Category: বিনোদন

  • লম্বা বিরতিতে যাচ্ছেন প্রভাস

    লম্বা বিরতিতে যাচ্ছেন প্রভাস

    বিনোদন ডেস্ক:    দক্ষিণী সুপারস্টার প্রভাসের এখন এক মুহূর্ত বিশ্রাম নেই। একের পর এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। বর্তমানে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’র শুটিংয়ে দিন কাটছে তার। টানা কাজের চাপের মধ্যে নিজেকে সময় দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

    জানা গেছে, ২৩ নভেম্বর থেকে ‘স্পিরিট’র শুটিং করছেন প্রভাস। প্রথম পর্বের কাজ শেষ করেই লম্বা বিরতিতে যাওয়ার পরিকল্পনা তার। বলিউডে যেমন অক্ষয় কুমার বা অজয় দেবগন পরিবারকে সময় দিতে নিয়মিত বিরতি নেন, ঠিক তেমনই এবার নিজেও কিছুটা সময় নিজের মতো করে কাটাতে চান প্রভাস।

    এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিরতির সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। এদিকে সম্প্রতি প্রভাসের ৪৬তম জন্মদিনে প্রকাশিত হয় ‘স্পিরিট’র প্রথম ঝলক। সেটি সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন-ছবিটিতে কি নগ্ন দৃশ্য থাকবে?

    কারণ পরিচালকের আগের ছবি ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। এই নিয়ে ভক্তদের জল্পনা বাড়ছে যে, প্রভাসও কি তেমন কোনো দৃশ্যে অভিনয় করবেন, নাকি তার পরিবর্তে ব্যবহার করা হবে বডি ডাবল? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

  • মারা গেছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড

    মারা গেছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড

    বিনোদন ডেস্ক: ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি। স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। টম স্টপার্ডের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে, নাটক ‘রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

    চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

  • তীর-ধনুক হাতে শাকিব খান

    তীর-ধনুক হাতে শাকিব খান

    বিনোদন ডেস্ক:    ঢালিউড কিং শাকিব খান সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া মানেই ভক্তদের মধ্যে নতুন জল্পনা। এবার সবুজ ঘাসের মাঠে তীর-ধনুক হাতে একেবারে লক্ষ্যভেদের ভঙ্গিতে ছবি দিয়ে সেই জল্পনা আরও বাড়ালেন ঢালিউড কিং। ক্যাপশনে দেওয়া তার অনুপ্রেরণামূলক বার্তাটি ইঙ্গিত দিচ্ছে, বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন এই সুপারস্টার

    আজ দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন শাকিব খান। ছবিতে দেখা যাচ্ছে, তিনি পুরোপুরি স্পোর্টস পোশাকে, হাতে তুলে নিয়েছেন আর্চারি খেলার ধনুক। তার তাকানোর তীব্র ভঙ্গি, ফিটনেস এবং পেশিবহুল হাত—সবকিছুই প্রমাণ করছে, তিনি কোনো এক বিশেষ চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। তার এই নতুন লুক এবং মনোযোগী ভঙ্গিমা দেখে ভক্তরা উচ্ছ্বসিত।

    নতুন কোনো অ্যাকশন সিনেমার ইঙ্গিত?

    শাকিব খানের এই আর্চারি প্র্যাকটিসের ছবি দেখে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি তার আসন্ন কোনো অ্যাকশন বা ঐতিহাসিক গল্পের সিনেমার জন্য চরিত্র রূপায়ণের প্রস্তুতি। গত কয়েক বছর ধরেই তিনি নিজেকে শারীরিক দিক থেকে আরও বেশি ফিট করে তুলছেন, আর এই তীর-ধনুক হাতে নেওয়া ছবিটি সেই প্রস্তুতিরই অংশ।

    তর ভক্তরা ধারণা করছেন, এই লুকটি কোনো বড় বাজেটের সিনেমার জন্য, যেখানে হয়তো তাকে একজন যোদ্ধা বা বিশেষ কোনো মিশনে দেখা যাবে। তবে, এই প্রস্তুতি ঠিক কোন সিনেমার জন্য, তা নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

  • নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

    নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

    বিনোদন ডেস্ক: বিয়ে করতে চলেছেন বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফট। দীর্ঘদিনের প্রেমের পর আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পরিণতি দেখতে চলেছে পুরো বিশ্ব। ভক্তদের উত্তেজনা যেমন আকাশছোঁয়া, তেমনি সুরক্ষাজনিত উদ্বেগও তৈরি করেছে এক নতুন নাটকীয় পরিস্থিতি, যেখানে হাই-প্রোফাইল এই জুটির নিরাপত্তা সকলের নজরদারির কেন্দ্রে।

    আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, টেলর সুইফট তার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেন; অন্যদিকে, ট্র্যাভিস কেলসিও নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এরপরও দুজনের সম্পর্ক ও বহু প্রতীক্ষিত বিয়ের মতো বিলাসবহুল অনুষ্ঠান ঘিরেই বাড়ল এবার উদ্বেগ; শঙ্কা। তাই এ নিয়ে কার্যত নড়েচড়ে বসেছে তাদের টিম। মূলত, তাদের নিরাপত্তা প্রোটোকলগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও জানা যায়, টেলর সুইফটের তারকার মর্যাদা এবং জনজীবনের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য বিপদগুলোর কারণে তার নিরাপত্তা দল বর্তমানে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় আছে। ‘টেলর এখন প্রেমে মগ্ন এবং জীবনকে খোলাখুলি উপভোগ করছেন, কিন্তু তার নিরাপত্তা দলটি চরম দুশ্চিন্তায় রয়েছে।

    তিনি যে মূল্যবান গহনা ও পোশাক পরবেন, তা পেশাদার অপরাধীদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। তাই ঘটতে পারে যেকোনো বিপদ।’এদিকে, ‘বিষয়টি এমন নয় যে টেইলর অসতর্ক। সমস্যা হলো, তার জীবনযাত্রা এখন প্রায় সবারই জানা; তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয়। তাই শঙ্কার বিষয়টি থেকেই যায়।’ এক দেহরক্ষীর বক্তব্য অনুযায়ী, ‘টেলর সুইফটের মতো কারও বিয়ের অনুষ্ঠান মানেই চোরদের কাছে স্বপ্নের মতো পরিস্থিতি। এখানে ভিআইপি অতিথিরা থাকবেন, থাকবে দামি উপহার, অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের ঘন ঘন পরিবর্তন হবে এবং সবাই কিছুটা উদাসীন থাকবে।’ টেলর সুইফটের বিয়ের দিন এগিয়ে আসার সঙ্গে তার নিরাপত্তা ও জনজীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসার বেশ কিছু কারণও রয়েছে। গত এক বছরে টেলর সুইফট বেশ কয়েকটি নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একটি গুরুতর হুমকির কারণে ভিয়েনায় তার ‘এরাস ট্যুর’ কনসার্ট বাতিল করতে হয়েছিল।

  • বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

    বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

    অনলাইন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতে এক যুগের অবিস্মরণীয় নায়ক ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে ভর্তি ছিলেন, তবে চিকিৎসার পরে মাত্র ১২ দিন আগেই বাড়ি ফিরেছিলেন।

    প্রযোজক পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, “একটি যুগের অবসান…। তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি। মানুষ হিসেবেও তিনি ছিলেন সেরা। আমাদের ইন্ডাস্ট্রির সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। সবার প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা।”

    পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অ্যাকশান হিরো  থেকে অ্যাকশান স্টার হয়ে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন। শোলের ‘বীৰু’, ফুল অর পাথর, চুপকে চুপকে, সীতা অর গীতা, ধর্মবীর ও প্রতিজ্ঞা—এই সব ছবি আজও চলচ্চিত্রপ্রেমীদের মনে সতেজ।

    পর্দার বাইরে ধর্মেন্দ্র ছিলেন বিনয়ী, মেধাবী এবং ভক্তদের প্রতি আন্তরিক। ১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হন। ২০২৪ সালে শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে ‘তেরি বাতোং মেইন আইসা উলঝা জিয়া’ ছবিতে তিনি শাহিদের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ‘রকি অর রানী কী প্রেম কাহানি’ ছবিতেও সমাদৃত হয়েছেন। তার শেষ ছবি হবে ‘ইক্কিস’, যেখানে তিনি আগস্ত্য নান্দার দাদার চরিত্রে থাকবেন।

    ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্রের স্ত্রী ছিলেন হেমা মালিনী, প্রাক্তন স্ত্রী প্রকাশ কউর, সন্তানরা হলেন সানি দেওল, ববি দেওল, এষা ও অহানা দেওল। ধর্মেন্দ্রের মৃত্যুতে বলিউড সহ সমগ্র চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

  • পর্দায় আসছে আসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি

    পর্দায় আসছে আসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি

    বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মমি’ আবার ফিরছে নতুন ছবির মাধ্যমে। সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‌্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন নতুন ছবির ঘোষণা।

    ১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরও দুটি ছবিও ব্যবসাসফল হয়। তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

    ফ্রেজারের ভাষায়, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

    তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন। ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ইউনিভার্সাল ‘দ্য মমি’ রিবুট করলেও সেটি ব্যর্থ হয়। সে প্রসঙ্গ টেনে ফ্রেজার বলেন, ‘মূল সিরিজের মজা ও রোমাঞ্চ সেই ছবিতে ছিল না।’ যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার-র‌্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের ঘোষণা জানানো।