Category: বিনোদন

  • চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আফজাল শরীফ

    চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আফজাল শরীফ

    উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।এর আগে গত বুধবার দুপুরে চিকিৎসার জন্য আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির এই অভিনেতা। এজন্য সিনেমায়ও তিনি ছিলেন অনিয়মিত। কিছুদিন পরপর থেরাপি নেয়াসহ চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। তবুও পুরোপুরি সুস্থ হতে পারছিলেন না। প্রয়োজন ছিল আরও অনেক টাকা। কিন্তু সেই টাকার জোগার করতে পারছিলেন না তিনি।এরপর প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে সাড়া দিয়ে গত ১৯ সেপ্টেম্বর তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রদান করেন।আফজাল শরীফ বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। তিনি আমার মতো অনেক শিল্পীর বিপদে পাশে দাঁড়িয়েছেন। আমার উন্নত চিকিৎসার জন্য সবকিছু গুছিয়ে আনা হয়েছে। আগামী মাসের শেষের দিকে চেন্নাই যাব।প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ১৯৮৮ সালে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন আফজাল শরীফ। এরপর ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন আফজাল শরীফ।কমেডিয়ান হিসেবে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

  • রণবীরকে ভীষণ ভালোবাসি: কারিনা

    রণবীরকে ভীষণ ভালোবাসি: কারিনা

    ৩৮ এ পা পড়ল বলিউড বেবো কারিনা কাপুরের। গতকাল জন্মদিনে বেশ খোশমেজাজে দেখা গেল কিডস্টার তৈমুরের মা।

    জন্মদিনে হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কারিনা বলেন, এ বছরটা ব্যক্তিগত ও পেশাদারি জীবন দুদিক থেকেই বেশ খুশি আমি।

    মা হওয়ায় বেশ বিরতির পর আবার যেভাবে বলিউডে ফিরে এসেছেন তাতে বেশ উচ্ছসিত কারিনা।

    মালদ্বীপ থেকে ঘুরে এসেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। করণ জোহর প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘তখত’ এ দেখা যাবে তাকে।

    এ ছবিতে বলিউড খিলজি রণবীর সিং এর বোনের ভূমিকায় কারিনা কাপুরের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন কারিনা।

    ‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন করিনার ঝুলিতে আছে দুটি ছবি।

    এক দিকে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করছেন করিনা, অন্যদিতে তখত-এ রণবীর সিং এর বড় বোনের চরিত্রে দেখা যাবে বেবো বেগমকে।

    জন্মদিনে কারিনাকে পরিচালনা বা প্রযোজনায় আসবেন কিনা জিজ্ঞেস করলে কারিনা জানান, অভিনয়টাই গুরুত্বপূর্ণ তার কাছে। অভিনয় ছাড়া অন্য কিছু কখনই করা হবেনা তার।

    চাচাতো ভাই রণবীর কাপুরের বিপরীতে এখনো দেখা যায়নি কারিনা কাপুরকে। সে বিষয়ে জানতে চাইলে কারিনা বলেন, অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যাপার হবে।

    তিনি সহাস্যে বলেন, রণবীরকে ভীষণ ভালোবাসি। তাই আমার সঙ্গে ওর রসায়নটা দেখার মতো হবে। তাছাড়া দেশের সেরা অভিনেতাদের মধ্যে রণবীর অন্যতম।

    রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এলে কখনই না করবে না বলে জানান কারিনা।

    প্রসঙ্গত, তখত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে রণবীর কাপুরকে বেছে নেয়া হয়েছিল। কিন্তু কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দিলে রণবীর সিং এ ছবিতে চুক্তিবদ্ধ হন।

    তাই সিনে প্রেমীরা এবারও এক পর্দায় কাপুর পরিবারের এ দুই সুপারস্টারকে দেখার সুযোগ হারাল।

  • নিজের কোন রোগের কথা জানালেন প্রিয়াংকা?

    নিজের কোন রোগের কথা জানালেন প্রিয়াংকা?

    নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট শেষ হয়েছে প্রিয়াংকা চোপড়ার। সম্ভবত এ বছরের শেষেই তাদের বিয়েও সম্পন্ন হবে। এই আবহে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে টুইট করে ফের ‘শিরোনামে’ তিনি।

    অ্যাস্থমা পেশেন্ট হয়েও নিজে কীভাবে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, তার খবর সোশ্যাল সাইটে দিলেন প্রিয়াংকা।

    টুইটারে প্রিয়াংকা জানান, যারা আমাকে ভালো করে চেনেন, তারা জানেন আমি অ্যাস্থমেটিক। এটি লুকানোর কী আছে?

    আমি জানতাম এই রোগ আমাকে নিয়ন্ত্রণ করার আগে, আমার তাকে (অ্যাস্থমা) নিয়ন্ত্রণ করতে হবে। তাই যখনই আমি ইনহেলার নিতাম, রোগ কিছুতেই আমাকে থামাতে পারত না। আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতাম।

  • নতুন মুখের সন্ধানে নিবন্ধন প্রক্রিয়া আজ থেকে শুরু

    নতুন মুখের সন্ধানে নিবন্ধন প্রক্রিয়া আজ থেকে শুরু

    ঢাকাই চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করতে ১৯৮৪ সাল থেকে শুরু হয় নতুন শিল্পী খোঁজার কার্যক্রম ‘নতুন মুখের সন্ধানে’।সে সময় থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মধ্য দিয়েই চলচ্চিত্রাঙ্গন পেয়েছে চিত্রনায়ক মান্না, সোহেল চৌধুরী, আমিন খান, চিত্রনায়িকা দিতি, অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, খল অভিনেতা মিশা সওদাগরসহ আরও অনেককেই।দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর চলতি বছর আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ কার্যক্রমের নিবন্ধন প্রক্রিয়া উদ্বোধন হবে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
    নিবন্ধন প্রক্রিয়া উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পর্ব। এতে পারফর্ম করবেন চলচ্চিত্রের শিল্পীরা। এ ধরনের রিয়েলিটি শোয়ের মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের বের করে আনা বিশ্ব স্বীকৃত।কিন্তু বাংলাদেশে গত কয়েক বছরের পথপরিক্রমায় দেখা গেছে, রিয়েলিটি শোয়ের মাধ্যমে যেসব শিল্পী মিডিয়ার বিভিন্ন অঙ্গনে নাম লিখিয়েছেন তাদের পথচলা খুব একটা সুখকর নয়। অনেকে শো শেষ হওয়ার পরপরই হারিয়ে গেছেন। ‘নতুন মুখের সন্ধানে’ রিয়েলিটি শোয়ের বর্তমান কার্যক্রমটি নিয়েও তাই অনেকে শঙ্কিত।কারণ চলচ্চিত্রের দুরাবস্থায় যেখানে পুরনো, চলতি কিংবা নবাগত নায়ক-নায়িকা, চরিত্র শিল্পীরাই কাজ পাচ্ছেন না, সেখানে নতুন শিল্পী বের করে এনে তাদের জীবন কিংবা ক্যারিয়ার হুমকির মুখে ঠেলে দেয়ার কথাও বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।কারণ যারা এ রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রমাণ করে বের হয়ে আসবেন, তাদের চলচ্চিত্রে কাজ দেবে কে? এমন প্রশ্ন এখন চলচ্চিত্র পাড়ায় ঘুরপাক খাচ্ছে।
  • মাহির ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ

    মাহির ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ

    স্থানীয় মুসল্লি এবং মসজিদের ইমামদের আপত্তির কারণে সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বাতিল করেছে পুলিশ। কোরবানির ঈদে ছবিটি মুক্তির পর শুক্রবার সঙ্গীতা সিনেমা হলে ছবিটির প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। সেজন্য সিনেমার প্রচারণা চালিয়ে এলাকায় পোস্টার-ব্যানারও লাগানো হয়েছিল।

    সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন, ‘কিছু লোকজন বলেছে ‘জান্নাত’ একটি পবিত্র নাম। এ নামে সিনেমা চালানো হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। আমরা মালিককে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনা করেই সিনেমাটির প্রদর্শনী আপাতত স্থগিত রাখা হয়েছে।’ তবে যারা আপত্তি করেছেন তারা সিনেমাটি দেখেনি বলেও জানান তিনি।

    সঙ্গীতা সিনেমা হলের মালিক মো: আব্দুল হক বলেন, ‘সিনেমার নাম নিয়ে মুসল্লিরা পুলিশের কাছে অভিযোগ করেছে। বিষয়টা এসপি (পুলিশ সুপার) সাহেব আমাদের জানিয়েছেন। পরে আমরা ভাবলাম সামান্য একটা বিষয় নিয়ে ঝামেলার দরকার কী, সামনে নির্বাচন।’

    কী আছে ‘জান্নাত’ সিনেমার কাহিনিতে?

    ‘জান্নাত’ চলচ্চিত্রের মূল ভূমিকায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং চিত্রনায়ক সাইমন সাদিক। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে মাহি রয়েছেন নাম ভূমিকায়।তিনি মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। ‘জান্নাত’ চরিত্রটিকে একজন ধর্মপরায়ণ নারী হিসেবে তুলে ধরা হয়েছে।

    অন্যদিকে নায়ক সায়মন সাদিকের দুটি চরিত্র ছিল। একটি চরিত্রে তার নাম ছিল ইফতেখার এবং অপর চরিত্রটির নাম আসলাম।পরিচালক জানান, চলচ্চিত্রে আসলাম একজন ধর্মপরায়ণ ছেলে যিনি মাজারের খাদেমের বাড়িতে আশ্রয় নিয়েছেন। পরে খাদেমের মেয়ে অর্থাৎ জান্নাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে জান্নাত জানতে পারে, সে যে ছেলেকে পছন্দ করে তার আসল নাম ইফতেখার। যিনি ভয়ঙ্কর এক জঙ্গি।

    পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘পরিণতিতে দেখানো হয়েছে যে ইফতেখার জান্নাতের হাতে হত্যা হয়। জান্নাত নিজেকে রক্ষা করতে গিয়ে ছেলেটাকে হত্যা করে। যখন জান্নাত ও তার বাবা জানতে পারে যে ইফতেখার একজন জঙ্গি তখন তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। তখন জান্নাতের বাবাকে হত্যা করে ইফতেখার জান্নাতকে জোর করে তুলে নিতে চায়। তখনই ইফতেখারকে হত্যা করে জান্নাত।

    সাতক্ষীরায় সিনেমার প্রদর্শনী বন্ধ করাকে দু:খজনক হিসেবে বর্ণনা করেছেন পরিচালক মানিক। তিনি বলেন, ‘যারা ধর্মপরায়ণ লোক, ইসলামের পক্ষের লোক, তাদের জন্য এই সিনেমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছবিটাতে ইসলামের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কোনো রকম আপত্তি ছাড়াই ছবিটিকে ছাড়পত্র দিয়েছিল।’

    সাতক্ষীরার আগে দেশের প্রায় ৭০টি সিনেমা হলে ‘জান্নাত’ দেখানো হয়েছে। কিন্তু কোথাও কোনো আপত্তি উঠেনি বলে পরিচালক মানিক দাবি করেন। কিন্তু সাতক্ষীরায় কেন প্রদর্শনী বন্ধ করা হল? এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন,  সেখানে ইসলামপন্থীদের শক্ত অবস্থান রয়েছে। তাছাড়া সাতক্ষীরা একটি স্পর্শকাতর এলাকা।

    তিনি আরও বলেন, ‘বোঝেন তো বিষয়টিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মুসল্লিদের ইন্ধন দিতে পারে। ওসি। তাছাড়া নির্বাচনের আগে কোনো সিনেমাকে কেন্দ্র করে ইসলামপন্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করুক সেটি চায় না প্রশাসন।’ এ সিনেমাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে অস্থিরতা তৈরি হতে পারে বলেও তিনি মনে করেন।

  • আসিফের গানে ফারহানা নিশো

    আসিফের গানে ফারহানা নিশো

    দীর্ঘ ১৫ বছর পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করেছেন উপস্থাপিকা ফারহানা নিশো। তাও আবার দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গানে পারফর্মেন্সের মধ্য দিয়ে প্রত্যাবর্তন তার। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গেই ফারহানা নিশোকে দেখা যাবে।

    এমনিতেই নতুন নতুন গান, মিউজিক ভিডিও ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত ৬ সেপ্টেম্বর তার মিউজিক ভিডিও ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে। এর মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় তিন লাখ দর্শক।

    এবার ‘তোমাকে ভুলে যায়’ শিরোনামে নতুন একটি গানের ভিডিওর শুটিং করছেন তিনি। তরুণ মুন্সীর কথা ও সুরে নির্মিত এ গানের ভিডিওতেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা ফারহানা নিশো। সঙ্গে আরও রয়েছেন মডেল নওমী খান ও অভি।

    নতুন এ ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি প্রযোজককে কখনও ঠকাইনি। প্রযোজকরা মনে করেন গানের ভিডিওতে আমি ভিন্নরকম চরিত্রে অভিনয় করলে সেটা আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে। সেজন্যই নিত্য নতুন চরিত্রে কাজ করি। এ গানটিও তার ব্যতিক্রম নয়। ফারহানা নিশো দীর্ঘদিন পর আমার গানে কাজ করছেন। ভালো কিছু হচ্ছে।’

    এ গানে পারফর্ম করা প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘গানটিতে আমি মডেল হিসেবে কাজ করছি তা কিন্তু নয়। এতে আমি স্বচরিত্রে (উপস্থাপিকা) অভিনয় করছি। আগে অনেক গানের ভিডিওতে কাজ করেছি। প্রায় ১৫ বছর পর আবারও কাজ করছি। ভালোই লাগছে। বিশেষ করে এ ভিডিওতে পারফর্ম করার জন্য আসিফ ভাই অনুরোধ করেছেন। স্ক্রিপ্টও দেখলাম ভালো। তাই কাজ করা। সবমিলিয়ে ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

    গানটি আগামী ২৭ সেপ্টেম্বর ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।