Category: আন্তর্জাতিক

  • কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিত

    কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিত

    এখনই স্বাধীনতার ঘোষণা দিলেন না কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমন। তিনি বলেন, কাতালোনিয়ার মানুষ স্বাধীনতা চায়। ভোটও দিয়েছে এর পক্ষে। কিন্তু আমরা বিদ্রোহী নয় এজন্য স্পেনের সঙ্গে আরো আলোচনা করতে চাই। সময় নিলেন আরো কয়েক সপ্তাহ।
    কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে এসব কথা জানান কার্লোস পুজেমন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ভাষণ দেন তিনি।
    বিবিসি জানায়, ইউরোপসহ সারাবিশ্বের মনোযোগের বিষয় ছিল পুজেমনের ওই ভাষণ। অধিকাংশের ধারণা ছিল ওই ভাষণের মাধ্যমেই স্বায়ত্ত্বশাসিত ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করবেন তিনি। আলোচনার পথ খোলা রেখেই ভাষণ শেষ করলেন পুজেমন।
    গত ১ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে ওই এলাকায় গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে ৯০ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে। যদিও মাদ্রিদ অর্থাৎ স্পেনের পক্ষ থেকে বলা হচ্ছে ওই ভোট অবৈধ এবং দেশটির আদালতও তা প্রত্যাখ্যান করেছে।
    পুজেমনের ভাষণ নিয়ে আগ্রহ যেমন ছিল, তেমনি বেশ নাটকীয় ছিল তাঁর বলার ধরনও। শুরু থেকেই পুজেমনের ভাষণে মনে হচ্ছিল স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েই দিবেন। তবে শেষ দিকে এসে তিনি জানান, আলোচনার মাধ্যমেই বিষয়টির মীমাংসা চান তিনি।
    ভাষণের এক পর্যায়ে পুজেমন বললেন, ‘ব্যালট স্বাধীনতার পক্ষে বলেছে এবং আমি এরই পক্ষে এগোতে চাই।’ তিনি বলেন, ‘কাতালোনিয়ার মানুষ স্বাধীন রাষ্ট্র চায়। কাতালোনিয়ার প্রেসিডেন্ট হিসেবে এই ঐতিহাসিক মুহূর্তে এসব মানুষের পক্ষেই যেতে চাই আমি।’
    এরপরই তিনি বলেন, ‘আমরা স্বাধীনতার ঘোষণা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করছি। কারণ স্পেনের সঙ্গে যুক্তিসঙ্গত সংলাপে বসতে চাই আমরা।’

    স্পেনের উদ্দেশ্যে কাতালোনিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা উন্মাদ নই, আমরা বিদ্রোহী নই, আমরা সাধারণ নাগরিক, যারা ভোট দিতে চাই।’
    পুজেমন বলেন, ‘আমরা ১৮ বার বলেছি স্কটিশ ধরনের গণভোট চাই আমরা যেখানে উভয় পক্ষের মতামত থাকবে। কিন্তু বারবারই তা প্রত্যাখান করা হয়েছে।’
    গত ১ অক্টোবরের গণভোটে স্পেন সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ করেন পুজেমন। তিনি জানান, ভোটকেন্দ্রে যেতে পুলিশ ভোটারদের বাধা দিয়েছে। তিনি বলেন, ‘উদ্দেশ্য ছিল ভীতি তৈরি করা। কিন্তু তা ভেস্তে গেছে। তাঁরা তাঁদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’
    ভাষণের শুরুর দিকে পুজেমন বলেন, ‘এটা স্পষ্ট আমাদের বিষয়টি আর অভ্যন্তরীণ বিষয় নয়। কাতালোনিয়া এখন ইউরোপের একটি বিষয়।’

  • উ. কোরিয়ার আকাশ সীমায় মার্কিন বোমারু বিমান

    উ. কোরিয়ার আকাশ সীমায় মার্কিন বোমারু বিমান

    কোরীয় উপকূলীয় অঞ্চলে দুটি মার্কিন বোমারু বিমান দিয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে বিমান দুটি ওই আকাশসীমায় প্রবেশ করে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
    প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন যে কিভাবে কোরীয় হুমকি সামলানো যায়। এরই মাঝে এই শক্তি প্রদর্শন দেখা গেল।
    যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবারই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। হুমকি দিয়েছে গুয়ামে মার্কিন সামরিক ঘাটিতে হামলারও। জবাবে ট্রাম্পও জানিয়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার।
    কোরীয় নেতা কিম জং উনের দেওয়া হুমকি কিভাবে প্রতিহত করা যায় সেটি নিয়ে আলোচনায় বসেছেন ট্রাম্প। আর মার্কিন বিমানবাহিনী বি-ওয়ান বি নামের দুটি বোমারু বিমান গুয়াম থেকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে যায়।
    দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সেসময় দক্ষিণ কোরিয়ার দুটি এফ-১৫ ফাইটার বিমানও ছিলো। তারা সাগরে সামরিক মহড়ায় অংশ নেয়।
    পানিতে এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বিমান দুটি। এরপর দক্ষিণ কোরিয়ার সাগর থেকে চীন সাগর পর্যন্ত পানিপথে পুনরায় এই পরীক্ষা করে।
    মার্কিন সামরিক বাহিনী থেকে জানানো হয়, জাপানের যুদ্ধবিমানও এই মহড়ায় অংশ নেয়।

  • তুরস্কে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে বললেন আমির

    তুরস্কে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে বললেন আমির

    ঢাকা: বালিউড সুপারস্টার আমির খান। মুসলিম এই অভিনেতা বর্তমানে তুরস্ক সফর কালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেণ মিয়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গিয়েছে। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের যে কোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে। তিনি বলেন, নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই। তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির খান এখন ইস্তাম্বুল এবং আংকারা সফর করছেন। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও দেখা করেছেন। এর আগে তুর্কী সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সাথেও আলাপ-আলোচনা করবেন।

  • জমিতে কীটনাশক ছিটিয়ে ২০ কৃষকের মৃত্যু

    জমিতে কীটনাশক ছিটিয়ে ২০ কৃষকের মৃত্যু

    ঢাকা: জমিতে কীটনাশক ছিটানোর পর বিষক্রিয়ায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে অন্তত ২০ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও, আরো ছয় শতাধিক কৃষক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কীটনাশক ছিটানোর সময় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় তাদের এমন পরিণতি হয়েছে বলে দাবি রাজ্য সরকারের।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কীটনাশকগুলোর মধ্যে কিছু প্রাণঘাতী মিশ্রণ ছিল। আগস্টের প্রথমদিকে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তারপর থেকে এ পর্যন্ত ছয়শ’রও বেশি কৃষক কীটনাশকজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

    আক্রান্তদের অধিকাংশই ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব, চামড়ায় ফুসকুড়ি, মাথাব্যথা ও মাথা ঘোরার লক্ষণে ভুগছেন। শতাধিক কৃষক এখনো ইয়াভাতমাল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন আর অন্যরা সংকটজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

    কৃষি সংক্রান্ত সংকটে ইতিমধ্যেই ইয়াভাতমাল জেলায় বহু কৃষক আত্মহত্যা করেছেন। তারপর কীটনাশকের বিষক্রিয়ার এ ঘটনাটি জেলার কৃষি খাতের জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা দিয়েছে।

    মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত অধিকাংশ কৃষকই কীটনাশক ছিটানোর সময় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেননি বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

    এসব ঘটনার জন্য নতুন স্প্রে মেশিন ও কেন্দ্রীয় কীটনাশক ওষুধ বোর্ডের অবহেলাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অ্যাকশন’ নেয়ার আর্জি জানিয়ে করা এক পিটিশনের জবাবে নোটিশ জারি করেছে।

    সময়মতো পদক্ষেপ নিতে না পারার ব্যর্থতা স্বীকার করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনগুলো যথাসময়ে রাজ্য সরকারকে পরিস্থিতি সম্পর্কে অবহিত না করাতেই এ বিপর্যয় ঘটেছে বলে দাবি রাজ্য সরকারের কৃষিমন্ত্রীর।

  • এক যুগ পর সরে দাঁড়াচ্ছেন এলেন জনসন সারলিফ

    ১২ বছর পর দক্ষিণ আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এলেন জনসন সারলিফ। দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট তিনি। শান্তিতে নোবেলও পেয়েছেন। তবে দীর্ঘ এক যুগ শাসন করলেও লাইবেরিয়ার দারিদ্র্যতা দূর হয়নি। লাইবেরিয়া এখনো বিশ্বের সবচেয়ে গরীব দেশগুলোর একটি। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যোগ্য প্রার্থী খুঁজে নিতে লাইবেরিয়ার নাগরিকরা আগামী ১০ অক্টোবর ভোট দেবেন।

    প্রেসিডেন্ট হতে নির্বাচনে লড়ছেন ২০ জন। এর মধ্যে এগিয়ে আছেন ফুটবল আইকন জর্জ ওয়ে, ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই, বিরোধীদলীয় নেতা চার্লস ব্রুমস্কাইন, ব্যবসায়ী আলেক্সান্ডার কামিংস। সূত্র : আফ্রিকা নিউজ

  • বন্দুকধারীর গুলিতে মেয়রসহ নিহত ৩

    মেক্সিকোর মিশোকানে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন মেয়রসহ তিনজন। শনিবার (৮ অক্টোবর) বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক ফেডারেল এজেন্ট ও তার মা। ওই ফেডারেল এজেন্টের নাম জুলিও সিজার বায়েজ গুলিন। তার ৬৫ বছর বয়সী মা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তার বান্ধবীও। তিনিও ফেডারেল গোয়েন্দা সদস্য। ২০০১ সালে পুয়েতে গ্রান্দেতে নিয়োগ পান বায়েজ। সেখানেই মাদকসম্রাট এল চ্যাপো গুজম্যান আটক রয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন পারাচোর মেয়র স্তালিন সানচেজ। গত কয়েক বছরে সেখানে মাদকের বিস্তার ঘটেছে। ২০০৩ সাল থেকে প্রায় ৫০ জন মেয়রকে হত্যা করা হয়েছে।