Category: বিনোদন

  • দুরন্ত’র এক বছরে খুদেরা বলল অনুভূতি

    দুরন্ত’র এক বছরে খুদেরা বলল অনুভূতি

    সামনে কয়েকজন খুদে অভিনয়শিল্পী। বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। প্রত্যেকেই দুরন্ত টিভির বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছে। অনুভূতি বলতে গিয়ে মাইক্রোফোন সামনে পেয়েছে। একজন বলল, ‘আমি স্কুলে গেলে সবাই জানতে চায়, কবে আমার নাটক প্রচার হবে?’ আরেকজন বলল, ‘কোথাও বেড়াতে গেলে অনেকে আমার সঙ্গে ছবি তোলে।’ আরেকজন মাইক্রোফোন হাতে নিয়েই বলল, ‘আমাকে এখন আর কেউ আসল নামে ডাকে না, ডাকে বান্টি নামে।’

    এমন সহজ স্বীকারোক্তি আর গল্পের খোঁজ মিলল গতকাল দুপুরে। শিশুদের জনপ্রিয় চ্যানেল দুরন্ত টিভির বর্ষপূর্তি উপলক্ষে হাজির হয়েছিল একদল খুদে তারকা। এদের কেউ ব তে বন্ধু ধারাবাহিকের অভিনয়শিল্পী, কেউ উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়, কেউ দুরন্ত সময়ের কলাকুশলী। তবে এসব খুদে তারকা শুধু নিজেদের হুট করে তারকা হয়ে যাওয়ার গল্প বলেছে এমন নয়, করেছে তাদের তারকা বানানোর কারিগর অর্থাৎ পরিচালক, নাট্যকার এমনকি পুরো টিমের প্রশংসা। এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনানীতে চ্যানেলটির কার্যালয়ে আয়োজন করা হয়েছিল এই সংবাদ সম্মেলনের। উপস্থিত ছিলেন চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান মোহাম্মদ আলী হায়দার এবং নাটক, অনুষ্ঠানের পরিচালক ও প্রযোজকেরা।

    তাঁদের থেকে জানানো হয়, নতুন বছরে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ও অনুষ্ঠানের পঞ্চম মৌসুম। উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়, ব তে বন্ধু হুটোপুটি, দুরন্ত সময়, জনসচেতনামূলক নাটক ইচ্ছে ডানা, নতুন অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’, গেম শো ‘স্প্ল্যাপ এ লট’, কার্টুন ‘ইনভিচিম্যালস’ এবং ‘রোবট ট্রেইনস’, ‘ম্যাজিক অ্যাডভেঞ্চার্স’ এবং ‘টোয়ার্লিউজ’, ‘রব দ্য রোবট’ এবং ‘লিটল পিপল’, ‘দ্য কেয়ার বেয়ারস ফ্যামিলি’ এবং ‘অজি বু’।

    এ ছাড়া নিয়মিত অনুষ্ঠানও চলবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে চ্যানেলটিতে শুভেচ্ছা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তাঁরা শিশুদের সঙ্গেও সময় কাটান।

  • ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর!

    ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর!

    অসুস্থতার কারণে মুবাই ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। হঠাৎ আমেরিকায় পাড়ি দেয়ায় তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া চলছে গুঞ্জন। অনেকেই মন্তব্য করছে জটিল রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। আবার কেউ বলছে- ক্যান্সারে আক্রান্ত হয়েছে ঋষি কাপুর।
    নেটিজেনরা যখন ঋষি কাপুরের রোগ নিয়ে গুঞ্জনে ব্যস্ত তখন মুখ খুললেন ছেলে রণবীর কাপুর৷ রণবীর বলেন, ‘আমরা এখনো তার রোগ সম্পর্কে জেনে উঠতে পারিনি৷ বাবা নিজেও জানেন না তার কী রোগ হয়েছে৷ এখনো কোনো শারীরিক পরীক্ষা হয়নি৷ তা স্বত্ত্বেও চারদিকে রটে গিয়েছে বাবা নাকি ক্যানসারে আক্রান্ত৷ এবং সেটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে৷ আগে তার শারীরিক পরীক্ষা তো হোক৷ ফলাফল যাই হোক না কেন তা ঠিক সময়মতো জানিয়ে দেয়া হবে৷ সবে বাবা আমেরিকা পৌঁছেছে৷ চিকিৎসা শুরু হবে৷ সব ধরনের প্রস্তুতি চলছে৷ রোগ ধরা পরার পরই চিকিৎসা শুরু হবে৷ তার আগে এই সব জল্পনা বন্ধ হওয়া দরকার৷’
    আমেরিকা যাওয়ার আগে ঋষি কাপুর একটি ট্যুইট করেন৷ তাতে তিনি লেখেন, হ্যালো অল৷ কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি৷ চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছি৷ সকল শুভাকাঙ্খীর কাছে আবেদন যেন তারা আমায় নিয়ে কোনো চিন্তা না করে৷ আর অবশ্যই যেন অপ্রয়োজনীয় জল্পনা না রটায়৷ খুব তাড়াতাড়ি ফিরে আসব৷
  • বিপাকে দেব

    বিপাকে দেব

    টলিউড সুপারস্টার দেব। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘হইচই আনলিমিটেড’। ছবিটির সেই শুটিং শুরু পর থেকেই ঝামেলায়ে রয়েছেন দেব। ছবিটি পশ্চিমবঙ্গের হল মালিকরা নিতে চাইছেন না বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম। এক বছর আগে দেব  হল মালিকদের বলে রাখলেও শেষ সময়ে এসে তারা এখন হিন্দি ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন বলে দেব নিজেই এক সাক্ষাৎকারে জানান।

    ‘হইচই আনলিমিটেড’ ছবিটি অভিনয়ের পাশাপাশি দেব নিজেই প্রযোজনা করছেন। তাই হল না পেলে ক্ষতিটা তারই হবে বেশি। দেব বলেন, আমাকে মুখের উপরে এসে বলে গিয়েছে, হল দেবে না। উত্তর কলকাতায় এখনও আমার কাছে কোনও হল নেই। তিন-তিনটে হল আছে, কিন্তু আমাকে শো দেওয়া হচ্ছে না। একে-তাকে ফোন করতে বলা হয়েছিল।

    জনৈক হল মালিক বললেন, তিনি তিনটে ছবি নিয়েছেন। তার মধ্যে একটা হিন্দি। বললাম, হিন্দি ছবিটা নিলেন কেন, আমার তো এক বছর আগে থেকে বলা। উত্তর এল, ‘নিয়ে নিয়েছি। এখন দেখো তুমি কী করতে পারো!’ এ রকম অ্যাটিটিউড।এর পর তো শো-টাইম নিয়েও লড়তে হবে। লোকে যখন মুখের উপরে এসে বলে যায় হল দেবো না, তখন কষ্ট হয়!

    ১২ অক্টোবর ‘হইচই আনলিমিটেড’ ছবিটি মুক্তি পাবে। এ ছবি নির্মাণের জন্য নায়িকা সংকটেও ভুগতে হয়েছে দেবকে। শ্রাবন্তী, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা, কোয়েলের মতো জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেবের এই ছবিতে কাজ করতে রাজি করানো যায়নি। ইন্ডাস্ট্রিতে এত শত্রু বাড়ালেন কীভাবে- এমন প্রশ্নে দেব বলেছেন, আমি নিশ্চয়ই উন্নতি করছি। কতটা সফল হতে পারলাম, সেটা তো নির্ভর করে শত্রুর সংখ্যার উপরে (হেসে)!

  • জাজের কর্ণধারের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি

    জাজের কর্ণধারের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি

    ঢাকাই ছবির আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি। হাতে খুব একটা শুটিং ব্যস্ত না থাকায় বেশ খুশ মেজাজেই সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার এ নায়িকা নিজের ফেসবুক ওয়ালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার ফেসবুক মেসেঞ্জারে করা কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন। যাতে দুজনার মধ্যকার ভলো সম্পর্কের বিষয়টি খোলাসা হয়েছে।

    স্ক্রিনশটগুলোর ক্যাপশনে পরীমনি লিখেন, ‘ডিয়ার সুপার কিপটা বন্ধু আমার আবদুল আজিজ। সাক্ষী রইলো এ জাতি।’

  • ৪ মিনিটের শুটিং খরচ ৫৪ কোটি!

    ৪ মিনিটের শুটিং খরচ ৫৪ কোটি!

    মাত্র চার মিনিট সময় লেগেছে শুটিং করতে। এই চার মিনিটে  টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া  হয়েছে সবার। ৪ মিনিটের  জন্য প্রযোজককে খরচ করতে হয়েছে ৫৪ কোটি টাকা!  দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এতো টাকা খরচ সবাইকে অবাক করেই দিয়েছে।

    এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়ায় গেছে। ছবিটির জন্য নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার কস্টিউম। সঙ্গে স্থানীয় শিল্পী গেছেন ৬০০ জন। এলাহি খরচের এই ফিল্মের মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি টাকা।

    এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’র। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

  • আলোচিত ’H2O’র সামনে গিয়ে ছবি দিলেন সেই প্রতিযোগী

    আলোচিত ’H2O’র সামনে গিয়ে ছবি দিলেন সেই প্রতিযোগী

    গতবারের মতো এবারেও আলোচনা সমালোচনায় জর্জরিত সুন্দরী খোঁজার প্লাটফর্ম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফাইনাল। অনলাইন-অফলাইন দুই মাধ্যমে এখন ভাইরাল অনুষ্ঠানটির গ্র্যান্ড ফাইনালের বেশ কয়েকটি বিষয়। বিশেষ করে প্রতিযোগীদের ভুল-ভ্রান্তিই এই আসরকে আলোচনায় নিয়ে আসে।

    গ্র্যান্ড ফাইনালে আসা প্রতিযোগীদের একজন হলেন সুমনা নাথ অনন্যা। এই প্রতিযোগিতায় আসার আগেই শোবিজে পথ চলা শুরু হয়েছে তার। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে ’ডিবি’ নামে একটি ধারাবাহিক নাটকে কয়েকটি পর্বে অভিনয় করেছেন সুমনা।

    সুন্দরী প্রতিযোগিতার আসরে বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন ‘ H2O মানে কী?’ প্রশ্নের অর্থ ধরতে পারছিলেন না অনন্যা। একটু সময় নিয়ে উত্তরে বলেন, H2O নামে রেস্টুরেন্ট আছে, ধানমন্ডিতে।