতি চলছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এ সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে সোহাগ ও দুই পুলিশ সদস্য আহত হন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।

    কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

    মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু পাশে এ ঘটনা ঘটে।

    ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, নিহতের নাম সোহাগ (২৫)। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে

    বন্দুকযুদ্ধে আহত হয়েছেন ভৈরব থানার এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওহাব। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    ওসির ভাষ্য, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার পাশে পার্কের ভেতরে ডাকাতির প্রস্তুতি চলছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এ সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে সোহাগ ও দুই পুলিশ সদস্য আহত হন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।

  • বেনাপোলে সাড়ে ২২ হাজার ডলারসহ আটক ১

    বেনাপোলে সাড়ে ২২ হাজার ডলারসহ আটক ১

    যশোরের বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে বুধবার সকালে বিজিবি সদস্যরা সাড়ে ২২ হাজার ডলারসহ মাহমুদুল হাসান লিটন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। বেনাপোল বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে বিজিবি সদস্যরা মাহমুদুল হাসান লিটনের শরীর ও কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করে। বাংলাদেশী অর্থে এ অংক দাঁড়ায় প্রায় সাড়ে ১৮ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।

  • বুড়িগঙ্গায় যুবকের অর্ধগলিত লাশ

    ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় মঙ্গলবার রাতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

    পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

    এসআই শহিদুল বলেন, অর্ধগলিত লাশটি দেখে শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। দেখে মনে হয়েছে, ৫/৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • ঝালকাঠীতে ডিবি পুলিশের হাতে ইয়াবা সেবন কারী পুলিশ সদস্য সহ আটক ৩।

    ঝালকাঠীতে ডিবি পুলিশের হাতে ইয়াবা সেবন কারী পুলিশ সদস্য সহ আটক ৩।

    মোঃরাজিব তালুকদার:ঝালকাঠীতে আজ মঙ্গরবার রাত ৮ ঘটিকার সময় ডিবি পুলিশের হাতে ইয়াবা সেবন কারী পুলিশ সদস্য সহ আটক ৩ এদের কে ঝালকাঠী জেলা ম্যাজিস্ট্র শারমিন ইসলাম এর আদালতে রাত ১০ ঘটিকার সময় ইয়াবা সেবনকারীদের কে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন।
    এরা হলেন পুলিশ সদস্য সুজয় দাস ৩৫ পিতা নিরধ দাস সাং কৃতির্পাশা, সুজন সরদার ২২ পিতা বেল্লা সরদার সাং কৃতির্পাশা, সাইদুল মৃধা ৪০ পিতা রব মৃধা সাং বিকনা আগরবাড়ী।
    জানাযায় ঢাকা মেট্র পুলিশ লাইনে কর্ম্মরতপুজার ছুটিতে বাড়িতে এসেছে।
    ডিবি ওসি আমিনুল ইসলাম জানান, ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি পরিত্যাক্ত ঘর থেকে ইয়াবা সেবন আবস্থায় তাদের আটক করা হয়।

  • জিন্নাত হত্যাকারীদের বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

    জিন্নাত হত্যাকারীদের বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

    ফরিদপুর: জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে জিন্নাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধনে নিহত জিন্নাতের বয়োবৃদ্ধা মা, স্ত্রী ও ৫ বছরের শিশু কন্যা কান্নাজড়িত কন্ঠে জিন্নাত হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। তারা জিন্নাত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আসামিরা পাল্টা মামলা দায়ের এবং সাক্ষিদের হুমকি দিচ্ছে বলে জানা যায়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু কন্যা জাকিয়া মানববন্ধনে মায়ের কোলে ছিল। তাঁর দু’চোখ বেয়ে ঝরছিল অশ্রু। আসামিদের নাম উল্লেখ করে জাকিয়া ভাঙা ভাঙা কণ্ঠে পিতা হত্যার বর্ণনা দেয়। জাকিয়া বলে, আব্বারে ওরা আমার সামনেই কুপাইয়্যা মারছে। মা ঠেকাইতে গেছিল। মা-রেও মারছে।

    স্ত্রী নুরুননাহার বিলাপ করে বলেন, পরিবারের সবার সামনে তাঁর স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। স্বামীকে বাঁচাতে অনেক অনুনয় বিনয় করলেও পাষানদের মন গলেনি। আমি ঠেকাতে গেলে আমাকেও মেরেছে। আমি ওদের ফাঁসি চাই। একইভাবে বিলাপ করছিল মা মহিরুননেসাও। সত্তোরোর্ধ বৃদ্ধা মহিরুননেসা জানান, তাঁর ছেলে শান্তশিষ্ট ও নিরীহ প্রকৃতির ছিল।

    নিহতের চাচা পিজিরুদ্দিন মোল্যা বলেন, হত্যার পর আসামিরা নিজেরাই তাদের বাড়ির মালামাল সরিয়ে নেয়। পরে পাল্টা ডাকাতি মামলা দেয়ার জন্য পুলিশের নিকট মিথ্যা অভিযোগও করে।

    জিন্নাত হত্যা মামলার স্বাক্ষি জুয়েল মিয়া (২৪) অভিযোগ করে, মামলার আসামি মুসা মোল্যার মেয়ে জামাই শহরের লক্ষিপুরের বাসিন্দা জিয়াদ তাকে ও তার ভাই রাজু আহম্মেদ (৩২) কে হুমকি দিচ্ছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষি দিলে তাদেরকে গ্রামের বাইরে বের হতে দেয়া হবে না বলে হুমকি দিচ্ছে তারা।

    মানববন্ধনে বোয়ালমারী মহিলা পরিষদের সম্পাদিকা হাসিনা বেগম বলেন, নিহত জিন্নাতের বিধবা স্ত্রী, বোন ও মাসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রামদা, ছ্যানদা, লোহার রড, ঢাল-সড়কি, বল্লম ও বাঁশের লাঠিসহ সশস্ত্র একদল সন্ত্রাসী জিন্নাতের বাড়ির আঙিনায় এসে কুপিয়ে ও পিটিয়ে জিন্নাতসহ তাঁর চাচা গোলাম রব্বানী মোল্যা, চাচাত ভাই কামরুল ও স্ত্রীকে আহত করে। গুরুতর আহত জিন্নাতকে ঢাকা মেডিকেলে প্রেরণের পর ১১ সেপ্টেম্বর সে মারা যায়।

    ঘটনার পরপরই পুলিশ অস্ত্রশস্ত্রসহ জড়িত সেলিমুজ্জামান ওরফে সেলিম (৫২), ওবায়দুর মোল্যা (৩৮), সাবু (২৮) ও সাহাবুদ্দিন (২২) কে আটক করে। আটককৃত ৪ জনসহ মোহাম্মদ (৪০), নয়ন (২৫), সবুজ (২৭), মুসা মোল্যা (৫৫) ও তার দুই ছেলে রাব্বি (২৫) ও রনি (৩০), আরফিন মোল্যা (৬০), ইব্রাহিম (২৭), শান্ত (২৫), মান্নান মোল্যা (৫৫), রমিন (২৫) ও মঞ্জুর মোল্যাসহ (৪৫) অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।