বাংলাদেশ পুলিশের থিম সং গেয়ে আলোচনায় আসেন সার্জেন্ট দ্বীন ইসলাম। গানকে ভালোবেসে একের পর এক অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। নতুন বছর উপলক্ষে ‘মনের আকাশ’ নামে একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন এই গানপ্রেমী। ছয়টি গান দিয়ে সাজানো অ্যালবামটিতে গান লিখেছেন এইচ এম রিপন ও ইমদাদ সুমন। সুর করেছেন রাহুল , অনিম খান, অরন্য আকন্দ ও মাসুম। মিউজিক করেছেন রাহুল, অনিম ও অরন্য আকন্দ।
Category: বিনোদন
-

নতুন বছরে আসছে দ্বীন ইসলামের ‘মনের আকাশ
গানগুলোর শিরোনাম হলো- মনের আকাশ, দিয়েছি মন শুধু তোকে, ধিকি ধিকি জ্বলে, মাটির গড়া দেহ, কারিগর ও ডিজে পার্টি। অ্যালবামটি সিডি চয়েজ মিউজিক থেকে প্রকাশিত হবে। অ্যালবামটি সম্পর্কে দ্বীন ইসলাম বলেন, এটা আমার তৃতীয় একক অ্যালবাম। এই অ্যালবামে শ্রোতারা কিছু ভিন্ন গান পাবে। আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু গান উপহার দিতে। এই অ্যালবামে সেরকমই কিছু করতে চেষ্টা করেছি। এই অ্যালবামের “মাটির গড়া দেহ” গানটির মিউজিক ভিডিও আগামী ২৩ ডিসেম্বর সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। -

জনসমক্ষেই নতুন প্রেমিকার সঙ্গে যৌনতায় জাস্টিন বিবার!
ভক্তের ক্যামেরায় ধরা পড়ল জাস্টিন বিবার এবং তার বর্তমান গার্লফ্রেন্ড গায়ক লিওনেল রিচির মেয়ে সোফিয়া রিচির এক অন্তরঙ্গ মূহুর্ত। পাবলিক প্লেসেই যৌনতায় লিপ্ত হতে দেখা গেল দু জনকে।
ছবিতে দেখা গিয়েছে, মেক্সিকোর ক্যাবো সান লুকাসের সমুদ্র সৈকতের ধারে প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন জাস্টিন।সেফিয়ার ১৮তম জন্মদিন সেলিব্রেট করতেই গত রবিবার মেক্সিকো গিয়েছিলেন জাস্টিন। সেলেনা গোমেজের সঙ্গে ব্রেকআপের পর, বর্তমানে তিনি ডেট করছেন সোফি রিচি নামে এক অষ্টাদশীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই জাস্টিন তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর সোশ্যাল নেটওয়ার্কে অনেক ছবিও আপলোড করছিলেন। তবে সেলেনা গোমেজের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর তাঁর ফলোয়ারদের সমালোচনার মুখে পড়েন পপ স্টার। অনেকে তার নতুন বান্ধবীকে নিয়েও অরুচিকর মন্তব্য করতে থাকে।
-

চমকে দিয়েছেন জয়
ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন জয় চৌধুরী। এরপর ‘চিনিবিবি’ ছবিটিও প্রশংসা পায়।
তবে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিটি যেন জয়কে নতুন করে চিনিয়েছে দর্শকদের কাছে। শুধু তাই নয়, নাম করা সব নির্মাতারাও প্রশংসা করছে জয়ের।জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবির পরিচালক গাজী জাহাঙ্গীর বলেন, ‘নতুন এক সুপারস্টারের জন্ম হলো। আগামী দিনের লিডার জয়। এত সাবলীল অভিনয় সম্প্রতি কারও মধ্যে দেখিনি। অবশ্যই জয় অভিনেতা হিসেবে আমার হৃদয় জয় করলো। ‘
মুস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জয় এত ভালো অভিনয় করে জানতাম। চোখে পানি এনে দিলো। কখন অজান্তে কেঁদে ফেললাম জানিনা।
অনেক অনেক শুভ কামনা। খুব শিগগির একসঙ্গে কাজ হবে। ‘জয়ের প্রশংসা করেছে অভিনেতা অভিনেত্রীরাও।
সাইমন বলেন, ‘পুরো ছবিটা আলাল আর দুলালকে ঘিরে। অন্যরকম ঘোরে ছিলাম। মনে হয়েছে এটা আমারই গল্প। আলাল দুলালের জন্য শুভকামনা। ‘
অভিনেত্রী রোমানা নীড় বলেন, ‘জয় আমার সহঅিভেনতা। কিন্তু কখনো বুঝতে পারিনি সে এত ভালো অভিনয় করে। সত্যিই মুগ্ধ হলাম। ‘
শুধু মিডিয়ার মানুষ নন, জয়ের প্রশংসায় এখন সারা বাংলাদেশ। প্রতিদিন শত শত মানুষ তাঁর প্রশংসা করে পোস্ট দিচ্ছেন ফেসবুকে।
জয় বলেন. ‘নতুন এক জয়কে জন্ম দিলো অন্তর জ্বালা। এত প্রশংসা, এত ভালোবাসা, সত্যিই আমি অভিভূত। শ্রদ্ধেয় মালেক আফসারী স্যারের কাছে কৃতজ্ঞ। তিনিই আমাকে সুযোগ করে দিয়েছেন কাজটি করতে। আজ সারা বাংলাদেশ আমাকে চিনলো। নির্মাতারাও আমাকে নিয়ে ভাবছেন। আমি সত্যিই উচ্ছ্বসিত। এই ভালোবাসা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জাগাবে। ‘
-

সবচেয়ে গুগল সার্চের শীর্ষে সাবিলা নূর, তিনে তাসকিন, চারে শাকিব খান
বিনোদন ডেস্ক : গুগলে এ বছর আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খুঁজেছেন? বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে। গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ড দেখা যাচ্ছে। গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দিয়েছে। তাঁদের মধ্যে শীর্ষে আছেন সাবিলা নূর । তারপর আছেন মার্কিন মডেল মিয়া খলিফা। তিন নম্বরে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপরই আছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন পাঁচ নম্বরে। সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল। তারপর আছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। এরপরের অবস্থানে বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি। অভিনেত্রী শবনম বুবলীকেও এ বছর মানুষ খুঁজেছে বেশি। তিনি আছেন নয় নম্বরে। এ ছাড়া দশম স্থানে আছেন সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘সার্চেস’ বিভাগে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তির, জাগ্গা জাসুস, দঙ্গল, আইপিএল, এসএসসি রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল।
+ ‘নিউজ’ বিভাগে খোঁজা হয়েছে শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরা।
বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি গুগলে খুঁজেছে, সেগুলো হলো হারিকেন ইরমা, আইফোন এক্স, ম্যাট লয়্যার ও মেগান মার্কেল। ‘হাউ টু’ বিভাগে মানুষ খুঁজেছে—হাউ টু মেক স্মাইল, মেক সোলার একলিপস গ্লাস, বাই বিটকয়েন, ওয়াচ মে ওয়েদার ভার্সেস ম্যাকগ্রেগর ও মেক আ ফিজেট স্পিনার।
এ ছাড়া ‘কনজুমার টেক’ বিভাগে এ বছর মানুষ বেশি খুঁজেছে আইফোন ৮, আইফোন এক্স, নিনটেনডো সুইচ, স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এক্সবক্স ওয়ান এক্স। এ ছাড়া নকিয়া ৩৩১০, রেজার ফোন, অপো এফ ৫, ওয়ানপ্লাস ৫ ও নকিয়া ৬ ঘিরে ছিল মানুষের আগ্রহ।
-

‘অশ্লীল ভঙ্গিতে’ কলা খেয়ে জেলে গায়িকা
বিনোদন ডেস্ক: গানের ভিডিওতে ‘আপত্তিকর’ পোশাক পরা ও কলা খাওয়ার দায়ে শাইমা আহমেদ (২৫) নামের মিসরের এক গায়িকাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার শাইমাকে ‘অশ্লীলতা’ ছড়ানো ও ‘কুরুচিপূর্ণ’ ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়। শাইমার সঙ্গে একই মেয়াদের কারাদণ্ড ভোগ করবেন গানের ভিডিওটির পরিচালকও।
বিবিসির খবরে বলা হয়, ভিডিওটি প্রকাশের দায়ে গত নভেম্বরে শাইমাকে গ্রেপ্তার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাঁর আগেই এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাইমা লিখেন, ‘আমাকে সবাই এবার আক্রমণের বিষয়বস্তু বানাবে।’
২০১৬ সালেও গানের ভিডিওর মাধ্যমে ‘অশ্লীলতা’ ছড়ানোর দায়ে মিসরে তিন নারী নৃত্যশিল্পীকে ছয় মাসের করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া নীল নদের পানি পান করলে রোগ-বালাই হতে পারে, গানের মধ্যে এমন উক্তি থাকায় কাঠগড়ায় দাঁড়াতে হয় দেশটির আরেক গায়িকাকে। শেরিন আবদেল ওয়াহাব নামের ওই গায়িকা বলেন, নীল নদের পানিতে বিলহারজিয়া নামে এক ধরনের পরজীবী রয়েছে। যার ফলে ওই পানি পান করলে সিসটোসোমিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে নিজের পক্ষে সাফাই দিয়েও পার পাননি শেরিন। আগামী দুই মাস তিনি কোনো কনসার্ট করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে মিসরের মিউজিক সিন্ডিকেট। -

কর্নাটক সেনাদের হুমকির মুখে সানি লিওন
বিনোদন ডেস্ক: কর্নাটক সেনাদের হুমকির মুখে সানি লিওন। নতুন বছরকে স্বাগত জানাতে ভারতের কর্নাটকে এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাবেক এই পর্নো তারকার। কিন্তু কর্নাটক রক্ষণা বৈদিক যুবসেনা সানির সেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলেছে। তাদের দাবি, সানির এই অনুষ্ঠান নাকি কন্নড় সংস্কৃতিবিরোধী। এমনকি অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়েছে। সেই দাবি মানা না হলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দিয়েছে রক্ষণা বৈদিক যুবসেনা। জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এক সংস্থা। সানির এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশের পর থেকেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলে যুবসেনা। এমনকি সানিকে কর্নাটকে প্রবেশের অনুমতি পর্যন্ত দিতে চায় না তারা। বৈদিক সেনার এক সদস্য বলেন, সানি লিওন আমাদের সংস্কৃতি জানেন না। তাকে কেন এই অনুষ্ঠানে আনা হচ্ছে। উনি এখানে এসে আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে। আমাদের সংস্কৃতিকে কেউ আঘাত করুক আমরা তা হতে দেব না।