Category: আন্তর্জাতিক

  • ‘নাগরিকত্ব আইন না মানলে উত্তর কোরিয়া চলে যাও’

    ‘নাগরিকত্ব আইন না মানলে উত্তর কোরিয়া চলে যাও’

    ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলছে তীব্র আন্দোলন। বিষয়টি নিয়ে এমনিতেই বিপর্যস্ত বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন তার রাজ্যে কখনও নাগরিকত্ব আইন পাশ হবে না। এরই মধ্যে রাজ্যটি সাবেক বিজেপি সভাপতি তথাগত রায় যেন বোমা বিস্ফোরণ করলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি এক টুইট বার্তায় বলেন, ‘গণতন্ত্র দ্বিমত থাকবেই, বিষয়টি না মানতে পারলে উত্তর কোরিয়া চলে যাও।’

    নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কলকাতা, আসামসহ ভারতের বেশ কিছু অঞ্চলে আগুন জ্বলছে। এর মধ্যে পশ্চিম বঙ্গে ট্রেনে অগুণ লাগিয়ে দেয়া হয়েছে। আসাম, মেঘালয়সহ বেশ কিছু স্থানে কারফিউ জারি করেও আন্দোলন বন্ধ করা যাচ্ছে না। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের টহলকে উপেক্ষা করেই চলছে আন্দোলন। জ্বলতে থাকা সেই আন্দোলনে যেন বারুদ ঢেলে দেয়া মেঘালয়ের গভর্নরের দায়িত্বে থাকা তথাগত রায়ের টুইট। তার এই টুইটকে কেন্দ্র করে মেঘালয় গভর্নর অফিসে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ।

    তথাগত রায়ের পূর্ণ টুইটে বলা হয়, ‘এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে দুটো বিষয় ভুললে চলবে না। প্রথমত ধর্মের নামে দেশ ভাগ করা হয়েছিল। আর দ্বিতীয়ত, গণতন্ত্র মানেই তো বিভাজনকারী। তা না মানলে উত্তর কোরিয়ায় চলে যাও।’

    উত্তর কোরিয়া তার সর্বোচ্চ নেতা কিম জং উনের একক নেতৃত্বে পরিচালিত হয়। সেখানে গণতন্ত্র চর্চা করা হয়। বর্তমান বিশ্বে একনায়কতান্ত্রিক শাসনের সবচেয় উল্লেখযোগ্য দৃষ্টান্ত উত্তর কোরিয়া। এনডিটিভি।

  • নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত বেড়ে ১৬

    নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত বেড়ে ১৬

    নিউজিল্যান্ডে হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো আরও ২ জন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

    দেশটির পুলিশ জানিয়েছে, অগ্ন্যুৎপাতে দগ্ধ হওয়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার এক হাসপাতালে তিনি মারা যান।

    এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় দগ্ধ আরও ২০ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিউজিল্যান্ডের উদ্ধারকারী দল রবিরবার হোয়াইট আইল্যান্ডে ফের অভিযান চালালেও নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ৮ পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা ৭৫ মিনিট ধরে হোয়াইট আইল্যান্ডের এক যায়গায়, যেখানে ধারণা করা হচ্ছিল এক জনের মৃতদেহ আছে সেখানে অভিযান চালায়।

    দেশটির ডেপুটি পুলিশ কমিশনার মাইক ক্লিমেন্ট সাংবাদিকদের বলেছেন, জায়গাটিতে আমরা কোন মৃতদেহ খুঁজে পাইনি।

    গত ১০ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির সময় হোয়াইট আইল্যান্ডে ৪৭ জন পর্যটক ছিলেন।

  • ‘ড্রোনের মাধ্যমে পার্সেল পাঠাবে ইরান’

    ‘ড্রোনের মাধ্যমে পার্সেল পাঠাবে ইরান’

    ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, পাইলট বিহীন বিমান বা ড্রোনের সাহায্যে পার্সেল পৌঁছে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    ইরানের যে কোনো প্রান্তে এই সেবা দেয়া সম্ভব বলে তিনি জানান। জাহরোমি এক টুইটে এসব তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ওষুধসহ বিভিন্ন পার্সেল দ্রুত পৌঁছে দিতে ড্রোন সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষকরে হাসপাতাল ও দ্বীপগুলোতে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে ড্রোনের ব্যবহারে মানুষ উপকৃত হবে। বর্তমানে বিশ্বের খুব কম দেশেই এই ব্যবস্থা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।ডাক বিভাগের কার্যক্রমকে জোরদার করতে আরও কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন ইরানের এই মন্ত্রী। তিনি বলেন, ‘পোস্ট প্লাস’ নামের একটি সার্ভিস উদ্বোধন উপলক্ষে আগামীকাল ১৪ ডিসেম্বর বিনামূল্যে চিঠি পাঠানোর সুযোগ রাখা হচ্ছে। যে কেউ এই সুযোগ নিতে পারেন।

  • হাউজ অব কমন্সে ভারতীয়দের বাজিমাত

    হাউজ অব কমন্সে ভারতীয়দের বাজিমাত

     ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার ৬৫ জন অশ্বেতাঙ্গ নির্বাচিত হয়েছেন যার মধ্যে ১৫ জনই ভারতীয়। এর আগের নির্বাচনে এ সংখ্যা ছিল ১২। এ বছর জয়ী  ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদের মধ্যে কনজারভেটিভ পার্টি থেকে ৭ জন এবং প্রতিদ্বন্দ্বী দলের হয়ে আটজন নির্বাচিত হয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের।
    হাউজ অব কমন্সের সদস্য সংখ্যা মোট ৬৫০। শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায় এর ১০ শতাংশই অশ্বেতাঙ্গ, যা ব্রিটিশ রাজনীতির ইতিহাসে বড় একটি রেকর্ড। এর আগের নির্বাচনে ৫২ অশ্বেতাঙ্গ রাজনীতিবিদ জয় পেয়েছিলেন।

    এবার ব্রিটিশ নির্বাচনে জয়ী ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদরা হলেন গগন মহিন্দ্র, ক্লেয়ার কুতিনহো, প্রীতি প্যাটেল, অলোক শর্মা, শৈলেশ ভারা, সুয়েলা ব্রেভারম্যান, রিশি সুনাক, নবেন্দ্র মিশ্রা, নাদিয়া হুইটোম, ভিজেন্দ্র শর্মা, তানমানজিত সিং দেশি, সীমা মালহোত্রা, প্রীত কৌর গিল, লিসা নন্দী ও ভ্যালেরি ভাজ।

  • ভারত ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

    ভারত ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

    ভারতে চলমান বিক্ষোভের জেরে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একই কারণে ভারতে বিক্ষোভে উত্তাল অঞ্চলগুলোতে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

    যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের (ভারতের) কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে আসাম ও ত্রিপুারায়। গোহাটিতে কারফিউ জারিকরাসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ। যানবাহনেও হামলার ঘটনা ঘটছে। যদি কারও ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাদের উচিত হবে সেখানকার স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয় তা মানাসহ প্রয়োজনে অন্য সময় ভ্রমণের সময় ঠিক করা।
    যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতাতেও ভারতে একই নির্দেশনা দেয়া হয়েছে। তবে তারা সাময়িকভাবে আসাম ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে

  • ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত

    ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত

    আরও অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে জুডিশিয়াল কমিটি। এরপর ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হবে।

    ইম্পিচমেন্ট করা হলে মার্কিন প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি নিয়োগ করেছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। গতকাল শুক্রবার সেই কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে।
    ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তখন ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ডেমোক্র্যাট পার্টির জো বিডেন। তিনি বারাক ওবামার আমলে আট বছর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন।

    ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে? ট্রাম্প নাকি ইউক্রেনকে ৪০ কোটি ডলারের সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন। পরে তিনি সে দেশের প্রেসিডেন্টকে ফোন করে বলেন, দু’টি শর্তে ফের সাহায্য চালু করতে পারেন।

    প্রথমটি হল জো বিডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি হল প্রচার করতে হবে রাশিয়া নয়। ইউক্রেন ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সাহায্য করতে চেয়েছিল। সে কথা প্রকাশ হওয়ার পরই স্পিকার ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রক্রিয়া চালু করেন