Category: আন্তর্জাতিক

  • কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

    কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

    কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার দেশটির ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।

    যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ প্লেনটি টরেন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিলো। বুধবার সন্ধ্যায় অনাটারিও’র কিংসটন বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

    নিহতদের মধ্যে পাঁচজন আমেরিকার ও দুইজন কানাডার নাগরিক।

    সামরিক সদস্যরা উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে প্লেনটির দুর্ঘটনাস্থলে পৌঁছে।

    ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

  • ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন

    ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন

    ইরানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। এসব ড্রোনের পাল্লা যেমন বেশি হবে তেমনি প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে বলে জানান তিনি।

    হোসেইন খানজাদি জানান, বর্তমানে ইরানের নৌবাহিনীতে যেসব ড্রোন যুক্ত রয়েছে সেগুলো ২০০ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার কিন্তু যখন নতুন উন্নত ড্রোন যুক্ত করা হবে তখন এসব পুরোনো ড্রোন সরিয়ে নেয়া হবে এবং নতুন ড্রোনের পাল্লা হবে আরো অনেক বেশি। এতে ইরানি নৌবাহিনীর নজরদারির ক্ষমতা অনেক বেশি বাড়বে।
    নৌ বাহিনীর বিশেষজ্ঞদের রাত-দিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অ্যাডমিরাল খানজাদি বলেন, তাদের এই পরিশ্রমের কারণে খুব শিগগিরি আমরা অনেক উন্নত প্রযুক্তি দেখতে পাব এবং সেগুলো ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।

    ইরানি নৌবাহিনীর কমান্ডার আরও জানান, এরইমধ্যে তারা সফলতার সঙ্গে জেট পাওয়ার চালিত সিজ্জিল ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করেছে।

    খানজাদি জানান, এই ড্রোন ঘণ্টায় এক হাজার কিলোমিটার বেগে উড়তে পারে এবং কয়েকটি বোমা বহন করতে সক্ষম। সিজ্জিল ড্রোন থেকে ১০০ কিলোমিটার ওপর হতে শত্রুর লক্ষ্যবস্তুর উপর বোমা নিক্ষেপ করা সম্ভব। তিমি মাছের মতো আকৃতি দেওয়া হয়েছে নতুন এ ড্রোনের

  • রোহিঙ্গা নিধনযজ্ঞের মামলায় সহায়তার জন্য মিয়ানমারের বিশেষ কমিটি

    রোহিঙ্গা নিধনযজ্ঞের মামলায় সহায়তার জন্য মিয়ানমারের বিশেষ কমিটি

    রোহিঙ্গা নিধনযজ্ঞের দায়ে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালতে দায়ের হওয়া মামলায় লড়তে সরকারকে সহযোগিতা দিতে একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে মিয়ানমার। মঙ্গলবার দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির কার্যালয় এ দলটি গঠন করেছে। দলে স্থান পেয়েছেন দেশটির সেনাবাহিনীর দুই কর্মকর্তা। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর আলজাজিরার।

    ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যাকাণ্ড, সংঘর্ষ, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন ও সল্ফ্ভ্রম বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা। এ নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে এ মামলা করে গাম্বিয়া। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর মামলাটির প্রকাশ্য শুনানি শুরু হবে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে লড়বেন সু চির নেতৃত্বাধীন একটি দল। সু চি যখন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশটি এ ঘোষণা দিল।

    সু চির কার্যালয়ের বিবৃতি অনুসারে অভ্যন্তরীণ সক্ষমতা ও দক্ষতা বাড়াতে এই বিশেষ দল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনের বিষয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয়কে বিভিন্ন পরামর্শ দেবে দলটি।

    বিবৃতি অনুসারে এই বিশেষ দলটির নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও অ্যাডভোকেট জেনারেলের কার্যালয়ের বিশেষজ্ঞদের স্থান দেওয়া হয়েছে।

    দেশটির সেনা মুখপাত্র জাও মিন তুন বলেন, সরকারের নির্দেশে দলটিতে সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক আদালতের বিশেষ দলে দুই সেনা কর্মকর্তার একজন আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ।

  • পেঁয়াজের মালা পরে বিধানসভায় বিধায়ক

    পেঁয়াজের মালা পরে বিধানসভায় বিধায়ক

    ভারত জুড়ে পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই অবস্থায় বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির এক বিধায়ক গতকাল পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় আসেন। ঐ বিধায়ক শিবচন্দ্র রাম রাজা পাকারর নির্বাচিত প্রতিনিধি। খবর এনডিটিভির

    গতকাল পেঁয়াজের মালা পরে তাকে বিধানসভায় ঢুকতে দেখে স্বাভাবিকভাবেই ফোটোগ্রাফাররা ক্যামেরা হাতে তার দিকে ছুটে এসে একের পর এক ছবি তার তুলতে থাকেন। তিনি অভিযোগ করেন, বাড়তে থাকা দামের দাপটে মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রূপিতে কিনেছি।

    বিধায়ক বিহারের নীতিশ কুমার সরকারকে তাদের ফাঁপা প্রতিশ্রুতির অভিযোগ তুলে আক্রমণ করেন। মনে করিয়ে দেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ৩৫ রূপি বা তার কম দামে সবজি বিক্রি করার। বিধানসভায় ঢোকার আগে তিনি বলেন, আমি এমন কোনো স্টল দেখিনি। আমি ভিতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। বিধায়ক দাবি করেন, গরিবদের জন্য প্রতি কেজি ১০ রূপি মূল্যে পেঁয়াজ দিক সরকার। তবে জানান যায়নি, শেষ পর্যন্ত ঐ বিধায়ক নিজেকে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করতে পেরেছিলেন কি না। কেননা দ্বিপ্রাহরিক বিরতির আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত হননি।

  • ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

    ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

    বাড়িতে ৮২ বছরের বৃদ্ধা একা থাকে ভেবে চুরি করতে ঢুকেছিল এক চোর। কিন্তু কিছু চুরি তো দূরে থাক, উল্টো বৃদ্ধার হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। কারণ ওই বৃদ্ধা সহজ কেউ ছিলেন না। তিনি ছিলেন পুরস্কারপ্রাপ্ত একজন ভারোত্তোলক, যিনি এখনও ২২৫ পাউন্ড ওজন তুলতে পারেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউয়র্কের রচেস্টারে। জানা গেছে, উইলি মার্ফি নামের ওই বৃদ্ধা সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা দিয়ে এক ব্যক্তি জানান, তিনি খুব অসুস্থ বোধ করছেন, এখনই যেন তার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকেন উইলি। কিন্তু ওই ব্যক্তির কথায় সন্দেহ হওয়ায় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি। কিছুক্ষণ পরে উইলি অন্ধকারে তার ঘরের মধ্যে কাউকে হাঁটতে দেখেন। ঘরে চোরের অস্তিত্ব বুঝতে পেরে তিনি হাতের কাছে কিছু খুঁজতে থাকেন।  এরপর তিনি চোরকে টেবিল দিয়ে আঘাত করেন। চোখে-মুখে শ্যাম্পু ছুড়ে দেন আর ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন। বৃদ্ধা চোরকে এতটাই মার দেন যে চোর মাটিতে পড়ে যায়। উইলি তখন বুঝতে পারেন ওই ব্যক্তিই কিছুক্ষণ আগে সাহায্যের জন্য দরজায় টোকা দিয়েছিল। চোরকে মারধরের পর উইলি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চোরের জন্য ‘কাঙ্খিত’ সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। উইলি পরে সংবাদমাধ্যমকে জানান, অন্ধকার ঘরে তিনি একা ছিলেন। তার বয়স হয়েছে। কিন্তু এখনও তিনি যথেষ্ট শক্তি রাখেন। চোর ভুল বাড়ি বেছে নিয়েছে চুরির জন্য। সূত্র: ইন্ডিয়ান

  • ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

    ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

    বাড়িতে ৮২ বছরের বৃদ্ধা একা থাকে ভেবে চুরি করতে ঢুকেছিল এক চোর। কিন্তু কিছু চুরি তো দূরে থাক, উল্টো বৃদ্ধার হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। কারণ ওই বৃদ্ধা সহজ কেউ ছিলেন না। তিনি ছিলেন পুরস্কারপ্রাপ্ত একজন ভারোত্তোলক, যিনি এখনও ২২৫ পাউন্ড ওজন তুলতে পারেন।

    সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউয়র্কের রচেস্টারে।

    জানা গেছে, উইলি মার্ফি নামের ওই বৃদ্ধা সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা দিয়ে এক ব্যক্তি জানান, তিনি খুব অসুস্থ বোধ করছেন, এখনই যেন তার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকেন উইলি। কিন্তু ওই ব্যক্তির কথায় সন্দেহ হওয়ায় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি।

    কিছুক্ষণ পরে উইলি অন্ধকারে তার ঘরের মধ্যে কাউকে হাঁটতে দেখেন। ঘরে চোরের অস্তিত্ব বুঝতে পেরে তিনি হাতের কাছে কিছু খুঁজতে থাকেন।

    এরপর তিনি চোরকে টেবিল দিয়ে আঘাত করেন। চোখে-মুখে শ্যাম্পু ছুড়ে দেন আর ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন।

    বৃদ্ধা চোরকে এতটাই মার দেন যে চোর মাটিতে পড়ে যায়। উইলি তখন বুঝতে পারেন ওই ব্যক্তিই কিছুক্ষণ আগে সাহায্যের জন্য দরজায় টোকা দিয়েছিল।

    চোরকে মারধরের পর উইলি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চোরের জন্য ‘কাঙ্খিত’ সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।

    উইলি পরে সংবাদমাধ্যমকে জানান, অন্ধকার ঘরে তিনি একা ছিলেন। তার বয়স হয়েছে। কিন্তু এখনও তিনি যথেষ্ট শক্তি রাখেন। চোর ভুল বাড়ি বেছে নিয়েছে চুরির জন্য।