Category: আন্তর্জাতিক

  • রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য প্রস্তুত পোল্যান্ড

    রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য প্রস্তুত পোল্যান্ড

    আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়ার ড্রোন হামলার পর পোল্যান্ড তার ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট ক্যারল নওরোকি গতকাল  মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার কয়েকটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ওয়ারশো অভিযোগ করেছে।

    ড্রোনের পাশাপাশি এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্যরাষ্ট্র। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে, পোল্যান্ড সর্বদা রাশিয়ার ড্রোন থেকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সুরক্ষা দিতে প্রস্তুত। পোলিশ জনগণ নিজের ভূখণ্ড রক্ষার জন্য লড়াইয়ে প্রস্তুত।

    তিনি আরো বলেন, ‘আমাদের ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কোর নির্মম উস্কানিমূলক কর্মকাণ্ডকে আমরা মেনে নেব না। রাশিয়া আমাদের পরীক্ষা করছে এবং আমাদেরকে ভয় দেখায়। কিন্তু আমরা  রাশিয়াকে ভয় পাই না।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন যে ন্যাটো দেশগুলোর উচিত তাদের ভূখণ্ডে প্রবেশকারী রাশিয়ান বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা।

    গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়ার সীমান্তে ঢুকে যায়। এর প্রতিক্রিয়ায় ন্যাটো বিমানগুলো হামলা চালায়।এস্তোনিয়া ন্যাটোর বৈঠকের আহ্বান জানায়।পূর্ব পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত করার পর পোল্যান্ড ন্যাটো আলোচনা শুরু করার মাত্র এক সপ্তাহেরও বেশি সময় পরে এই ঘটনাটি ঘটে।

  • অক্টোবরে ডিআর কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স: ম্যাখোঁ

    অক্টোবরে ডিআর কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স: ম্যাখোঁ

    আন্তর্জাতিক ডেস্ক:    ফ্রান্স অক্টোবরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সম্মেলন আয়োজন করবে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জাতিসংঘে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘গ্রেট লেকস অঞ্চলে ডিআরসি’র সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কিভুর জনসংখ্যা ও সেখানকার বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশা ফিরিয়ে আনতে হবে।’

    ম্যাখোঁ আরও বলেন, আগামী মাসে প্যারিসে অনুষ্ঠেয় এই বৈঠকে যারা মানবিক জরুরি সমস্যাগুলোকে চিহ্নিত ও মোকাবিলা করতে পারেন এবং চলমান শান্তি উদ্যোগের সঙ্গে ইতোমধ্যেই তাদের প্রচেষ্টাগুলোকে সমন্বয় করেছেন তাদের সকলকে একত্রিত করা হবে।

    জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সংঘাতে জর্জরিত।২০২১ সাল থেকে সরকার বিরোধী এম-২৩ গোষ্ঠীর পুনরুত্থানের ফলে সহিংসতা তীব্রতর হয়েছে।

    জাতিসংঘ বলেছে যে প্রতিবেশী রুয়ান্ডা ও তাদের সেনাবাহিনী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে। জানুয়ারিতে গোমা ও ফেব্রুয়ারিতে বুকাভুর প্রধান শহরগুলো তারা দখল করে নেয়।জাতিসংঘের মতে, জানুয়ারি থেকে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    কাতারে তিন মাস ধরে আলোচনার পর, জুনের শেষের দিকে ওয়াশিংটনে ডিআরসি ও রুয়ান্ডার সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি পৃথক শান্তি চুক্তির পর, ১৯ জুলাই এম ২৩ গোষ্ঠী এবং কিনশাসা যুদ্ধবিরতিতে সম্মত হয়।কিন্তু সাম্প্রতিক দিনগুলোয়, এম২৩ ও কঙ্গোলিজ সেনাবাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

  • তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে ১৪ জনের মৃত্যু, ১২৪ জন নিখোঁজ

    তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে ১৪ জনের মৃত্যু, ১২৪ জন নিখোঁজ

    আন্তর্জাতিক ডেস্ক:   সুপার টাইফুন রাগাসার প্রবল বর্ষণে তাইওয়ানের একটি পুরনো হ্রদের বাঁধ ভেঙে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছে বলে বুধবার হুয়ালিয়েন কাউন্টি সরকারের প্রেস কর্মকর্তা লি কুয়ান-টিং জানিয়েছেন।

    জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছে, এই ঘটনায় ১২৪ জন নিখোঁজ রয়েছে। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে মঙ্গলবার বাঁধটি ভেঙে পড়লে একটি সেতু ভেসে যায় ও একটি শহরে কাদামাটির স্রোত ঢুকে পড়ে।

    স্থানীয় কুয়াং ফু টাউনশিপের নেতা হসু চেং-হসিয়ুং (৫৫) বলেন, এটা যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছিল। কাদামাটির স্রোত সরাসরি আমার বাড়ির প্রথম তলায় ঢুকে পড়ে।স্থানীয় বাসিন্দা ইয়েন শাউ (৩১)  বলেন, এটা যেন একেবারে দুর্যোগের সিনেমা। হ্রদের বাঁধটি ভাঙার এক ঘণ্টা আগে পর্যন্ত অনেক মানুষ স্থানীয় সুপারমার্কেট ও মুদি দোকানে কেনাকাটা করছিলেন। কয়েক মিনিটের মধ্যেই পানি প্রথম তলার অর্ধেক পর্যন্ত উঠে যায়।

    তিনি আরও জানান, আরেকটি স্রোতের ভয়ে মঙ্গলবার রাতে তিনি ঘুমাতে পারেননি। বুধবার সকাল থেকে বাড়ি থেকে কাদা সরানোর চেষ্টা করছেন। কাদা এতটাই গভীর ছিল যে তা খুঁড়ে ফেলা সম্ভব হচ্ছিল না।অগ্নিনির্বাপক সংস্থা প্রকাশিত ফুটেজে প্লাবিত রাস্তা, অর্ধেক ডুবে যাওয়া গাড়ি ও উপড়ে যাওয়া গাছ দেখা গেছে।টাইফুন রাগাসার কারণে পুরো তাইওয়ান জুড়ে ৭ হাজার ৬০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    তাইওয়ানে সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে।এ বছরের জুলাইয়ের শুরুতে আঘাত হানা টাইফুন ড্যানাসে দুই জনের প্রাণহানি ও কয়েকশ মানুষ আহত হয়েছিল। সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলে ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছিলো।

  • গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

    গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

    আন্তর্জাতিক ডেস্ক:   গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে অবস্থিত সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি মঙ্গলবার গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  ত্রাণ বহরের আয়োজক এবং ফিলিস্তিনি-পন্থী কর্মীরা জানিয়েছেন, এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ‘একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বেশ কয়েকটি  নৌযান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’  তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা উল্লেখ করা হয়নি।অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি, তবে আমরা ভয় পাইনি।’জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে।

    তিনি আরো বলেন, ‘আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সঙ্গে কোনও অস্ত্র নেই। আমরা কারও জন্য কোনও হুমকি নই। ইসরাইলই হাজার হাজার মানুষকে হত্যা করছে (এবং) পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে।’

    আগের একটি ভিডিওতে, আকার বলেছেন যে কর্মীরা ‘১৫ থেকে ১৬টি ড্রোন’ দেখতে পেয়েছেন। গাজার ওপর ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে।

  • সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান ও হংকং

    সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান ও হংকং

    আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন ‘রাগাসা’ তাণ্ডব চালিয়ে তাইওয়ান ও হংকংয়ে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। টাইফুনের আঘাতে তাইওয়ানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে এবং এখনও ১২৪ জন নিখোঁজ রয়েছেন। এএফপি ও রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এখানকার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানান, ঝড়ের আঘাতে শুধু হুয়ালিয়েনেই নিহত হয়েছেন ১৪ জন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।

    তাইওয়ানের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, প্রবল বর্ষণে হুয়ালিয়েনের একটি হ্রদের বাঁধ ভেঙে শহরের বড় একটি অংশ পানিতে তলিয়ে যায়। অনেক জায়গায় পানির উচ্চতা দো’তলা ভবনের সমান হয়ে যায়। নিখোঁজের সংখ্যা প্রাথমিকভাবে ৩০ বলা হলেও পরে তা বেড়ে ১২৪ জনে দাঁড়ায়।

    রয়টার্স জানায়, টাইফুন রাগাসার প্রভাবে তাইওয়ান ছাড়াও হংকং ও দক্ষিণ চীনের উপকূলীয় এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ শুরু হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকেই হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হুয়ালিয়েনে একটি বাঁধ ভেঙে গুয়াংফু টাউনশিপে আকস্মিক বন্যা দেখা দেয়।

    হংকং অবজারভেটরি বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সর্বোচ্চ টাইফুন সতর্কতা “টি–১০” জারি করে। শহরের বিভিন্ন এলাকায় ৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে। জলোচ্ছ্বাসে একজন মা ও তার পাঁচ বছরের সন্তান সাগরে ভেসে যান। মঙ্গলবার সন্ধ্যা থেকে হংকং বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়।

    চীনের গুয়াংডং প্রদেশে জরুরি সতর্কতা জারি করে চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শেনজেনসহ একাধিক শহরে স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

    ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা রাগাসাকে “সুপার টাইফুন” হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফিলিপাইনের কাগায়ানের বাতানিজ দ্বীপে প্রথম আঘাত হানে রাগাসা। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। ফিলিপাইন উপকূল থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের দূরত্ব মাত্র ৭১০ কিলোমিটার।

    আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়কে যুক্তরাষ্ট্রে হারিকেন বলা হয়। আর যখন কোনো হারিকেন বিপুল এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়, তখন সেটিকে “ক্যাটাগরি–৫” হারিকেন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। রাগাসার শক্তিকেও সেই মাত্রার সঙ্গে তুলনা করেছেন চীন ও ফিলিপাইনের আবহাওয়াবিদরা।

  • সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

    সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

    আন্তর্জাতিক ডেস্ক:   সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে।

    সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

    জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ ʿআসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ মর্মে বাদশাহ নির্দেশও জারি করেছেন।

    শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন ।