Category: আন্তর্জাতিক

  • ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বোবদে

    ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বোবদে

    ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন তিনি। খবর: এনডিটিভির।

    এদিকে সরকারিভাবে এদিনই অবসর নেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান। অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান প্রক্রিয়ার অংশ ছিলেন ৬৩ বছর বয়সী বিচারপতি বোবদে।

  • ‘বলিভিয়ায় শিগগিরই নির্বাচন হবে’

    ‘বলিভিয়ায় শিগগিরই নির্বাচন হবে’

    বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ইভো মোরালসের পদত্যাগের এক সপ্তাহ পরও দেশটির প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।

    প্রেসিডেন্ট প্রাসাদে দেয়া এক ভাষণে জিয়ানিন আনেজ বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বলিভিয়ায় নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে আমরা খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।’

    তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত উল্লেখ না করে কেবলমাত্র বলেন, এ ঘোষণা হবে ‘আমাদের দেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা।’

    পুন:নির্বাচনে জয় পেতে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে জালিয়াতি করায় বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেসকে অভিযুক্ত করার পর দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

    এ পরিস্থিতিতে তিনি গত রোববার পদত্যাগ করেন এবং নিরাপত্তা বাহিনীর সমর্থন হারানোর পর মেক্সিকোতে পালিয়ে যান।

    সিনেটের সাবেক ডেপুটি স্পিকার আনেজ (৫২) মঙ্গলবার নিজেকে বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। মোরালেস সরকারের অনেক মন্ত্রীও পদত্যাগ করেন।

  • নিজের অভিশংসন নিয়ে শুনানি সম্প্রচার দেখছেন না ট্রাম্প

    নিজের অভিশংসন নিয়ে শুনানি সম্প্রচার দেখছেন না ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন নিয়ে প্রকাশ্য শুনানি চলছে। গতকাল সেখানে সাক্ষ্য দেন ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিল টেলর।

    তিনি বলেন, তার কর্মস্থলের একজন স্টাফকে বলতে শুনেছিলেন যে জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য ইউক্রেন সরকারকে ট্রাম্প রীতিমতো চাপ প্রয়োগ করছেন। তবে ট্রাম্প বলেছেন, তিনি কি বলেছিলেন তা মনে নেই। তিনি অন্যায় কিছু করেননি বলে দাবি করেছেন।

    এদিকে, হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে চলমান প্রকাশ্য শুনানির সম্প্রচার দেখছেন না। এক বিবৃতিতে হোয়াইট হাউস একথা জানায়। ট্রাম্প তার কাজে ব্যস্ত রয়েছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

    উল্লেখ্য, আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে কংগ্রেস কমিটি। গত ৩১ অক্টোবর কংগ্রেসে ভোটাভুটিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পাওয়ার পর সোমবার সংশ্লিষ্টদের সাক্ষ্যের প্রথম পাণ্ডুলিপি প্রকাশ করেছে এ সংক্রান্ত কমিটি। সে অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে মার্কিন কংগ্রেসের কার্যালয় ক্যাপিটাল হিলে শুরু হয় শুনানি।

  • অবিকল মানুষের মুখের মতো মাছ

    অবিকল মানুষের মুখের মতো মাছ

    সমুদ্রে হামেশাই অদ্ভুতদর্শন প্রাণীর দেখা মেলে। আকারে আয়তনে হোক বা গড়নে প্রাণিজগতের বৈচিত্র্য সত্যিই তাজ্জব করে দেওয়ার মতোই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতবাক নেটিজেনরা। তবে সমুদ্রে নয়! চীনের একটি গ্রামের নদীতেই দেখা মিলেছে অদ্ভুতদর্শন একটি মাছের। মাছের চেহারা হুবহু যেন মানুষের মুখের মতো। ইন্টারনেটে এই ভিডিওটি স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে। অবিকল মানুষের মুখের মতো আকার কীভাবে হতে পারে কোনো মাছের এই নিয়েই এখন চিন্তিত নেটিজেনরা।

    ১৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মাছটি নদীতে সাঁতার কেটে কেড়ে পাড়ের দিকে আসছে। নদীর তীরে এসে যেন কোনও কিছু খাওয়ার চেষ্টা করছে এই অদ্ভুত দর্শন মাছটি। মাছটিকে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে মাছের নাক, দুই চোখ এবং মুখের অংশ অনেকখানি মানুষের মতো দেখতে।

  • ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনায় হিলারি

    ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনায় হিলারি

    ব্রিটিশ রাজনীতিতে রুশ হস্তক্ষেপ নিয়ে তৈরি প্রতিবেদন প্রকাশ না করায় ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনা করেছেন গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবিসির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রিটিশ গণতন্ত্রে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ পর্যবেক্ষণ করে ওই প্রতিবেদন তৈরি করেছে পার্লামেন্টের ইনটেলিজেন্স কমিটি ও নিরাপত্তা কমিটি। রাশিয়ার সম্পৃক্ততার মধ্যে রয়েছে চরবৃত্তি, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ। তবে আগামী ১২ ডিসেম্বর নির্বাচনের আগে এটি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। হিলারি ক্লিনটন বলেন, দেশের প্রতিটি মানুষ যাঁরা ভোট দেন, তাঁদের অধিকার রয়েছে নির্বাচনের আগে এই প্রতিবেদনে কী বলা হয়েছে, তা জানার। ২০১৬ সালে ব্রেক্সিট নিয়ে যে গণভোট হয়, এতে মস্কোর ভূমিকা নিয়ে সম্প্রতি সন্দেহ দেখা দেয়। লন্ডনে রাশিয়ার দূতাবাস কট্টর ব্রেক্সিটের সমর্থকদের ঠিক কতটা মদদ দিয়েছে, সে বিষয়ে এক পূর্ণাঙ্গ তদন্ত হয়। গত মার্চে ব্রিটিশ পার্লামেন্টের ইনটেলিজেন্স কমিটি সেই তদন্তের প্রতিবেদন প্রস্তুত করে। অক্টোবর মাসের শুরুতেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো ও মন্ত্রিসভার দপ্তর সেটি প্রকাশ করার ছাড়পত্র দেয়। তবে প্রধানমন্ত্রীর দপ্তর এটি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনের আগে এটি প্রকাশের আর সম্ভাবনাও নেই। কারণ কয়েক দিনের মধ্যে পার্লামেন্টের অধিবেশন শেষ হচ্ছে। ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন। এতে এমপিদের পক্ষে আর সেই প্রতিবেদন প্রকাশের জন্য চাপ সৃষ্টি করা সম্ভব হবে না। এর কঠোর সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন।

    বিবিসির রেডিও ৪ টুডে অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনাকে বর্ণনার অতীত ও লজ্জাজনক বলে মন্তব্য করে হিলারি বলেন, ‘কারণ কোনো সন্দেহই নেই। আমরা এটা আমাদের দেশে দেখেছি। ইউরোপেও দেখেছি। এখানেও দেখছি। পশ্চিমা গণতন্ত্রে রাশিয়া হস্তক্ষেপের ব্যাপারে বদ্ধ পরিকর। এটা আমাদের সুবিধার জন্য নয় বরং তাদের নিজেদের জন্য।’

  • অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: বাংলাদেশিরা নিরাপদ রয়েছেন

    ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখনো হুমকির মুখে রয়েছে বৃহত্তর সিডনি, হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপণ কর্মকর্তারা। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগপূর্ণ এ সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

    অন্যদিকে, দিনভর সিডনি শহরতলির আশপাশের এলাকায় আতঙ্ক থাকলেও পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। ১২টির মতো বাড়িঘর পুড়ে যাওয়া ছাড়া কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি আজ মঙ্গলবার। আজ সকাল থেকে বাংলাদেশি–অধ্যুষিত কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় থাকলেও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন।

    নিউ সাউথ ওয়েলসে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি। ভয়াবহ দাবানলে পুড়ছে এই এলাকা। নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর। ছবি: রয়টার্সসর্তকতামূলক জনবহুল শহর সিডনিসহ নিউ সাউথ ওয়েলসের ছয় শতাধিক স্কুল আজ বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। ১০টির অবস্থা অতি ঝুঁকিপূর্ণ।

    দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকলকর্মী। আজ নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। বাতাসের কারণে দাবানল আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে রাজ্যব্যাপী খোলা জায়গায় আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর মধ্যেই এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অপরাধে চার ব্যক্তিকে জরিমানা করেছে এনএসডব্লিউ পুলিশ। তারা জনগণকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যজুড়ে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।