তামিল সুপারস্টার রজনীকান্ত আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই রাজনীতিতে পা রাখছেন। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন তারই ঘনিষ্ঠ বন্ধু তমিলরুভি মানিয়ান। তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনদিন, তিনি (রজনীকান্ত) তার পরিকল্পনার কথা প্রকাশ করবেন। এরপর তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়ে আর কোন সন্দেহ থাকবে না।
Category: বিনোদন
-

৩১ ডিসেম্বরের মধ্যে রাজনীতিতে আসছেন রজনীকান্ত
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতিতে আসার প্রবল ইচ্ছা রজনীকান্তের। এজন্য গত অক্টোবর তার স্ত্রী জানিয়েছিলেন, রজনীকান্ত খুব শিগগিরই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন। সংবাদমাধ্যমকে লাথা রজনীকান্ত বলেন, এটা তার সিদ্ধান্ত। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তার সেই সিদ্ধান্তকে সমর্থন করব এবং সম্মান জানাব। স্বামীর রাজনীতিতে আসার ঘোষণার অপেক্ষায় আছেন বলেও জানান লাথা। এর আগে, গত মাসে অভিনেতা কামাল হাসান জানিয়েছিলেন, যদি এই সুপারস্টার রাজনীতিতে প্রবেশ করেন তাহলে তিনি তার (রজনীকান্ত) সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ‘যদি রজনী রাজনীতিতে প্রবেশ করে তাহলে আমি তার সঙ্গে হাত মেলাব।’ -

জন্মদিনে নবাব তৈমুরকে জঙ্গল উপহার!
রথম জন্মবার্ষিকীতে অনেক উপহার পেয়েছে বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খানের সন্তান তৈমুর। নবাব পরিবারের এই ক্ষুদে সদস্য জন্মদিনে একটি জঙ্গলও পেয়েছে। জঙ্গলের নাম রাখা হয়েছে ‘তৈমুর আলী খান পাতৌদি ফরেস্ট’।
মুম্বাই সংলগ্ন সোনাভে এলাকার ওই জঙ্গল তৈমুরকে উপহার হিসেবে দিয়েছেন তার মা কারিনা। এক হাজার বর্গফুট এলাকার এই জঙ্গলে প্রায় ১০০টি চারাগাছ রয়েছে। তার মধ্যে ৪০টি কলা, পাঁচটি আতা, দু’টি লেবুসহ বহু ফলের গাছ রয়েছে।
-

এবার পরীর ঘরে জায়েদ
শিরোনাম দেখে মনে হতে পারে পরীমণির ঘরে জায়েদের আবার কী? কিন্তু ঢালিউড অভিনেতা জায়েদ খান সত্যি সত্যিই তার ‘অন্তর জ্বালা’র নায়িকা পরীমণির ঘরে যাচ্ছেন। তবে বসতঘরে নয়, তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে।
বৃহস্পতিবার এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক মালেক আফসারী। পরী-জায়েদ জুটির ‘অন্তর জ্বালা’ ছবির পরিচালকও তিনি। সেই ছবিটি প্রযোজনা করেন জায়েদ খান। এবার প্রোডাকশন হাউজ খুলতে যাচ্ছেন পরীমণি। আর এই হাউজের প্রথম ছবিতে অভিনয় করবেন জায়েদ খান।
মালেক আফসারী তার স্ট্যাটাসে লিখেছেন, ছুটিতে এসে ভাবলাম কিছুদিন বেড়াবো। তা আর হলো না। আবার কাজে ফিরে যেতে হবে। ২০১৮তে আমাকে দুটি ছবি করতে হবে। একটি জেড কে প্রোডাকশন অন্যটি পরীমণি প্রোডাকশনের। জানুয়ারিতে শ্যুটিং।
স্ট্যাটাসটির সূত্র ধরে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। তিনিও প্রোডাকশন হাউজ খোলার সত্যতা নিশ্চিত করেছেন।
-

হঠাৎ শাকিব-আব্রামের ছবি ভাইরাল!
অপু বিশ্বাসের সাথে দাম্পত্য কলহের মাঝেই সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়ের একটি খুনসুটির স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, সাদা পাজামা আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের কালো রঙের গাড়ির উপর বসে আছে ছেলে আব্রাম। আর তাকে সযত্নে ধরে রেখেছেন তিনি। বাবার সান্নিধ্যে জয়ও আপন মনে খেলা করছে, হাতে রয়েছে খেলনা।
জানা যায়, নোলক ছবির শুটিংয়ের ফাঁকে হায়দ্রাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরেছিলেন শাকিব। তখনই ছেলের সঙ্গে একান্ত কিছু সময় কাটান তিনি। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়ান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। চলতি বছরের ১০ এপ্রিল বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এ ছয় মাস বয়সী ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির ৮ মাসের মাথায় শাকিব তার স্ত্রী অপুকে তালাক নোটিশ পাঠান গত মাসের ২৮ তারিখ। তালাকে তিনি উল্লেখ করেন, অপুর সঙ্গে দাম্পত্য জীবন করতে না চাইলেও একমাত্র সন্তান জয়ের ভরণপোষণ চালাবেন।
-

কলেজছাত্রদের সঙ্গে সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল
তিনি বিউটি কুইন। তার হাসির ভক্ত হাজার হাজার মানুষ। তিনি সুস্মিতা সেন।
ইদানীং ক্যামেরার সামনে খুব বেশি তাঁকে পাওয়া যায় না। বেশ কয়েক বছর ধরে কোনও ছবিতেও অভিনয় করেননি নায়িকা। কিন্তু তাতে যে তার জনপ্রিয়তায় এক চুলও ভাটা পড়েনি, তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে।
আসলে, বহুদিন পর সুস্মিতার সেই চেনা হাসি এবং নাচ দেখার সুযোগ হয়েছে দর্শকদের। না, কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা শুটিং সেটে নয়। কলেজের দিনগুলিতে, ফেস্টে গিয়ে আপনি-আমি যেমন উন্মাদনায় গা ভাসিয়েছিলাম, ঠিক তেমন করেই!
কয়েকদিন আগে মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে গিয়েছিলেন সুস্মিতা। কী কারণে গিয়েছিলেন তা জানানা গেলেও, নায়িকা কলেজে পৌঁছতেই পড়ুয়ারা তারই বিভিন্ন গান বাজাতে শুরু করেন। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হুঁ না’ ছবিতে নজর কেড়েছিলেন সুস্মিতা। সেই ছবির ‘তুমসে মিলকে দিল কা’ গানটি চালাতেই ছন্দে ছন্দে পা মেলাতে শুরু করেন অভিনেত্রী। পড়ুয়ারাও তাকে ঘিরে ফেলে নাচতে শুরু করেন।
বহুদিন পর সুস্মিতা ধরা দিয়েছেন তার চেনা মেজাজে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেননি ছাত্রছাত্রীরা। সুস্মিতা নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে।
-

মাহফুজ ইমরানের ‘কথার কথা’ দিয়ে আই মিডিয়ার যাত্রা শুরু
ওমর সানি এবং তাইরীন তিথির গাওয়া ‘কথার কথা’ গানের বহুল প্রতিক্ষিত মিউজিক ভিডিওটি ‘আই মিডিয়া’র ব্যানারে মুক্তি পেয়েছে। ‘কথার কথা’ গানের সুর করেছেন বেশকিছু জনপ্রিয় গানের সুরকার ও গীতিকার মাহফুজ ইমরান। ‘কথার কথা’ গানের গীতিকবিও তিনি। কণ্ঠশিল্পী হিসেবে ওমর সানির এটাই প্রথম গান। ইতোমধ্যে মাহফুজ ইমরান আসিফ আকবর, কাজী শুভসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর গানে সুর করেছেন। জানা যায়, ‘কথার কথা’ গানের সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এসডি প্রিন্স। এতে মডেল হয়েছেন লিওন ও নবাগত বৃষ্টি। ভিডিওটির দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন।
গানটি প্রসঙ্গে সুরকার মাহফুজ ইমরান বলেন, ‘কথার কথা’ গানটিতে নতুনত্ব রয়েছে। মিষ্টি কণ্ঠের শিল্পী তাইরীন তিথি ও তরুণ শিল্পী ওমর সানি অসাধারণ গেয়েছেন। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। আই মিডিয়ার কর্ণধার এসডি প্রিন্স বলেন, বাংলা গানের চাহিদা এখন বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অপেক্ষায় থাকেন কখন প্রাণের ভাষা বাংলায় নতুন গান মুক্তি পাবে। আর গানের পাশাপাশি মিউজিক ভিডিও যথেষ্ট গুরুত্ব বহন করে। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চাই। তাই বর্তমান ডিজিটার মিডিয়ার প্রেক্ষাপটে মিউজিক ভিডিওর বিকল্প নেই। তিনি আরও বলেন, আই মিডিয়া তার দর্শক ও শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই সব সময় নতুন নতুন গানের সঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ করবেন। পাশাপাশি শর্টফিল্ম রাখারও চিন্তা রয়েছে তার। তিনি তাদের এই উদ্যোগের বিষয়ে সবাইকে মতামত জানানোর অনুরোধ করেন। এদিকে তরুন কণ্ঠশিল্পী ওমর সানি বলেন, ‘কথার কথা’ আমার প্রথম গান। কতটুকু গাইতে পেরেছি তা শ্রোতারা ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করেছি সাধ্যনুযায়ী সেরাটা দেয়ার জন্য। গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতারা ‘কথার কথা’ গানটি শুনবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।