Category: বিনোদন

  • ধোনির ‘হেলিকপ্টার শট’ চিনতে পারলেন দ্য রক

    ধোনির ‘হেলিকপ্টার শট’ চিনতে পারলেন দ্য রক

    ক্রিকেট খেলা শেখার চেষ্টা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়েন ‘দ্য রক’ জনসন। আগামী ২৯ ডিসেম্বর তার ছবি ‘Jumanji: Welcome To The Jungle’ মুক্তি পেতে চলেছে ভারতে। তার আগে ক্রিকেট নিয়ে ভক্তদের মন জয়ের চেষ্টা করলেন দ্য রক।

    স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুরু হয় ডোয়েন জনসনের ক্রিকেট-পরীক্ষা। তবে কিছুই বুঝতে পারেননি তিনি। আম্পায়রার হাত তুলে আউট দিচ্ছেন। আর সেই সঙ্কেত ধরতে পারছেন না তিনি।

    তবে ভিডিওটি বেশ মজার। আম্পায়ারের সিদ্ধান্তগুলি নিয়ে মজা করেছেন ডোয়েন জনসন। তবে মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের ভিডিওটি দেখে একদম ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন ডোয়েন জনসন।

  • ডক্টরেট ডিগ্রি পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

    ডক্টরেট ডিগ্রি পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

    বছরের শেষটা ভালই যাচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক অ্যাওয়ার্ড যোগ করছেন নিজের ঝুলিতে। কিছুদিন আগেই মাদার তেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ইতিমধ্যে জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছেন। পাঁচ মিনিটের এ পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে, চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার নাম।

    আর এবার সাম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পেলেন তিনি। তাকে এ ডিগ্রি দিয়েছে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বেরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

    চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফের কলেজে ফিরে পছন্দের একটি বিষয়ে স্নাতক ডিগ্রি নিতে চান এ অভিনেত্রী। তার সে ইচ্ছে পূরণ হল এবার।

    গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডা. কেশব কুমারও তাকে সম্মাননা দেন। বর্তমানে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা। এছাড়া বিভিন্ন জনহিতৈষী কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। লাখো নারীর অনুপ্রেরণা তিনি। এ জন্যই তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

  • মাহবুবুল এ খালিদের কথায় বিশেষ দিবসের গান

    মাহবুবুল এ খালিদের কথায় বিশেষ দিবসের গান

    বছরের বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক দিবস থাকে। থাকে নানা ধর্মের নানান উৎসবও। এসব দিনের কিছু পালন করা হয় মহা আড়ম্বরে। কিছু দিবস নিরবে আসে, নিরবেই চলে যায়। এসব দিনের খুব কমই ঠাঁই পায় গান-কবিতায়।

    এদিক দিয়ে ব্যতিক্রম কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পালনীয় দিবস নিয়ে গান লিখছেন তিনি। দেশের প্রথিতযশা বিভিন্ন সুরকার সুর করছেন সেসব গানের। কণ্ঠ দিয়ে চলেছেন জনপ্রিয় সব শিল্পী। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়ে লেখা তার গানগুলো প্রকাশিত হচ্ছে খালিদ সংগীত নামের ওয়েবসাইটে।

    বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, কন্যা দিবস, নারী দিবস, পথশিশু দিবস, ইভটিজিং প্রতিরোধ দিবস, অটিজম সচেতনতা দিবস, আদিবাসী দিবস, বিশ্বশান্তি দিবস, এইডস বিরোধী দিবস ইত্যাদি। এছাড়া জাতীয় দিবস যেমন একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি।

    মুসলমানদের ধর্মীয় উৎসব নিয়ে লেখা রমজান, ঈদ, কোরবানি, ঈদ-ই-মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, হজ্ব ইত্যাদি। হিন্দুদের ধর্মীয় উৎসব- দুর্গাপূজা, শ্রীকৃষ্ণ, হোলি। খ্রিস্টানদের বড়দিন, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা।

    এছাড়াও মাহবুবুল এ খালিদের লেখা গানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে মানবতা, জন সচেতনতা, প্রেম, বিরহ, দেশাত্ববোধক, রূপক, খেলাধুলা ইত্যাদি অসংখ্য বিষয়। এ পর্যন্ত সহস্রাধিক গান লিখেছেন তিনি। যার মধ্যে তিনশ’রও বেশি গানের রেকর্ড হয়েছে।

    নিজের লেখা গানে সুরারোপও করছেন মাহবুবুল এ খালিদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক গানে সুর দিয়েছেন তিনি। বিষয়ভিত্তিকভাবে সবগুলো গানই সন্নিবেশিত করা হয়েছে খালিদ সংগীত নামের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গানগুলোর অডিও, ভিডিও, মিউজিক ট্র্যাক, রিংটোন আলাদা দেয়া রয়েছে, যাতে সবাই তা সহজেই শুনতে ও ডাউনলোড করতে পারেন

  • সানি লিওনকে টেক্কা দিলেন আলিয়া ভাট

    সানি লিওনকে টেক্কা দিলেন আলিয়া ভাট

    লাস্যময়ী সানি লিওনকেও পিছনে ফেলে শীর্ষে উঠে গেলেন আলিয়া ভাট। পেটা (পিপলস ফর দ্যা এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিমেলস) আয়োজিত এ বছরের ‘হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রেটি’-র খেতাব পেলেন আলিয়া ভট ও রাজকুমার রাও। পশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে পেটা।

    এই প্রতিযোগিতায় খেতাবের দৌড়ে ছিলেন অমিতাভ বচ্চন, বিদ্যুৎ জামওয়াল, শহীদ কাপুর, কঙ্কনা রানাওয়াত, সানি লিওন-সহ অনেকেই।

    খেতাব জিতে আলিয়া বলেন, তিনি নিরামিষ খাবার খেতেই পছন্দ করেন। এটাই সুস্বাস্থ্যের চাবিকাঠি।

    অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেন, অভিনেতারা হলেন সমাজের পথপ্রদর্শক। তাই তাদের কোনো বদঅভ্যাস থাকা উচিত নয়। ধূমপান করা উচিত নয়, মদ্যপান করা উচিত নয়, আমিষ খাবার খাওয়া উচিত নয়। আর সব সময় ভালো করে কথা বলা উচিত।

    পেটার সেলিব্রেটি অ্যান্ড পাবলিক রিলেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর সচিন বাঙ্গেরা বলেন, আলিয়া আর রাজকুমার দু’জনেই হট, ফিট আর সহানুভূতিশীল। এরা ফ্যানদের জন্য এক্কেবারে আদর্শ মানুষ। যারা জলবায়ু পরিবর্তনের সম্পর্কে নিজের মতো করে কিছু করতে চান তাদের কাছে এই দুই তারকা উদাহরণ।

    বলেন, পশুপ্রাণীর প্রতি ভালোবাসার চেয়ে বেশি ‘সেক্সি’ আর কিছুই হয় না- এ কথা আলিয়া আর রাজকুমার প্রমাণ করেছেন।

  • সালমান-শিল্পা বিরুদ্ধে মামলা

    সালমান-শিল্পা বিরুদ্ধে মামলা

    আবার বিপাকে পড়লেন বলিউড তারকা সালমান খান ও শিল্পা শেট্টি। তফশিলি জাতি-উপজাতিদের উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ করার জন্য এবার মামলা দায়ের হল তাদের বিরুদ্ধে।

    মুম্বাইয়ের এক আদালতে এই মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং দিল্লি ও মুম্বাই পুলিশ কমিশনারের কাছ থেকে সাতদিনের মধ্যে জবাব তলব করেছে জাতীয় তফশিলি জাতি কমিশন। আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চেয়েছে কমিশন। অভিযোগ, এক টিভি শোয়ে তফশিলি জাতি-উপজাতিদের উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেন সালমান ও শিল্পা।

    সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-তে তার নাচের দক্ষতা বোঝাতে গিয়েই সালমান ওই শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ। পাশাপাশি, ঘরে তাকে কীরকম দেখতে লাগে তা বোঝাতে গিয়ে ওই একই শব্দ ব্যবহার করেন শিল্পা। অভিযোগ, ওই শব্দ প্রয়োগ করে তারকাদ্বয় সারা বিশ্বের বাল্মীকি সম্প্রদায়কে অপমান করেছেন।

    উল্লেখ্য, শুক্রবারই জয়পুরের রাজমন্দির সিনেমা থিয়েটারের বাইরে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাল্মীকি সম্প্রদায়ের প্রতিনিধিরা। পোড়ানো হয় সালমানের কুশপুতুলও।

    তাদের ভাবাবেগে আঘাত করার জন্য সালমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বাল্মীকি সম্প্রদায়।

  • শেষ পর্যন্ত এই ব্যবসায় নামলেন রাখি সাওয়ান্ত!

    শেষ পর্যন্ত এই ব্যবসায় নামলেন রাখি সাওয়ান্ত!

    ফের খবরের শিরোনামে উঠে এল রাখি সাওয়ান্তের নাম। কারণ বিতর্কে থাকা তার স্বভাব। আর বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে হবে সেই ব্যাপারে বিপুল জ্ঞান রয়েছে রাখির। এবারে নিজের জন্মনিরোধক পণ্য লঞ্চ করলেন তিনি। পণ্যটির নাম ‘বি-বয়’।

    এখানেই শেষ নয়। জন্মনিরোধক পণ্যটির লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। জানা গেছে, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা পণ্যটি ব্যবহার করুন।

    রাখি বলেন, ‘‘বিরাট কোহলি আর আনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, ওরাই প্রথম জন্মনিরোধক পণ্যটি ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার জন্মনিরোধক পণ্যটি বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও জন্মনিরোধক পণ্য বাজারে এল।’’

    নিজের জন্মনিরোধক পণ্যটি কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি জন্মনিরোধক পণ্য নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।