Category: আন্তর্জাতিক

  • বিক্ষোভের আশঙ্কায় যাতায়াতের রুট নিয়ে চিন্তায় মোদী

    বিক্ষোভের আশঙ্কায় যাতায়াতের রুট নিয়ে চিন্তায় মোদী

    সাম্প্রতিক ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও আন্দোলন। উত্তেজনার এই প্রহরে আগামীকাল শনিবার বিকেলে কলকাতা শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় মোদীর কর্মসূচি চলাকালীন বিক্ষোভের আশঙ্কার বিষয়টি নিয়ে রীতিমত চিন্তিত ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।

    মোদীকে কালো পতাকাও দেখানো হতে পারে গোয়েন্দা সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সে কারণে প্রধানমন্ত্রীর সফরের নানা বিকল্প পথ তৈরি রাখা হয়েছে । খবর আনন্দবাজার পত্রিকা

    নিরাপত্তার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারেরা কয়েক দিন আগেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ‘রুট’ ঠিক করতে কলকাতা পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছেন তারা। সেই সব সম্ভাব্য কয়েকটি পথে বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। সে কারণে প্রধানমন্ত্রীর যাত্রাপথের মধ্যে নদীপথের কথাও ভাবা হয়েছে।

    শুক্রবার সকাল থেকেই মিলেনিয়াম পার্ক এবং বেলুড় মঠের মধ্যে গঙ্গাবক্ষে চলছে নজরদারি। আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তার বিষয়টি। কলকাতা পুলিশের অফিসারেরা ‘জেড স্কি’ নিয়ে টহল দিচ্ছেন। মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানের পর বেলুড় মঠে যদি প্রধানমন্ত্রী নদীপথে যান শনিবার, তা হলে ফেরি চলাচল নিয়ন্ত্রিত করা হবে। তবে সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার উপরে।

    গোয়েন্দা সূত্রে খবর, শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভিআইপি রোডে হয়ে বিবাদীবাগে আসতে পারেন তিনি। আবার বিমানবন্দর থেকে রেসকোর্সে হেলিকপ্টারে চেপেও আসার সম্ভাবনা রয়েছে তার। গোয়েন্দাদের আশঙ্কা, সড়কপথে এলে যে কোনও জায়গায় বিক্ষোভের মুখে পড়তে পারেন তিনি। ফলে, রাস্তার দু’ধারে কলকাতা এবং বিধাননগর পুলিশের কড়া নজরদারি থাকবে। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিবাদীবাগ চত্বরে কারেন্সি বিল্ডিংয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শোর উদ্বোধন করবেন। তার মাঝেও বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এসপিজি ছাড়াও, কলকাতা পুলিশের কমান্ডো বাহিনী-সহ উচ্চপদস্থ কর্মকর্তারাও থাকবেন বলে জানিয়েছে সূত্রটি।

    রবিবার বেলা ১১টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে। তার পর প্রধানমন্ত্রী মোদী হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। সড়কপথে যাওয়ার থেকে আকাশপথই বেশি নিরাপদ বলে মনে করছেন মোদীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজি। তবে, পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করবে।

  • ইরানে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

    ইরানে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

    ইরানে ইউক্রেনগামী বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

    বুধবার সকালে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটিতে থাকা ১৮০ জন যাত্রী নিহত হয়েছেন।

    ব্ল্যাক বক্স মূলত এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়। `ব্ল্যাক বক্সে`র তথ্য যাচাই করেই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায় ।

  • ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা, দাবি ইরানের

    ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা, দাবি ইরানের

    ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন । মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় আহত হয়েছেন ২০০ জন। ইরানের সামরিক সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে।

    পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ইরবিল ও আল-আসাদ মার্কিন ঘাঁটিতে রাখা জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

  • ভারতের জেএনইউ হামলা: আহতদের বিরুদ্ধে পুলিশের মামলা

    ভারতের জেএনইউ হামলা: আহতদের বিরুদ্ধে পুলিশের মামলা

    ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় আহত বামপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । যদিও এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।খবর আল জাজিরার।

    আল জাজিরা জানায়, মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলায় প্রথমে রাখা হয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট আইশে ঘোষের নাম যিনি কিনা মুখোশধারীদের হামলায় আহত হয়েছেন ।

    জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বামপন্থী রাজনীতিবীদ কবিতা কৃষ্ণান পুলিশের এই মামলাকে প্রতিহিংসামূলক দাবি করেছে । এদিকে এই মামলার সমালোচনা করেছেন জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশন। জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিত মজুমদার বলেন, ‘এটা পুরোপুরি স্পষ্ট যে পুলিশ তাদের দায়িত্ব এড়িয়ে যেতে চাচ্ছে। আমি এর বাইরে কিছু দেখছি না। আমি বুঝতে পারছি না কিসের ভিত্তিতে যারা মারাত্বক আহত হয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ এই মামলা করলো’।

    দিল্লির জেএনইউ-তে রবিবার দিবাগত রাতে লাঠিসোঁটা, লোহার রড নিয়ে দুর্বৃত্তরা তাণ্ডব চালানোর ঘটনায় আহত হন অন্তত ৩৪ জন শিক্ষার্থী ও শিক্ষক। বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংগঠনগুলো তখন অভিযোগ করে শাসক দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)’র যোগসাজশে হামলা চালানো হয়।

  • সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

    সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

    ইরানের কারমান শহরে কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানির জানাজায় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

    মঙ্গলবার জেনারেল কাসেম সোলেইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে ইরানে। কালো পোশাক পড়ে ইরানিরা এদিন রাস্তায় নেমেছে। আজ সকালে সোলাইমানির মরদেহ তার শহর কারমানে পৌঁছায়।

  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা ইরানের!

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা ইরানের!

    মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল কাসেম সোলাইমানি কুদস বাহিনীর প্রধান হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত অপারেশনের নেতৃত্ব দিতেন। তাকে হত্যা করায় আমেরিকার বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

    তারই জের ধরে এবার মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

    রবিবার দেশটির মাশহাদ শহরের রাস্তায় জনতার ঢল নামে। হাজার হাজার বিক্ষুদ্ধ ইরানি ‘আমেরিকা নিপাত যাক’ সহ বিভিন্ন মার্কিন বিরোধী স্লোগান দিতে থাকে। এসময় সোলোমানির শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে আসা জনসমূদ্রের সামনে দেশটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন দেওয়া হবে। দেশটির একাধিক টিভি চ্যানেল তা সম্প্রচার করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।ইরানের মাশহাদ শহরে জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির এক শীর্ষ নেতা বলেন, এদেশের প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ওই ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে।

    উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।