Category: বিনোদন

  • জমে উঠেছে ‘অবতার’ সিনেমার শুটিং

    জমে উঠেছে ‘অবতার’ সিনেমার শুটিং

    পাবনা শহরের বিভিন্ন স্থানে ‘অবতার’ সিনেমার শুটিং করছেন নায়িকা মাহিয়া মাহি, আমিন খান ও নবাগত জে এইচ রুশো। এজন্য ডিসেম্বরের শুরু থেকে পাবনায় অবস্থান করছে ‘অবতার’ টিম।

    সিনেমাটির নির্মাতা মাহমুদ হাসান শিকদার জানালেন, জমে উঠেছে অবতার। পুরোদমে চলছে শুটিং। ২০ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। তারপর ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ শেষ হবে। এ ছবিতে মাহি অভিনয় করছেন মেডিকেল পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে। সিনেমাটির কাহিনী প্রসঙ্গে মাহমুদ হাসান শিকদার বলেন, ‘মানব সভ্যতার শুরু থেকে ভালো আর মন্দের ভারসাম্য দোদুল্যমান। একটি ধারাবাহিকতায় ধাবিত হলেও আজ আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ, জীর্ণ। অশুভ শক্তির কালো ছায়ায় বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট শিশু ধর্ষিত।’

    তিনি বলেন, ‘মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়, হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, হতে হয় অবতার। এই অবতারদের গল্প নিয়ে এগিয়ে যাবে কাহিনী।’

    ‘অবতার’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট।

    সিনেমাটিতে গান থাকছে মোট পাচঁটি। এর মধ্যে চারটি তৈরি হয়েছে। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী ও তারিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। কণ্ঠ দিয়েছেন ন্যানসি, এসআই টুটুল, কিশোর ও পুলক।

  • সেরা আবেদনময়ী নারীর আসনে প্রিয়াংকা

    এক বছর ভাটা পড়েছিল প্রিয়াংকার। কারণ দীপিকা পাড়–কোন সেরা আবেদনময়ী নারীর আসনে বসেছিলেন। তবে এর আগে চারবার অর্জন করা আসনটি এবার আর হাতছাড়া করেননি প্রিয়াংকা। পঞ্চমবারের মতো সেটি দখল করে নিয়েছেন।
    এশিয়ার ৫০ জন সেরা আবেদনময়ী নারীর তালিকা প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই। সেই তালিকায় সবার উপরে রয়েছে প্রিয়াংকা চোপড়ার নাম। দ্বিতীয় হয়েছেন ভারতীয় টেলিভিশন তারকা নিয়া শর্মা। আর তৃতীয় অবস্থানে রয়েছেন গতবারের প্রথম দীপিকা পাড়ুকোন।
    এমন বিজয়ের খবরে প্রিয়াংকা তার প্রতিক্রিয়ায় জানান, আসলে বিজয়ের এই কৃতিত্ব আমি নিতে চাই না। এর সমস্ত কৃতিত্ব আমার শারীরিক গঠন এবং আপনাদের দৃষ্টিভঙ্গির। আমি কৃতজ্ঞ, সম্মানিত। কেননা, ধারাবাহিক সাফল্য থেকে প্রেরণা পাওয়া যায়।

  • ইসলামের ছায়াতলে পপ তারকা আমাল হিজাজী

    ইসলামের ছায়াতলে পপ তারকা আমাল হিজাজী

    জীবন নিউজ  ডেস্ক: গত সেপ্টেম্বরে আমাল হিজাজী যখন ঘোষণা দিলেন যে তিনি তার সঙ্গীতের ক্যারিয়ার থেকে অবসরে যাচ্ছেন, সেটা তাঁর ভক্তদের জন্য ছিল এক বিরাট ধাক্কা। আমাল তখন বলেছিলেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন।
    আমাল হিজাজী যখন তার গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করলেন, তাঁর ভক্তরা অবাক হয়েছিলেন তখন।
    কিন্তু তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরণের গান নিয়ে। ইসলামের নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে তাঁকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি।
    লেবাননের শিল্পী আমাল হিজাজী আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন।
    ২০০১ সালে তাঁর প্রথম পপ রেকর্ড বাজারে আসে। পরের বছর দ্বিতীয় অ্যালবামেই তিনি এক সফল সঙ্গীত তারকায় পরিণত হন।
    এক দশকের মধ্যেই আমাল হিজাজী হয়ে উঠেন আরব বিশ্বের জনপ্রিয়তম সঙ্গীত তারকা।
    ২০০২ সালে আমাল হিজাজীর অ্যালবাম ‘জামান’ বাজারে আসে। এটিকে বিবেচনা করা হয় আরবী পপ সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম।
    গত সেপ্টেম্বরে আমাল হিজাজী তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি সঙ্গীতের জগত ছেড়ে যাচ্ছেন।
    তখন তিনি তাঁর হিজাব পরিহিত একটি ছবিও পোস্ট করেন। এতে তিনি লিখেন, “যে শিল্প আমি ভালোবাসি এবং যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন।”
    নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে আমাল হিজাজী যে গানটি গেয়েছেন, সেটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
    ইতোমধ্যে ৮০ লাখ ভক্ত তাঁর এই গানটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।
    তবে আমাল হিজাজীর এই নতুন রূপ এবং নতুন গান নিয়ে তুমুল বিতর্কও চলছে।
    যেভাবে তিনি হিজাব পরেছেন, তার যে সাজ-সজ্জা, সেটা কতটা ইসলাম সম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইসলামে এভাবে মহিলাদের গান করার বিধান আছে কিনা সেটা জানতে চেয়েছেন অনেকে।
    আবু মুহাম্মদ আল আসতাল নামের একজন ফেসবুকে লিখেছেন, “তিনি যা করছেন তা ইসলাম সম্মত নয়।”
    জেইনাব মুসেলমানি লিখেছেন, “আল্লাহ যা হারাম বলেছেন, সেটা প্রশংসা দয়া করে বন্ধ করুন। তার প্রশংসা বন্ধ করুন, তাকে বরং পথ দেখান।। ধর্মটা কেন অনেকের কাছে রসিকতার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে?”
    তবে অনেক ভক্ত আবার আমাল হিজাজীর প্রশংসা করেছেন।
    দিনা মিশিক নামে একজন লিখেছেন, “যে মহিলা কিনা ধর্মে যা নিষিদ্ধ তা করা বন্ধ করেছে, হিজাব পরা শুরু করেছে এবং নবীর জন্য গান করছে, তোমরা কিভাবে তার সমালোচনা করো।”
    সূত্র: বিবিসি

  • আমিরকে চান নতুন এই বিশ্বসুন্দরী

    আমিরকে চান নতুন এই বিশ্বসুন্দরী

    জীবন নিউজ ডেস্ক: গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার।

    নতুন এই বিশ্বসুন্দরীর চোখ এখন বলিউডে। তবে যেমন-তেমন নায়কের সঙ্গে নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হাত ধরে বলিউডে পা রাখতে চান মানুসী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে মানুসী জানান, ‘আমি অবশ্যই আমিরের সঙ্গে কাজ করতে চাই। আমার মতে, তিনি এমন একজন অভিনেতা যিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে থাকেন। একইসঙ্গে তার অভিনীত ছবিগুলো সমাজের জন্য কিছু বার্তাও দিয়ে যায়। এটি সত্যিই খুব চমৎকার। এছাড়া অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।’

  • ‘আমি এখনো মনোবিদের কাছে যাই’

    ‘আমি এখনো মনোবিদের কাছে যাই’

    জীবন নিউজ ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবি নিয়ে বিতর্কের উত্তপ্ত ঢেউ ভারতের রাজস্থানের সীমানা ছাড়িয়ে দাবানলের মতো সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে। বানসালির পাশাপাশি রাজস্থানের রাজনৈতিক সংগঠন করনি সেনার ক্ষোভের মুখে পড়েছেন ‘পদ্মাবতী’ ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন। এমনকি দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ এই বলিউড তারকার মাথার দর হেঁকেছে পাঁচ কোটি রুপি। সব মিলিয়ে বেশ চাপের মধ্যে আছেন বলিউডের ‘মস্তানি গার্ল’।
    সম্প্রতি ‘পদ্মাবতী’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন দীপিকা। কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে তাঁর মানসিক অবসাদের কথা জানান দীপিকা। তিনি বলেন, ‘তিন বছর আগে আমি মানসিক অবসাদের শিকার হয়েছিলাম। সেই থেকে আমি এখনো মনোবিদের কাছে যাই। যদি মনে হয় যে আমার চিকিৎসক বা কাউন্সেলরের কাছে যাওয়া প্রয়োজন, তখন আমি নিশ্চয়ই যাই। এ কথা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই, এ ব্যাপারে কারও লজ্জা পাওয়া উচিত নয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলতে চাই, আমরা শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসকের কাছে ছুটে যাই। কিন্তু মানসিক সমস্যা হলে মনোবিদ বা কাউন্সেলরের কাছে যেতে কুণ্ঠাবোধ করি। সবাই শারীরিকভাবে সচেতন হয়ে উঠছেন। এখন প্রয়োজন মানসিকভাবে সচেতন হওয়া। মন যদি ভালো না থাকে, আমরা কিছুতেই ভালোভাবে কাজ করতে পারব না।’
    তিনি আরও বলেন, ‘অনেকে মনোবিদের কাছে যেতে চান না। তাঁদের বলব, নিজের পরিবার বা প্রিয় বন্ধুর কাছে মনের কথা খুলে বলুন। নিজের বিশ্বাসের মানুষকে মানসিক সমস্যার কথা জানান। দেখবেন আপনি ভালো থাকবেন।’
    দীপিকা নিজের ফাউন্ডেশন নিয়ে বলেন, ‘আমি তিন বছর আগে মানসিক অবসাদে ভুগছিলাম। সেই জায়গা থেকে ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নিই। আমি ফাউন্ডেশনের মাধ্যমে নিজের মানসিক অবসাদের কথা সবার সামনে তুলে ধরি। নিজের গল্প সবার সঙ্গে শেয়ার করি। এ সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখাই।’
    ‘পিকু’ ছবির এই তারকা বলেন, ‘তিন বছর ধরে গ্রামের বিভিন্ন স্কুলে মানসিক সচেতনতা বাড়ানোর ওপর নানা অনুষ্ঠান করেছি। ছাত্রছাত্রী আর শিক্ষকদের শেখাই—মানসিক অবসাদ কী। এর ফলে আমরা অনেক পরিবর্তন দেখেছি। অনেকেই এখন মনোবিদের কাছে যেতে চায়। চিকিৎসকদের নিয়ে আমরা এর ওপর নানা শিক্ষামূলক অনুষ্ঠান করেছি। যাঁরা চিকিৎসা দিচ্ছেন, তাঁদেরও এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। গত অক্টোবরে আমরা ভারতে প্রথম মানসিক অবসাদের ওপর শিবির করেছি। এবার করপোরেট জগতে কাজ করব। কর্ণাটকের ‘দাওনগিরি’ জেলায় স্থানীয় সংগঠনের সঙ্গে আমরা অনেক কাজ করছি। বিভিন্ন গ্রামে ওষুধ সরবরাহ করি, ডাক্তার পাঠাই। এখনো অনেক কাজ বাকি। তবে যেভাবে আমাদের কাজ হচ্ছে, তাতে আমি খুবই খুশি।’

  • শুটিংয়ে আহত হয়েছেন রুক্মিনি

    শুটিংয়ে আহত হয়েছেন রুক্মিনি

    শুটিংয়ে আহত হয়েছেন কলকাতার অভিনেত্রী রুক্মিনি মৈত্র। জানা গেছে, ভারতের সিকিমে ‘কবির’ সিনেমার শুটিং চলাকালে হাঁটুতে চোট পেয়েছেন কথিত দেব গার্লফ্রেন্ড।
    শনিবার সিকিমে তার পরবর্তী ‘কবীর’ সিনেমার শুটিং করছিলেন রুক্মিনি। একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে চোট পান তিনি। এরপর যন্ত্রণায় কাতরাতে থাকেন।
    পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আজ তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
    ‘কবির’ সিনেমাটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি। এটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন চিত্রনায়ক দেব। ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পাবে। খবর ইন্ডিয়ার এক্সপ্রেস।