Category: আন্তর্জাতিক

  • ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি

    ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি

    ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার ভূমিকম্পে ৬ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়।

    ইরানের ভূমিকম্পন কেন্দ্র জানায়, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ নগরীর প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি শুক্রবার ভোরে আঘাত হানে।

    মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র আট কিলোমিটার গভীরে। প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার পর অঞ্চলটিতে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, এ ভূমিকম্পে অনেক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক দশকগুলোতে ইরানে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০০৩ সালে দেশটির প্রাচীন নগরী বমে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৩১ হাজার লোক প্রাণ হারায়।

    ১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত ও তিন লাখ মানুষ আহত হয়। এতে লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছিল।

  • হংকংয়ে বিক্ষোভকালে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

    হংকংয়ে বিক্ষোভকালে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

    বহুতল গাড়ি পার্কিং ভবন থেকে পড়ে যাওয়া হংকংয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহান্তে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলাকালে এ শিক্ষার্থী সেখান থেকে পড়ে গিয়েছিল। শুক্রবার হাসপাতালের কর্মকর্তারা একথা জানান।

    এদিকে এ নগরীতে কয়েক মাসের সহিংস সমাবেশের পর এ মৃত্যুর ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র এলেক্স চোউ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৯মিনিটে মারা যায়। কুইন এলিজাবেথ হাসপাতাল খবরটি নিশ্চিত করেছে।

    সিউং কোয়ান ও জেলায় গভীর রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর সোমবার ভোরে অচেতন অবস্থায় চোউকে হাসপাতালে নেয়া হয়।

    গাড়ি পার্কিংয়ের ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়। সে অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। বিক্ষোভকারীরা ওই ভবন থেকে ইট-পাথর ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছিল।

    চোউ কিভাবে আহত হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তিনি পাঁচ মাস ধরে চলা বিক্ষোভে অংশ নিচ্ছিছিলেন।

  • জনসমুদ্রের রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’, বিপাকে ইমরান

    জনসমুদ্রের রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’, বিপাকে ইমরান

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। ‘আজাদি মার্চ’ ক্রমশই জনসমুদ্রের রূপ নিচ্ছে। আজাদি মার্চের সপ্তম দিনের অবস্থানে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান খালি হাতে ইসলামাবাদ থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন করেছেন।

    মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, সরকারকে আর একদিনও সময় দেওয়া হবে না।

    তিনি বলেন, আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানকে সম্মান করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।’

    এদিকে, প্রচণ্ড বৃষ্টি ও শীতের তীব্রতায় সরকারের পাঠানো সাহায্য প্রত্যাখ্যান করেছেন জমিয়তে নেতারা।

    দলটির সাধারণ সম্পাদক আবদুল গফুর হায়দারি প্রধানমন্ত্রীর সহায়তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উচিত তাঁর দেওয়া ত্রাণ সমর্থকদের জন্য রেখে দেওয়া। আমাদের স্বেচ্ছাসেবকদের অনেক খাবার রয়েছে।

    বুধবার সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমরা শীতের মধ্যে বৃষ্টির কষ্ট সহ্য করতে পারব। কিন্তু ইমরান খানের সরকারকে আর নয়।’

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচনের দাবিতে পাকিস্তানে সপ্তম দিনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজেই  ইসলামাবাদে অবস্থান করছেন জমিয়তের নেতাকর্মীরা।

  • কাকতাড়ুয়াই বাঁচিয়ে রেখেছে যে গ্রামকে!

    কাকতাড়ুয়াই বাঁচিয়ে রেখেছে যে গ্রামকে!

    জাপানের অনেক অঞ্চলই জনসংখ্যা সমস্যায় ভুগছে। তরুণ প্রজন্ম কাজের সন্ধানে ছুটছে শহরে আর বয়স্করা মারা যাচ্ছেন। এ সমস্যায় ভুগছে জাপানের নেগোরোও। সেখানে জনসংখ্যা কমতে কমতে ৩০ এর নিচে চলে এসেছে। কিন্তু এত কম জনসংখ্যা হলেও নেগারো কিন্তু জাপানের অন্য অঞ্চলের মতো জনশূন্য নয়। কারণ গোটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে শত শত পুতুল। যেগুলোর দিকে তাকালে মানুষের উপস্থিতিই টের পান পর্যটকরা।

    জাপানের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, দক্ষিণ-পূর্ব জাপানের নেগোরো গ্রামের নানা প্রান্তে প্রায় ৩৫০টি কাকতাড়ুয়া বা মানুষ আদলে তৈরি পুতুল রাখা আছে । ২০০২ সালে সুসকিমি আয়ানো নামের স্থানীয় এক বাসিন্দা ও চিত্রশিল্পী নিজের গ্রামে ফিরে এসব পুতুল তৈরির কাজ শুরু করেন।

    চিত্রশিল্পী সুসকিমি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জাপানের ওসাকাতে। একটা সময় তিনি খেয়াল করেন, তার জন্মস্থান নেগারোতে জনসংখ্যা কমতে কমতে ধীরে ধীরে তা ভুতুরে স্থানে পরিণত হচ্ছে।

    তার বাবা কাকতাড়ুয়ার মাধ্যমে কীভাবে নিজের বাগান থেকে পাখিদের দূরে রাখতে সেটা মনে করলেন সুসকিমি। তিনি ভাবেন, ওই কাকতাড়ুয়ার মতো কিছু তৈরি করে গ্রামের বিভিন্ন স্থানে রাখতে পারলে এটি আর জনশূন্য মনে হবে না।

    এরপরই শুরু হলো সুসকিমির মানুষ পুতুল তৈরির কাজ। খড় দিয়ে তৈরি কাকতাড়ুয়াতে আঁকলেন মানুষের মুখ। এরপর সেগুলো রাস্তার পাশে, বাড়ির বাগানে, পরিত্যক্ত ক্লাস রুমে রাখতে শুরু করলেন।

    নেগোরোতে মানুষের সংখ্যা কমলেও সুসকিমির তৈরি কাকতাড়ুয়ার শিল্পকর্ম দেখতে হাজারো মানুষ প্রতিদিন ভিড় জমাতে শুরু করলেন।

    শুধু তাই নয়, সুসকিমি প্রতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত কাকতাড়ুয়া তৈরির কর্মশালার আয়োজন করেন। আর অক্টোবর জুড়ে কাকতাড়ুয়া উৎসবের আয়োজনও হয় ওই গ্রামে।

  • সেলফি তুলতে গিয়ে কুয়ায় পড়ে মৃত্যু!

    সেলফি তুলতে গিয়ে কুয়ায় পড়ে মৃত্যু!

    সেলফি তোলার সময় পা পিছলে কুয়ায় পড়ে ২৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার তামিলনাড়ুর পাট্টাবিরামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম টি মার্সি স্টেফি। খবর আনন্দবাজারের

    পুলিশ জানায়, টি মার্সি স্টেফি এবং তার প্রেমিক ডি আপ্পু সোমবার কান্দিগাইয়ের ক্ষেতে ঘুরতে যান। এসময় মার্সি পাশে থাকা কুয়ার ধারে দাঁড়িয়ে সেলফি তোলার পরিকল্পনা করেন। তবে ভালো সেলফি তোলার আশায় ওই জুটি কুয়ার সিঁড়িতে উঠে পড়েন। সেখানে বসে সেলফি তুলতে গিয়ে স্টেফি পা পিছলে কুয়ায় পড়ে যান।

    স্টেফিতে বাঁচাতে আপ্পু চেষ্টা করলেও স্টেফি কুয়ার পানিতে তলিয়ে যান। এসময় আপ্পুর চিৎকার শুনে কৃষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।তবে স্টেফিকে খুঁজে পাননি তারা। পরে উদ্ধারকারী দলকে খবর দিলে তারা এসে স্টেফির মরদেহ উদ্ধার করেন। ঘটনা নিয়ে মুথাপুদুপেট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনারও তদন্ত করা হচ্ছে।

  • বাগদাদির বোন আটক

    বাগদাদির বোন আটক

    মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান নিহত আবু বকর আল বাগদাদির বোনকে আটক করা হয়েছে। উত্তর সিরিয়ায় এক অভিযানে বাগদাদির বোনকে আটক করা হয় বলে জানিয়েছ তুরস্ক কর্তৃপক্ষ। খবর বিবিসির।

    তুর্কি কর্তৃপক্ষ জানায়, সোমবার আজাজ শহরের কাছে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়।

    এক তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বাগদাদির বোনের কাছ থেকে আইএসের ভিতরের খবর পাওয়া যেতে পারে।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কমিউনিকেশন ডিরেক্টর বাগদাদির বোনকে গ্রেফতারের ঘটনাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির লড়াইয়ের সাফল্যের আরেক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

    নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসি বলছে, বাগদাদির ৫ ভাই ও কয়েক বোন আছে। কিন্তু তারা আদৌ বেঁচে আছেন কিনা তা নিশ্চত না।

    গত ২৬ অক্টোবর মাকিন বাহিনীর অভিযানের সময় আত্মঘাতি হন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি।