Category: বিনোদন

  • মানবপাচার: বিদেশে অনুষ্ঠান করতে অনুমতির বিধান আসছে!

    মানবপাচার: বিদেশে অনুষ্ঠান করতে অনুমতির বিধান আসছে!

    বাংলাদেশ থেকে বিদেশে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে হলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতে পারে। খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। বিদেশে অনুষ্ঠানের নামে মানব পাচারের ঘটনা ঠেকাতে এটি করা হবে বলছেন তিনি।

    এমন ঘটনার সাথে সংস্কৃতি কর্মীরাই জড়িত বলে বেশ কিছুদিন ধরে অভিযোগ রয়েছে। মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি একজন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন গ্রেফতার হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনা শুরু হয়।

    তার সাথে আরো ৫৭ জন বাংলাদেশিকে গত সপ্তাহে আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। সংস্কৃতির নানা অঙ্গনের জড়িতরা বলছেন এমন ঘটনার প্রভাব পরছে তাদের ওপরে।

    মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘বাংলাদেশ নাইট’ নামে একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন বাংলাদেশের এক ঝাঁক তারকা। সেখানে বাংলাদেশিদের জন্য এ পর্যন্ত আয়োজিত এটিই সবচাইতে বড় অনুষ্ঠান ছিলো। কিন্তু বাংলাদেশীদের জন্য এর শেষটা ছিলো রীতিমতো বিব্রতকর।

    অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, “আয়োজকদের কিছু অব্যবস্থাপনার কারণে শুরুতেই আমরা আমাদের মতো হোটেল নিয়ে আলাদা হয়ে যাই। এর পর শুধু শো করে চলে আসি। ফেরার দিন বিমানবন্দরে এসে একটা ছেলের সাথে কথা হলো। সে বললো আমি ওখান থেকে ছাড়া পেয়ে আসছি। অনেক মানুষ সহ অর্গানাইজারকে ধরা হয়েছে। ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত শকিং। এইভাবে যে হতে পারে তা আমাদের মাথাতেই নাই।”

    ঐ অনুষ্ঠানে বাংলাদেশ পক্ষের আয়োজক, চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন গ্রেফতার হয়েছেন মানব-পাচারের অভিযোগে। মালয়েশিয়ার পুলিশ সেদিন আরো ৫৭ জন বাংলাদেশিকে আটক করেছে।

    বাংলাদেশী অভিবাসীদের আমন্ত্রণে বিশ্বের নানা দেশেই যান বাংলাদেশের শিল্পীরা। সিনেমা, নাটক বা বিজ্ঞাপন চিত্রের ফিল্মিং এ বিদেশে যাওয়ার প্রচলনও রয়েছে। কিন্তু প্রায়শই অভিযোগ ওঠে সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে শিল্পী ভিসায় মানব-পাচারের। আর সেই অভিযোগের কেন্দ্রে রয়েছেন সংস্কৃতি-কর্মীরা নিজেরাই।

    এর আগে অনেক বড় তারকাদের নামেও অভিযোগ এসেছে। বাংলাদেশ থেকে নিয়মিত বিদেশে সিনেমার শুটিং এ যান চিত্র পরিচালক শাহ আলম কিরণ। তিনি বলছেন, এমন ঘটনার কারণে তাদেরকে প্রায়ই ভিসা নিতে গিয়ে বা বিদেশে বিমানবন্দরে সন্দেহের তালিকায় পড়তে হয়। তিনি বলছেন, “আমরা প্রায়শই শুটিং এ বাইরে যাই। মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড যাই। এই ঘটনার রেফারেন্স দিয়ে দেখা যাবে আমাদেরকে যেতে দেবে না। এরকম ঘটনা এর আগেও ঘটেছে।”

    তিনি আরো বলছেন, “আমার খুব কষ্ট হয় যখন দেখি এই কাজ আমাদের দেশের কালচারাল অঙ্গনের সেলেব্রিটিরা করে। এই সুন্দর সাংস্কৃতিক অঙ্গন কেন ব্যবহার করবে? আমি এসবে বিচার দাবি করছি।”

    বাংলাদেশের ইমিগ্রেশন গোয়েন্দা পুলিশের সূত্র বলছে বিদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অনিয়মের ঘটনার নজির তারা পাচ্ছেন। কিন্তু বিদেশী প্রতিষ্ঠান বা প্রবাসীদের আয়োজনে করা এসব অনুষ্ঠানে যাওয়ার আগে ভিসা, বিমান টিকেট আর হোটেল সব কিছুই ঠিকঠাক থাকে। তাই তারা কখনো কিছু করতে পারেন নি। বিমানবন্দরে আটকের পর উল্টো মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, এমনটাও বলছিলেন একজন কর্মকর্তা।

    জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার বাপ্পা মজুমদার বলছেন, সংস্কৃতি কর্মীদের নিজেদের জড়িত থাকার ঘটনায় শুধু শিল্পী মহলের নয় বরং পুরো বাংলাদেশেরই দুর্নাম হচ্ছে। তিনি বলছেন, “অবশ্যই এতে আমাদের দুর্নাম হচ্ছে। যখন দেশের বাইরে আমরা যাই, তারাতো আর সকলকে চেনে না। সেই কারণে দলের সবার উপরে এর প্রভাবটা পড়ে।”

    তিনি বলছেন, এমন ঘটনা শিল্পী হিসেবে তার জন্য খুব অস্বস্তিকর ও অসম্মানজনক। তার মতে, “মালয়েশিয়া যে ঘটনা ঘটে গেলো তার কারণে পুরো বাংলাদেশী কমিউনিটিকে ওরা আর সম্মানের চোখে দেখবে না। সেই হিসেবে এর ইমপ্যাক্ট সরাসরি দেশের উপরে পড়ছে।”

    বিদেশে অনুষ্ঠানের নামে এমন মানব পাচারের ঘটনা ঠেকাতে ভবিষ্যতে এ ধরনের ভ্রমণের ক্ষেত্রে শিল্পীদের মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এছাড়ার শিল্পীদের যাচাই বাছাইয়ের বিষয়টিও চিন্তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলছেন, “পুরো বিষয়টা আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা নিজেরা ইতিমধ্যেই এ বিষয়ে কথা বলেছি। স্বরাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয়কে নিয়ে একসাথে আলোচনা করে এ ব্যাপারে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেব এই কারণে যে বিদেশ থেকে যখন শিল্পীরা এদেশে আসে তখন তো অনুমতি লাগে কিন্তু যেতে হলে লাগে না। এমন আইন এ দেশে নেই।”

    তিনি আরো বলছেন, শিল্পী যে মাধ্যমেরই হোক তাদের কোন না ভাবে আমরা চিহ্নিত করতে পারি। মন্ত্রণালয়, শিল্পকলা অ্যাকাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, শিল্পীদের সংগঠন, তাদের মাধ্যমে যাচাই করা সম্ভব। তাদের সবাই নিয়ে আমরা নিশ্চয় সবার কাছে গ্রহণযোগ্য একটা কিছু দাঁড় করাতে পারবো।”

    অনুমতির বাধ্য-বাধকতার বিষয়টি এমন আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সময় সাপেক্ষ হয়ে উঠতে পারে বলে নিজেই উল্লেখ করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তবে তা এই অঙ্গনের সবাইকে নিজেদের স্বার্থেই মেনে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি।

  • হিরোর গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বের করে দেয়া হয়েছিল’

    হিরোর গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বের করে দেয়া হয়েছিল’

    শুধু বলিউড নয়, এখন হলিউডেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীর গলায় উঠে এল বলিউডে কীভাবে ক্ষমতার অপব্যবহার হয়, তার নতুন কিসসা।

    মঙ্গলবার ‘পেঙ্গুইন অ্যানুয়াল লেকচার’-এ যোগ দিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা। সেখানে গিয়েই তার বলিউড জার্নির নানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘আমাকে এখন অনেকেই ভয় পান।… তবে এমনও সময় ছিল, যখন হিরো বা পরিচালকের গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওটা ছিল ক্ষমতার অপব্যবহার।’

    জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী আরও বলেন, আমার তখন কিছুই করার ছিল না। ছবিতে সই করার পর শেষ মুহূর্তেও আমাকে বের করা হয়েছে। কারণ আমি কোনও দিনই ক্ষমতাশালী ব্যক্তিদের তুষ্ট করিনি। যারা আমাকে সম্মান করেন, আমি তাদেরই গুরুত্ব দেই।

    কখনও-কখনও বলিউডের মতো গ্ল্যামার ইন্ডাস্ট্রির পলেস্তারাও খসে পড়ে। যেমন পড়েছিল কর্ণ জোহর ও কঙ্গনা রানাউতের স্বজনপ্রীতি বিতর্কের সময়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি যে একটা বড় সমস্যা, এ বার তা মনে করালেন প্রিয়াঙ্কা চোপড়া।

  • বিয়ে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

    বিয়ে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

    বড়দিন থেকে নিউইয়ার। হলিউডে এখন ছুটির মৌসুম চলছে। সুযোগ পেয়েই দেশে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ পর্বও সেরেছেন এর মধ্যে আবার জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে পারফর্মও করেছেন।

    জানা গেছে, পাঁচ মিনিটের সে পারফরম্যান্সের জন্য নাকি পাঁচ কোটি টাকা নিয়েছেন নায়িকা। হলিউড থেকে বলিউডে সাফল্যের নজির গড়েছেন। নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু এত কিছু তো করে ফেলেছেন জীবনে। বিয়েটা কবে করছেন? অবধারিত প্রশ্নটি উঠেই গেল দিল্লির এক অনুষ্ঠানে। যেখানে বক্তা হিসেবে শামিল হয়েছিলেন নায়িকা।

    এমনিতে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যেতেই পছন্দ করেন প্রিয়াঙ্কা। তবে এবার তিনি মুখ খুললেন। আর জানালেন নিজের মনের কথা। হ্যাঁ, বিয়ে করতে তিনিই অবশ্যই চান। পারলে এখনই বিয়ে করে নিতে চান আর ক্রিকেট টিমের সমান সন্তানও চান। তাহলে কেমন হবে তার স্বপ্নের পুরুষ?

    উত্তরে দেশি গার্লের মতো নায়িকার জবাব, মা বলেছেন, এমন পুরুষকে বিয়ে করতে যিনি তার এতদিন পর্যন্ত করে আসা পরিশ্রমের মূল্য দেবেন। এখন তার যে ব্যস্ত জীবন সেটা বুঝবেন। কিন্তু এমন মানুষ পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর সেটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

    অবশ্য শোনা গেছে, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নাকি মেয়ের বিয়ে নিয়ে বেশ আশাবাদী। তবে অবশ্যই মেয়ের স্বাধীনতাতেও তিনি হস্তক্ষেপ করতে চান না তিনি।

    হাতে গোনা আর কয়েকটা দিনই ভারতে রয়েছেন নায়িকা। এই সময়টা বেশ এনজয় করছেন। সম্প্রতি বিরাট-অনুশকার মুম্বাইয়ের রিসেপশনেও দেখা গিয়েছিল তাকে।

    তবে এরপরই আবার হলিউডে ফিরে যেতে হবে নায়িকাকে। হাতে পড়ে একগাদা কাজ। সিনেমার শুটিং তো রয়েছেই। নতুন বছরের হ্যাংওভার কাটতেই ফের শুরু হয়ে যাবে ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের কাজ। তাতেই ব্যস্ত হয়ে পড়বেন নায়িকা। তবে এর মাঝেও বিয়ের ইচ্ছেটা যে তার মনে ভালোভাবেই রয়েছে। সে ইঙ্গিতও দিয়ে গেলেন। আর তুলে গেলেন নতুন প্রশ্ন, তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে তার বসার পালা।

  • নায়িকার ‘প্রেমের ফাঁদে’ ফেলে গ্যাংস্টার গ্রেফতার!

    নায়িকার ‘প্রেমের ফাঁদে’ ফেলে গ্যাংস্টার গ্রেফতার!

    নয়নতারা, ভারতের তামিল সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী। এবার সেই নয়নতারা ‘প্রেমের ফাঁদে’ ফেলে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করেছে স্থানীয় বিহার পুলিশ।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির জনতা পার্টির (বিজেপি) নেতা সঞ্জয় কুমারের একটি ফোন চুরি হয়। সেই মামলার দায়িত্ব পড়ে বিহারের পুলিশ মধুবালা দেবীর কাছে। পরবর্তী সময়ে কল রেকর্ড খুঁজে দেখা যায় ফোনটি ব্যবহার করছে এক বড় সন্ত্রাসী। তাকে ধরতে ফন্দি আঁটেন মধুবালা। তার সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। শুরুতে পাত্তা না দিলেও কয়েকদিন পর ঠিকই ফাঁদে পা দেয় ওই সন্ত্রাসী। এরপর তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এক সময় ছবি দেখতে চাইলে সন্ত্রাসীর কাছে মধুবালা অভিনেত্রী নয়নতারার ছবি পাঠিয়ে দেন। এরপর তাদের দেখা হয়। এ সময় বোরকা পরে গিয়েছিলেন মধুবালা। সে কারণে তাকে চিনতে পারেনি সেই সন্ত্রাসী। তখন পুলিশ তাকে সহজেই আটক করে।

    মধুবালা জানান, ‘ছবি দেখে সে আনন্দে পাগল হয়ে যায় এবং আমার সঙ্গে দেখা করতে চায়। পরে যখন সে জায়গা মতো পৌঁছায় অন্যান্য পুলিশের সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করি।’

    পুলিশের কাছে পরবর্তীতে অপরাধ স্বীকার করে সন্ত্রাসী জানায়, অন্য এক চোরের কাছ থেকে সাড়ে চার হাজার রুপিতে ফোনটি কিনেছিল সে। তার দেয়া তথ্য অনুযায়ী ওই চোরকেও আটক করে পুলিশ। মধুবালা দেবীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিহার পুলিশ বিভাগ।

  • এতকিছুর পরও শাকিবের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস!

    এতকিছুর পরও শাকিবের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস!

    কয়েকটি সংবামাধ্যমে দেখলাম স্বামী চিত্রনায়ক শাকিব খানের জন্য দোয়া চান অপু বিশ্বাস। মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করার সময় শাকিবের জন্য দোয়া চান অপু। এ খবর পড়ার পর এ নিয়ে দুই লাইন না লিখে আর পারলাম না। এ বছর শোবিজ অঙ্গনজুড়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল অপু বিশ্বাস-শাকিবের বিয়ে, সন্তান, দাম্পত্য আর ভাঙন।

    পরস্পরের বিরুদ্ধে বহু অভিযোগ শাকিব-অপু প্রকাশ্যেই করেছেন। শাকিবের দোষের পাল্লা ভারী হওয়ায় সবাই অপুর পক্ষ নিয়েছিলেন। নেয়াটাই স্বাভাবিক ছিল। অপু নিজেই বলেছেন, আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। শাকিবের আপত্তির মুখে তিনবার অ্যাবরশন করাতে হয়েছে তাকে।

    নয় বছরের সংসারে জন্ম নেয়া একমাত্র সন্তান আব্রাম খান জয়ের মুখও শাকিব দেখতে চাননি। অপু বলেছেন, জয় যখন গর্ভে আসে তখন অ্যাবরশন করানোর জন্য আমাকে ব্যাংকক পাঠায় শাকিব। সেখানকার চিকিৎসক জানান, নতুন করে কনসেপ্টের সময় ৪ মাস হয়েছে, সেহেতু অ্যাবরশন করানো ঝুঁকিপূর্ণ। এরপর শাকিব আমাকে কলকাতা পাঠায় অ্যাবরশন করানোর জন্য। সেখানকার চিকিৎসকরাও অ্যাবরশন করতে অস্বীকার করেন। তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেই। আর এতেই শাকিব আমার ওপর খেপে যায়। তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এমন কি আমার মোবাইল নাম্বারও ব্লক করে দেয়।

    শাকিবের সঙ্গে সংসার করার জন্য ক্যারিয়ার ছাড়তেও রাজি ছিলেন অপু। তারপরও অপুকেও তালাকনামা পাঠিয়েছেন শাকিব। দেনমোহর নিয়েও কম কাদা ছোড়াছুড়ি হয়নি। সবার মতো আমিও চাই ঢালিউডের সফল জুটির মতো সংসারজীবনেও সফল হোক শাকিব-অপু জুটি। কিন্তু যে মানুষটি বারবার জীবনটাকেই ঝুঁকিতে ফেলেছেন, অ্যাবরশন করানো ঝুঁকিপূর্ণ জেনেও স্ত্রীকে বারবার হাসপাতালে পাঠিয়েছেন, প্রকাশ্যে তার বিরুদ্ধে নানা অপবাদ দিয়েছেন তার জন্য কীভাবে দোয়া চাইতে পারেন

  • মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা চাইলেন নূতন

    মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা চাইলেন নূতন

    মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী নূতন। তিনি নিজেই এর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও সহযোগিতা চেয়েছেন।

    সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানে নূতন প্রামাণ্যচিত্র নির্মাণের কথা সবাইকে জানান। নূতন বলেন, ‘যুদ্ধের সময় ভাতের ফেন খেয়ে থেকেছি। কষ্ট করেছি। অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি। নিজের চোখে অনেক কিছুই দেখেছি। অনেক মুক্তিযোদ্ধার অবহেলিত জীবনের কথা আমি জানি। এই সময়ে এসে আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চাই।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নূতন বলেন, উপস্থিত মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা চাই। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সহযোগিতা দেবেন। আমি আমার অনেকদিনের সেই স্বপ্নটা পূরণ করতে চাই।

    স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১জন’ ছবিতে কাজ করেছেন নূতন। এ বছর তার ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামে দুইটি ছবি মুক্তি পেয়েছে।