Category: প্রচ্ছদ

  • ভিখারি সেজে ঘরে ঢুকে গৃহবধূকে মারধর করে ছিনতাই

    ভিখারি সেজে ঘরে ঢুকে গৃহবধূকে মারধর করে ছিনতাই

    স্টাফ রিপোর্টার:    চট্টগ্রামের লোহাগাড়ায় ভিখারি সেজে এক নারীকে মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগর সর্দানীপাড়ার তফসীর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

    আহত গৃহবধূ রোকসানা আক্তার জানান, বোরকা পরিহিত এক নারী ভিক্ষা চাইতে তার বাড়ির গেটে আসে। তিনি প্লেটে করে চাল দিতে বাইরে গেলে ওই নারী হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই আরেকজন বোরকা পরিহিত মুখোশধারী পুরুষ ঘরে ঢুকে আমার পেটে ভাঙা আয়না দিয়ে আঘাত করে গলা চেপে ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর আলমারি ভেঙে কাপড়-চোপড় তছনছ করে দেয়। চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে গেটের বাইরে হুক লাগিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে চিৎকার শোনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

    দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

    অনলাইন ডেস্ক:      আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।

  • অতিরিক্ত ডিআইজি হলেন ৪ জন

    অতিরিক্ত ডিআইজি হলেন ৪ জন

    অনলাইন ডেস্ক:     পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

  • সরকারের ৩১ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইসি

    সরকারের ৩১ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইসি

    অনলাইন ডেস্ক:    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১টি মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়।এর আগে গত রোববার (২৬ অক্টোবর) সরকারের ৩১ মন্ত্রণালয় বা বিভাগকে চিঠি পাঠায় ইসি।

    ওই চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

    সভায় উপস্থিত থাকার জন্য যাদের চিঠি দেওয়া হয়েছে, তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব; গভর্নর, বাংলাদেশ ব্যাংক; সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; সিনিয়র সচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়; সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ; সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সচিব, আইন ও বিচার বিভাগ; সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়; সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সচিব, কৃষি মন্ত্রণালয়; সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; সচিব (রুটিন দায়িত্ব), সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়; মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর; মহাপরিচালক, ডাক অধিদপ্তর; মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন; মহাপরিচালক, বাংলাদেশ বেতার; চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি); প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর।

    ইসি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

    এর আগে গত ২২ অক্টোবর সরকারের সাত বিভাগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। ওই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ছিলেন যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

    তারও আগে, গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সঙ্গে বৈঠক করে সংস্থাটি।

    এদিকে আজকের সভায় নির্বাচন সংশ্লিষ্ট ২২টি বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বিষয়গুলো হলো-

    ১. ভোটকেন্দ্রের স্থাপনা ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত এবং ভৌত অবকাঠামো সংস্কার;

    ২. ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত ও নির্বাচনি দায়িত্ব পালন;

    ৩. পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌঁছানোসহ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের ব্যবহারের জন্য হেলিকপ্টারের সহায়তা প্রদান;

    ৪. নির্বাচনি প্রচার-প্রচারণা, জনসচেতনতা, উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে প্রচারমাধ্যম কর্তৃক ব্যবস্থা গ্রহণ;

    ৫. পর্যবেক্ষক নিয়োগে সহায়তা প্রদান;

    ৬. ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত;

    ৭. নির্বাচন উপলক্ষে ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ ও আনুষঙ্গিক কার্যক্রম;

    ৮. জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট;

    ৯. নির্বাচনে শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থা গ্রহণ;

    ১০. নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ;

    ১১. বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা;

    ১২. দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা;

    ১৩. ভোটগ্রহণ ও নির্বাচনি বিভিন্ন কার্যক্রম উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;

    ১৪. নির্বাচনের সময় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল টিম গঠন ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণ;

    ১৫. অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ;

    ১৬. নির্বাচনি এলাকায় বিদ্যমান নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ;

    ১৭. নির্বাচনকালীন যানবাহন ও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা;

    ১৮. পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা ও পোস্টাল ব্যালটে ভোটপ্রদানের বিষয়ে সহযোগিতা;

    ১৯. জেলখানায়/আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটপ্রদানের ব্যবস্থা;

    ২০. এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধের কৌশল নির্ধারণ;

    ২১. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ;

    ২২. বিবিধ

  • ‘গণভোট’ আয়োজনের আগেই বিএনপির ‘না’ ভোট

    ‘গণভোট’ আয়োজনের আগেই বিএনপির ‘না’ ভোট

    অনলাইন ডেস্ক:     ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত ‘গণভোট’ আয়োজনের আগেই ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রথম প্রহর (রাত ১২টার পর) থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়।

    মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি সমর্থিতরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও একই আদলে ‘না’ শব্দযুক্ত ছবি পোস্ট করে গণভোটকে ‘না’ জানিয়েছেন।

    মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১মিনিটে নিজের ফেসবুক ওয়ালে চিহ্নিত ছবির সঙ্গে নির্বাচনের আগে গণভোটের আয়োজনকে একটি ‘নীলনকশা’ বলে উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

    তিনি লিখেছেন, ‘দীর্ঘ দেড়যুগ গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশী-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগে গণভোটের একটি নীলনকশা চালানো হচ্ছে। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার। ভোট আমার অধিকার।’

    অন্যদিকে, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি নিজের ফেসবুক ওয়ালে একই আদলের ছবি যুক্ত করে ‘নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না’ লিখে রাত সাড়ে ১২টার দিকে দুটি পোস্ট দিয়েছেন।

  • যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী

    যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী

    অনলাইন ডেস্ক:      জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়া উচিত, সেখানে সেই গুণাবলি কমে গেছে।

    আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত ও ম্যানেজ করার ক্ষমতাকেই বোঝায়। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যার মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযথ নেতৃত্ব তৈরি করা যেত, তবে এসব সমস্যা হতো না। আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে।

    তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে, আর ৫৪ বছরেরও আমরা এই সুযোগ পাব না। এজন্য আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে এবং নেতাকে আস্থার জায়গা তৈরি করতে হবে।

    আজহারী রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে বলেন, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি (সা.) ব্যবসায় সততা ও আমানতদারিত্বের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)-র সঙ্গে পার্টনারশিপে কাজের সময় এই গুণাবলি প্রদর্শিত হয়েছিল। তিনি বলেন, নেতাদেরও এমন সততা ও আমানতদার হতে হবে।

    মাহফিলের সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

    মাহফিলে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।