Category: বিনোদন

  • কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা

    কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা

    বিনোদন ডেস্ক: অচেনা এক দেশ আর পর্বত ঘেরা দুর্গম এলাকা। সেখানে হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সাথে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম ও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকের মনে পড়ে যায়, আসন্ন ’দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’-এর টিম এখন কাজাখস্তানে?

    আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে নেটিজেনদের মনে এই প্রশ্ন উঁকি দিচ্ছে। কারণ, রেদওয়ান রনি নিজেই তার ফেরিফায়েড ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম’-এর দম পরীক্ষা। পোস্টের ছবি আর হ্যাশট্যাগ (#দমরেকি #কাজাখস্তান) দেখে দর্শকের ধারণা, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

    নির্মাতা রনির শেয়ার করা ছবিগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে, লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গাটা দেখে সহজেই বোঝা যায়, ’দম’ সিনেমার দৃশ্যধারণ হতে যাচ্ছে রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে! আফরান নিশোও নিজে সরেজমিনে লোকেশন দেখতে গেছেন অভিনয়ের কারিকুরি ফুটিয়ে তোলার জন্য। আর নির্মাতা রনি যাচাই করছেন দৃশ্যধারণের সম্ভাবনা। এর আগে, ছবির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই আয়োজন করতে যাচ্ছে ‘দম’ টিম।

    ‘দম’ সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর সিনেমা নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি । তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের প্রত্যাবর্তনে সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে তার সিনেমার কাহিনী।

    আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দমে। এর আগে নিশো বলেছিলেন– সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

    অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন– ‘দম’ সিনেমার গল্প অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ করিনি, খুবই চ‍্যালেঞ্জিং। আমার মনে হয়, দর্শকরাও চমকে যাবেন।

    এখনও নিশ্চিত হয়নি দমের প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। সিনেমাটি মুক্তি দেয়ার কথা ২০২৬ সালের রোজার ঈদে।

  • ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা দিলেন বিশ্বের ১৮০০ শিল্পী

    ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা দিলেন বিশ্বের ১৮০০ শিল্পী

    বিনোদন ডেস্ক: প্যালেস্টাইনে দুই বছর ধরে নৃসংশ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বর্বরতায়। গোটা বিশ্বের আহবানেও থামেনি এই দখলদার বাহিনী। এবার ফিলিস্তিনের ওপর বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিলো সারা বিশ্বের ১৮০০ শিল্পী।

    হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১,৮০০ শিল্পী ঘোষণা দিয়েছেন—ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না তারা।

    যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না।

    এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

    ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে—এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরায়েলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।

    বয়কটের ডাক দেয়া তারকাদের তালিকায় রয়েছে, এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।

  • বিরল রোগে আক্রান্ত টম হল্যান্ড

    বিরল রোগে আক্রান্ত টম হল্যান্ড

    বিনোদন ডেস্ক: স্পাইডার ম্যান হিসেবে টম হল্যান্ডের অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পর্দার আড়ালে এই তারকা যে নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা হয়ত অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে হল্যান্ড অকপটে জানিয়েছেন তার ডিসলেক্সিয়া এবং অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার নিয়ে সংগ্রামের কথা।

    কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি আজ হলিউডের অন্যতম সফল অভিনেতা সেই গল্পই তিনি জানিয়েছেন। আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরল রোগটির বিষয়ে টম হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। যখন আমাকে একটি নতুন চরিত্রের জন্য খালি ক্যানভাস দেওয়া হয়, তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই ধরনের চ্যালেঞ্জ প্রায়ই আসে।’ তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার কৌশল একেবারেই ভিন্ন। তার কথায়, ‘আমি আমার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তুলি। ‘খেলা’র ছলে আমি চরিত্রটিকে ধারণ করার চেষ্টা করি।

    একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক হিসেবে, এমন কিছুতে যুক্ত হওয়া উচিত যা আপনাকে সৃজনশীল হতে এবং গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে বাধ্য করে। যত বেশি আমরা এ ধরনের কাজ করব, ততই আমরা ভালো করব।’ প্রসঙ্গত, মাত্র ৭ বছর বয়সে তার এই রোগটি ধরা পড়ে। এটি মূলত পড়া এবং বানানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। ২০২৩ সালের জুলাই মাসে জে শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে তিনি জানান, বানান করাই তার জন্য সবচেয়ে বড় বাধা ছিল।

  • পর্দা উঠলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

    পর্দা উঠলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

    বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। উৎসবের ৫০তম আসর বসছে এবার। কানাডার টরন্টো শহরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। টানা দশ দিনব্যাপী এই আসরে আন্তর্জাতিক তারকাদের মিছিল, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজন নিয়ে উৎসবমুখর হয়ে উঠবে গোটা টরন্টো শহর। উদ্বোধনী দিনে কলিন হ্যাঙ্কস পরিচালিত ‘জন ক্যান্ডি: আই লাইক মি’ ডকুমেন্টারির মাধ্যমে উৎসবের পর্দা উঠেছে।

    এটি প্রয়াত কানাডীয় কমেডিয়ান জন ক্যান্ডির জীবন ও কর্মকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। সমাপনী প্রদর্শনী হবে আন্নে এমন্ডের রোমান্টিক কমেডি ‘পিক এভরিথিং’। ৫০তম আয়োজন হিসেবে বিগত বছরের তুলনায় অনেক জাঁকজমকভাবেই এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যাতে নির্বাচিত হয়েছে বিশ্বের নানা দেশের ২৯১টি চলচ্চিত্র। এর মধ্যে বেশ কিছু বহুল আলোচিত সিনেমার প্রিমিয়ার হবে উৎসব প্রাঙ্গণে। আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে- ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। শুধু সিনেমাই নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন।

    ‘ফেস্টিভ্যাল স্ট্রিট’ এর দশম বর্ষে কিং স্ট্রিট ওয়েস্টকে (পিটার স্ট্রিট থেকে ইউনিভার্সিটি এভিনিউ পর্যন্ত) রূপ দেওয়া হবে শুধুই পথচারীদের জন্য এক বিনোদনমেলায়। ৫-৮ সেপ্টেম্বর চার দিনব্যাপী চলা এ আয়োজন ঘিরে থাকবে গান, খাবার, শিল্পকলা ও সংস্কৃতির উচ্ছ্বাস। পাশাপাশি ডেভিড পেকট স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় থাকছে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী। তারকাবহুল এ আসরে যাদের দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের তালিকা দীর্ঘ। এর মধ্যে আছেন-অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসন, কিলিয়ান মারফি, ড্যানিয়েল ক্রেগ, ইদ্রিস এলবা, কিয়ানু রিভস, জুডি ফস্টার, রায়ান রেনল্ডস, স্যান্ড্রা ওহ, ম্যাথিউ ম্যাককনাহে, এল ফ্যানিং, আমেরিকা ফেরেরা এবং আরও অনেকে।

  • নতুন চমক নিয়ে এলো এইচবিও-এর হ্যারি পটার সিরিজ

    নতুন চমক নিয়ে এলো এইচবিও-এর হ্যারি পটার সিরিজ

    বিনোদন ডেস্ক: হ্যারি পটারের জাদুকরী বিশ্ব এইচবিও-এর নতুন সিরিজে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। সিরিজে হগওয়ার্টস-এর শিক্ষক ও ছাত্রদের কাস্টিং নিয়ে সম্প্রতি ঘোষণা এসেছে, যেখানে পুরোনো পরিচিত মুখের সঙ্গে নতুন চরিত্রও যোগ হয়েছে। ওয়ারউইক ডেভিস, যিনি মূল ৮টি হ্যারি পটার চলচ্চিত্রে চার্মস প্রফেসর ফিলিয়াস ফ্লিটউইক এবং গবলিন গ্রিফহুকের চরিত্রে অভিনয় করেছিলেন, এবার শুধু প্রফেসর ফ্লিটউইক হিসেবে ফিরছেন।

    গবলিন ব্যাংকারের চরিত্র এবার অভিনয় করবেন লেই ঘিল। হগওয়ার্টসের অন্যান্য শিক্ষক হিসেবে দেখা যাবে সিরিন সাবা কে হার্বোলজি প্রফেসর পোমোনা স্প্রাউট হিসেবে, রিচার্ড ডারডেন কে প্রফেসর কাথবার্ট বিনস-এর ভূত হিসেবে এবং ব্রিড ব্রেনন কে ম্যাডাম পপি পমফ্রে হিসেবে। ছাত্রদের দিকেও নতুন যোগ এসেছে। ইলাইজা ওশিন অভিনয় করবেন হাফ-ব্লাড ডিন থমাস-এর চরিত্রে। ড্রাকো ম্যালফয়ের সঙ্গী ভিনসেন্ট ক্র্যাব এবং গ্রেগরি গয়েলের চরিত্রে যথাক্রমে ফিন স্টিফেন্স ও উইলিয়াম ন্যাশ। ট্রিস্টান ও গ্যাব্রিয়েল হারল্যান্ড অভিনয় করবেন ফ্রেড ও জর্জ হিসেবে, রুয়ারি স্পুনার পার্সি, আর গ্রেসি ক্রোকরেন জিনি।

    শীর্ষ চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিন কে হ্যারি পটারের ভূমিকায়, অ্যারাবেলা স্ট্যানটন কে হারমায়োনি গ্রেঞ্জার এবং অ্যালাস্টার স্টাউট কে রন উইসলি হিসেবে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জন লিথগো (আলবুস ডাম্বলডোর), নিক ফ্রস্ট (হ্যাগরিড), জ্যানেট ম্যাকটিয়ার (মিনার্ভা ম্যাকগোনাগল), পাপা এসিয়েদু (সেভেরাস স্নেপ), কাথরিন পার্কিনসন (মলি উইসলি) এবং লক্স প্র্যাট (ড্রাকো ম্যালফয়)। পেটুনিয়া ডার্সলি ও ভার্নন ডার্সলি-এর চরিত্রে যথাক্রমে বেল পাওলি এবং ড্যানিয়েল রিগবি। নতুন প্রকাশিত কাস্টের মধ্যে রয়েছেন ররি উইলমট (নেভিল লংবটম), অ্যামোস কিটসন (ডাডলি ডার্সলি), লুইস ব্রিয়ালি (ম্যাডাম রোলান্দা হুচ) এবং অ্যান্টন লেসার (গ্যারিক ওল্যান্ডার)।

    সিরিজের শুটিং চলছে ওয়ার্নার ব্রোসের লিভসডেন স্টুডিওতে, যুক্তরাজ্যে। শো রানার ও লেখক হিসেবে রয়েছেন ফ্রান্সেসকা গার্ডিনার, পরিচালক হিসেবে মার্ক মাইলড, এবং এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে আছেন জে.কে. রাউলিং, নীল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস এবং ডেভিড হেইম্যান। এইচবিও-এর ‘হ্যারি পটার’ সিরিজটি ২০২৭ সালে এইচবিও ও এইচবিও ম্যাক্স-এ প্রিমিয়ার হবে।

  • সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। শুধু বানসালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও মামলা করা হয়েছে।

    প্রতীক আরও বলেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বানসালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। উল্টো তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।  যদিও এ ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়নি।

    উল্লেখ্য, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবার জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকেও।