Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার, ইরানি কনসার্ট থেকে ফেরার সময় আটক ৬০

    যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার, ইরানি কনসার্ট থেকে ফেরার সময় আটক ৬০

    ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এর মধ্যেই, ইরানি কনসার্ট থেকে ফেরার সময় ৬০ জনের বেশি ইরানি ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।

    তারা কানাডার ভ্যানকুভার শহরে শনিবার একটি ইরানি কনসার্টে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার সময় পিচ আর্চ সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়।দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) জানিয়েছে, কনসার্ট থেকে ওই ইরানিরা বাড়ি ফিরছিলেন। কিন্তু এদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

    আটক হওয়া ব্যক্তিদেরকে তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। রোববার সকালে ২৪ বছর বয়সী এক মার্কিন মেডিকেল শিক্ষার্থী এবং তার পরিবারকে ছেড়ে দেওয়া হয়। তাদের প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই শিক্ষার্থী বলেন, গতরাতে আটক হওয়া বেশিরভাগই মার্কিন নাগরিক।

    তিনি বলেন, আমরা ক্রমাগত জিজ্ঞাসা করেছি যে আমাদের কেন আটক করা হল। তারা আমাদের দুঃখ প্রকাশ করে বলেছেন যে, আমরা ভুল সময়ে ভ্রমণ করেছি

  • কে এই সোলেমানি

    কে এই সোলেমানি

    যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন। বিবিসি বাংলার খবরে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে আলোচিত এ সমরবিদ সম্পর্কে কিছু তথ্য।

    ১৯৯৮ সাল থেকে মেজর জেনারেল কাসেম সোলেমানি ইরানের কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। ইরান রেভোলিউশনারি গার্ডসের এই অভিজাত বাহিনীটি দেশের বাইরে চোরাগোপ্তা হামলা চালিয়ে থাকে।

    সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল-আসাদের ইরান সমর্থিত সরকারকে মদদ দেয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেনারেল সোলেমানি।

    ১৯৮০’র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় দায়িত্ব পালন করার সময় তিনি প্রথম পরিচিতি লাভ করেন।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘসময় ধরে শত্রুভাবাপন্ন হলেও ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আদর্শগত দিক বিবেচনায় পরোক্ষভাবে একে অপরকে সহায়তা করেছিল তারা। জেনারেল সোলেমানি দুই বৈরি ভাবাপন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করার ক্ষেত্রেও গত কয়েকবছরে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি।

    ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে লেবাননের হেজবোল্লাহ অভিযান ও প্যালেস্টিনিয়ান ইসলামি জিহাদের মত যুক্তরাষ্ট্রের চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও সমর্থন করতে ইরানের ‘প্রাথমিক অস্ত্র কুদস ফোর্স।’

    এসব সংগঠনকে তারা অর্থায়ন, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

    ইরানের রোভোলিউশনারি গার্ড ও তাদের অধীনস্থ কুদস ফোর্সকে গত এপ্রিলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

    ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

    ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ এ দাঁড়িয়েছে। লেবাক অঞ্চল বাদে বৃহত্তর জাকার্তার মধ্যেই মারা গেছেন ৩৫ জন। হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। খবর জাকার্তা পোস্টের।

    সমাজকর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জানিয়েছে, পশ্চিম জাকার্তায় সর্বোচ্চ সংখ্যক ১৬ জনের মৃত্যু হয়েছে। বানতেনে আটজন এবং পূর্ব জাকার্তায় সাতজনের মৃত্যু হয়েছে।
    ২০১৩ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে বিবেচনা করা হচ্ছে। ওই বছরের বন্যায় ৫৭ জন প্রাণ হারিয়েছেন।

  • ইরানে আগাম হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের নেই: ইসরায়েলি জেনারেল

    ইরানে আগাম হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের নেই: ইসরায়েলি জেনারেল

    ইসরায়েলের সাবেক জেনারেল আমোস গিলিদ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর মতো অবস্থা তেল আবিবের আদৌও নেই। এ জাতীয় হামলার কোনও প্রস্তুতিও বছরের পর বছর ধরে ইসরায়েল নিতে পারেনি বলেও জানান তিনি।

    ইসরায়েলের এফএম ১০৩ রেডিও’র সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। সাবেক মেজর জেনারেল আমোস গিলিদ বর্তমানে আইপিএস ইন্টারডিসিপ্লিনারি সেন্টার হারজলিয়ার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।
    আগাম হামলাকে কেন্দ্র করে ইরান যদি তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তবে তা ঠেকানোর সক্ষমতাও ইসরায়েলের নেই বলে উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, ইরানের ওপর যদি ইসরায়েল হামলা করে এবং তেহরান ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তাহলে যুদ্ধ জয়ের প্রস্তুতি তেল আবিবের থাকতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে এ জাতীয় প্রস্তুতি ইসরায়েল অর্জন করতে পারেনি বলে খোলামেলাভাবেই স্বীকার করেন তিনি।

    ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালালে পরিণামে তেল আবিব একঘরে হয়ে পড়বে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যদি সত্যিই ইসরায়েল আগাম হামলা করে তাহলে তেল আবিব একঘরে হয়ে পড়বে এবং ইরানিরা হামলার যথাযথ জবাব দেবে।

    এ ধরণের যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং ইসরায়েলের জন্য বেদনাদায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি

  • ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯

    ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯

    ইন্দোনেশিয়ায় বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন। মঙ্গলবার দিবাগত রাতব্যাপী প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী জাকার্তা ও বেঙ্কুলু প্রদেশের কয়েক হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন । খবর আলজাজিরা’র

    ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বৃহস্পতিবার ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার নয় জন মারা যাওয়ার কথা উল্লেখ করেছিল। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। কয়েকজন ভূমিধ্বসে এবং এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

    সংস্থাটি জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেঙ্কুলু প্রদেশ। নিহতের মধ্যে ২২ জনই এই প্রদেশের। বন্যার ফলে বেঙ্কুলুর বাড়ি-ঘর, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের কর্তৃপক্ষ বন্যার্তদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং খাবারের ব্যবস্থা করেছে।

    টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রাজধানী জাকার্তার রাস্তায় গাড়িগুলো বন্যার পানিয়ে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে এবং বুক ও কোমর সমান বন্যার নোংরা পানির মধ্য দিয়ে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এদিকে বন্যার পানিতে বিমানের রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার অভ্যন্তরীণ হালিম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

    এদিকে সুমাত্রা দ্বীপে গত কয়েকদিনে বৃষ্টি ও ঝড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।

    ইন্দোনেশিয়ায় সর্বশেষ ২০০৭ সালে ভয়াবহ বন্যা আঘাত হেনেছিল। তখন অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছিলেন।

  • সাবেক নিশান প্রধানকে ধরতে ইন্টারপোলের ওয়ারেন্ট

    সাবেক নিশান প্রধানকে ধরতে ইন্টারপোলের ওয়ারেন্ট

    লেবাননে পলাতক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েনকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) । বৃহস্পতিবার ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবানন হাতে পেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির বিচার বিভাগের এক সূত্র। আর্থিক অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে গত ৩১ ডিসেম্বর জাপান থেকে লেবানন যান গোয়েন।

    সূত্রটি জানায়, গোয়েনকে ধরতে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হাতে পেয়েছে। যা বিচার বিভাগে পাঠানো হবে। গোয়েনকে ধরা হবে কি‘না সে সিদ্ধান্ত এখনও নেয়নি কর্তৃপক্ষ। এর আগে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত কাউকে গ্রেফতার করার নজির নেই দেশটিতে। তবে পাসপোর্ট বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে।

    উল্লেখ্য, আর্থিক অনিয়মের দায়ে ২০১৮ সালে গোয়েনকে গ্রেফতার করে জাপান । এরপর জামিনে ছাড়া পান তিনি। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তবে তা না মেনে ৩১ ডিসেম্বর তিনি লেবাননে পালিয়ে যান।