Category: বিনোদন

  • ৩০ সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্ব

    ৩০ সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্ব

    ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশন, সিলেকশন, পারফরম্যান্সসহ বিভিন্ন রাউন্ডে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া শেষে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকেরা। এই সেরা ১০ প্রতিযোগীকে গ্রুমিংয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে গ্র্যান্ড ফিনালের জন্য। সেরা ১০ জন সুন্দরীর নাচের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

    এই সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

    সেরা ১০ জন সুন্দরীর মধ্য থেকে যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তাঁর গ্র“মিং লম্বা সময় ধরে করা হবে। দেশি কোরিওগ্রাফার ছাড়াও বিদেশি স্বনামধন্য একজন কোরিওগ্রাফার তাকে গ্রুমিং করাবেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এতে চ্যাম্পিয়ন হওয়া প্রতিযোগী  ডিসেম্বরে চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

  • অপুর ঠিকানা বদল

    অপুর ঠিকানা বদল

    আগের ঠিকানায় নেই অপু বিশ্বাস। পুরোনো ফ্ল্যাট ছেড়ে উঠলেন নতুন ফ্ল্যাটে। নীকেতনের আগের ঠিকানায় কেউ আর খোঁজতে যাবেন না অপুকে। ঢাকাই ছবির একসময়ের তুমুল ব্যস্ত এ নায়িকার এখন হাতে চলচ্চিত্রের ব্যস্ততা তেমন না থাকলেও স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত থাকছেন তিনি।

    দেশের বাইরেও স্টেজ শো করতে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের দূর্গা পূজার ফটোশুটেও অংশ নিয়েছেন। এবার নিকেতনের বাসা ছেড়ে এবার  উঠেছেন বসুন্ধরার নতুন ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাট এটি।

    অপু বিশ্বাসের নতুন ফ্ল্যাট নিয়েও মিডিয়ায় পাড়ায় চলছে কানাঘুষা। অনেকে বলছেন এ ফ্ল্যাট আব্রাম খান জয়ের বাবা শাকিব খান তাকে কিনে দিয়েছেন। এ বিষয়ে খোলাসা করে কিছু না জানালেও বিশ্বাস বলেন,‘আমার এ নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। এটা কিন্তু একবারে টিাকা পরিশোধ করে কিনিনি। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম।’

    অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।

    কলকাতায় ‘শটর্কাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন। এত তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে। এ ছাড়াও রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে সাইমন সাদিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

  • অবশেষে শুটিংয়ে ফিরলেন বুবলী!

    অবশেষে শুটিংয়ে ফিরলেন বুবলী!

    এখন পর্যন্ত ক্যারিয়ারে প্রতিটি ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলীকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। দর্শকদের মাঝেও এই জুটির জনপ্রিয়তা রয়েছে। তবে বুবলীর সাথে অনেকগুলো ছবিতে জুটি হিসেবে করার পর শাকিব সম্প্রতি অন্য নায়িকাদের বিপরীতেও দেখা যাচ্ছে। শাকিবের নতুন একটি চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলাকে।
    এছাড়াও আরো কয়েকজন নায়িকার সাথে জুটি বাঁধবেন শাকিব। এই সংবাদগুলো প্রচারের পর থেকেই একটি গুঞ্জন ঢালিউড পাড়ায় রটেছে শাকিবের বুবলীকে হয়তো শাকিবের বিপরীতে দেখা যাবে না। ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ শিরোনামে ছবিটিতে শাকিবের বিপরীতে আবারো দেখা যাবে বুবলীকে। এছাড়াও এই ছবিতে নবাগতা নায়িকা মৃদুলা থাকবেন।
    কিন্তু ছবির মহরতে উপস্থিত ছিলেন না বুবলী। মূলত সেখান থেকে এই ছবিটিতে বুবলীর অভিনয় না করা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে জানা গেছে অবশেষে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবির শুটিং। কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং সেট নির্মাণ করা হয়। শাকিব খানও আজ থেকে শুটিং শুরু করবেন।
  • সারিকার ক্ষমা চাওয়া এবং.

    সারিকার ক্ষমা চাওয়া এবং.

    এক দশক আগে বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করেন সারিকা। এর ঠিক তিন বছর পর নাটকে। দীর্ঘ পথচলায় সারিকা কখনো নিয়মিত আবার কখনো অনিয়মিত। হঠাৎ হঠাৎ ডুব দেন। তখন কেউ তাঁর খোঁজ পায় না। কয়েক মাস ধরে একই অবস্থা ছিল। তবে হঠাৎ করে ফেসবুকে ঠিকই উঁকি দিতেন, এরপর আবার ডুব। জীবন নিয়ে নিজের উপলব্ধি থেকে ক্ষমা চেয়ে আবারও কাজে মনোযোগী হতে চান সারিকা।

    গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সারিকা। আজ সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন আলোচিত এই মডেল ও অভিনয়শিল্পী। সারিকা বলেন, ‘গত কয়েক মাস আমার জীবনে কঠিন সময় গেছে। সবকিছু সামলে নিয়েছি। এদিকে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এরপর আবার হয়তো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করতে পারব।’

    সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়াএদিকে সারিকা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি—পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না, ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরোনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক।’

    সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়াএক দশকের পথচলায় সারিকা নিজে যেমন অন্যদের কষ্ট দিয়েছেন বলে মনে করছেন, অনেকে তাঁর মনেও কষ্ট দিয়েছেন। এখন তিনি আর সেসব মনে রাখতে চান না। নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চান। সারিকা বলেন, ‘আমিও সবাইকে ক্ষমা করলাম, যাঁদের কারণে আমি কষ্ট পেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি।’

    নাটকে সারিকার অভিনয়ের গল্পটি বেশ নাটকীয়। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে তৈরি করেন ‘ক্যামেলিয়া’। এই নাটকে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন তাঁর কাছে। করবেন কি করবেন না—সিদ্ধান্তহীনতায় ছিলেন। এর মধ্যে তাঁর রবীন্দ্রভক্ত মা রানা আফরোজের উৎসাহে নাটকে অভিনয় শুরু করেন।

  • সারিকার ‘সরি’ ও কিছু কথা

    সারিকার ‘সরি’ ও কিছু কথা

    টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ সারিকা সাবরিন। শোবিজে এক দশকের ক্যারিয়ার তার। কিন্তু তাকে নিয়ে অভিযোগের শেষ নেই! ফোনে পাওয়া যায়না তাকে, শিডিউল দেয়ার পরও পরিচালকরা সময় মতো পাননা, মাঝে মাঝেই ডুব দেন, কোথায় যান কী করেন জানেন না কেউ! এ কারণে তার ওপর আস্থা হারান অনেকে।

    এবার নিজের সেই ‘ভুল’ বুঝতে পারলেন সারিকা। উপলব্ধি করলেন ভুলগুলো। তাই পিছনের ঘটনা দূরে ঠেলে নতুন করে কাজ করবেন বলে জানালেন তিনি।

    রোববার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন সারিকা। তার সূত্র ধরেই সমকাল অনলাইনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘জীবনে কী কঠিন সময় পার করছি তা কেবল আমিই জানি। অবস্থাটা আমি কাটিয়ে উঠেছি। আমার মেয়েরও স্কুলে দেয়ার সময় হয়েছে। তাকে স্কুলে পাঠাবো শিগগিরই। তার পর থেকেই নিয়মিত কাজ করবো।’

  • আনকাট ছাড়পত্র পেলো ‘নায়ক’

    আনকাট ছাড়পত্র পেলো ‘নায়ক’

    প্রায় ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। দীর্ঘদিন পর এসে একই নামে আবারও ছবি নির্মাণ করছেন পরিচালকদ্বয়। ছবিটি আগের নায়কের সিক্যুুয়েল বলতে নারাজ পরিচালক। নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন  ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি ও নবাগতা অধরা খান।

    ২০ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। পরে গত রোববার ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়। সেন্সর বোর্ড সদস্যদের কাছে ছবিটি ভূয়সী প্রংসিত হয়ে আজ আনটক সেন্সর পেয়েছে বলে সমকাল অনলাইনকে জানিয়েছেন ছবিটির যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান।

    ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

    গত ১৬ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ হয় ছবিটির প্রথম গান  ‘এলোমেলো’। প্রচার প্রচারণার অভাবে গানটি খুব একটা সাড়া ফেলতে না পারলেও ইমরান ও কনার গাওয়া গানটিতে বাবা যাদবের কোরিওগ্রাফি প্রশংসিত হয়েছে।