Category: প্রচ্ছদ

  • প্রধানমন্ত্রী অপরাধ করলে ও ছাড় পাবেন না: জামায়াত আমির

    প্রধানমন্ত্রী অপরাধ করলে ও ছাড় পাবেন না: জামায়াত আমির

    অনলাইন ডেস্ক: একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে তার ক্ষেত্রেও সমান শাস্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি এ কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না। আমরা চাই, এই ন্যায্য বিচার ব্যবস্থা পুরো বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই বিচার সবার জন্য প্রযোজ্য হবে-মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য।’

    তিনি বলেন, ‘যখন এমন ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজ, তাদের ধরিয়ে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সেইদিন দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’

    জামায়াত আমির আরও বলেন, ‘দেশের র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তবে সবাই এক রকম নয়। এখনই নিয়ত করে ফেলুন-প্রয়োজনে নিজের জীবন দেবো কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেবো না।’

  • শুক্রবার ইশতেহার, রোববার নয়াপল্টনে বিএনপির শেষ জনসভা

    শুক্রবার ইশতেহার, রোববার নয়াপল্টনে বিএনপির শেষ জনসভা

    অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার তুলে ধরতে শুক্রবার ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে ঢাকায় রোববার শেষ নির্বাচনি জনসভা আয়োজনের মাধ্যমে ভোটের মাঠে সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করতে চায় দলটি।

    দলের ঘোষণায় জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর দুই দিন পর রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে শেষ নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইশতেহার ও জনসভা ঘিরে দলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা ও আশপাশের আসনের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

    নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা। বিএনপি সব সময় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, “এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক নয়, আবেগ হিসেবে দেখে।”

    আসন্ন ভোট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যা কিছু দেখছি, তা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর।” তার বক্তব্যে নির্বাচন ঘিরে বিদ্যমান পরিস্থিতি নিয়ে দলের উদ্বেগও স্পষ্টভাবে উঠে আসে।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে দলটি অর্থনীতি, গণতন্ত্র, ভোটাধিকার ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে। আর রোববারের জনসভাকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সক্রিয়তা দেখা যাচ্ছে।

  • র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    সুমন শাহ্ : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি কমল সরকার (৫৫), পিতা- মৃত সুকুমার সরকার, গ্রাম- নারায়নগিরি, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙ্গামাটি’কে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন এলাকা হতে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

    মামলার নথি অনুযায়ী জানা যায় যে, ধৃত আসামি বিগত ২০০৭ সালে যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিনসহ গ্রেফতার হয়। তৎকালীন সময়ে সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) এলাকায় সশস্ত্র কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানায়ায়। গ্রেফতারের পর জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

    ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

    মোঃ ইমরান হোসেন: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে  নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। কিন্তু এই আনসার প্রতিরক্ষা বাহিনীর হাতে কি নির্বাচনের পরিবেশ সুষ্ঠ হবে? প্রশ্ন থেকে যায়।

    যেখানে আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মামুনুর রশিদ স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়। ভোট কেন্দ্রে কতটা শান্তিপূর্ণ ভাবে কাজ করবে কষ্ট কিন্তু থেকেই যায় ?এরা এদের দায়িত্বের যায়গা থেকে কতোটা দায়িত্ব সঠিক ভাবে পালন করবে?

  • দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সেরা বাংলাদেশ নারী দল

    দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সেরা বাংলাদেশ নারী দল

    অনলাইন ডেস্ক:   নেপালে সদ্য শেষ হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

    বাছাই পর্বে গ্রুপ ও সুপার সিক্স মিলিয়ে মোট সাত ম্যাচ খেলে সবগুলোতেই জয় পায় বাংলাদেশ দল। বাছাই পর্বের সেরা দল হয়ে চলতি বছরের জুন-জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।

    বিমানবন্দরে বাংলাদেশ নারী দলকে স্বাগত জানান বিসিবি পরিচালক এবং নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে কিছুদিন বিশ্রাম নেবেন নারী দলের ক্রিকেটাররা।

    বৈশ্বিক ইভেন্টের জন্য ভালভাবে প্রস্তুতি নিতে নারী ক্রিকেটারদের জন্য কিছু আন্তর্জাতিক ম্যাচের ব্যবস্থা করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১

    ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১

    অনলাইন ডেস্ক:   গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ বুধবার ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে তিনজন শিশুসহ মোট নয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

    ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর তারা হামলা চালিয়েছে।
    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    গত মাসে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজা উপত্যকায় সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইল এবং হামাস একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।
    গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিং পুনরায় চালু করার কয়েকদিন পর সর্বশেষ রক্তপাত ঘটে। এটি গাজাবাসীদের জন্য একমাত্র বাহির হওয়ার পথ যা ইসরাইলের মধ্য দিয়ে যায় না।

    হামাস কর্তৃপক্ষের অধীনে উদ্ধারকারী সংস্থা হিসেবে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলের ধারাবাহিক হামলায় নয়জন নিহত হয়েছে এবং কমপক্ষে ৩১ জন আহত হয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ খান ইউনিস এলাকায় তাঁবু এবং বাড়িঘরে ইসরাইলি হামলার পর তিন জনের মৃতদেহ নাসের হাসপাতালে আনা হয়েছে।

    গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র গাজা শহরে একই ধরণের হামলার পর আরও ছয় জনের মৃতদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘সন্ত্রাসীরা সেনাদের ওপর গুলি চালানোর’ পর তারা হামলা চালিয়েছে, এতে একজন কর্মকর্তা গুরুতর আহত হন। সেনাবাহিনী আরও বলেছে, তারা  এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মনে করছে।

    তারা বলেছে, তথাকথিত ‘ইয়েলো লাইন’ এর কাছে সৈন্যরা আক্রমণের শিকার হয়েছে, যার ওপারে গাজায় ইসরাইলি বাহিনী অবস্থান করছে।

    যুদ্ধবিরতি বারবার রক্তপাতের রক্তপাতের মাধ্যমে কলুষিত হয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২৩ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে একই সময়ে তাদের চারজন সৈন্য নিহত হয়েছে।

    বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। ওই দিন  ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে, যা সেনাবাহিনীর দাবি অনুযায়ী হামাসের অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে চালানো হয়।

    গাজায় গণমাধ্যমের বিধিনিষেধ এবং সীমিত প্রবেশাধিকারের কারণে এএফপি স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে বা অবাধে যুদ্ধের খবর সংগ্রহ করতে পারছে না।