Category: আন্তর্জাতিক

  • কিমের সাথে ‘একটি কাজ হবে’: ট্রাম্প

    কিমের সাথে ‘একটি কাজ হবে’: ট্রাম্প

    ঢাকা: বছরের পর বছর পিয়ংইয়ংয়ের সাথে কথা বলে কোন ফল আসেনি ‘শুধু একটি জিনিসেই কাজ হবে’, বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) দুপুরে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সাথে কথা বলে যাচ্ছে কিন্তু এতে কাজ হয়নি।

    কিন্তু তিনি ‘একটি জিনিস’ বলতে ঠিক কী বোঝাতে চাইছেন তার কোন ব্যাখ্যা দেননি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

    পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দুরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা সম্ভব।

    ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

    সংবাদ মাধ্যমগুলো বলছে, এই টুইটবার্তা মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আরেকটি রহস্যপূর্ণ ঘোষণা।

    গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানানোর পর ট্রাম্প টুইট করেছিলেন- ‘তোমার শক্তি সঞ্চয় করে রাখো রেক্স, যা করা প্রয়োজন আমরা সেটাই করবো।’

    শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার সাথে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভালো সম্পর্ক আছে, তবে তিনি এটাও বলেন যে টিলারসন আরো কঠোর হতে পারতেন।

    গত সপ্তাহেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে যে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব ঘিরে টিলারসন প্রেসিডেন্টকে ‘নির্বোধ’ বলেছেন। যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

    গত মাসেই জাতিসংঘে দেয়া বক্তব্যে মি. ট্রাম্প উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে দেশটির নেতা কিম জং উন ‘একটি আত্মঘাতী অভিযানে আছে’ বলে মন্তব্য করেন।

    জবাবে কিম প্রতিশ্রুতি দেন যে, ‘তিনি আগুনের মাধ্যমে এই মানসিক বিকারগ্রস্ত এবং ভীমরতিগ্রস্ত মার্কিন বৃদ্ধকে বশে আনবেন।’  সূত্র: বিবিসি

  • ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্তর্জাতিক: ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই মারা গেছেন।
    এনডিটিভি জানায়, চীন সীমান্তের কাছে ইয়াংচি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে মি-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
    সেনাবাহিনীর মুখপাত্র সুনীত নিউটন বলেন, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটিতে করে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী একটি পাহাড়ী সেনাপোস্টে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।
    ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও দুই সেনা কর্মকর্তাসহ সাতটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।
    কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
    এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর প্রধান শোক প্রকাশ করে বলেন, “শান্তির সময়ও আমাদের প্রাণের এই ক্ষতি উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা কমিয়ে আনতে এবং আমাদের সম্পদের রক্ষায় আমরা একজোট হয়ে কাজ করছি।”

  • কাতালান পার্লামেন্ট স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করবে

    কাতালান পার্লামেন্ট স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করবে

    আন্তর্জাতিক: স্পেনের আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমবার স্বাধীনত ঘোষণা নিয়ে পার্লামেন্ট অধিবেশন করবে কাতালুনিয়ার পার্লামেন্ট। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
    এতে করে স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকট আরও ঘণীর্ভত হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে।
    বিবিসি বেতারকে শুক্রবার কাতালান সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বলেন, “পার্লামেন্ট আলোচনা করবে, অধিবেশন করবে। বিতর্ক হবে। এটি গুরুত্বপূর্ণ।”
    কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত ওই র্পার্লমেন্ট অধিবেশনের ওপর স্পেনের সাংবিধানিক আদালতের স্থগিতাদেশের পর স্বাধীনতাপন্থি কাতালুনিয়া আঞ্চলিক সরকার এই প্রথম স্পষ্ট প্রতিক্রিয়া জানাল।
    স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার আরও স্বায়ত্ত্বশাসন নিয়ে চুক্তির দ্বার খোলার মধ্য দিয়ে একটি সমাধান খোঁজার জন্য সব রাজনৈতিক দলকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কাতালুনিয়ার স্বাধীনতা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান নাকচ করেছেন।

  • এরদোয়ানকে হত্যাচেষ্টায় ৪০ জনের যাবজ্জীবন

    এরদোয়ানকে হত্যাচেষ্টায় ৪০ জনের যাবজ্জীবন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যাচেষ্টার অভিযোগে ৪০ জনকে  যাবজ্জীবন কারাদণ্ড দেোয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির একটি আদালত এ রায় দেন। গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ানকে হত্যার চেষ্টা করার অভিযোগে ৪৬ জনের বিচার অনুষ্ঠিত হয়। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগ তুর্কি স্পেশাল ফোর্সের সেনাসদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, অবকাশে থাকা এরদোয়ানের হোটেলে আক্রমণের অভিযোগ গঠন করা হয়। দেশ থেকে বহিষ্কৃত ফেতুল্লাহ গুলেনেরও এই অভিযোগে বিচার চলেছে। কিন্তু আমেরিকায় থাকা গুলেন বিচারকার্যের সময় উপস্থিত ছিলেন না। তার মামলায় রায়ও প্রদান করা হয়নি। তুরস্কের অভিযোগ গুলেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেশিরভাগ তার অনুসারী। গুলেন মুভমেন্টকে তুরস্কের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এদিকে গুলেন অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেন। মুলগায় আদালতের বাইরে জুলাই ২০১৬’র সেই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দাবি করে জমায়েত এরদোয়ান সমর্থকরা। ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের আশায় তুরস্কে মৃত্যুদণ্ড বাতিল করা হয়। এরদোয়ান মৃত্যুদণ্ড পুনরায় শুরু করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

  • কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা সোমবার

    কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা সোমবার

    স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে আগামী ৯ অক্টোবর। আঞ্চলিক সরকারের এক সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কাতালোনিয়ার ক্ষমতাসীন দল স্বাধীনতার প্রশ্নে সোমবার পার্লামেন্টে বিতর্কের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত বিলে ভোট দেওয়ার জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে পার্লামেন্টের এই অধিবেশন কখন বসবে তা জানানো হয়নি। প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার সরকার আগামী কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আঞ্চলিক পার্লামেন্টকে আহ্বান জানাবে। স্বাধীনতার প্রক্রিয়া শুরু করলে স্পেনের সরকার এতে হস্তক্ষেপ করলে এবং কাতালোনিয়া সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করলে তখন কী করবেন- এমন প্রশ্নের জবাবে পুজদেমন বলেছেন, এটি ভুল হবে এবং তা সবকিছু পরিবর্তন করে দিবে। গত রবিবার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। স্পেন সরকার অবশ্য একে অবৈধ বলে ঘোষণা করেছিল এবং ভোট ঠেকাতে কাতালোনিয়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের হামলায় ওই দিন আট শতাধিক লোক আহত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার কাতালোনিয়াতে ধর্মঘট পালন করা হয়। স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটে কাতালোনিয়ানরা জয়ী হয়েছে। ওই গণভোটে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে বলে দাবি করেছেন কার্লেস পুজদেমন। কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল তারা। এ দাবিতে গতকাল রবিবার গণভোটের আয়োজন করে কাতালোনিয়া আঞ্চলিক সরকার। তবে স্পেন সরকার এই ভোট বন্ধের অঙ্গীকার করে। দেশটির সর্বোচ্চ আদালতও এই ভোটকে অবৈধ ঘোষণা করে।

  • পর্যটনের তালিকায় নেই ‘তাজমহল’র নাম

    ভারতের উত্তরপ্রদেশের পর্যটনের তালিকায় নেই তাজমহলের নাম, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের এই নিদর্শনটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি পর্যটন বিভাগ। সাংবাদিক, রাজনীতিক এবং মানবাধিকার কর্মীরা এ নিয়ে সরব হয়েছেন। তারা সপ্তদশ শতকের এই নিদর্শন তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।

    সাধারণ মানুষের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ নিয়ে ১২ হাজার টুইট হয়েছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর এই পুস্তিকা প্রকাশ করা হলো। এই পুস্তিকায় রাজ্যের চলতি এবং আসন্ন বেশ কয়েকটি পর্যটন প্রকল্পের কথা কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্পটের উল্লেখ রয়েছে।

    এসব জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গোরকপুর শহরে যে মন্দিরের প্রধান পুরোহিত, সেই মন্দিরের কথা থাকলেও রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থাপনা তাজমহলের কোনো উল্লেখই নেই। তাজমহল সম্পর্কে যোগী আদিত্যনাথের চিন্তা-ভাবনা খুব স্পষ্ট। জুন মাসে তিনি বলেছিলেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাজমহলের কোনো সম্পর্ক নেই। সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন। বিবিসি।