Category: আন্তর্জাতিক

  • ব্যাপক বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই

    ব্যাপক বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই

    ভারতীয় সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত বিলে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে আইনে পরিণত হল এই নাগরিকত্ব সংশোধনী বিল।

    সংসদের উভয় কক্ষে বিলটি পাস হওয়ার পর তা পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। তাতে স্বাক্ষর করে সম্মতি জানিয়ে দিয়েছেন কোবিন্দ।
    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর থেকেই এই আইন কার্যকরী হয়েছে। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা আর বেআইনি শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না, তারা হবেন ভারতীয় নাগরিক।

    তীব্র বিরোধিতার মাঝেই সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। এর বিরোধিতায় তীব্র বিক্ষোভ চলছে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে। অগ্নিগর্ভ আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলো। সূত্র: ইকোনমিক টাইমস

  • নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জয়

    নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জয়

    ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। এ জয়কে ঐতিহাসিক আখ্যা দেয়া হয়েছে কারণ লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের শাসনাধীনে ১৯৮৭ সালের পর এটিই কনজারভেটিভদের সেরা জয়।

    গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।
    গতকাল ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মোট ৬৫০টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

  • ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সংস্কৃত ভাষা!

    ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সংস্কৃত ভাষা!

    ভারতের মধ্যপ্রদেশের টানা চারবারের সাংসদ ও বিজেপি নেতা গনেশ সিং বৃহস্পতিবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানের করা গবেষণায় দেখা গেছে, সংস্কৃত ভাষায় প্রতিদিন কথা বললে তা স্নায়ুতন্ত্রের উন্নয়ন সাধন করে এবং ডায়াবেটিস ও কোলেস্টোরেল নিয়ন্ত্রণে রাখে।’ খবর দ্য হিন্দুর।

    সংসদে সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল নিয়ে হওয়া বিতর্কে অংশ নিয়ে গণেশ এসব বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণায় দেখা গেছে, কম্পিউটারের প্রোগ্রামিং সংস্কৃত ভাষায় করলে সেটি আরও বেশি ত্রুটিহীন হবে।
    সংসদে দাঁড়িয়ে গনেশ সিং আরও জানিয়েছেন, কিছু ইসলামিক ভাষাসহ বিশ্বের ৯৭ ভাষাই এসেছে সংস্কৃত থেকে।

    প্রসঙ্গত, গনেশ সিং মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর এলএলবিও

  • যুক্তরাজ্যে ‘বহুল আকাঙ্ক্ষিত’ নির্বাচনের ভোট শুরু

    যুক্তরাজ্যে ‘বহুল আকাঙ্ক্ষিত’ নির্বাচনের ভোট শুরু

    যুক্তরাজ্যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে রাত ১০টা পর্যন্ত। আজকের নির্বাচনের ফলাফলের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে দেশটির ভবিষ্যৎ। কেবল ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকাই নয় বরং দেশটির অর্থনৈতিক অগ্রগতির ভাল-মন্দও জানা যাবে আজকের নির্বাচনের ফলাফলে। দেশটিতে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে নানা মত রয়েছে। খবর দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইল’র

    ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের ৬৫০টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটের লড়াই। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে কোনো একটি দলের কমপক্ষে ৩২৬টি আসনে জয়লাভ করতে হবে। ২৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তারাই ভোট দিতে পারবেন আজ। আর যারা পোস্টাল ভোট দিতে চেয়েছেন তাদেরকেও ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিবন্ধন করতে হয়েছে। যারা করেছেন তাদের ভোট আজ রাত ১০টার মধ্যে গ্রহণ করা হবে। আর যারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তাদেরকে সকাল ৭টা থেকে ১০ টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

    একজনের ভোট আরেকজন দেওয়ার জন্য ৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে জানাতে হয়েছে। তবে জরুরি প্রক্সি ভোট দিতে আজও আবেদন করা যাবে। রাত ১০টায় বুথ ফেরত জরিপের ফল জানা যাবে। আর কাল শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে।

    ২০১৭ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচন দিয়েছিলেন। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের প্রয়োজন হয়। কিন্তু ডিইউপি টোরি দলকে ব্রেক্সিটে পুরোপুরি সমর্থন দেয়নি। নির্বাচনে টোরি দল সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে। আর না পেলে ব্রিটেনের ভবিষ্যৎ শঙ্কার মধ্যে পড়বে!

    নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বরিস জনসনকে হয় পদত্যাগ করতে হবে না হয় জোট সরকার গঠনের চেষ্টা চালাতে হবে। তবে এই সরকার গঠন বরিসের জন্য কঠিন হবে। কারণ ইতোমধ্যে লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতারা ঘোষণা দিয়েছেন, তারা টোরি কিংবা নর্দার্ন আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট করবেন না। এরপর হয়তো লেবার পার্টি সরকার গঠনের চেষ্টা চালাবে। সেক্ষেত্রেও সমস্যা আছে। লিব ডেম নেতা জো সুইনসন বলেছেন, তারা লেবার পার্টির সঙ্গে জোট করতে রাজি, তবে নেতা জেরেমি করবিনকে সরে দাঁড়াতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তিনি ছোটো দল প্লেইড সিমরু, দ্য গ্রিনস এবং স্কটিশ ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করতে পারেন। তবে এজন্য স্কটল্যান্ডে স্বাধীনতার জন্য দ্বিতীয় গণভোটের আয়োজনকে মেনে নিতে হবে করবিনকে। লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে ইইউতেই থেকে যাবে ব্রিটেন। যদিও করবিন এই ইস্যুতে দ্বিতীয় গণভোট করবেন বলে জানিয়েছেন।

  • ব্রিটেনে নির্বাচন আজ, জয়ের আশায় লেবার পার্টি

    ব্রিটেনে নির্বাচন আজ, জয়ের আশায় লেবার পার্টি

    ব্রিটেনে বহুল আকাঙ্খিত নির্বাচন আজ। আজকের নির্বাচনের মাধ্যমেই জানা যাবে দেশটির ভবিষ্যৎ। কেবল ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকাই এর মাধ্যমে নির্ধারিত হবে না, দেশটির অর্থনৈতিক অগ্রগতির ভাল-মন্দও জানা যাবে আজকের নির্বাচনের ফলাফলে। দেশটিতে ইউরোপীয় ইউয়িননে থাকা না থাকা নিয়ে নানা মত রয়েছে।

    তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইইউ ছাড়লে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। গতকাল পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি দল সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে আশা ছাড়ছে না লেবার পার্টিও। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কাও আছে। খবর দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইলের

    আকাঙ্ক্ষার ভোট আজ : স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০ টায় ভোট শেষ হবে। ২৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তারাই ভোট দিতে পারবেন আজ। আর যারা পোস্টাল ভোট দিতে চেয়েছেন তাদেরকেও ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিবন্ধন করতে হয়েছে। যারা করেছেন তাদের ভোট আজ রাত ১০টার মধ্যে গ্রহণ করা হবে। আর যারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তাদেরকে সকাল ৭টা থেকে ১০ টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

    একজনের ভোট আরেকজন দেওয়ার জন্য ৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে জানাতে হয়েছে। তবে জরুরি প্রক্সি ভোট দিতে আজও আবেদন করা যাবে। রাত ১০টায় বুথ ফেরত জরিপের ফল জানা যাবে। আর কাল শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে।

    টোরিদের বড়ো জয়ের অর্থ ‘ব্রেক্সিট’ :২০১৭ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচন দিয়েছিলেন। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের প্রয়োজন হয়। কিন্তু ডিইউপি টোরি দলকে ব্রেক্সিটে পুরোপুরি সমর্থন দেয়নি। ফলে ব্রেক্সিট কার্যকর করতে তিনি ব্যর্থ হয়েছেন। ৬৫০টি আসনে ভোট হবে আজ। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে ৩২৬ আসনে জয় পেতে হবে। টোরি দল সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে। আর না পেলে ব্রিটেনের ভবিষ্যৎ শঙ্কার মধ্যে পড়বে!

    ঝুলন্ত পার্লামেন্ট : কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বরিস জনসনকে হয় পদত্যাগ করতে হবে না হয় জোট সরকার গঠনের চেষ্টা চালাতে হবে। তবে এই সরকার গঠন বরিসের জন্য কঠিন হবে। কারণ ইতোমধ্যে লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতারা ঘোষণা দিয়েছেন, তারা টোরি কিংবা নর্দার্ন আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট করবেন না। এরপর হয়তো লেবার পার্টি সরকার গঠনের চেষ্টা চালাবে। সেক্ষেত্রেও সমস্যা আছে। লিব ডেম নেতা জো সুইনসন বলেছেন, তারা লেবার পার্টির সঙ্গে জোট করতে রাজি, তবে নেতা জেরেমি করবিনকে সরে দাঁড়াতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তিনি ছোটো দল প্লেইড সিমরু, দ্য গ্রিনস এবং স্কটিশ ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করতে পারেন। তবে এজন্য স্কটল্যান্ডে স্বাধীনতার জন্য দ্বিতীয় গণভোটের আয়োজনকে মেনে নিতে হবে করবিনকে। লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে ইইউতেই থেকে যাবে ব্রিটেন। যদিও করবিন এই ইস্যুতে দ্বিতীয় গণভোট করবেন বলে জানিয়েছেন।

    জরিপে এগিয়ে টোরি: ইউগভ নামের জরিপ সংস্থা জানিয়েছে, টোরি দল ৩৩৯ আসনে জয় পাবে। সেখানে লেবার পার্টি ২৩১ এবং লিবারেল ডেমোক্র্যাটস পাবে ১৫টি আসন। সেক্ষেত্রে বরিস জনসনের দল লেবার পার্টির ২২টি আসন দখলে নিতে পারে। ভোটের ৪৩ শতাংশ টোরি ও ৩৪ শতাংশ পাবে লেবার পার্টি। তবে ইউগভ সতর্ক করেছে, টোরি দল ৩১১ আসনের কমও পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট নিশ্চিত হয়ে যাবে। উচ্চকক্ষ হাউজ অব লর্ডস নির্বাচিত নয়। কিছু প্রধান দল এখানে প্রতিনিধি মনোনয়ন দেয়। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট হবে।

  • মসজিদ থেকে লাখ টাকার জুতা চুরি নিয়ে হইচই!

    মসজিদ থেকে লাখ টাকার জুতা চুরি নিয়ে হইচই!

      নামাজ পড়তে গিয়ে লাখ টাকা দামের জুতা হারিয়েছেন সিরাজ বশির নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তানের লাহোরে এ ঘটনা ঘটেছে। খবর এআরওয়াই’র।
    জানা গেছে, সিরাজ বশির লাহোরের সামরিক এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ এক স্বজনকে দেখতে স্থানীয় গঙ্গারাম হাসপাতালে এসেছিলেন। সেই হাসপাতালের কাছে অবস্থিত মসজিদে নামাজ পড়তে যান বশির। নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে চোর ধরতে এবং জুতা উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

    পাকিস্তানে মসজিদ থেকে জুতা চুরির ঘটনা খুবই সাধারণ বিষয়। ২০১৬ সালে শুক্রবারের নামাজের সময় পাক সরজামিন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির জুতা চুরি হয়ে যায়