Category: Uncategorized

  • চাঁদপুরে বজ্রপাতের আগুনে বসতঘর পুড়ে ছাই

    চাঁদপুরে বজ্রপাতের আগুনে বসতঘর পুড়ে ছাই

    jibonnews24: বজ্রপাতের আগুনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ নতুন চর গ্রামের বারেক হাওলাদারের ১টি টিনের বসতঘর ও রান্নাঘর, গোয়াল ঘর আসবাবপত্রসহ নগদ ৫০ হাজার টাকা, হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ জুন) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা বলে ধারনা করছে ক্ষতিগ্রস্থ পরিবার।

    গ্রামবাসী জানায়, ঘটনার সময় রাত সাড়ে ১১টার দিকে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। চরের মৃত আলী হাওলাদারের ছেলে বারেক হাওলাদারের বসতঘরে বজ্রপাত পড়লে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে রক্ষিত আসবাবপত্র ধান, চাল, আলু, সরিষা পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় বারেক হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম ও ৩ নাতি-নাতিন।

    রাতেই তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় সব পুড়ে যায়। গাছের ডাব-নারিকেল, কাঠালও পুড়ে অঙ্গার হয়ে যায়। স্থানীয়রা ক্ষতিগ্রস্থ পরিবারকে সাময়িকভাবে সহায়তা দিয়ে ভাত-কাপড়ের ব্যবস্থা করেছে বলে জানান ইউপি মেম্বার মানিক সরকার। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি সদস্য মানিক সরকার, কাজল মেম্বার, সমাজসেবক আলী আহমদ খান, আরিফ পাটোয়ারী, মনসুর আলী সরকার ও ওয়াসিম সরকার।

  • বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় নিহত ১

    বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় নিহত ১

     

    বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মাসুম শেখ (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আহত হন তিনজন।

    রবিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৮ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

    মাসুম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল তালুকদারের ছেলে।

    আরো পড়ুন : শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লরি সেতুর ২৮ নং পিলারের কাছে পৌঁছলে পেছেন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন শেখ মারা যান। আহত হন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে ভর্তি করে।

    বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসিকে দিলেন ৬ শিক্ষার্থী

    ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসিকে দিলেন ৬ শিক্ষার্থী

    সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অনিয়মের প্রমাণ ভিসির কাছে উপস্থাপন করেছেন পুনর্নির্বাচনের দাবিতে অনশন করা ৬ শিক্ষার্থী।

    সোমবার তারা ভিসির কাছে এসব প্রমাণ তুলে ধরেন।
    গত ১১ মার্চ বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

    এই নির্বাচনে ভিপি পদে জয় পান কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক ‍নুর। আর জিএস পদে জয়ী হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

  • জামায়াত নেতা মজিবুর রহমান দল থেকে বহিষ্কার

    জামায়াত নেতা মজিবুর রহমান দল থেকে বহিষ্কার

    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান মনজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

    তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি শুক্রবার, আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।

    মজিবুর রহমান আরো লিখেন, বেশ কয়েক বছর যাবত সংগঠনের কিছু বিষয়ে আমি দ্বিমত করে আসছিলাম। মৌখিক ও লিখিতভাবে বৈঠক সমূহে আমি প্রায়ই আমার দ্বিমত ও পরামর্শের কথা সম্মানিত দায়িত্বশীলদের জানিয়েছি। আভ্যন্তরীণ ফোরামের পাশাপাশি আকারে ইঙ্গিতে প্রকাশ্যেও আমি আমার ভিন্নমত প্রকাশ করে এসেছি।

    তিনি বলেন, জামায়াতে রাজনৈতিক সংস্কারের যৌক্তিকতা, জামায়াতে প্রয়োজনীয় সংস্কার না হলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ অন্ধকার। আমার এরূপ খোলামেলা মত নিয়ে জামায়াতের সম্মানিত নেতৃবৃন্দের মাঝে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

    এদিকে শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আবদুর রাজ্জাক পদত্যাগ করেন। তিনি এখন যুক্তরাজ্যে আছেন। সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন।

    পদত্যাগের জন্য আবদুর রাজ্জাক দুটি কারণ উল্লেখ করে বলেন, ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি জামায়াত। এছাড়া একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে নিজেদের সংস্কার করতে পারেনি।

    ১৯৮৮ সালে ছাত্র শিবিরে যোগ দেন মজিবুর। এরপর ২০০৪ সালে যোগ দেন জামায়াতে ইসলামীর রাজনীতি।

  • সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নিহত মাইন উদ্দিন মানু ওই এলাকার সুলতান আহমদ পাটওয়ারীর ছেলে। তাকে ডাকাত দলের সদস্য দাবি করে পুলিশ বলছে, দুই দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে সে মারা যায়।

    কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেনের ভাষ্য, ভোররাতে উপজেলার চরকাদিরার দিনামাঝির খেয়াঘাট এলাকার মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে ডাকাত দলের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে ডাকাত মাইন উদ্দিন মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, নিহত মানু পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে সদর, কমলনগর ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

  • ‘শয়তান আমাকে দিয়ে ধর্ষণ করিয়েছে

    ‘শয়তান আমাকে দিয়ে ধর্ষণ করিয়েছে

    ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে মসজিদের ইমাম মানিক মিয়া। পুলিশ দাবি করেছে, মানিক মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি বলেছেন, ‘শয়তান আমাকে দিয়ে ধর্ষণ করিয়েছে।’

    রোববার রাতে ইমাম মানিক মিয়ার ঘরে আশ্রয় দেন এক কিশোরীকে। সেখানেই ওই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর রক্তক্ষরণ অবস্থায় মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

    এ ঘটনার পর শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করেন।

    গ্রেপ্তারের পর মানিক মিয়া পুলিশকে জানায়, রোববার ৯টার দিকে এক কিশোরী তার কক্ষের দরজায় এসে ধাক্কা দেয়। দরজা খুললে ওই কিশোরী বলে সে বাড়ি থেকে অভিমান করে চলে এসেছে। রাত যাপনের জন্য তার কাছে আশ্রয় চায়। তিনি মেয়েটিকে আশ্রয় দেন। কিন্তু মাঝরাতে তিনি শয়তানের পাল্লায় পড়ে কিশোরীকে ধর্ষণ করেফেলেন।

    শায়েস্তাগঞ্জ থানা সূত্র জানায়, আলাপুর এলাকার এক কিশোরী বাবা-মা’র সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েটি রাত যাপনের জন্য অন্য স্বজনের বাড়ি যাচ্ছিল। পথে আলাপুর গ্রামের মসজিদের ইমাম মানিক মিয়া মেয়েটিকে রাতের বেলা একা দেখে তার সম্পর্কে খোঁজখবর নেন। মেয়েটি তার বাড়ি থেকে অভিমান করে বের হয়ে আসার কথা ইমাম মানিক মিয়াকে জানায়। এ সুযোগে ইমাম মানিক মিয়া মেয়েটিকে আশ্রয় দেয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। রাতে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন।

    ধর্ষণের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে সে বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। পরে স্বজনরা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন বলেও জানিয়েছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মানিককে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করা হয়েছে।