Category: বিনোদন

  • ক্ষ্যাপা রানী লক্ষ্মীবাঈ হয়ে দেখা দিলেন কঙ্গনা

    ক্ষ্যাপা রানী লক্ষ্মীবাঈ হয়ে দেখা দিলেন কঙ্গনা

    ঋত্বীক ও কঙ্গনা রানাওয়াতের প্রেম বিষয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। এবার মূল বিষয় নিয়ে আলোচনায় আসলেন বলিউড  সুন্দরী কঙ্গনা। বলিউডে নির্মিত হয়েছে  রানী লক্ষ্মীবাঈকে নিয়ে ইতিহাস নির্ভর ছবি ‘মনিকর্ণিকাঃদ্য কুইন অব ঝাঁসী’। ছবিটি নির্মাণের ঘোষণার পর থেকেই সবার আগ্রহে। অপেক্ষা করছেন বলিউডপ্রেমী কবে মুক্তি পাবে ছবিটি।

    এ ছবিতেই রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে মারকুটে রূপে হাজির হয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে ছোট পর্দার তারকা অংকিতা লখৌন্ডের। রানী ঝালকারবাঈয়ের চরিত্রে দেখা যাবে অংকিতাকে। এছাড়াও অতুল কুলকার্নি ও সনু সৌদও রয়েছেন ছবিটিতে। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তও।

    মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান জি নিউজের অফিশিয়াল ইউটিউট পেজে প্রকাশ করা হয়েছে ছবিটির অফিসিয়াল টিজার। সেখানে দেখা গেল নানা চমকের আভাস। টিজারে গল্পের বর্ণনা শোনা যায় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের গলায়। রানী লক্ষ্মীবাঈয়ের সাথে ব্রিটিশ ঔপনিবেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্ধ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

    আগামী বছরের ২৫ জানুয়ারি রুপালি পর্দায় মুক্তি পাবে ছবিটি।

  • গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্ণিয়া

    গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্ণিয়া

    আর কিছুদিন পরই শুরু হচ্ছে স্টেজ শো’র মৌসুমী। সঙ্গীতশিল্পীরা ব্যস্ত হয়ে উঠবেন দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। ইতোমধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী কর্ণিয়া। মাত্র কয়েক বছরে সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি পরিচয় প্রায় তৈরী করেছেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া। রুনা লায়লা তার গানের অনুপ্রেরণা। তাই স্টেজে উঠলে রুনা লায়লা’র গানসহ নিজের গান, ফোক গান, দেশের গান গেয়ে থাকেন কর্ণিয়া। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গান ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন তরুণ মুন্সী। এর আগে আসিফ আকবরের সঙ্গে ‘কী করে তোকে বুঝাই’ এবং ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গান দুটি প্রকাশিত হয়। আসিফ আকবরের সঙ্গেই চতুর্থ গান অনুরূপ আইচের লেখা, নাজির মাহমুদের সুর এবং পঙ্কজ বাশারের সঙ্গীতায়োজনে আসবে ‘মেঘ বলেছে’ প্রকাশিত হবে শিগগিরই। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কর্ণিয়া বলেন, ‘আমার সৌভাগ্য যে আসিফ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। প্রতিটি গানই শ্রোতা-দর্শক বেশ আগ্রহ নিয়ে শুনছেন। যেখানেই যাচ্ছি গানগুলোর জন্য সাড়া পাচ্ছি। আমার নিজেরও ভীষণ ভালো লাগছে এই ভেবে যে, আমার বেশ ভালো কিছু মৌলিক গান হচ্ছে যা আমার আগামী দিনের সম্পদ।’ কর্ণিয়ার প্রথম একক মৌলিক গান ছিলো ‘হিরো’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন আরিফিন রুমী। তার দ্বিতীয় একক মৌলিক গান ছিলো ‘গাঙচিল’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন সেতু চৌধুরী। তৃতীয় মৌলিক গান হচ্ছে স্টুডিও ডকইয়ার্ড’র ‘লাগ ভেলকি’। চতুর্থ একক মৌলিক গান ‘তোমায়’ লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন সেতু চৌধুরী।

  • এস.বি. এল-এর নতুন গান

    এস.বি. এল-এর নতুন গান

    সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের উদয়য়মান সঙ্গীতশিল্পী এস.বি.এল। ইতিমধ্যে সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে ভিতর জলে, আমায় ভাষাইলিরে, শিরোনামের দুটি গান। যা ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মুক্তি পেতে যাচ্ছে আরো সাতটি গান। এস.বি.এল বলেন, যুগের সাথে সবকিছুরই পরিবর্তন এসেছে। সুতরাং আমরাও সেভাবে হাঁটছি। আশা করি, শ্রোতাদের মন ছুঁয়ে দেওয়ার মত নতুন কিছু করেছি। বাকিটুকু শ্রোতারাই বিচার করবেন। সবার প্রতি অনুরোধ শিল্পসত্তা প্রকৃত মানুষের মানবিক পরিচয় আসুন আমরা বাংলা গান শুনি এবং সকল প্রকার অন্যায়, সকল প্রকার মাদক থেকে নিজেদের মুক্ত রাখি। এজন্য সংস্কৃতি হচ্ছে সর্বত্তম জায়গা।

  • এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন ঐশী

    এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন ঐশী

    বারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গত রোববার রাত ১২টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে এবারের আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার দ্বিতীয় হয়েছেন নিশাত মাওয়া সালওয়া ও তৃতীয় হয়েছেন নাজিবা বুশরা। আয়োজক অন্তর শোবিজ জানায়, এবার চ‚ড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী ছিলেন। তারা হলেন, নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টু¤পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবি। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু। এই তিনজন তিন বিজয়ীর নাম ঘোষণা করেন। বরিশালের মেয়ে ঐশী অনেকটা কাকতালীয়ভাবে প্রতিযোগিতায় নাম লেখান। মধ্যবিত্ত পরিবারের ঐশী এইচএসসি শেষ করে গত জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। তার স্বপ্ন, ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা। শুরু করেছিলেন আইএলটিএস কোচিংও। আত্মীয়র বাসায় থেকে পড়াশোনা করতেন। সাদামাটা জীবন। হঠাৎ-ই শুনলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কৌত‚হল মেটাতেই নাম লিখিয়েছিলেন এ প্রতিযোগিতায়। সময়ের স্রোতে বরিশালের পিরোজপুরের মাটিভাঙা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ঐশী বলেন, আমি বাকরুদ্ধ। যারা সেরা দশে ছিলেন সবাই যোগ্য। তাদের মধ্য থেকে সেরা হিসেবে নিজের নাম শুনতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সবার কাছে দোয়া চাই, যেন মূল প্রতিযোগিতাতেও চমক দেখাতে পারি। ঐশী বলেন, বরিশালের একটি মফস্বলের মেয়ে হিসেবে এই সাফল্য আমার কাছে অনেক বড় স্বপ্নজয়ের। অনেক বড় দায়িত্বও আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি, নিজের দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো।

  • অন্য নায়কদের সঙ্গেও অভিনয় করতে চান বুবলি

    অন্য নায়কদের সঙ্গেও অভিনয় করতে চান বুবলি

    শাকিবের বাইরেও অন্য নায়কের সঙ্গে কাজ করবেন চিত্রনায়িকা শবনম বুবলি। বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এ পর্যন্ত যে কয়টি সিনেমা করেছেন তার সবগুলোর নায়কই শাকিব। যদিও তিনি শাকিবকে তার চলচ্চিত্রে গুরু মানেন। তবে এবার তিনি ভিন্ন চিন্তা করছেন। অন্য নায়কদের সঙ্গেও কাজ করতে চান। শাকিব খান আপনার সঙ্গে কাজ কমিয়ে দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব এটাই স্বাভাবিক। তিনি বলেন, শাকিব খানের বাইরে ঢালিউডের কোন নায়কের সঙ্গে কাজ করলে আরিফিন শুভ, রোশান ও সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। এদিকে বুবলি গত ২৫ সেপ্টেম্বর থেকে শাকিব খানের বিপরীতে কালপ্রিট সিনেমার শুটিং শুরু করেছেন। এটি পরিচালনা করছেন শাহীন–সুমন। আগামী মাসে আরও নতুন দুটি সিনেমায় কাজের কথা রয়েছে তার। কলকাতার সিনেমায়ও অভিনয়ের কথা চলছে।

  • নতুন করে ‘বেঙ্গলি বিউটি’

    নতুন করে ‘বেঙ্গলি বিউটি’

    ’বেঙ্গলি বিউটি’ আমেরিকায় মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। শিগগিরই চীনেও প্রথম বাংলাদেশি ছবি হিসেবে ছবিটি মুক্তি পাবে। দারুন একটি গল্পের ছবি এটি। ৫ অক্টোবর ছবিটি নতুন করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বেঙ্গলি বিউটি’ ছবি নিয়ে এমনটিই জানালেন ছবির পরিচালক ও নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী রাশান নূর।

    ছবিটিতে নায়িকা হিসেব রয়েছেন নাটকের পরিচিত মুখ মুমতাহিনা টয়া। এর আগে ছবিটি ২০ জুলাই ঢাকায় মাত্র একটি হলে মুক্তি দেয়া হয়। নতুন করে ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

    সিনেমাটিতে ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে একটি প্রেমের গল্প দেখতে পারবেন দর্শক। যে গল্পটা মূলত ১৯৭২ থেকে ৭৫ সময়ের প্রেক্ষাপটের।

    ছবিটি নিয়ে টয়া বলেন, ‘বেঙ্গলি বিউটি আমাদের পছন্দের একটি প্রজেক্ট। এর গল্প নানা প্রতিকূলতার মাঝে প্রেমকে উপজীব্য করে এগিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় নিয়ে এটি নির্মিত হলেও এতে দর্শকদের বিনোদনের সব কিছুই রয়েছে।’