Category: বিনোদন

  • এবার অক্ষয়কে নিশানা বানালেন রাভিনা

    এবার অক্ষয়কে নিশানা বানালেন রাভিনা

    বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তা নিয়ে মুখ খুললে সরগরম হয়ে উঠে বি-টাউন। আর এ ঘটনায় তনুশ্রীর এই সাহসী পদক্ষেপের কারণে বলিউডের অনেককেই  পাশে পেয়েছেন তিনি। এবার সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন’দিলওয়ালে’ খ্যাত  তারকা রাভিনা ট্যান্ডন।

    টাইমস অব ইন্ডিয়া জানায়, এক সময় অক্ষয়ের সঙ্গে রাভিনাকে নিয়ে বলিউডে কম  জলঘোলা। তবে শুধু রাভিনা নয়। অক্ষয়ের তালিকায় একের পরে এক নারীর নাম জুটেছিল। তনুশ্রীর কাছ থেকে সাহস পেয়ে ইন্ড্রাস্ট্রিতে রাভিনার সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির কথা সম্প্রতি টুইটের মাধ্যমে তা প্রকাশ করেন।

    এ নিয়ে টুইটে রাভিনা লেখেন, ‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন এবং তার পরে নতুন কাওকে নিশানা করেন।’

    রাভিনার এই টুইটের পরেই নেটিজেনদের একাংশ মনে করছেন  তারকা পত্নী হিসেবে এখানে টুইঙ্কলের কথাই ইঙ্গিত করেছেন রাভিনা।

  • দেহরক্ষী হারাচ্ছেন সালমান

    দেহরক্ষী হারাচ্ছেন সালমান

    সালমান খানের অতন্দ্র প্রহরী হিসেবে দেখা যায় তাকে। বলিউড তারকাদের দেহরক্ষীদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয় তিনি। আর এই জনপ্রিয় দেহরক্ষীর নাম হল শেরা। কিন্তু দু:খের বিষয় এই শেরাকে ক’দিনের জন্য হারাচ্ছেন ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খান। এমনই এক খবর ভারতীয় মিডিয়ায় ঘুরছে।

    হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভারত সফরে এসেছেন জনপ্রিয় মার্কিন বক্সার মাইক টাইসন। তাই ৫২ বছর বয়সী এই তারকার নিরাপত্তায় যেন কোন অসুবিধে না হয়; সেজন্য নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে পাঠিয়েছেন খোদ সালমান। আর এ কারণে ক’দিনের জন্য শেরাকে দেখা যাবে না সালমানের সঙ্গে।

  • নিজেই নিজের প্রেমে পড়ে গিয়েছি: পূজা

    নিজেই নিজের প্রেমে পড়ে গিয়েছি: পূজা

    শিশুশিল্পী নন, এখন পুরোদস্তুর নায়িকা পূজা চেরি। ঢাকাই ছবির নতুন ‘সেনসেশন’। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে যাচ্ছেন। প্রশংসিতও হচ্ছে তার অভিনয়। এফডিসিতে চলছে তার অভিনীত দহন ছবির শুটিং। ‘পোড়ামন টু’ ছবির জুটিকেই আবার এ ছবিতে দেখতে পাবেন দর্শক।

    এতে আশা চরিত্রে অভিনয় করছেন পূজা। চরিত্রটি সম্পর্কে সমকাল অনলাইনকে পূজা চেরি বলেন, ‘দহনে আশা চরিত্রে অভিনয় করছি। ছবির গল্পটি দারুণ। আর আশা চরিত্রটিও চ্যালেঞ্জিং। অনেক কষ্টের মধ্য দিয়ে আশাকে যেতে হয়। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেছি।’

    পর পর দুটি ছবিতেই ‘নন-গ্ল্যামার’ চরিত্রে অভিনয় করছেন। গ্ল্যামার চরিত্রে প্রতি আগ্রহ কী কম? প্রশ্ন রাখতেই পূজা বলেন, ‘আমি আসলে অভিনেত্রী হতে চাই। গল্পনির্ভর চরিত্রনির্ভর কাজ করতে চাই। সেটা গ্ল্যামার বা নন-গ্লামার এসব কিছু ভাবনায় রাখি না। তবে যে চরিত্রে কাজ করতে চাই সেটি যেন মানুষের মনে দাগ কেটে থাকে।’

    ‘দহন’ ছবিটি পরিচালনা করছেন ‘পোড়ামন টু’ ছবির নির্মাতা রায়হান রাফি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি ছাড়াও সম্প্রতি কলকাতা থেকে ‘প্রেম আমার টু’ শুটিং করে ফিরেছেন পূজা।

    ‘প্রেম আমার টু ছবিটির গল্পও কিন্তু চমৎকার। রোমান্টিক গল্প। নির্মাণও চমকে যাওয়ার মতো। আমার সঙ্গে রয়েছে কলকাতার আদৃত’- বললেন পূজা চেরি।

  • ইত্যাদি’ এবার নীলফামারীতে

    ইত্যাদি’ এবার নীলফামারীতে

    আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতিকে জানা ও জানাবার প্রত্যাশায় বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে। এক সময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠছে আলোকিত জনপদ। গত ১৮ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি।
    ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবী মানুষ ও নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। অনুষ্ঠানস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। স্থানীয় প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ এবং ইত্যাদির প্রাণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে ধারণ করা হয়।
    অনুষ্ঠান ধারণ উপলক্ষে ইপিজেডের শ্রমিকদের মধ্যে সেদিন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অবাক বিস্ময়ে তারা উপভোগ করেন তাদের প্রিয় ইত্যাদি তাদেরই কর্ম আঙিনায়। সরাসরি দেখেছেন একটি অনুষ্ঠান তৈরি করতে কতটা শ্রম দিতে হয়। আর এ জন্যই ইত্যাদি আজ দেশসেরা অনুষ্ঠান, সব শ্রেণি-পেশার মানুষের অন্তরের অনুষ্ঠান। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
    অনুষ্ঠানটি গত ২৮ সেপ্টেম্বর প্রচার হওয়ার কথা থাকলেও সেদিন এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রচার হওয়ার কারণে অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ৭ অক্টোবর রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
  • অজয়ে বিরক্ত কাজল!

    অজয়ে বিরক্ত কাজল!

    বলিউডে মুক্তি পাচ্ছে অজয় দেবগন অভিনীত ছবি ‘হেলিকপ্টার ইলা’। ছবিটির  প্রমোশনে এখন দেশের বাইরে রয়েছেন নায়ক। তাই হয়ত অজয় আশা করেছিলেন এবার অন্তত তাকে স্ত্রীর তিরস্কার শুনতে হবে না। এসব ভেবেই ভক্তদের সঙ্গে মজার ছলে সোমবার স্ত্রী কাজলের হোয়াটসঅ্যাপ নম্বর টুইটারে শেয়ার করেন তিনি।

    ক্যাপশনে লিখেন, ‘কাজল এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে, ওর সঙ্গে যোগাযোগ করতে হলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।’

    অবচেতন মনেই এমনটি করে বসেন অজয়। এরপর অজয়ের এই টুইটের সঙ্গে যেটা হওয়ার ছিল সেটাই হয়।  নিমেষে ভাইরাল হয় অজয়ের এই টুইট। অনেকেই স্ক্রিনসট নিয়ে অজয়ের টুইটটে সোশ্যাল সাইটে শেয়ার করতে থাকেন। অনেকই ভাবেন অভিনেতার টুইটার অ্যাকাউন্ট বোধহয় হ্যাক হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেমে- তৈরি হয়ে যায়। পরে অজয় বাধ্য হয়ে বলেন এটা নেহাতই মশকরা ছিল।

    অজয়ের এধরনের মশকরায় বেশ বিরক্তই হয়েছেন কাজল। অজয়কে বাসায় ডুকতে দেয়া হবেনা বলে ঘোষণাও দিয়েছেন তিনি।

  • ইউপি চেয়ারম্যান চঞ্চল চৌধুরী

    ইউপি চেয়ারম্যান চঞ্চল চৌধুরী

    নানামাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত চঞ্চল চৌধুরী। অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে দর্শকের সামনে এসেছেন তিনি। এবার তাকে নাটকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে। ‘সোনার খাঁচা’ শিরোনামের এই ধারাবাহিক নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করবেন সাগর জাহান।

    ২৯ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হবে গাজীপুরের পূবাইলে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র এই ইউপি চেয়ারম্যান। তার বাবা চেয়ারম্যান থাকা অবস্থায় মারা যান। পরে এলাকার মানুষজন ও শুভাকাক্সক্ষীরা মিলে তাকে চেয়ারম্যান নির্বাচিত করে। কখনও ভুল সিদ্ধান্ত আবার কখনও ব্যতিক্রমী কিছু কাজের জন্য এলাকার লোকের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে।

    এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে। নাট্যকার সুন্দরভাবে গল্প বিন্যাস করেছেন। এ ছাড়া পরিচালক এবং অন্যান্য অভিনয়শিল্পী মিলিয়ে সুন্দর একটি লাইনআপ তৈরি করা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের মনোযোগ আকর্ষণ করবে।’

    এ ছাড়াও চঞ্চল চৌধুরী বেশ কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করছেন। শিগগিরই তার অভিনীত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিটি মুক্তি পাবে। এতে তিনি হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন।