Category: প্রচ্ছদ

  • রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, চেন্নাইয়ে তোলপাড়

    রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, চেন্নাইয়ে তোলপাড়

    বিনোদন ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও জনপ্রিয় অভিনেতা ধানুশের বাড়িতে বোমা রাখা আছে—এমন খবরে তোলপাড় চেন্নাই।  সোমবার (২৭ অক্টোবর) তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অব পুলিশের মেইলে এমন হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন। এর আগেও এমন হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা ইল্লাইরাজা, বিজয়সহ আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধানুশসহ তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে সেভালপেরুনথাগাই।

    হুমকিবার্তা পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে চেন্নাই পুলিশ। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তদন্ত শুরু হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে— কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে সত্য ঘটনা। প্রশাসন আরও জানিয়েছে, এর আগে এভাবে ভুয়া হুমকির শিকার হয়েছিলেন তৃষা কৃষ্ণনের মতো খ্যাতনামা তারকা।

    চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়া, যাকে সাইবার প্রতারণার ভাষায়— ‘হোয়াক্স’ মেল বলা হয়। এ রকম ভুয়া মেল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। ফলে প্রতিমুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারকারা।

    হুমকিবার্তা ভুয়া, এ তথ্য পেয়ে যদিও নিশ্চিন্ত নয় চেন্নাই পুলিশ। তামিলনাড়ুর বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছিল ‘থালাইভা’ এবং তার সাবেক জামাতার বাড়িতে। চিরুনি তল্লাশি চলে উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে। তবে, কারো বাড়ি থেকেই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

  • স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

    স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

    অনলাইন ডেস্ক:      বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ।

    আইফোন ব্যবহারকারীরা বেটা সংস্করণে এখন যোগাযোগ বা গ্রুপ ইনফো স্ক্রিনে একটি নতুন ‘Manage Storage’ মেনু দেখা যাবে। এর অর্থ হলো, ব্যবহারকারীরা শিগগিরই নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইল সরাসরি পরীক্ষা ও মুছে ফেলতে পারবেন—মূল সেটিংস মেনুতে না গিয়েই।

    এই আসন্ন ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপের স্টোরেজ টুলেরই একটি উন্নত সংস্করণ। যা আরও বেশি সুবিধা দেবে। ব্যবহারকারীদের স্টোরেজ বেশি দখল করা নির্দিষ্ট চ্যাট আলাদাভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। বিশেষ করে পরিবারের বা কর্মক্ষেত্রের গ্রুপে যেসব বড় আকারের মিডিয়া ফাইল আদানপ্রদান হয়, সেই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে।

    অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করার উপায়-

    * হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন। এখানে আপনি ‘সেটিংস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।

    * এখানে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বারবার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এভাবে আপনি একই মেসেজ বার বার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।

    * এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে ‘সিলেক্ট অল’ করে ‘ডিলিট’ করে দিন।

    * এবার ‘লার্জার দ্যান ৫এমবি’ সিলেক্ট করুন। এভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।

    * এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোনো চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

    ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস

    ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

    * হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন।

    * এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন।

    * মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন।

    গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে—

    * হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

    * তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।

    * এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন। এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাদাভাবে পরিবর্তন করা যাবে।

  • দিনে কত কাপ চা খাবেন

    দিনে কত কাপ চা খাবেন

    অনলাইন ডেস্ক:     ইংরেজরা আমাদের চা পান করার অভ্যাস গড়ে দিয়ে গেছেন। সেই থেকে বাঙালিরা চা পান করে। এটি অভ্যাসে পরিণত করে ফেলেছন। দুধ চায়ের পাশাপাশি আবার কেউ কেউ লিকার চা পান করে থাকেন। আড্ডা থেকে শুরু করে টেনশন হোক কিংবা উদযাপন— চা নিত্যদিনের সঙ্গী। তাই অনেকেই সারাদিনে অনেক কাপ চা পান করে থাকেন। বিশেষ করে লিকার চা। যাদের দুধ চায়ে সমস্যা, তারা ঘন ঘন লাল চান পান করে থাকেন। আর লাল চা স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে জেনে রাখা ভালো— এই অভ্যাসও যদি মাত্রাতিরিক্ত হয় তা আপনার শরীরের জন্য ভালো নয়। এটি একটি মারাত্মক ক্ষতির কারণ।

    অতিরিক্ত পরিমাণে লাল চা পান করলে কখনো কখনো আপনার শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই লাল চা পানের আগে পানি পান করা উচিত। কারণ লাল চায়ের মধ্যে ট্যানিন থাকে, যা অতিরিক্ত মাত্রায় পান করলে কারও কারও ক্ষেত্রে অনিদ্রার সমস্যা হতে পারে।

    আবার চায়ের মধ্যে ট্যানিন ছাড়াও অল্প পরিমাণে ক্যাফিন থাকে। বেশি লাল চা পানের ফলে কারও কারও হৃদস্পন্দনে তারতম্য ঘটতে পারে। আর ঘন ঘন লাল চা পান করলে দেহে আয়রনের শোষণে সমস্যাও হতে পারে। এর ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে কারও দেহের আয়রনের ঘাটতি দেখা দিতে পারে।

    এ ছাড়া খালি পেটে লাল চা পানের অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এই অভ্যাসের কারণে  অম্বলের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারও কারও ক্ষেত্রে লাল চা অ্যাসিড রিফ্লাক্সেরও কারণ হয়ে ওঠে।

    তবে দিনে কত কাপ লিকার চা নিরাপদ তা জেনেই পান করা উচিত। এ বিষয়ে ইউরোপিয়ান ফুড সেফটি অথোরিটি বলেছে, একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনে ৩ থেকে ৪ কাপ, অর্থাৎ ৬০০ থেকে ৯০০ মিলিলিটার লাল চা পান করতে পারেন। কোনো ব্যক্তির ৪ কাপের বেশি লাল চা পান করা ঠিক নয়।

  • এশিয়া কাপে করা মারাত্মক সে ভুল কি আবারও করবে বাংলাদেশ?

    এশিয়া কাপে করা মারাত্মক সে ভুল কি আবারও করবে বাংলাদেশ?

    খেলাধুলা ডেস্ক:   এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে পাকিস্তানের বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনাল’ বনে যাওয়া সে ম্যাচে মাত্র ১৩৬ রান রান তাড়া করতে ব্যর্থ হয় দল। যার ফলে এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় দল।

    তবে মিডল অর্ডার যদি থিতু হতো, তাহলে কোনো সমস্যাই হতো না দলের। কিন্তু সমস্যা হচ্ছে, মিডল অর্ডারে জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহানদের কেউই ভরসা জাগাতে পারছেন না। তাওহীদ হৃদয়ের ওপর ছিল সব ভরসা, সেই তাওহীদও ব্যর্থ। যে কারণে দল হয়ে পড়ে টপ অর্ডার নির্ভর। সে কারণে যেদিনই টপ অর্ডার ব্যর্থ হচ্ছিল, সেদিন বাংলাদেশের ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে আসছিল খুব করে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও একই পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের শুরুর ৬ ব্যাটার মিলে করেছেন ৬২ রান, আর শেষ ৫ ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৮০ রান!

    সে ম্যাচেও এশিয়া কাপের ছকেই হেঁটেছে টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে বিদ্যমান স্কোয়াড নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার সমস্যার সমাধানের একটা চেষ্টা করা যেত। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে নামিয়ে তিনে পাঠানো যেত সাইফ হাসানকে, সেক্ষেত্রে চারে খেলতে পারতেন লিটন, তাওহীদ হৃদয় যেতেন ৫ নম্বরে। সোহান, জাকেরদের একজন জায়গা পেতেন দলে, তার ভূমিকাটা হতো স্রেফ ফিনিশারের।

    তবে দ্বিতীয় ম্যাচে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শামীম পাটোয়ারীকে দলের জায়গা হারাতে হতে পারে আজ। তার জায়গায় দলে ফিরতে পারেন জাকের আলী অনিক। এছাড়া বোলিং বিবেচনায় শেখ মাহেদী ও শরিফুল ইসলামও ফিরতে পারেন দলে। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ বিশ্রাম পেতে পারেন আজ।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
    লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩৭

    যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩৭

    আন্তর্জাতিক  ডেস্ক:     গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সেনাবাহিনীর নতুন হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে।গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি

    এর আগে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন, তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমাদের উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

    এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ পাল্টা হামলার নির্দেশ দেন। তিনি দাবি করেন যে, রাফাহ অঞ্চলে হামাস ইসরাইলি সেনাদের টার্গেট করে হামলা চালাচ্ছে।তবে হামাস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং চুক্তিটিকে ‘ব্যর্থ করার’ অপচেষ্টা চালাচ্ছে।

    এর আগে সংগঠনটি অভিযোগ করে বলেছিল, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের বন্দিদের লাশ উদ্ধারে বাধা দিচ্ছে, যা যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল।  হামাস ইসরাইলের এই আচরণকে ‘ব্যবস্থাগত প্রতিবন্ধকতা’ বলে উল্লেখ করেছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি আরও বলেছে, গাজার রাফাহ ক্রসিং— যা এই অঞ্চলের প্রধান জীবনরেখা— এটি বন্ধ রাখা যুদ্ধবিরতির আরেকটি শর্ত ভঙ্গের স্পষ্ট উদাহরণ।

    এদিকে সর্বশেষ হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি চলতি মাসের শুরুর দিকে মিশরে সম্পাদিত হয়। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত। ট্রাম্প দাবি করেন, এই পরিকল্পনার লক্ষ্য গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলি গণহত্যা শেষ করা।

    হামাস বারবার ঘোষণা দিয়েছে, তারা এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ— যার আওতায় তারা ইসরাইলি বন্দি ও মৃতদেহ ফেরত দেওয়ার এবং গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ‘প্রতিক্রিয়ার অধিকার’ সমর্থন করে হামাসকে সতর্ক করে বলেছেন, ‘যথাযথ আচরণ না করলে’ হামাসকে ‘সমাপ্তি’র মুখে পড়তে হবে।এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করে বলেছেন, যুদ্ধবিরতি ‘অবিচল রয়েছে’। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে গাজায় ইসরাইলি হামলায় ব্যাপক প্রাণহানির খবর প্রকাশিত হচ্ছে।

  • সেলিব্রেটিদের কালো পানিতে কি ‘অ্যান্টি এজিং’ গুণ থাকে, যা বললেন শেহনাজ গিল

    সেলিব্রেটিদের কালো পানিতে কি ‘অ্যান্টি এজিং’ গুণ থাকে, যা বললেন শেহনাজ গিল

    বিনোদন ডেস্ক:      বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি। শাহরুখ খান, মালাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই পানি পান করেন। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ রুপি। অভিনেত্রী শেহনাজ গিলও এই পানি খান। কিন্তু কোনো উপকার নাকি পাননি, তাও খান কেন?

    বলা হয়, এই বিশেষ ধরনের পানির মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজের কথায়, এই পানি খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি পানির মতোই মনে হয়। আমি কালো রঙ দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।

    রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে ফেলেছেন। বাড়িতে এই পানির ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই পানি নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ বলেন, আমি শুনেছি এই পানি চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা