Category: আন্তর্জাতিক

  • লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদের অপরাধে কারাবন্দি ছিলেন

    লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদের অপরাধে কারাবন্দি ছিলেন

    লন্ডন ব্রিজের ওপর ছুরিকাঘাত করে দুই ব্যক্তি হত্যা করা সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদের অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক এক কারাবন্দি ছিল এবং গত বছর সে মুক্তি পায়। শনিবার পুলিশ একথা জানায়।

    শুক্রবারের হামলা পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত ব্যক্তিকে পুলিশ সনাক্ত করেছে। পুলিশ জানায়, ২৮ বছর বয়সী এ ব্যক্তির নাম ওসমান খান।

    এক বিবৃতিতে সহকারী কমিশনার নেইল বসু বলেন, ‘এ ব্যক্তির পরিচয় কর্তৃপক্ষের জানা ছিল। ২০১২ সালে সন্ত্রাসবাদের অপরাধে তার কারাদণ্ড হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে সে কারাগার থেকে মুক্তি পায়।’

    দিবালোকে ওই ছুরিকাঘাতে আরো তিনজন আহত হয়। এই হামলার ঘটনা দু’বছর আগের লন্ডন ব্রিজের ওপর চালানো তিন ব্যক্তির এক হামলার ঘটনাকে মনে করিয়ে দেয়। তখন ওই হামলায় আটজন নিহত হয়।

  • ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

    ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

    শুক্রবার রাতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। খবর ইউএনবির

    দূতাবাস জানায়, প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে নির্বাহী পরিষদের সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

    ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহসভাপতি হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

    উল্লেখ্য, বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য।

    ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিসর সহসভাপতি নির্বাচিত হয়।

  • ইয়েমেনের হামলায় সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

    ইয়েমেনের হামলায় সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

    ইয়েমেনের হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন।

    এ বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছেন।
    তিনি আরও বলেছেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে।

    ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে

  • তুরস্কের কূটনৈতিক নীতির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

    তুরস্কের কূটনৈতিক নীতির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

    তুরস্কের আন্তর্জাতিক কূটনৈতিক নীতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজ দেশের রাষ্ট্রদূতকে এই নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান বলে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে।

    আফ্রিকাতে দেশটির রাষ্ট্রদূতের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন ইমরান খান। এতে তিনি গত ১৮ বছরে তুরস্কের অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্যকে গুরুত্ব দেন।
    পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইমরান খান বলেছিলেন, রিসেপ তাইয়্যিপ এরদোগান ক্ষমতায় আসার পরে তুর্কিদের মানসিকতার পরিবর্তন ঘটেছে।

    তুরস্ক গত ১৭-১৮ বছরে তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এর বাণিজ্য আরও এগিয়েছে ও দেশ নিজেই প্রাণবন্ত হয়ে উঠেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে ইসলামাবাদ আফ্রিকাতে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে কূটনৈতিক সুফল পেতে ব্যর্থ হয়েছে। ফলে আফ্রিকার বিনিয়োগকারী দেশগুলোর সঙ্গে যোগদানের পরিকল্পনা করছে পাকিস্তান।

    আঙ্কারা ইতিমধ্যে আফ্রিকার দেশগুলো ও পুরো মহাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য ‘আফ্রিকা উদ্যোগ’ অনুসরণ করছে

  • কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন নাগরিকসহ নিহত ৭

    কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন নাগরিকসহ নিহত ৭

    কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন আমেরিকান ও দুই কানাডিয়ান নাগরিক রয়েছেন।

    বুধবার স্থানীয় সময় বিকেলে অনাটারিও’র কিংসটন বিমানবন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। পরে বৃহস্পতিবার কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি এ খবরটি নিশ্চিত করে।
    টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩ ,১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার দুই নাগরিক বিমানটিতে ছিল।

    যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল।

    পুলিশের উদ্ধারকারী যানবাহনসহ ইমার্জেন্সি সার্ভিস এবং সামরিক সদস্যরা হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় বিমানটির দুর্ঘটনা স্থলে পৌঁছে

  • আকস্মিক সফরে আফগানিস্তানে ট্রাম্প

    আকস্মিক সফরে আফগানিস্তানে ট্রাম্প

    মার্কিন সেনাদের ধন্যবাদ জানাতে আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আনুষ্ঠানিক কোনও কাজ না থাকলেও ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটিয়ে আবার নিজ দেশে ফিরে গেছেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

    তবে যাওয়ার আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই উপযুক্ত সমাধান মিলবে বলে আশাবাদী তিনি। খবর সিএনএনের।

    স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আফগানিস্তানের বাগ্রাম সেনাঘাঁটিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সেনা সদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং ডিনার করে আবার মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হন তিনি।

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর টুইটারে আশরাফ ঘানি বলেন, উভয়পক্ষই মনে করে, তালেবানরা যদি শান্তি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে তাদের অবশ্যই উচিত যুদ্ধবিরতিতে সম্মত হওয়া।

    তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার উদ্দেশে বন্দি বিনিময়ের কিছুদিন পরেই আফগানিস্তান সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে এটিই ট্রাম্পের প্রথম সফর।